সর্বশেষ সংবাদ-
শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাতসংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার : রাস্তাটি ক্রয়কৃত দাবি ওমর ফারুকেরদক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুসাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল ১৭ বিজিবি

দূষিত বাতাসে বুদ্ধিমত্তা কমে যায়

স্বাস্থ্য কণিকা: দীর্ঘদিন দূষিত বায়ু গ্রহণ বা বায়ু দূষণের মধ্যে বসবাসের কারণে মানুষের বুদ্ধিমত্তা কমে আসতে পারে। গবেষকদের ধারণা, বয়স বাড়ার সঙ্গে এর নেতিবাচক প্রভাব বাড়তে থাকে এবং কম শিক্ষিত মানুষ বেশি আক্রান্ত হয়। শুধু তাই নয়, দূষণের ফলে মানুষের দেখা দিতে পারে অ্যালঝেইমারের মতো রোগও, যাতে স্মৃতিভ্রম হয়।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকরা চীনের প্রায় ২০ হাজার মানুষের ওপর একটি গবেষণা করে। এই গবেষণা থেকেই বেরিয়ে আসে এসব তথ্য। প্রায় চার বছর ধরে চলা এই গবেষণার কৌশল হিসেবে তাঁরা মানুষের গণিত ও মৌখিক দক্ষতাকে বেছে নিয়েছিলেন।
গবেষকদের ধারণা, একবার মানুষের ওপর দূষণের এই প্রভাব শুরু হলে তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। তাঁরা জানান, বিশ্বের প্রায় ৮০ ভাগ নগরবাসী এখন দূষিত বায়ু গ্রহণ করছে। তাই এই গবেষণার একটি বৈশ্বিক সম্পৃক্ততা রয়েছে।
গবেষণায় অংশগ্রহণকারীরা যেই জায়গায় বসবাস করেন, সেখানকার বায়ুতে সালফার ডাই-অক্সাইড, নাইট্রোজেন ডাই-অক্সাইডসহ কিছু বস্তুকণার ওপর ভিত্তি করে এ গবেষণাটি করা হয়। তবে, এগুলো কী পরিমাণে থাকলে তা দূষিত বলে বলা হবে এ ব্যাপারে তাঁরা কিছু বলেননি।
তবে, কার্বন মনোক্সাইড, ওজনের মতো বড় বস্তুকণাকে এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ‘অদৃশ্য খুনি’ উল্লেখ করে জানায়, যে সারা বিশ্বে বায়ু দূষণের কারণে অন্তত ৭০ লাখ মানুষের অকালে মারা যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিকি ইয়েল স্কুল অব পাবলিক হেলথের শিক্ষক ও গবেষক শি চেন বলেন, বায়ু দূষণের কারণে শিক্ষার স্তর এক বছর নেমে যেতে পারে। এটা বিশাল ব্যাপার।
এর আগেও এ ধরনের একটি গবেষণা করা হয়েছিল, তবে তখন অংশগ্রহণকারীরা ছিল শুধু শিক্ষার্থীরা।
গবেষণায় বলা হয়েছে যে, গবেষণাটি চীনের নাগরিকদের ওপর পরিচালিত হলেও অন্যান্য উন্নয়নশীল দেশের অবস্থাও বোঝা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আবারো নৌকা কে বিজয়ী করতে হবে —–নজরুল ইসলাম

 

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষির্কী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে শহরের পরিবহন কাউন্টার এলাকায় বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও সদর উপজেলা তাঁতীলীগের ব্যবস্থাপনায় জেলা তাঁতীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আকবর আলী, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এড. ওসমান গণি, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা তাঁতীলীগের সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সদস্য আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা সবুর খান, আব্দুর রশিদ প্রমুখ। সদর উপজেলা তাঁতীলীগের উজ্জল সানা, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও. জাকির হোসেন।
এসময় তিনি বলেন, ‘১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাবিধূর ও কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করে জাতির পিতার সেই স্বপ্ন পূরণ করা। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ বাঙালি জাতির অন্তরে অনুকরণীয় হয়ে আছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফ্রিদিকে ‘বুম বুম’ উপাধি দিয়েছিলেন রবি শাস্ত্রী

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। পুরো বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত রয়েছেন। মারকুটে এ ব্যাটসম্যানের উপাধি ছিল ‘বুম বুম’। গ্যালারিতে প্রায়ই তার ভক্তরা এই ‘বুম বুম’ লেখা প্লে কার্ড নিয়ে হাজির হতেন।
ক্রিকেট বিশ্বে আক্রমণাত্মক ব্যাটিং করে এই তকমা পেয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক-অলরাউন্ডার আফ্রিদি। এবার এ তারকা ক্রিকেটার জানালেন কে দিয়েছিলেন তার এই উপাধি?
টুইটারে আফ্রিদি জানান, ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রবি শাস্ত্রী ‘বুম বুম’ নামে প্রথম তাকে ডেকেছিলেন। মূলত এক সময়কার ওয়ানডে রেকর্ড ৩৭ বলে সেঞ্চুরি করার পরই এমন উপাধি দেয়া হয় তাকে।
টুইটারে ভক্তদের প্রশ্ন-উত্তর পর্বের সময় আফ্রিদি আরও জানান, আন্তর্জাতিক পর্যায়ে তার ফেভারিট বোলার ছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও ওয়াসিম আকরাম।
কাদের বিপক্ষে বল করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন এমন প্রশ্নের উত্তরে আফ্রিদি চার ব্যাটসম্যানের নাম উল্লেখ করেন। এরা হলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, শ্রীলঙ্কান সাবেক গ্রেট কুমার সাঙ্গাকারা, তিলাকরত্নে দিলশান ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক সকল ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। ক্যারিয়ারে ৩৯৮ ওয়ানডের পাশাপাশি ২৭টি টেস্ট ও ৯৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডেতে ৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফসেঞ্চুরিতে করেছিলেন ৮ হাজার ৬৪ রান।
পাঁচটি সেঞ্চুরিতে টেস্টে আফ্রিদির ব্যাট থেকে আসে এক হাজার ৭১৬ রান। আর টি-২০তে চারটি হাফ সেঞ্চুরিসহ করেছেন এক হাজার ৪১৬ ‍রান।
আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিলেও বিশ্বব্যাপি ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ খেলে বেড়াচ্ছেন এই ডানহাতি তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় অনুর্দ্ধ ১৬ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রিন্স স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

 

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরায় অনুর্দ্ধ ১৬ শেখ রাসেল স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৩ গোলে বি.এস.সি একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুলতানপুর প্রিন্স স্পোটিং ক্লাব। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, মারুফ হাসান এবং সহকারী ছিলেন, ছোট ও আকাশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মইনুর, কাজী মোঃ সোহরাব, রেজা আল মামুন ছোট, রাকিব হাসান রানা, আবুল বাসার বাবুল, সাদিকুর রহমান ময়না, হাবিবুর রহমান সোহাগ, মেহেদী হাসান রাজু ও মেহেদী হাসান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিএনপি-জামায়াত নয়, ছদ্মবেশী শত্রুরাই বেশি সক্রিয়: কাদের

দেশের খবর: বিএনপি-জামায়াত নয় নিজেদের ভেতরে থাকা ছদ্মবেশী শত্রু পক্ষই আওয়ামী লীগের জন্য আতঙ্কের কারণ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আওয়ামী যুবলীগ আয়োজিত শোকদিবসে মাসব্যাপী কর্মসূচির সমাপনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আমাদের ছদ্মবেশী শত্রু রয়েছে। বিএনপি-জামায়াত নয়, ছদ্মবেশী শত্রুরাই বেশি সক্রিয়। এরাই গুজব সন্ত্রাস ছড়াচ্ছে। তারা সুশীলে আছে, গণমাধ্যমে আছে। গণমাধ্যমের একটি অপপ্রচার করছে।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি খুন করেও খুনের বিচার চাইতে পারে। বিএনপি নেতাদের ২১ আগস্টের খুনের বিচার চাওয়াটা রাজনৈতিক নিষ্ঠুর রসিকতা ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, তারা এখন ক্ষমতা চায় না। কারণ তারা জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই চক্রান্তের চোরাগলি বাচাই করেছে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনাকে হঠানোর ষড়যন্ত্র করছে। যুবলীগসহ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহি, আনোয়ারুল ইসলাম, আমজাদ হোসেন, বেলাল হোসাইন, আতাউর রহমান, মাহবুবুর রহমান হিরণ, যুবনেতা কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ। সঞ্চলনা করেন ইকবাল মাহমুদ বাবলু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে

দেশের খবর: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। কারণ, নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু হয়ে যাবে। সে সময় নির্বাচন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তাছাড়া ডিসেম্বরের শেষ দিকে শিক্ষার্থীদের ছুটি থাকে।
মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান।
হেলালুদ্দীন বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী নির্বাচনী সব প্রস্তুতি গ্রহণ করে কাজ করে চলেছে ইসি। নির্বাচনকে ঘিরে এরই মধ্যে ৮০ ভাগের বেশি কাজ সম্পন্ন করা হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার পরিকল্পনা ইসির আছে জানিয়ে তিনি বলেন, সে লক্ষ্যে ইসি দেড় লাখ ইভিএম কেনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে। নির্বাচনের আগে আইন পাস, রাজনৈতিক দলগুলোর মতামতসহ সবকিছু ঠিক থাকলে সংসদ নির্বাচনের এক-তৃতীয়াংশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা থাকবে ইসির।
ইসি সচিব বলেন, ইভিএম ব্যবহার করার আগে ভিত্তিস্বরূপ আইন দরকার। ৩০ আগস্ট কমিশন সভায় আরপিও সংশোধন-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তারপর সেটা ভেটিংয়ের (যাচাই-বাছাই) জন্য আইন মন্ত্রণালয়ে যাবে।
তিনি আরও বলেন, আইন পাস হলে তারপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে কমিশন। তখন সিদ্ধান্ত নেওয়া হবে, সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি হবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চলে গেলেন শেক্সপিয়র গবেষক অধ্যাপক ইমতিয়াজ হাবিব

অনলাইন ডেস্ক: শেক্সপিয়র গবেষক যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ হাবিব ৬৯ বছর বয়সে মারা গেছেন।তার মৃত্যুর খবর জানিয়ে ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তাদের ফেইসবুক পৃষ্ঠায় এক বার্তায় বলেছে, “অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে একজন পণ্ডিত, একজন বন্ধু, একজন পিতা, একজন সত্যিকারের ভদ্রলোক অধ্যাপক ইমতিয়াজ হাবিবের মৃত্যুসংবাদ আমাদের জানাতে হচ্ছে।”
শেক্সপিয়র বিষয়ে বহু বই ও নিবন্ধের লেখক ইমতিয়াজ হাবিব দেশে ও দেশের বাইরে তরুণদের পুরো একটি প্রজন্মকে শেক্সপিয়র পড়িয়েছেন। শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন অসাধারণ বাগ্মী, অনুসন্ধিৎসু, পাঠ ও গবেষণায় মগ্ন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে।
ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে ইমতিয়াজ হাবিব পড়াতেন প্রাক আধুনিক ইংরেজি সাহিত্য, পোস্ট কলোনিয়াল থিওরি ও সহিত্য।
মিশিগান গ্র্যান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের লিবারেল স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ-এর অধ্যাপক আজফার হোসেন তার ছাত্রজীবনে ইমতিয়াজ হাবিবকে পেয়েছিলেন শিক্ষক হিসেবে। ফেইসবুকে সে কথা স্মরণ করেছেন আজফার।
তিনি লিখেছেন, “জীবনের কঠিন একটা সময়ে টিকে থাকতে অধ্যাপক হাবিব যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে ঋণী।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেইসব দিনে সাহিত্যের বাইরেও জীবন ও মৃত্যু নিয়ে অনেক কিছু শেখার কথা স্মরণ করেছেন আজফার হোসেন।
শেক্সপিয়র্স প্লুরালিস্টিক কনসেপ্টস অব ক্যারেক্টার: এ স্টাডি ইন ড্রামাটিক অ্যানামরফিজম, শেক্সপিয়র অ্যান্ড রেইস: পোস্ট কলোনিয়াল প্র্যাক্সিস ইন আর্লি মডার্ন পিরিয়ড এবং ব্ল্যক লাইভস ইন দ্য ইংলিশ আর্কাইভস ১৫০০-১৬৭৭: ইমপ্রিন্টস অব দি ইনভিজিবল অধ্যাপক হাবিবের অন্যতম আলোচিত গ্রন্থ।
আজফার হোসেন বলেন, হ্যামলেটের ওপর যে অসাধারণ লেকচার অধ্যাপক ইমতিয়াজ হাবিব দিতেন, সেজন্যও তার ছাত্রছাত্রীরা তাকে মনে রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সালামান খান বন্যা দুর্গতদের জন্য ১২ কোটি রুপি সাহায্য দিলেন

অনলাইন ডেস্ক: স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের কেরালা রাজ্য। মারা গেছেন কয়েকশ মানুষ। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার পরিবার। কেরালার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন সমাজের সব স্তরের মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এগিয়ে আসছেন সাহায্য করতে। কখনও কুনাল কাপুর কখনও সুশান্ত সিং রাজপুতরাও ১.২ কোটি, ১ কোটি করে অনুদান দিচ্ছেন, সেই সময় অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান-রাও কিন্তু পিছিয়ে নেই। কিন্তু,কেরালার বন্যা দুর্গত মানুষকে সাহায্য করতে সালমান খান নাকি ১২ কোটি রুপির অনুদান দিয়েছেন!
সম্প্রতি বলিউড অভিনেতা জাভেদ জাফরি একটি টুইট করেন। যেখানে তিনি লেখেন, সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিং সালমান’-এর পক্ষ থেকে নাকি কেরালার বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ১২ কোটির অনুদান দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, যিনি এই পরিমাণ সাহায্য করেন, তাঁর মধ্যে অন্যরকম কিছু রয়েছে। কত মানুষের ভালবাসা এবং আশীর্বাদ নিয়ে তিনি চলেন। এরকম মানুষের ভাল যেন ভগবান করেন, এমনও টুইট করেন জাভেদ জাফরি।
জাভেদ জাফরির ওই টুইটের পর থেকেই শুরু হয় জোর শোরগোল। যদিও, সালমান খান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। এরপরই জাভেদ আবার একটি টুইট করেন। যেখানে তিনি বলেন, বিয়িং সালমানের ওই অনুদানের বিষয়ে তিনি শুনেছেন বলে লিখেছেন। কিন্তু, কে কত অনুদান দিচ্ছেন, সে বিষয়ে বিষয়ে সব সময় রেকর্ড রাখা সম্ভব নয়। তাই, যতক্ষণ না পর্যন্ত বিষয়টি নিয়ে তিনি নিশ্চিত হতে পারছেন না, ততক্ষণ ওই টুইটটি নিয়ে যেন কেউ আর আলোচনা না করেন সেই আবেদনও জানান জাফরি।
জাভেদ জাফরির ওই পর পর দু’টি টুইটের পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। সালমান কি সত্যিই ওই বিশাল অঙ্কের অর্থ সাহায্য কেরালার মানুষের জন্য করেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
এদিকে কেরালার বন্যার পর প্রায় ১০ দিন পর বিষয়টি নিয়ে টুইট করেন সালমান খান। কেরালার মানুষের পাশে যাতে সবাই দাঁড়ান, সে বিষয়ে আহ্বান জানান তিনি। পাশাপাশি যে বা যে সমস্ত সংগঠন কেরালার মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের পাশে সালমান খান সব সময় রয়েছেন বলেও ওই টুইটে জানান। যদিও, কেরালার বন্যার ১০ দিন পর কেন সালমান খান ওই টুইট করলেন, তা নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করে। এমনকী, সালমান এতদিন ঘুমিয়ে ছিলেন বলেও অনেকে মন্তব্য করতে শুরু করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest