সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

৫ হাজার বন্দিকে ঠাণ্ডা মাথায় হত্যা আইএস’র

বিদেশের খবর: সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষকে আটকের পর বিভিন্ন উপায়ে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ। এ তথ্য জানিয়েছে সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের নামে যাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। ১২৫ শিশু ও ১৭৪ জন নারীসহ তিন হাজার বেসামরিক ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।
সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, দামেস্ক, দেইর আযযোর, রাকা, হাসাকা, আলেপ্পো, হোমস ও হামাতে এসব অপরাধযজ্ঞ সংঘটিত হয়েছে। বন্দি ব্যক্তিদের দোষী সাব্যস্ত করে তাদের কখনো গুলির সাহায্যে আবার কখনো গলা কেটে, আগুনে পুড়িয়ে, পানিতে ডুবিয়ে, পাথর নিক্ষেপ করে এমনকি উঁচু স্থান থেকে ফেলে হত্যা করা হয়েছে। গুপ্তচরবৃত্তি অথবা পালানোর চেষ্টার অভিযোগে ৫৮৩ জন সহকর্মীকে হত্যা করেছে আইএসের সন্ত্রাসীরা।
সিরিয়ার এই সংস্থা ঠাণ্ডা মাথার এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে বিষয়টি হেগের আন্তর্জাতিক আদালতে পাঠানোর দাবি জানিয়েছে। তারা বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে উদ্যোগ নেয়া উচিত।
সন্ত্রাসী গোষ্ঠী আইএস-কে বিভিন্ন গণমাধ্যমে আইএসআইএল, আইএসআইএস ও দায়েশ নামে অভিহিত করা হয়। এই গোষ্ঠী সিরিয়া ও ইরাকের বিশাল অংশ কয়েক বছর ধরে নিজেদের দখলে রেখেছিল। তবে কয়েক মাস আগে তারা দুই দেশেই পরাজিত হয়েছে। অল্প কয়েকটি এলাকায় দায়েশ এখনও তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনির খাজরা ইউনিয়ন আ’লীগের সভা

নিজস্ব প্রতিবেদক : একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ খাজরা ইউনিয়ন শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পারিশামারী পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এসভা অনুষ্ঠিত হয়।
খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, খাজরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোড়ল, সাংগঠনিক রমজান আলী মোড়ল, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, কার্তিক চন্দ্র রায়, আশীষ কুমার মন্ডল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহম্মাদ নাজিম উদ্দীন, প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা, নিরাপদ মন্ডল, সুরাঞ্জন কুমার ঢালি, রেজাউল করিম সানা, মিলন সরদার, পুলিন সরদার প্রমূখ।
বক্তারা বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই দলের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিককে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। নেত্রী যাকে নৌকা তুলে দেবেন তার সাথে কাজ করার আহবান জানান বক্তারা। এছাড়া সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভায় আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মথরাপুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলার মথরাপুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার এর কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এক পত্রে গত ১৫ ই আগস্ট ১৮ ইং তারিখে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সকল সদস্যদের সর্বসম্মিলিত ক্রমে উক্ত কমিটিতে মোঃ জাহাঙ্গীর আলম সাহেদ সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, আমজাদহোসেন সাংগঠনিক সম্পাদকও আব্দুল হান্নানকে দপ্তর সম্পাদক করে ৬৩ বিশিষ্ট কার্যকরী সদস্য কমিটি গঠন করা হয়। এদিকে নবনির্বাচিত সাধারন সম্পাদক জানান মথরাপুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সকল সদস্যেরা বঙ্গবন্ধুর আর্দশে কাজ করার শপথ গ্রহন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আগরদাড়ীতে কালভার্ট স্থাপন করলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ৩টি বিলের জলাবদ্ধতা নিস্কাশনের জন্য আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমানের উদ্যোগে বাইপাস সড়কের সংলগ্ন বকচরা সড়কে কালভার্ট স্থাপন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কালভার্ট স্থাপন উদ্বোধন করা হয়।কাশেমপুর,বকচরা, বালিয়াডাঙ্গা বিলের জলাবদ্ধতা নিস্কাশনের জন্য বকচরা সড়কে কালভার্ট স্থাপন উদ্বোধন করেন আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মজনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার শহরবানু, শাহাদাত, গ্রামপুলিশ দবির দফাদার, আলমগীর, শহিদুল, হাসান, পরিষদের কর্মরত হাফিজ, নাজমুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল থেকে কুবির ভর্তি আবেদন শুরু; চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে। এ আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
সূত্রে জানা যায়, ২০১৫ বা ২০১৬ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০১৭ বা ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান অনুষদের বিষয়গুলোতে ভর্তির জন্য আবেদন করতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ ৬.৫০ (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে। কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের জন্য জিপিএ ৬.০০ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য জিপিএ ৬.০০ থাকতে হবে।
টেলিটক প্রিপেইড মোবাইলফোনের মাধ্যমে আবেদন করা যাবে। এ বছর বিশ্ববিদ্যালয়টিতে ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১৯টি বিভাগে মোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) জানা যাবে। এছাড়াও হেল্পলাইন নম্বরের (০১৫৫৭ ৩৩০৩৮১-৮২) মাধ্যমেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব ধরনের তথ্য পাওয়া যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভক্তকে ফিরিয়ে দিলেন পাষাণ-হৃদয় মেসি

খেলার খবর: ভক্তদের অনেক আবদার মেটাতে হয় আর্জেন্টাইন বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে। তবে এবার এক ভক্তকে ফিরিয়ে দিলেন তিনি। রোজারিও সেন্ট্রালের এক জার্সিতে মেসির অটোগ্রাফ চেয়েছিলেন সেই ভক্ত। তবে, মেসি যে রোজারিও সেন্ট্রালের চিরপ্রতিপক্ষ নিউওয়েলস ওল্ড বয়েজের আজীবন সমর্থক! সেখানেই বেঁধেছে বিপত্তি।
আসলে ব্যাপারটি দাঁড়িয়েছে, লিওনেল মেসির কাছে রিয়াল মাদ্রিদের জার্সি নিয়ে গিয়ে অটোগ্রাফ চাইবার মতো। বুয়েনস এয়ারসের বাইরে সবচেয়ে জনপ্রিয় দুই প্রতিদ্বন্দ্বী হলো নিউওয়েলস এবং রোজারিও। তবে মূল কথাটি হলো, লিওনেল মেসির হাতেখড়ি এই নিউওয়েলসেই! তাতেই ঘটনার গুরুত্ব বেড়েছে। ২০০১ সালে বার্সেলোনায় যোগদানের আগে মেসি ছয় বছর লিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছিলেন। যাই হোক না কেন, ভক্ত যে ভগ্ন হৃদয়ে ফিরে গেছেন, তা জানাতে ভুল করেননি তিনি। সাংবাদিক জুয়ান আরাঙ্গোর মতে, সেই ভক্ত মেসিকে ‘পাষাণ হৃদয়’ অ্যাখ্যা দিয়েছেন। মেসির মতো খেলোয়াড়, যিনি ফুটবলে পাঁচবার ব্যালন-ডি-অরের মতো পুরস্কার জিতেছেন, তাঁকে হৃদয়হীন বলা একটু অস্বাভাবিকই শোনায়।
অতীতে অবশ্য নিউওয়েলস ক্লাবের সহসভাপতি ক্রিশ্চিয়ান ডি’অ্যামিকো ক্লাবের অন্যতম সেরা পূর্বসূরিকে তাঁর বাল্যকালের ক্লাবে ফিরিয়ে আনতে আগ্রহী। তিনি বলেন, ‘আমি আমার সঙ্গীদের মতো বিশ্বাস করি, আমরা যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়কে আমাদের ক্লাবের জার্সিতে আনতে পারি, আমরা ক্লাব হিসেবে ইতিহাস গড়তে পারব। মেসিকে আমাদের জার্সিতে দেখার আনন্দ আমরা পাব বলে আমি মনে করি। কল্পনা করুন তো, মেসি এবং কোলোসো (এস্তাদিও মার্সেলো বিয়েলসা) একই ম্যাচে খেলছে এবং সারা বিশ্ব সেটি দেখছে! যারা স্পন্সর করবে…… আবেগিক ব্যাপার ছাড়াও সেটি অর্থনৈতিকভাবে একটি পরিবর্তন আনবে। এটি ঋণ পরিশোধ করতে অনেক সাহায্য করবে।’
মেসি ইতিপূর্বে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি শুধু একটি মাত্র ক্লাবের জন্যই বার্সেলোনা ছাড়তে পারেন। আর সেটি হচ্ছে নিউওয়েলস! তাই, আশায় বুক বাঁধতেই পারে মেসির বাল্যকালের ক্লাব। আর সেই ক্লাবের এমন আজীবন সমর্থকের কাছে চিরপ্রতিপক্ষের জার্সিতে অটোগ্রাফ চাইলে ভক্তরা ব্যর্থ হবেন, সেটিও বলা বাহুল্য।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অভিবাসী প্রত্যাশীর ওপর হামলা, উত্তাল জার্মানি

বিদেশের খবর: জার্মানীর উত্তরাঞ্চলীয় উইসমার শহরে এক অভিবাসী প্রত্যাশীর ওপর বর্ণবাদী ও বিদ্বেষমূলক হামলা চালানো হয়েছে।
বিদেশিদের বিরুদ্ধে দেশটির কট্টর ডানপন্থীদের বিক্ষোভের মুখে এমন ঘটনায় বেশ আলোড়ন তৈরি হয়েছে।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় ২০ বছর বয়সের এক ব্যক্তির বাড়ি ফেরার পথে তিন জার্মান ভাষী তার ওপর অকারণে হামলে পড়ে। তারা তার গতি রোধ করে। তাকে গালিগালাজ করে। তাদের দু’জন তার মুখে এবং অপর একজন তার ঘাড় ও পাঁজরে লোহার চেইন দিয়ে আঘাত করে।
মেরে মাটিতে ফেলে দেয়া দেয়া পর্যন্ত তারা তাকে পেটাতে থাকে। এরপর হামলাকারীরা পালিয়ে যায়। আঘাতে তার নাকের হাড় ভেঙে গেছে এবং মুখমণ্ডল ও শরীরের উপরের অংশ ফুলে গেছে। পুলিশ জানায়, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।

এক সিরীয় ও এক ইরানী ৩৫ বছরের এক জার্মান নাগরিককে মারাত্মকভাবে ছুরিকাঘাত করলে তার প্রতিবাদে বাল্টিক তীরবর্তী শহরটিতে বিদেশিদের বিরুদ্ধে ডানপন্থীরা বিক্ষোভ করে আসছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১০

বিদেশের খবর: দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। দেশটির বন্দর শহর কেপটাউন থেকে পূর্ব কেপে যাওয়ার সময় বাসটি উল্টে যায়।
এ ব্যাপারে পশ্চিম কেপের প্রাদেশিক ট্রাফিক প্রধান কেন্নি আফ্রিকা জানিয়েছেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। চালকের ক্লান্তির কারণে নাকি অন্য কোন কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest