সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পায় যেসব কাজে

স্বাস্থ্য কণিকা: সমগ্র পৃথিবীতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। পারিবারিকভাবে এই রোগের ঐতিহ্য থাকা, অনিয়ন্ত্রিত জীবনপদ্ধতি, ত্রুটিযুক্ত খাদ্যাভ্যাস, মানসিকচাপসহ আরো অনেক কারণ রয়েছে যেগুলো অকালেই হৃদযন্ত্রের ক্ষতি করে আপনার মৃত্যু ডেকে আনতে পারে। চলুন জেনে নেয়া যাক হৃদরোগের কিছু উল্লেখযোগ্য কারণ।

১. অতিরিক্ত মেদ: যুক্তরাষ্ট্রের ইনডিয়ানা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, শরীরে ভাল কোলেস্টেরলের পরিমাণ কম থাকলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তবে অতিরিক্ত ফ্যাট ও চর্বিযুক্ত খাবার হৃদযন্ত্রকে বিকল করে দিতে পারে। সুতরাং অতিরিক্ত শরীরে মেদ যাতে না জমে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

২. শরীরে অন্যান্য রোগের সংক্রমণ: শরীরে যদি কোন ধরনের সংক্রমণ থাকে তাহলেও হৃদরোগের ঝুঁকি দেখা দেয়। কারণ সংক্রমণের কারণে শরীরে ইনফ্লামেটরি দেখা দেয়, ফলে হৃদরোগ ও ষ্ট্রোকের সম্ভাবনা বাড়ে।

৩. দুর্বল কিডনি: নেদারল্যান্ডস থেকে করা এক গবেষণায় জানা গেছে, যাদের কিডনি কিছুটা দুর্বল, কিডনির মারাত্মক সমস্যা না থাকলেও তারা হৃদরোগে আক্রান্ত হতে পারেন।

৪. ট্রাফিক জ্যামের চাপ: গাড়ি, বাইক অথবা বাস যাতেই থাকুন না কেন নগর জীবনের অসহনীয় ট্রাফিক জ্যামে পড়লে হৃদরোগের ঝুঁকি বাড়ে। এর আগে আরেক গবেষণায় দেখা গেছে, প্রধান সড়কের কাছাকাছি যারা বসবাস করেন তাদের হৃদরোগজনিত জটিলতা বাড়ে।

৫. ক্যালসিয়াম সাপ্লিমেন্ট: নিউজিল্যান্ডে করা এক গবেষণায় জানা গেছে, যেসব নারী টানা পাঁচ বছর ধরে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছেন তারা হৃদরোগের ঝুঁকিতে আছেন। অন্যদিকে আরেকটি গবেষণা বলছে, যারা প্রতিদিন ৫০০ গ্রাম ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করেন তাদের হৃদরোগের ঝুঁকি ৩০ শতাংশ বেড়ে যায়।

৬. অ্যাসপিরিন ব্যবহারে অসতর্কতা: এক গবেষণায় দেখা গেছে, হৃদরোগের সমস্যায় ভূগছেন এমন যারা ঝুঁকিতে রয়েছেন তারা যদি হঠাৎ করে অ্যাসপিরিন থেরাপি বা ননস্টেরিউডাল ওষুধ বন্ধ করে দেন তাহলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একজন হৃদরোগ বিশেষজ্ঞ ম্যাথিউ সরেনটিনো বলেন, ‘যদি কারও হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এবং কেউ যদি অ্যাসপারিন জাতীয় ওষুধ বন্ধ করতে চান তাহলে তা ধীরে ধীরে করুন অথবা চিকিৎসকের পরামর্শ নিন’।

এছাড়া যুক্তরাজ্যের গবেষকদের মতে, দাম্পত্য সম্পর্ক খারাপ থাকলেও সঙ্গীর হৃদরোগের ঝুঁকি শতকরা ৩৪ ভাগ বেড়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মাসুমের লেখা গানে গাইলেন কনা

বিনোদনের খবর: ঈদে ‘নীল রংধনু’ শিরোনামের নাটকে গেয়েছেন কনা। গানটির শিরোনাম ‘মন বলছে তাই’। বেরসরকারি টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এই নাটকটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে। বিশেষ করে নাটকের শেষে গানটি উপভোগ করেছেন দর্শকরা। এবার পুরো গানটি প্রকাশ করা হয়েছে জাগো মিউজিকের ইউটিউব চ্যানেলে।
‘নীল রংধনু’ নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। নাটকটিতে ‘মন বলছে তাই’ শিরোনামের গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর ও সংগীতায়োজনে আছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। গানের ভিডিওতে পাওয়া যাবে নাটকের দুই অভিনয় শিল্পী এফ এস নাঈম ও শবনম ফারিয়াকে।
নতুন এই গানটি নিয়ে কণ্ঠ শিল্পী কনা বলেন, ‘এটা আমার ভীষণ পছন্দের একটি গান। যেদিন আমি প্রথম গানটি গেয়েছি সেই দিন থেকে আমি চেয়েছি এই গানটি যেন ভালো একটা জায়গায় পৌঁছায়। অসম্ভব সুন্দর কথা ও সুরের ইনোসেন্ট প্রেমের একটি গান ‘মন বলছে তাই’। আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা একটা।’
গানটির সুরকারও সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘গানের কথাগুলো ছিল অনেক সুন্দর। গানের সুর ও সংগীতায়োজন করেছি আমার সর্বচ্চ ভালোবাসা দিয়ে। কনা আপুও গেয়েছেন দারুন। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে আইনশৃঙ্খলা-চোরাচালান ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় মাসিক উন্নয়ন সমন্বয় ও চোরাচালান কমিটির সভা বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান, থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জি এম আব্দুল হাকিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রনজু, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা মুজিবর রহমান শেখ, নির্বাচন কর্মকর্তা হাওলাদার হায়দার আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, তারালী চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশলিয়া চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, চাম্পাফুল চেয়ারম্যান মোজাম্মেল হহক গাইন, রতনপুর চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, মথুরেশপুর চেয়ারম্যান মিজানুর রহমান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলী, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্র নাথ বাছাড় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইভিএমের বিরোধিতা করে বৈঠক বর্জন করলেন ইসি কমিশনার

দেশের খবর: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার নিয়ে আরপিও সংশোধনের বিরোধিতা করে নির্বাচন কমিশনের সভা বর্জন করেছেন কমিশনার মাহবুব তালুকদার। একইসঙ্গে তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এ বিষয়ে মাহবুব তালুকদার সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে কমিশনের সভা শুরু হয়। বৈঠক শুরুর প্রায় আধা ঘণ্টা পর নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার। বর্তমানে তিনি তার কার্যালয়ে অবস্থান করছেন। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এ ছাড়া অপর তিন নির্বাচন কমিশনার সভায় উপস্থিত রয়েছেন।

সভা শেষে দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান নির্বাচন কমিশনার। এ ছাড়া বিকেল ৩টায় নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদারের ব্রিফ করার কথা রয়েছে। এর আগে গত ২৬ আগস্ট আরপিও সংশোধন বিষয়ে কমিশন সভা অনুষ্ঠিত হয়। ওইদিন সিইসি কেএম নূরুল হুদার সরকারি সফরে শ্রীলঙ্কায় যাওয়ার কারণে বৈঠকটি শেষ না করে মুলতবি করা হয়। ৩০ আগস্ট নতুন বৈঠকের সময়সীমা নির্ধারণ করা হয়।

কমিশন সভায় আইনের এই সংশোধন অনুমোদন পেলে আইন মন্ত্রণালায়ের ভোটিংয়ের পর তা মন্ত্রিসভায় পাঠানো হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের শেষ অধিবেশনে সংশোধনী প্রস্তাব উত্থাপনের কথা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা বাহিনী এরপর পাসপোর্ট ও বিআরটিএ-টিআইবির

দেশের খবর: দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) খানা জরিপে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার জরিপটি প্রকাশ করে টিআইবি।

খানা জরিপের তথ্য অনুসারে দেশের বিদ্যমান সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এর পরেই রয়েছে পাসপোর্ট অফিস ও বিআরটিএ।

বৃহস্পতিবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে খানা জরিপের তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশজুড়ে একটি খানা জরিপ পরিচালনা করে টিআইবি। এতে সেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সম্পর্কে সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের মতামত জানতে চাওয়া হয়।

“যেখানে ২০১৭ সালে সার্বিকভাবে ৬৬.৫ শতাংশ মানুষ সেবাখাতগুলোতে দুর্নীতির শিকার হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭২.৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট অফিস ৬৭.৩ শতাংশ এবং বিআরটিএ-তে ৬৫.৪ শতাংশ দুর্নীতি হয়েছে।”

এছাড়া টিআইবির জরিপে বলা হয়, দেশের ৮৯ শতাংশ মানুষ মনে করেন, ঘুষ না দিলে কোনো সেবা খাতে সেবা মেলে না। ২০১৭ সালে এ জরিপ পরিচালিত হয়। জরিপে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ছিল ১০ হাজার ৬৮৮ কোটি ৯০ লাখ টাকা। এটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ৩ দশমিক ৪ শতাংশ।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিশুদের জন্য অ্যানার্জি ড্রিংক মারাত্মক ঝুঁকিপূর্ণ

স্বাস্থ্য বটিকা: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দেশটিতে ১৮ বছরের কম বয়েসী শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি নিষিদ্ধ হতে পারে। শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এমন উদ্বেগের মধ্যেই এমন মন্তব্য করেছেন তিনি।

শিশুদের কাছে অ্যানার্জি ড্রিংক বিক্রি অবৈধ ঘোষণার পরিকল্পনার অংশ হিসেবে সরকার এ জন্য একটি গণ-আলোচনার (পাবলিক কনসালটেশন) সূচনা করেছে। কোন বয়স থেকে এটি নিষিদ্ধ হওয়া উচিত সে বিষয়ে মতামতও চাওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। এ বিষয়ে দুটি বিকল্পও দেওয়া হয়েছে। একটি হলো ১৬ বছর, অন্যটি ১৮।

স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলস নিজেরাই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে।

এত উদ্বেগের কারণ কি?

গবেষণায় দেখা গেছে, ইউরোপের মধ্যে যুক্তরাজ্যের শিশু বা তরুণরাই বেশি এনার্জি ড্রিংক পান করে থাকে। এসব পানীয়তে উচ্চ মাত্রার সুগার ও ক্যাফেইন থাকে যার মাত্রা প্রায়শই দেখা যায় কোমল পানীয়তে থাকা এ ধরনের উপাদানের চেয়ে বেশি।

ফলে এ পানীয় বেশি মাত্রায় পান করলে শিশুদের জন্য স্বাস্থ্য সমস্যা তৈরির ঝুঁকি থেকে যায়। কারণ এ থেকে স্থূলতা, দাঁতের ক্ষয় রোগ, মাথাব্যথা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে।

শিক্ষক সংগঠনের জরিপ থেকে দেখা যায়, যেসব শিশু বেশি অ্যানার্জি ড্রিংক পান করে শ্রেণিকক্ষে তাদের আচরণ তুলনামূলক খারাপ। এসব কারণেই প্রতি লিটারে ১৫০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন আছে এমন পানীয়র ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হতে পারে।

অনেক দোকান ইতিমধ্যে নিজেরাই ১৬ বছরের কম বয়সীদের কাছে এ ধরনের পানীয় বিক্রি বন্ধ করে দিয়েছে। তবে শিশুরা চাইলে খুচরা বিক্রেতা ও ভেন্ডিং মেশিন থেকে কিনতে পারে।

দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রী স্টিভ ব্রাইন বলেন, ‘স্বাস্থ্য ও শিক্ষার ওপর ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু থেকে শিশুদের রক্ষার দায়িত্ব আমাদের।’

অন্যদিকে, প্রধানমন্ত্রী থেরেসা মে শিশুদের স্থূলতাকে দেশের একটি বড় স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘শিশুদের জন্য সবচেয়ে ভালোভাবে তাদের জীবন শুরুর জন্য আমরা কী করতে পারি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আমি সবাইকে তাদের মত দেওয়ার জন্য উৎসাহিত করছি।’

কি থাকে অ্যানার্জি ড্রিংকে?

আগেই বলা হয়েছে এতে উচ্চ মাত্রার সুগার ও ক্যাফেইন থাকে যার পরিমাণ হয় ২৫০ মিলি ক্যানে অন্তত ৮০ মিলিগ্রাম। অথচ ৩৩০ মিলির একটি কোকাকোলা ক্যানে এর পরিমাণ থাকে ৩২ মিলিগ্রাম।

কিছু ছোট ‘এনার্জি শট’-এ ৬০ মিলি বোতলে ১৬০মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকতে পারে। অথচ বেশী মাত্রার ক্যাফেইন উদ্বেগ ও আতঙ্কিত হওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। এটি রক্তচাপও বাড়িয়ে দেয়।

গর্ভবতী কিংবা সন্তানকে বুকের দুধ খাওয়ান এমন নারীদের দিনে ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফেইন না সেবন করতে নির্দেশনা দেওয়া হয়।

সুগার কতটা ক্ষতি করতে পারে?

অতিরিক্ত সুগারের কারণে স্থূলতা, দাঁতের সমস্যা ছাড়াও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে।

জনস্বাস্থ্য বিভাগের প্রধান নির্বাহী ডানকান সেলবি বলেন, ‘শিশুদের স্থূলতা মোকাবেলায় এ ধরনের পানীয় বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ হবে দারুণ শক্তিশালী পদক্ষেপ।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আফগান টি-টোয়েন্টি লিগে খেলবেন তামিম

খেলার খবর: টেস্ট সদস্যপদ লাভের পাশাপাশি আফগানিস্তান এখন আইসিসি’র পূর্ণ সদস্য দেশ। ফলে ক্রিকেট নিয়ে আরো জোরদার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এবার নিজেদের আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে তারা। শাপাগিজার চেয়েও বড় পরিসরে শুরু হবে এই লিগটি। আর তাতে গেইল, ম্যাককালামদের সঙ্গে থাকবেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
বুধবার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে লিগের লোগো উন্মোচিত হয়েছে। এই লিগে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, শহিদ আফ্রিদিরা খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে। থাকছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবালও। আফগানিস্তানের পাঁচটি অঞ্চলের প্রতিনিধি হিসেবে এই টুর্নামেন্টে অংশ নেবে পাঁচটি দল।
প্রথম আসর শুরু হবে আগামী ৫ অক্টোবর। ২৩ ম্যাচের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। টুর্নামেন্টের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।
টুর্নামেন্টের অন্যতম বিনিয়োগকারী প্রতিষ্ঠান স্নাইজার স্পোর্টসের প্রধান নির্বাহী আশিষ শেঠি বলেন, ‘টি২০ ফরম্যাটের বেশ কিছু জনপ্রিয় নাম ইতিমধ্যেই আমাদের লিগে নাম লিখিয়েছে। তাদের মধ্যে আছেন ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, তামিম ইকবাল, থিসারা পেরেরা, ইমরান তাহিররা। এ ছাড়া আমাদের ক্রিকেটাররাতো খেলবেনই। আমরা এই লিগকে তরুণ ক্রিকেটারদের জন্য একটা প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্রীলেখার অর্ধ-নগ্ন ছবি ভাইরাল; সমালোচনার ঝড়

বিনোদনের খবর: শ্রীলেখা মিত্র। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের একজন। ৪৩ বছর বয়সী এ অভিনেত্রী এখনো দাপিয়ে বেড়াচ্ছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সবর্ত্র তার গ্লামার উপস্থিতি। টালিগঞ্জের প্রাণভোমরা শ্রীলেখা মিত্রের সঙ্গে বিতর্ক শব্দটাও যেন ওতপ্রোতভাবে জড়িত। অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো ম্যাগাজিনের প্রচ্ছদ কন্যা হিসেবে নাম লেখালেন তিনি। আর এতেই ঘটলো যতো বিপত্তি।
স্তন্যদান সপ্তাহ উপলক্ষে প্রকাশিত হয় ম্যাগাজিনটি। প্রচ্ছদে দেখা গেছে, একটি শিশুকে স্তন্যপান করাচ্ছেন শ্রীলেখা। আর এই ছবিটি প্রকাশের পরেই বিতর্কের শিকার হন কলকাতার নায়িকা।
‘স্তন্যদান’ নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি বদলালেও অনেকে এখনো ব্যাপারটিকে সহজভাবে নিতে পারছেন না। সংসদে নিজের সন্তানকে স্তন্যপান করিয়ে নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার এক নারী সিনেট সদস্য। লারিসা ওয়াটারস নামের ওই সিনেট সদস্য বামপন্থী গ্রিনস পার্টির একজন সদস্য। দেশটিতে তিনিই প্রথম সংসদে বসে সন্তানকে স্তন্যদান করে ইতিহাস গড়েন।
এ ছাড়া কিছুদিন আগেই এই কাজটি করেছিলেন মালায়ালাম অভিনেত্রী-মডেল তথা লেখিকা গিলু জোসেফ। মালায়ালাম পাক্ষিক ‘গৃহলক্ষ্মী’র প্রচ্ছদে তার স্তন্যদানের ছবি দেখা গিয়েছিল। ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় চারদিকে। এবার একই কাজ করে হইচই ফেললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য তিনি ফটোশুট করেন, যেখানে এক শিশুকে স্তন্যদান করতে দেখা গিয়েছে তাকে। সেই ছবিটি প্রকাশ পেয়েছে। ‘স্তন্যদান’ নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতেই এমন কাজে অগ্রসর হন শ্রীলেখা৷ এদিকে এই ছবিটি সামনে আসার পর প্রশংসা পান তিনি। তবে সমালোচনার ঝড়ও কম হয়নি। কটাক্ষের সুরে তারা অভিনেত্রীকে আক্রমণ করেছেন তার ইনস্টাগ্রাম অনুসারীরা। তাদের দাবি, প্রচারণা পেতেই এমন ছবি তুলেছেন শ্রীলেখা৷
এ সম্পর্কে শ্রীলেখা বলেন, ‘স্তন্যদানের পক্ষপাতী আমি। আর আমার সন্তান জন্মানোর অনেক আগে থেকেই এ নিয়ে আমি পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। সমাজ অনেক এগিয়ে এসেছে। দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা বদলাচ্ছে। সেই কারণেই এই ছবি তুলতে আগ্রহ দেখিয়েছি।’
শ্রীলেখা আরও বলেন, ‘আমি অনুচিত কাজ করিনি। আমি মনে করি, ভালো কাজ হয়েছে। আর আমি কারও মতামত জানতে চেয়ে কাজ করি না। মনে হয়েছে কাজটা ভালো, তাই করেছি। যারা নোংরা ভাবনা নিয়ে বসে আছে, তারা নোংরা ভাববেই। তাতে সমাজ থমকে থাকবে না। আমি মনে করেছি এটার মাধ্যমে একটা ভালো বার্তা পৌঁছনো যাবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest