সর্বশেষ সংবাদ-
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তদেবহাটায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্তআশাশুনিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণপারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টাদেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলারোয়ায় র‌্যালিসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতসাতক্ষীরা গ্রীন কোয়ালিশনের ষান্মাসিক পরিকল্পনা পর্যালোচনা কর্মশালাকয়রায় ক্রয়কৃত জমির ধান নষ্ট ও প্রাণনাশের হুমকির অভিযোগসাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপকারভোগীর মাঝে ১ কোটি ১০ লাখ টাকার চেক বিতরণ

থানকুনি পাতা খেলে ১০টি রোগের উপশম হয়

স্বাস্থ্য কণিকা: থানকুনি পাতা। আমাদের দেশের খুব পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। এর ল্যাটিন নাম centella aciatica। গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল থেকেই চলে আসছে। ছোট্ট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ওষুধি সব গুণ। থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয়।প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে। খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনি যথার্থ ভূমিকা রাখতে সক্ষম। অঞ্চলভেদে থানকুনি পাতাকে আদামনি, তিতুরা, টেয়া, মানকি, থানকুনি, আদাগুনগুনি, ঢোলামানি, থুলকুড়ি, মানামানি, ধূলাবেগুন, নামে ডাকা হয়। তবে বর্তমানে থানকুনি বললে সবাই চেনে।

একাধিক গবেষণায় দেখা গেছে কেউ যদি নিয়মিত থানকুনি পাতা খাওয়া শুরু করে, তাহলে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অংশের কর্মক্ষমতা বাড়তে শুরু করে। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকার। যেমন ধরুন…

১. চুল পড়ার হার কমে:
নানা সময়ে হওয়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে সপ্তাহে ২-৩ বার থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরে পুষ্টির ঘাটতি দূর হয়। ফলে চুল পড়ার মাত্রা কমতে শুরু করে। চুল পড়ার হার কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। কীভাবে? পরিমাণ মতো থানকুনি পাতা নিয়ে তা থেঁতো করে নিতে হবে। তারপর তার সঙ্গে পরিমাণ মতো তুলসি পাতা এবং আমলা মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সবশেষে পেস্টটা চুলে লাগিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পরে ভাল করে ধুয়ে ফেলতে হবে চুলটা। প্রসঙ্গত, সপ্তাহে কম করে ২ বার এইভাবে চুলের পরিচর্যা করলেই দেখবেন কেল্লা ফতে!

২. টক্সিক উপাদানেরা শরীর থেকে বেরিয়ে যায়:
নানাভাবে সারা দিন ধরে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে, রক্তে প্রবেশ করে। এইসব বিষেদের যদি সময় থাকতে থাকতে শরীর থেকে বের করে দেওয়া না যায়, তাহলে কিন্তু বেজায় বিপদ! আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা। কীভাবে করে? এক্ষেত্রে প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়। ফলে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়।

৩. ক্ষতের চিকিৎসা করে:
থানকুনি পাতা শরীরে উপস্থিত স্পেয়োনিনস এবং অন্যান্য উপকারি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো এবার থেকে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেখানে অল্প করে থানকুনি পাতা বেঁটে লাগিয়ে দেবেন। দেখবেন নিমেষে কষ্ট কমে যাবে।

৪. হজম ক্ষমতার উন্নতি ঘটে:
থানকুনি পাতা হজম ক্ষমতারও উন্নতি হবে। কারণ একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারি উপাদান হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ যাতে টিক মতো হয় সেদিকে খেয়াল রাখে। ফলে বদ-হজম এবং গ্যাস-অম্বলের মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না।

৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়:
থানকুনি পাতায় উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, বিটা ক্যারোটিন, ফ্য়াটি অ্যাসিড এবং ফাইটোকেমিকাল ত্বকের অন্দরে পুষ্টির ঘাটতি দূর করার পাশাপাশি বলিরেখা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে স্বাভাবিকভাবেই স্কিনের ঔজ্জ্বলতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কমে।

৬. আমাশয়ের মতো সমস্যা দূর হয়:
এক্ষেত্রে প্রতিদিন সকালে খালি পেটে নিয়ম করে থানকুনি পাতা খেতে হবে। এমনটা টানা ৭ দিন যদি করতে পারেন, তাহলেই কেল্লাফতে! এই ধরনের সমস্যা কমাতে আরেকভাবেও থানকুনি পাতাকে কাজে লাগাতে পারেন। প্রথমে পরিমাণ মতো থানকুনি পাতা বেটে নিন। তারপর সেই রসের সঙ্গে অল্প করে চিনি মেশান। এই মিশ্রনটি দু চামচ করে, দিনে দুবার খেলেই দেখবেন কষ্ট কমে যাবে।

৭. পেটের রোগের চিকিৎসায় কাজে আসে:
অল্প পরিমাণ আম গাছের ছালের সঙ্গে ১ টা আনারসের পাতা, হলুদের রস এবং পরিমাণ মতো থানকুনি পাতা ভাল করে মিশিয়ে ভাল করে বেটে নিন। এই মিশ্রনটি নিয়মিত খেলে অল্প দিনেই যে কোনও ধরনের পেটের অসুখ সেরে যায়। সেই সঙ্গে ক্রিমির প্রকোপও কমে।

৮. কাশির প্রকোপ কমে:
২ চামচ থানকুনি পাতার রসের সঙ্গে অল্প করে চিনি মিশিয়ে খেলে সঙ্গে সঙ্গে কাশি কমে যায়। আর যদি এক সপ্তাহ খেতে পারেন, তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে কাশির কোনও চিহ্নই থাকবে না।

৯. জ্বরের প্রকোপ কমে:
সিজন চেঞ্জের সময় যারা প্রায়শই জ্বরের ধাক্কায় কাবু হয়ে পারেন, তাদের তো থানকুনি পাতা খাওয়া মাস্ট! কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জ্বরের সময় ১ চামচ থানকুনি এবং ১ চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়েই জ্বর সেরা যায়। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে।

১০. গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়:
অসময়ে খাওয়ার কারণে ফেঁসেছেন গ্যাস্ট্রিকের জালে? নো প্রবেলম! থানকুনি পাতা কিনে আনুন বাজার থেকে। তাহলেই দেখবেন সমস্যা একেবারে হাতের মধ্যে চলে আসবে। আসলে এক্ষেত্রে একটা ঘরোয়া চিকিৎসা দারুন কাজে আসে। কী সেই চিকিৎসা? হাফ লিটার দুধে ২৫০ গ্রাম মিশ্রি এবং অল্প পরিমাণে থানকুনি পাতার রস মিশিয়ে একটা মিশ্রন তৈরি করে ফেলুন। তারপর সেই মিশ্রন থেকে অল্প অল্প করে নিয়ে প্রতিদিন সকালে খাওয়া শুরু করুন। এমনটা এক সপ্তাহ করলেই দেখবেন উপকার মিলবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ওজন ৩২১ কিলোগ্রাম থেকে ৮৫

অনলাইন ডেস্ক: আট ফুট দূরত্ব পর্যন্ত এক টানা হাঁটতে পারতেন না ২৪ বছরের মার্কিন ক্রিশ্চিনা ফিলিপস। এই বয়সে তার ওজন ছিল ৩২১ কিলোগ্রাম। তিনি ভেবেছিলেন হয়তো বাঁচবেন না। সব কাজের উৎসাহ শেষ হয়ে গিয়েছিল ওজন বাড়তে বাড়তে।
তবে জীবনের কাছে হার মানেননি তিনি, উঠে দাঁড়িয়েছেন নতুন উদ্যোমে। ওজন কমানোর জন্য তিনি প্রাণপণ চেষ্টা করে গেছেন। শেষ পর্যন্ত তিনি সফলও হয়েছেন। অস্ত্রোপচার, ডায়েট এবং শরীরচর্চার মাধ্যমে ওজন কমিয়েছেন তিনি। ক্রিশ্চিনার ওজন এখন ৮৫ কিলোগ্রাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ৬ জামায়াত-শিবির নেতাসহ আটক ৭৬

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬ জন নেতাকর্মী ও মাদক মামলায় ৬ জন ব্যবসায়ীসহ ৭৬ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৭৩ বোতল ফেন্সিডিল, ৪০ পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় তাদের বিরুদ্ধে ৬টি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা থেকে ৯ জন, তালা থানা থেকে ৪ জন, কালিগঞ্জ থানা থেকে ১০ জন, শ্যামনগর থানা থেকে ১১ জন, আশাশুনি থানা থেকে ৮ জন, দেবহাটা থানা থেকে ৫ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চাকরিতে প্রবেশের বয়স ৩২ বছর করার প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে

দেশের খবর: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩২ বছর করার প্রস্তাব এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার পাঠানো এই প্রস্তাবে অবশ্য চাকরিতে অবসরের সময়সীমা নিয়ে কিছু বলা হয়নি। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ ও অবসরের সময়সীমা ৬৫ বছর করার সুপারিশ করে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ এর আগে গতকাল সকালে বলেন, ‘আমরা সংসদীয় কমিটির প্রস্তাব নিয়ে কাজ করেছি। সেই আলোকে বিভিন্ন বিষয় আমলে নিয়ে নতুন একটা প্রস্তাব তৈরি হচ্ছে, যা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। বিষয়টি অনুমোদিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
১৯৯১ সালে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয়। সেই সময় অবসরের বয়সসীমা ছিল ৫৭ বছর। প্রায় ২১ বছর পর অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬০ বছর করে সরকার। সেই থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি তোলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা সমাবেশও করে। কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি তারাও বিভিন্ন স্থানে সমাবেশ করে।
এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৫৯ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার সুপারিশ করে।
এ বিষয়ে স্থায়ী কমিটির সভাপতি আশিকুর রহমান বলেন, ‘বিশেষ বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার সুপারিশ করেছি। কেউ ৩৫ বছর বয়সে চাকরিতে যোগ দিলে ক্ষতি তো নেই। আর আমাদের অনেক কারিগরি পদ শূন্য রয়েছে। উপযুক্ত প্রার্থীর অভাবে সেগুলো শূন্য রয়েছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ালে এসব পদও পূরণ হবে।’
কোনো বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সেশনজট নেই। এ অবস্থায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলে তা সমালোচনার মুখে পড়বে কি না জানতে চাইলে আশিকুর রহমান আরো বলেন, ‘সেশনজট নেই সত্যি। কিন্তু যারা বেকার তাদের একটা সুযোগ দিলে ক্ষতি নেই। আর আমরা তো অবসরের বয়সও বাড়ানোর প্রস্তাব করেছি। মানুষের গড় আয়ু বেড়েছে। অবসরের পর অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্য কোথাও চাকরি করে। সেই হিসাবে অবসরের বয়স বাড়তেই পারে। আমরা বিভিন্ন বিষয় আমলে নিয়ে প্রস্তাব দিয়েছি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সংসদীয় কমিটি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করলেও তা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর করার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। এখন কতটুকু বাড়ানো হবে তা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করবে। সংসদীয় কমিটি অবসরের বয়স বাড়ানোর সুপারিশ করলেও মন্ত্রণালয়ের প্রস্তাবে তা নেই।
এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, চাকরিতে প্রবেশের বয়স বাড়াতে আলোচনা শুরু হলেও বর্তমান সরকারের মেয়াদে তা হচ্ছে না।
গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় নির্বাচনের আগে (অবসরের বয়স নিয়ে) কোনো পরিবর্তন হবে না। বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল, প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু হয়নি।’
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিসেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে ক্ষমতাসীন দল নির্বাচন সামনে রেখে যে নির্বাচনী মেনিফেস্টো ঘোষণা করবে, সেখানে প্রায় দেড় কোটি নতুন ভোটারকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা থাকবে। বয়স বাড়ানোর বিষয়টিও সেই পর্যন্ত গিয়ে থামতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সু চির পদত্যাগ করা উচিত: জাতিসংঘ মানবাধিকার প্রধান

অনলাইন ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেদেশের সেনাবাহিনীর চালানো সহিংসতার প্রেক্ষিতে দেশটির স্টেট কাউন্সেলর বা কার্যত সরকারপ্রধান অং সান সু চি’র পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’আদ আল হুসাইন। রোহিঙ্গা সংকটে সু চি’র ভূমিকাকে ‘অনুশোচনীয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।
‘সম্ভাব্য গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনা কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত’ বলে বুধবার (২৯ আগস্ট) জাতিসংঘের একটি রিপোর্ট প্রকাশের পর এ দাবি করেন বিদায়ী মানবাধিকার প্রধান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী ও দুইবারের মেয়র প্রার্থী আটক

দেশের খবর: কুমিল্লায় ইয়াবাসহ জাসদের কেন্দ্রীয় নেত্রী এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী শিরিন আক্তারকে আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে নগরীর ভাটপাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে শিরিন আক্তারকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে র‍্যাব-১১ কুমিল্লার উপপরিদর্শক (এসআই) সাদেকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে শিরিন আক্তারকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটকের পর শাকতলাস্থ র‍্যাব কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।

উল্লেখ্য, জাসদের (আ.স.ম. আব্দুর রব) কেন্দ্রীয় কার্যকরী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার। পাশাপাশি তিনি গত দুইবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐশ্বরিয়া নিজের ক্যারিয়ার শেষ করে দিচ্ছেন অভিষেকের জন্য

বিনোদনের খবর: মেয়ে আরাধ্যার জন্মের পর পায় ৫ বছর পর বলিউড কামব্যাক করেন ঐশ্বরিয়া রায়। পরপর ‘জজবা’ ‘সর্বজিত’, ‘ফান্নে খান’-এই তিন ছবিতে অভিনয় করলেও তেমন ব্যবসা সফল হয়নি। এখন তো বলিউডের একাংশ মন্তব্য করতে শুরু করে দিয়েছেন ঐশ্বরিয়ার অভিনয়ের ধার আগের তুলনায় অনেকটা কমে গেছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পরিচালকও সাবেক এই বিশ্ব সুন্দরীর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন তোলা শুরু করে দিয়েছেন। কিন্তু, ঐশ্বরিয়ার সিনেমা কেন একের পর এক ফ্লপ করছেন, এর পিছনে আসল কারণ কী?
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিষেক বচ্চনের পাশে থাকার জন্য স্বামীর ক্যারিয়ার গ্রাফকে উপরে তোলার জন্য ঐশ্বরিয়া নাকি নানা ধরনের ঝুঁকি নিতে শুরু করেছেন। নিচ্ছেন ভুল সিদ্ধান্তও। যে সঞ্জয় লীলা বানশালির ‘হাম দিল দে চুকে সনম’ দিয়ে বলিউডে পাকাপোক্ত জায়গা করে নেন ঐশ্বরিয়া, অভিষেকের জন্য নাকি সেই বানশালির সিনেমাতেও না করে দিয়েছেন নায়িকা।
শোনা যাচ্ছে, ‘গুলাব জামুন’-এ অভিনয় করতে হলে, ঐশ্বরিয়াকে বানশালির প্রজেক্টে না করতে হত। ‘গুলাব জামুন’-এর সঙ্গে বানশালির সিনেমার শুটিং ডেট মিলে যাচ্ছিল। আর সেই কারণেই স্বামীর সঙ্গে অভিনয় করতেই সঞ্জয় লীলা বানশালিকে ‘না’ করে দেন অভিষেকপত্মী। প্রসঙ্গত, ‘রাবণ’-এর পর দীর্ঘ ৮ বছর পর অভিষেক বচ্চনের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করছেন ঐশ্বরিয়া। আর সেই কারণেই সঞ্জয় লীলা বানশালির মত পরিচালককে সপাটে না করে দেন তিনি। যদিও, বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনো রকমভাবেই মুখ খোলেননি নায়িকা।
এদিকে, ঐশ্বরিয়া যখন ‘গুলাম জামুন’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় ‘মনমর্জিয়া’-র শুটিং করছেন অভিষেক বচ্চন। দীর্ঘ বেশ কয়েক বছর পর আবার অভিষেক বচ্চনকে সিলভার স্ক্রিনে দেখা যাবে। এই সিনেমায় অভিষেক বচ্চনের সঙ্গে রয়েছেন বিকি কৌশল এবং তপসি পান্নু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়েমেনের দখলে সৌদির দুই সামরিক ঘাঁটি

বিদেশের খবর: সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিল। গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনের সামরিক বাহিনী সৌদি আরবের দু’টি সামরিক ঘাঁটির দখল নিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি আনসারুল্লাহর সদস্যরা জিযানের আত্তাওয়ালে অভিযান চালিয়ে ঘাঁটি দু’টির দখল নেয়। এ অভিযানে সৌদি সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন।
এর আগে গত সোমবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। দুবাই বিমানবন্দর আরব আমিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক স্থাপনা।
ইয়েমেনের পদত্যাগী, পলাতক ও সৌদিপন্থী প্রেসিডেন্ট মানসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে ২০১৫ সালের মার্চ মাস থেকে পশ্চিমা-মদদপুষ্ট সৌদিজোট ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। এ জোটের নির্বিচার বিমান হামলায় হতাহত হয়েছে ২০ হাজারেরও বেশি ইয়েমেনি নাগরিক। হতাহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। ইয়েমেনের বেসামরিক অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে সৌদি জোটের এমন নির্বিচার হামলায়। আরব আমিরাত ছাড়াও মিশর, বাহরাইন, মরক্কো, জর্দান, সুদান ও কুয়েত সৌদিজোটের সদস্য। এ দেশগুলো এখন পর্যন্ত ইয়েমেনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest