সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নাগরিক সংলাপ: ‘আমরা আর ডুবতে চাই না, এখনই সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিন’সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে নারী খেলোয়াড়দের মানববন্ধনসাতক্ষীরা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তরসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভাশ্যামনগরে দুই সাংবাদিকে হত্যার হুমকি ও মিথ্যা মামলা প্রতিবাদে মানবন্ধনশ্যামনগরে অবৈধ বালু উত্তোলনের সময় বাল্কহেড জব : দুইজনের কারাদণ্ডসাতক্ষীরার ঝাউডাঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর করুন মৃত্যুতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধুলিহরে এক যুবক পিটিয়ে জখম:থানায় মামলাসাতক্ষীরা প্রাণসায়রের ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকলারোয়ায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রাক্তনকে নিয়ে অভিনেত্রী প্রভার নেপাল ভ্রমণ!

বিনোদন সংবাদ: এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে ট্যাক্সি খুঁজছে আরবা ও জয়ন্ত। এমন সময় একজন আততায়ী আড়াল থেকে পিস্তলের নল তাক করে আরবার দিকে!

হঠাৎ ওদের সামনে এসে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ায় গুলি করতে পারে না আততায়ী। ওরা গাড়িতে ওঠে যায়। জয়ন্ত আর আরবা স্বামী স্ত্রী নয়, প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। আরবা তার স্বামী ফয়সালের টাকা চুরি করে প্রাক্তন প্রেমিক জয়ন্তকে নিয়ে পালিয়েছে নেপালে!
কিন্তু সেখানে গিয়েই বুঝতে পারে, বড্ড ভুল করে ফেলেছে সে।
আজ শনিবার (১১ আগস্ট) আরটিভিতে রাত ৮টায় প্রচার হবে নেপালে চিত্রায়িত এমন গল্পের বিশেষ নাটক ‘দেখা হয়ে গেলো’। নাটকটি রচনা করেছেন জুয়েল কবির, পরিচালনা করেছেন দীপু হাজরা।
এতে আরবা তথা নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। তারসঙ্গে আরও আছেন এফএস নাঈম, জোভান, টুটুল চৌধুরী, সাবিনা খানাল প্রমুখ।
নাটকটি সম্পর্কে প্রভার ভাষ্য এমন, ‌‘গল্পটি সুন্দর। প্রেম ও প্রতারণার ঘটনা তুলে ধরা হয়েছে এতে। নেপালের দারুণ কিছু লোকেশনে আমরা শুটিং করেছি। আশা করছি কাজটি দেখে মন ভরবে আর চোখ জুড়াবে সবার।’
বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ বোরহান খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লিভারের কর্মক্ষমতা বাড়ায় লবঙ্গ

স্বাস্থ্য বটিকা: লবঙ্গ খুবই সহজলভ্য একটি মশলা। আমাদের রসুই ঘরে ঢুকলেই এই উপকারী বস্তুটির দেখা মেলে। দাঁতের ব্যথা কিংবা ত্বকের রোগ সংক্রমণ রুখতে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আসুন জেনে নেই লবঙ্গ কীভাবে আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারে।

১. লিভারের কর্মক্ষমতা
লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২. হজম ক্ষমতার উন্নতি
দুপুর কিংবা রাতের খাবারের আগে লবঙ্গ দিয়ে বানানো এক কাপ গরম গরম চা খেলে হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। সেই সঙ্গে পেটের দিকে রক্ত প্রবাহেরও উন্নতি ঘটে। ফলে খাবার হজম হতে সময় লাগে না। তাই যাদের কম ঝাল-মশলা দেওয়া খাবার খেলেও বদ-হজম হয়, তারা লবঙ্গ চা পান করে একবার দেখতে পারেন।

৩. দাঁতের ব্যাথার উপশম
লবঙ্গতে উপস্থিত অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমেষে দাঁতের যন্ত্রণা কমে যায়। তাই তো এবার থেকে দাঁতে অস্বস্তি বা মাড়ি ফোলার মতো ঘটনা ঘটলে কয়েকটা লবঙ্গ চা খেয়ে নেবেন। দেখবেন উপকার পাবেন।

৪. জ্বরের প্রকোপ
লবঙ্গে থাকা ভিটামিন কে এবং ই, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে শরীরে উপস্থিত ভাইরাসেরা সব মারা পরে। ফলে ভাইরাল ফিবারের প্রকোপ কমতে সময় লাগে না। প্রসঙ্গত, রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার হয়ে যাওয়ার পর সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে যায়।

৫. ত্বকের সংক্রমণ সারাতে কাজে আসে
এবার থেকে কোনো ধরনের ত্বকের সংক্রমণ হলেই চোখ বুজে ক্ষতস্থানে লবঙ্গের রস বা এই প্রকৃতিক উপাদানটি দিয়ে বানানো চা লাগাতে ভুলবেন না। এমনটা করলে দেখবেন কষ্ট কমতে একেবারে সময়ই লাগবে না। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদানদের বের করে দেয়। সেই সঙ্গে জীবাণুদেরও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমতে একেবারেই সময় লাগে না।

৬. অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টিজে পরিপূর্ণ
একাধিক গবেষণায় দেখা গেছে এই প্রকৃতিক উপাদানটির অন্দরে উপস্থিত একাধিক অ্যান্টি-অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টিজ যেকোনো ধরনের জীবাণুকে মেরে ফেলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো সংক্রমণের থেকে দূরে থাকতে অনেকেই নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানিদের সামরিক প্রশিক্ষণ বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

বিদেশের খবর: জঙ্গি দমনে যথাযথ ভূমিকা পালন না করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে দায়ী করেছিলেন এবং দেশটিকে দেওয়া সামরিক সহায়তা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছিলেন। ট্রাম্পের সেই সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন; মার্কিন সামরিক একাডেমিগুলোতে পাকিস্তানি সেনা কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণের পথ বন্ধ করে দিয়েছে তারা। ‘ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম’ (আইএমইটি) থেকে পাকিস্তানকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দেশটির সেনা কর্মকর্তারা কার্লাইল সামরিক একাডেমি, ইউএস নেভাল ওয়ার কলেজ, নেভাল স্টাফ কলেজের মতো প্রতিষ্ঠানে আর প্রশিক্ষণ নিতে যেতে পারছেন না। সাইবার সিকিউরিটি ট্রেনিং কোর্স থেকেও তাদেরকে বাদ দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই মার্কিন সিদ্ধান্তের ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পাকিস্তানের চীন ও রাশিয়ার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘জটিল’ আখ্যা দিয়ে রয়টার্স উল্লেখ করেছে, আফগানিস্তানে সেনা পাঠানোর জন্য পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের দরকার। আবার পাকিস্তান জঙ্গিদের সহায়তা করছে, এমন অভিযোগও তারা হরহামেশা করে থাকে। আফগান তালেনবানদের পাশাপাশি আমেরিকান সেনাদের ওপর হামলা চালানো হাক্কানি গ্রুপের সদস্যদের আশ্রয় দেওয়ার অভিযোগে পাকিস্তানের ওপর বিরূপ হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ২০১৮ সালের শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের জন্য বরাদ্দ ২০০ কোটি ডলারের সামরিক সহায়তা বাতিল করে দিয়েছিলেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম’ (আইএমইটি) থেকে পাকিস্তানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতদিন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ কার্যক্রমে ৬৬টি আসন সংরক্ষিত ছিল। পাকিস্তানকে আইএমইটি থেকে বাদ দেওয়ার কারণে এখন ওই আসনগুলো হয় খালি থাকবে, আর না হয় অন্য দেশের সেনা কর্মকর্তাদের দ্বারা পূরণ করা হবে। ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তান যুক্তরাষ্ট্রে আইএমইটি কার্যক্রমের সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল। পেনসিলভানিয়াতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর কার্লাইল সামরিক একাডেমিতে এ বছর দুই জন পাকিস্তানি সেনা কর্মকর্তার সুযোগ পাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। পাকিস্তান সেনাবাহিনীকে ইউএস নেভাল ওয়ার কলেজ, নেভাল স্টাফ কলেজ এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং কোর্স থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তান ও পাকিস্তানের জন্য প্রেরিত সাবেক বিশেষ মার্কিন মুখপাত্র ড্যান ফেল্ডম্যান মন্তব্য করেছেন, এই সিদ্ধান্ত ‘খুবই অদূরদর্শী। এর কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর ভবিষ্যতে খারাপ প্রভাব পড়বে।’ পেন্টাগনের একজন মুখপাত্র ডানা হোয়াইটের কাছ থেকে জানা গেছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের কাছে আইএমইটি বরাবরই বিদেশি সেনা কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক তৈরির একটি পথ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তিনি এটি বন্ধ করে দিতে চাননি। ‘পাকিস্তানকে এভাবে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিতে বিপরীত ফল ডেকে আনবে’ মন্তব্য করে পাকিস্তান সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর মুশাহিদ হুসেইন বলেছেন, এর ফলে পাকিস্তান সেনাবাহিনী অন্য দেশের দিকে ঝুঁকতে পড়তে বাধ্য হবে।’ রয়টার্স জানিয়েছে, সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য পাকিস্তান ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে চুক্তি করে ফেলেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরও ৩ দিন বাড়ল ট্রাফিক সপ্তাহ

দেশের খবর: সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য ট্রাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট থেকে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দেন ডিএমপি কমিশনার।

এসময় ডিএমপি) কমিশনার বলেন, আমরা এই ট্রাফিক সপ্তাহে ব্যক্তি, পেশা, তাঁর অবস্থান নির্বিশেষে সবাইকে এই বার্তা দিতে পেরেছি যে, ট্রাফিক আইন অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে কোমলমতি শিশু-কিশোররা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। তাদের দাবি যৌক্তিক, ন্যায্য। আমরা তাদের চেতনাকে অন্তরে ধারণ করি।

তিনি বলেন, এই সময়ে ট্রাফিক আইন অমান্য করায়, মোট ৫২ হাজার মামলা হয়েছে। লাইসেন্স না থাকায় মোট ১১ হাজার ৪০২ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ফিটনেস না থাকায় ডাম্পিং করা হয়েছে পাঁচ হাজার ৫৭২টি গাড়ি আর এই সময়ে জরিমানা আদায় করা হয়েছে তিন কোটি টাকার বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সীমান্তে ৪৫ কেজি রুপার গহনা জব্দ

আসাদুজ্জামান: ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় সাতক্ষীরা কালিয়ানি সীমান্ত থেকে ৪৫ কেজি রুপার গহনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে সদর উপজেলার কালিয়ানি সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় উক্ত রুপার গহনা গুলো জব্দ করা হয়। তবে, এএসময় কোন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হননি বিজিবি। জব্দকৃত রুপার গহানার মূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।
বিজিবি ৩৩ ব্যাটলিয়নের অধিনায়ক লে.কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে অবৈধ পথে একদল চোরাকারবারী রুপার একটি বড় চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের মেইন পিলার ৭ সাব পিলার ৫৮ এর কাছাকাছি স্থানে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রুপার গহনা গুলো সীমান্তের একটি খালে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো জব্দ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় কিশোরী প্রেমিকার আত্মহত্যার খবরে কিশোর প্রেমিকের আত্মহত্যা!

আসাদুজ্জামান: সাতক্ষীরার মহদেবনগরে প্রেমিকা শিল্পী ম-লের (১২) মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিক সুজয় সরকার (১৭)। শুক্রবার রাতে সদর উপজেলার মহাদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহননকারী কিশোরী শিল্পী ম-ল ওই গ্রামের বিষ্ণুপদ সরকারের মেয়ে ও সুজয় সরকার একই গ্রামের গনেশ সরকারের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিল্পী ম-লকে সুজয় সরকারের সাথে সম্পর্ক করার কারণে বকাবকি করে তার অন্যত্র বিয়ে ঠিক করা হচ্ছে বলে জানিয়ে দেয় পরিবারের লোকজন। এতে আত্মঅভিমানে রাত পৌনে ৯ টার দিকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এদিকে, প্রেমিকা শিল্পী ম-লের মৃত্যুর খবর শুনে রাতেই নিজ বাড়ির পাশের একটি গাব গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুজয় সরকার।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর উপজেলা জাপার মতবিনিময় সভা

 

প্রেস বিজ্ঞপ্তি : সদর উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে গতকাল সকাল ১০টায় সদর উপজেলা জাতীয় পার্টির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন(লিয়ন)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাঈনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শেখ আব্দুস ছাদেক, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল। মতবিনিময় সভায় ১৪টি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আগামি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রতিটি ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিবকে নিজ নিজ ইউনিয়ন জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানান এবং সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সরদার আ: মজিদ অসুস্থ্যতার কারণে উপস্থিত থাকতে না পারাই সভায় সকলে তার সুস্থ্যতা কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৯৬ বছর বয়সে পরীক্ষা দিয়ে বৃদ্ধার বাজিমাত !

ভিন্ন স্বাদের খবর: দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন কর- কথাটি একটি প্রবাদ ও হিতোপদেশ মাত্র। হয়ত সে কারণেই কথায় বলে শেখার কোনো বয়স নেই।
তবে প্রবাদ বা হিতোপদেশ যাই হোক কথাটি এবার কাজে পরিণত করে দেখালেন ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুজাহারের বাসিন্দা কাত্যায়নী আম্মা। ৯৬ বছর বয়সি এ অশীতিপর বৃদ্ধা পরীক্ষায় পাশ করে এবার চতুর্থ শ্রেণীতে উর্ত্তীর্ণ হয়েছেন।
কেরালার সর্বশিক্ষা মিশনে চতুর্থ শ্রেণীতে ওঠার পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি। শুধু উত্তীর্ণই নয় একেবারে পূর্ণ নম্বর পেয়ে তিনি বাজিমাত করেছেন ।
জানা গেছে, আকসারলাক্সম প্রকল্পের অন্তর্গত এই সর্ব শিক্ষা মিশনে ৪৫ জন প্রবীন পরীক্ষার্থীর মধ্যে কাত্যায়নী আম্মাই সবচেয়ে প্রবীনতম শিক্ষার্থী।
পরীক্ষার প্রস্তুতির জন্য আম্মা ছয় মাস ধরে মালয়ালম অক্ষরজ্ঞান শিখতেন এবং অঙ্ক করতেন। মোট ১০০ নম্বরের পরীক্ষায় উচ্চারণ করে পড়তে পারায় ছিল ৩০ নম্বর, মালয়ালম ভাষায় লিখতে ৪০ নম্বর ও গণিতে ছিল ৩০ নম্বর।
সব বিভাগেই সমান পারদর্শীতা দেখিয়েছেন ৯৬ বছর বয়সি আম্মা। তবে এ পরীক্ষা নিয়ে আম্মা অত উচ্ছ্বসিত নয়। তিনি বলেন, এই প্রশ্নপত্রের জন্য এত কিছু পড়ার দরকার ছিল না।
গত বছরের জানুয়ারিতে কাত্যায়নী আম্মা সাক্ষরতা মিশনে নাম লেখান। একটি লিখিত পরীক্ষায় পাশ করে তিনি চতুর্থ শ্রেনীতে ভর্তি হন।
পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হবার পর আম্মা অবসরে নেই। সময় কাটাচ্ছেন ইংরেজি শিক্ষা নিয়ে। একটি ইংরেজি বই পড়ার চেষ্টা করছেন তিনি এখন।
তিনি বলছেন, চতুর্থ শ্রেনীর ক্লাস শুরু হওয়ার আগে আমি ভালো করে ইংরেজি পড়া শিখে নিতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest