সর্বশেষ সংবাদ-
দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভাসাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধনবিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি সাতক্ষীরায় তাঁতীদলের ১৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরায় কিশোর গ্যাং এর সদস্যের ছুরিকাঘাতে কলেজ ছাত্র জাকারিয়া খু%ন : প্রধান আসামী নাহিদসহ গ্রেপ্তার-২গণমাধ্যমে প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মাও: আব্দুস সবুরসাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাটের অভিযোগ : ১০ লাখ টাকার ক্ষতিশ্যামনগরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ : কার্যক্রম স্থগিতের আবেদনসাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা

ঈদে একঝাঁক তারকা নিয়ে গ্লোবের বর্ণিল আয়োজন

বিনোদনের খবর: আসছে কোরবানি ঈদ উপলক্ষে টিভি পর্দায় দর্শকদের জন্য থাকছে নানা আনন্দ আয়োজন। সেই আনন্দ বাড়িয়ে দিতে গ্লোব মাল্টিমিডিয়া ছোট পর্দায় হাজির করছে একঝাঁক তারকাকে। প্রতিষ্ঠানটির সৌজন্যে টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বেশ কয়েকটি নাটক।

ভিন্ন ভিন্ন পটভূমি মোট ৩০টি নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এর মধ্যে বাংলাভিশনে প্রচার হবে ৭টি, এটিএন বাংলায় ১০টি, চ্যানেল নাইনে ৬টি ও দেশ টিভিতে ৭টি নাটক প্রচার হবে।

এসব নাটকে অভিনয় করবেন সালাউদ্দিন লাভলু, দিলারা জামান, আফরান নিশো, জাকিয়া বারী মম, আহসান হাবিব নাসিম, জোভান, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, মুনিরা মিঠু, সফিক খান দিলু, রিয়াজ, নিপুন, নাদিয়া, জাহিদ হাসান, শবনম ফারিয়া, সুজাত শিমুল, হিন্দোল রায়, রাশেদা চৌধুরী, মোশাররফ করিম, অপূর্ব, ডলি জহুর, আযম খান, সাদিয়া জাহান প্রভা, আনিসুর রহমান মিলন, স্নিগ্ধা মোমিন, আসিফ, নাইরুজ সিফাত, বাঁধন, অপূর্ব, উর্মিলা শ্রাবস্তী কর, আনন্দ খালেদ, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম, মৌসুমী হামিদ, তানজিন তিশা, তানভীর, সীমা, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, কাজল সূবর্ণ, তৌসিফ মাহবুব, শবনম ফারিয়া, অনি, ফুয়াদ, আনিসুর রহমান মিলন, মিশু সাব্বির, নাবিলা, মৌসুমী হামিদ, শ্যামল মাওলা, কাজল সূবর্ণ, নীলাঞ্জনা নীলা, জনি, তাহমিনা অথৈ, তৌসিফ, ফরহাদ, তৌসিফ, ইভানা, নাঈম, ফুয়াদ, নাবিলা, চৈতি, শখ, তামিম মৃধা প্রমুখ।

বাংলাভিশনে প্রচার হবে হিমেল আশরাফের রচনা ও পরিচালনায় নাটক ‘বড় ভাই’, সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় সাদা ফুল, ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় পরিবার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আহারে একটুসখানি প্রেম, তাইফুর জাহান আশিকের রচনা ও পরিচালনায় টগরের বাসর ঘর, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় ওগান্ডা মাসুদ, মেহজাবিনের গল্প, মেহেদী হাসান জনির রচনায় ও বি ইউ শুভ’র পরিচালনায় হঠাৎ একদিন।
এটিএন বাংলা প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক খোঁজ, সরদার রোকনের পরিচালনায় মেঘে ঢাকা চাঁদ, ফারিয়া হোসেনের রচনা ও হাবিব শাকিলের পরিচালনায় তবুও বাসবো ভালো, মোরসালিন শুভ’র পরিচালনায় বাবু বিভ্রাট, তাইফুর জাহান আশিকের পরিচালনায় ফিলিং লাভ, মহিউদ্দিন আহমেদের রচনা ও বিপ্লব ইউসুফের পরিচালনায় মেট্রোলাভ, তাজিন আহমেদ বাবুর রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় কথা মুছে যায়, রাজিব আহমেদের রচনা ও সাখাওয়াত মানিকের পরিচালনায় সারপ্রাইজ, গোলাম সারোয়ার অনিকের রচনা ও পনির খানের পরিচালনায় লাভ টু জিরো।

দেশ টিভিতে প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বিশ্বাস, এজাজ মুন্নার রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় মটর সাইকেল, শাহজাহান সৌরভের রচনা ও রুমান রুনির পরিচালনায় বাবা, মেহরাব জাহিদের রচনা ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় মালা, সেতু আরিফের রচনা ও পরিচালনায় শবনমের সংসার, এস এ হক অলিকের রচনা ও পরিচালনায় আকাশে মেঘের ভেলা, ইমেল হকের রচনা ও পরিচালনায় বিশু পাগলা এখন প্রেমিক।

চ্যানেল নাইনে প্রচার হবে সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক বোধ, ম ম রুবেলের রচনা ও অভ্র মাহমুদের পরিচালনায় অন্তহীন অপেক্ষা, শ্রাবণী ফেরদৌসের রচনা ও পরিচালনায় ব্রেকআপের পরের গল্প, শফিকুর রহমান শান্তনুর রচনা ও অনন্য ইমনের পরিচালনায় মনচুরি, মুনতাহা বৃত্তা ও ফাহমিদ রনির রচনায় এবং হাবিব শাকিলের পরিচালনায় যদি মনে পড়ে, জুয়েল মাহমুদের রচনা ও পরিচালনায় ঠোঁটের বাঁশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তাহসান বিবাহিত, তার সঙ্গে আমি কেন প্রেম করবো: মিম

বিনোদনের খবর: সম্প্রতি সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানে এ সময়ের আলোচিত নায়িকা পূর্ণিমা বিদ্যা সিনহা মিমকে প্রশ্ন করেন তাহসানের সঙ্গে নাকী তুমি প্রেম করছো? এমন প্রশ্নের জবাবে মিম বলেন ‘বিবাহিত ছেলের সঙ্গে আমি কেন প্রেম করবো? প্রেম করলে ব্যাচেলর ছেলের সঙ্গে করবো। আর তাহসান ভাই আমার বড় ভাইয়ের মতো। তিনিও আমাকে ছোট বোনের মতোই দেখেন। তাহসান ভাইয়ের সাথে আমি কেন প্রেম করবো। তাহসান ভাইয়ের সঙ্গে অনেক নাটকে কাজ করেছি আমি। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো। সেটা প্রেম নয়।
এ সময় বিয়ে করার কথা জানতে চাইলে মিম জানান, বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত কাজ নিয়েই ভাবতে চান। এমন কিছু গল্পে কাজ করতে চান যেগুলোতে অভিনয়ের জায়গা থাকে।
পূর্ণিমার সঙ্গে কথায় কথায় মিম আরও জানান, শুধু গ্লামার চরিত্র নয়, চরিত্রবেজ নন-গ্ল্যামার সব ধরনের চরিত্রেই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সাহিত্য নির্ভর ছবিতেও নিয়মিত কাজ করতে চান। মিম বলেন, ‘জোনাকির আলো আমার অভিনীত সাহিত্য নির্ভর ছবি। এই ছবির মতো সাহিত্য নির্ভর ছবিতে অভিনয় করতে চাই আমি। কারণ এগুলোতে অভিনয়ের জায়গা বেশি থাকে।’
শাকিব খান এবং কলকাতার জিৎ দুই নায়কের বিপরীতেই অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে মিমের। এ দুই নায়কের সঙ্গে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি বাজে অভিজ্ঞতা কার সঙ্গে হয়েছে জানতে চাইলে মিম বলেন, ‘দুইজনের কারও সঙ্গে বাজে অভিজ্ঞতা নেই। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমার দারুন। তবে শুটিং সেটে জিৎদা কথা বেশি বলেন। আমাকে রাগানোর চেষ্টা করেন। আর শাকিব ভাই চুপচাপ থাকেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা সংবাদ: এই বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ১৮ নভেম্বর। শেষ হবে ২৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়।
মঙ্গলবার (১৪ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রুটিন থেকে জানা গেছে, ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যান্য বারের মতো এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট বেশি সময় বরাদ্দ রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুশখালীতে শিশু সুরক্ষা কমিটির মাসিক সভায় খেলাধুলার উপকরণ বিতরণ

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদে সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় সভায় সভাপতিত্ব করেন সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. মনজুরা খানম (ইতি)। এসময় উপস্থিত ছিলেন, কুশখালী ইউপি সচিব মো. কবিরুল আলম, কমিটির সদস্য ও ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল কুদ্দুস, সাবেক এসআই আব্দুল বারী, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. অছিকুর রহমান, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রর উদ্যোক্তা মো. সাইফুজ্জামান শাহিন, ফিরোজা খাতুন, শিশু প্রতিনিধি রাহিদুজ্জামান ও মিতালী, ব্রেকিং দ্য সাইলেন্স’র কমিউনিটি মোবিলাইজার মো. আব্দুল আলীম, সিরাজুম মনিরা প্রমুখ।

আলোচনা সভা শেষে কুশখালী সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির উদ্যোগে ক্রিকেট ব্যাট, বল সহ বিভিন্ন খেলাধুলার উপকরণ ৩টি সোস্যালাইজেশন সেন্টারের শিশুদের মাঝে বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. আবুল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ফের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্মিথ, অবস্থান ধরে রেখেছেন সাকিব

খেলার খবর: বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে গত কয়েক মাসে মাঠের বাইরে অজি ক্রিকেটার স্টিভেন স্মিথ। তবুও ব্যাটসম্যানদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন এ অস্ট্রেলিয়ান। সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে ধরা পড়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গত মার্চে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ মাসের জন্য নিষিদ্ধ করে।

আর এই সুযোগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংসে ২০০ রান করে বিরাট কোহলি শীর্ষস্থান দখল করেছিলেন। দ্বিতীয় টেস্টে মাত্র ৪০ করায় আবার দ্বিতীয় স্থানে নেমে গেছেন। স্মিথের রেটিং ৯২৯। কোহলির ৯১৯। ৮৫১ রেটিং নিয়ে জো রুট আছেন তিন নম্বরে।

বোলারদের তালিকায় অ্যান্ডারসন শীর্ষে আছেন। ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ বোলার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট অতিক্রম করেছেন। তার পয়েন্ট এখন ৯০৩।

বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ উন্নতি করে ২০ নম্বরে আছেন। আর বোলারদের তালিকায় আছেন ২১ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষেই আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় ভিজিএফ’র চাউল বিতরণে গুরুতর অনিয়ম, ম্যাজিস্ট্রের নির্দেশে স্থগিত

প্রেস বিজ্ঞপ্তি: লাবসা ইউপিতে ভিজিএফ’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগে চাউল বিতরণ সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছেন সহকারী কমিশনার আসফিয়া সিরাত।
মঙ্গলবার সকাল ১১টায় লাবসা ইউপিতে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে লাবসা ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ ইউপি মেম্বরবৃন্দ। কিন্তু চাউল বিতরণে মূল তালিকার সাথে স্লীপের ব্যাপক গড়মিল দেখতে পান স্থানীয়রা। এধরনের অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরা সহকারী কমিশনার এবং সাতক্ষীরা কালেক্টরেটের ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা আসফিয়া সিরাত সরেজিমনে পরিদর্শনে যান। সেখানে উপস্থিত হয়ে কাগজপত্র যাচাই বাছাই করে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষনিক চাউল বিতরণ বন্ধ করে দেন।
এবিষয়ে সহকারী কমিশনার আসফিয়া সিরাত বলেন, “কর্তৃপক্ষের নিদের্শনা পেয়ে আমি লাবসা ইউপি পরিদর্শনে গিয়েছিলাম। চাউল বিতরণে তালিকায় গড়মিল থাকায় তা সাময়িক বন্ধ করতে বলা হয়েছে। যেহেতু ওই চাউলগুলো সরকারের পক্ষ থেকে হতদরিদ্রদের জন্য বরাদ্দ। তারা যেন সঠিকভাবে পায় সেকারণে সঠিকভাবে বিতরণের জন্য গড়মিল ঠিক করতে বলা হয়েছে।”
অন্যদিকে, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল আলিম বলেন, “ইউনিয়নে ১/২টি ওয়ার্ডের তালিকায় কিছু গড়মিল ভুল বশত হয়েছে। সেকারনে ম্যাজিস্ট্রেট সাহেব আজকে চাউল বিতরণ বন্ধের জন্য বলেছেন। আমরা পরবর্তীতে মেম্বরদের সমন্বয়ে সঠিক তালিকা প্রস্তুত করে চাউল বিতরণ করা হবে।
এদিকে লাবসা ইউপিতে যখন এসব ঘটনা ঘটছিল তখন সেখানে উপস্থিত হন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তবে পরিস্থিতি দেখে তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে চলে যান। এসময় সহকারী কমিশনার আসফিয়া সিরাত সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে, শিবনগর গ্রামের বৃদ্ধা রিজিয়া খাতুন বলেন, আমি কখনো চাউল পাই না। আমি হক কথা বলি একারণে আমাকে কার্ড দেয় না। কিছু বলতে গেলে মারতে উদ্যত হয়। তবে এবার ১টি কার্ডের চাউল দুজনের মধ্যে ভাগ করে দিয়েছে। শুধু আমাদেরই না এলাকার অনেকের মধ্যে এভাবে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়া ইউনিয়নের দূরদূরান্ত থেকে আসা হতদরিদ্র পরিবারের অনেকই মঙ্গলবার চাউল না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, পাবো ২০ কেজি চাউল তাও যদি আবার দুইবার আসতে হয়। তাহলে গাড়ি ভাড়া বেশি খরচ হবে।
উল্লেখ্য, লাবসা ইউপিতে বিভিন্ন প্রকল্পের কাজ না করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আব্দুল আলিমের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ভিজিএফ, ভিজিডির কার্ড বিতরণে অনিয়ম ও কাজ না করে অর্থআত্মসাতের অভিযোগ তো আছেই। ইতিমধ্যে তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুদকে তদন্ত চলমান থাকা অবস্থায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও অসংখ্য নাশকতা মামলার আসমি আবউদল আলিম। জনশ্রুতি আছে সাতক্ষীরার একজন জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতার আশীর্বাদ পুষ্ট হওয়ায় বারবার দুর্নীত করেও পার পেয়ে যাচ্ছেন এই বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আয় এবং ব্যয় উভয়ই বেড়েছে আওয়ামী লীগের

রাজনীতির খবর: বাংলাদেশ আওয়ামী লীগের নতুন ভবন তৈরির কারণে আয়ের অনুপাতে বেড়েছে দলটির ব্যয়। ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে আয় বেড়েছে চার গুণেরও বেশি। একই অনুপাতে বেড়েছে দলটির ব্যয়ও। তথ্যমতে, গত বছর দলটির আয় হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। দলটির উদ্বৃত্ত আছে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭।

আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীনি আহমদের কাছে দলের বার্ষিক হিসাব জমা দেন আব্দুস সোবাহান গোলাপ। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

তিনি বলেন, আয়ের প্রধান উৎসের মধ্যে রয়েছে দলের নতুন ভবন নির্মাণে অনুদান, দলের সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদা, ব্যাংকের টাকা থেকে লাভ ইত্যাদি। আর ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে রয়েছে দলের ভবন নির্মাণ, কর্মচারিদের বোনাস-বেতন, আপ্যায়ন, সভা-সেমিনার, ইউটিলিটি বিল ইত্যাদি।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ভবন নির্মাণে প্রাপ্ত অনুদান ছাড়াই দলের আয় ছিল ১০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। আর ভবন নির্মাণ ছাড়া ব্যয় ছিল ৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। সেই হিসাবে ভবন নির্মাণের এই অনুদান ছাড়াই ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালের দলের আয় বেড়েছে ৫ কোটি ৪০ লাখ ৬২ হাজার ৩৩৯ কোটি টাকা। আর ব্যয় বেড়েছে ৬১ লাখ ৬৩ হাজার ৭২০ টাকা।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। পরপর তিন বছর কমিশনে এ প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বে বসবাসের অনুপযুক্ত শহরের মধ্যে দ্বিতীয় ঢাকা

বিদেশের খবর: ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বার্ষিক বৈশ্বিক জরিপ প্রতিবেদনে রাজধানী ঢাকা বিশ্বের বসবাসের অনুপযুক্ত শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

বসবাসের অনুপযোগী শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ার লাগোস, চতুর্থ স্থানে পাকিস্তানে করাচি এবং পঞ্চম স্থানে পাপুয়া নিউ গিনির শহর পোর্ট মোরেসবি।

এই তালিকায় আরও রয়েছে, সেনেগালের ডাকার, আলজেরিয়ার আলজিয়ার্স, ক্যামেরুনের ডউয়ালা, লিবিয়ার ত্রিপোলি ও জিম্বাবুয়ের হারারে।

দ্য ইকোনমিস্ট জানায়, তালিকার নিচের দিকে স্থান পাওয়া শহরগুলোর স্কোর শক্তিশালীভাবে প্রভাবিত করেছে অপরাধ, গণবিক্ষোভ, সন্ত্রাসবাদ ও যুদ্ধ।

ইকোনমিস্টের জরিপে এবারই প্রথম ইউরোপের কোনও বসবাসের সবচেয়ে উপযুক্ত শহর হিসেবে প্রথম স্থান দখল করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নকে হটিয়ে এবার প্রথম স্থানে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। জরিপে রাজনীতি, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রাপ্তির বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে।

২০১৮ সালে বসবাসের উপযুক্ত অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (দ্বিতীয়), জাপানের ওসাকা (তৃতীয়), কানাডার কালগারি (চতুর্থ), অস্ট্রেলিয়ার সিডনি (পঞ্চম), কানাডার ভ্যানকুবার (ষষ্ঠ), জাপানের টোকিও (সপ্তম), কানাডার টরেন্টো (অষ্টম), ডেনমার্কের কোপেনহেগেন (নবম) এবং অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড (দশম)।
ইকোনমিস্টের জরিপে বসবাসের উপযুক্ত শহরগুলো শীর্ষ দশটি শহরের তালিকায় নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার কোনও শহর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest