সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

নাগরিক নিবন্ধন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই: ভারত

বিদেশের খবর: আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। ভারত সফররত বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ভারতের মন্ত্রীর এই আশ্বাসের কথা জানিয়েছেন। নজিবুল বশর বলেন, তাঁর সঙ্গে সাক্ষাতে ভারতের প্রতিমন্ত্রী এই আশ্বাস দিয়ে বলেছেন, ‘বাংলাদেশে কাউকে পুশব্যাক করা হবে না’।
ভারত সরকারের আমন্ত্রণে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি তিন দিনের সফরে গত সোমবার ভারতে আসেন। ওই দিনই তিনি কিরেন রিজিজু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে দেখা করেন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) এক আলোচনা সভায় অংশ নেন। নয়াদিল্লির রাউস অ্যাভিনিউয়ে ওআরএফের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।
সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পর প্রশ্নোত্তর পর্বে নজিবুল বশর জানান, ভারতের এনআরসি থেকে বাদ পড়া লোকজন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
আসামের এনআরসি থেকে ৪০ লাখেরও বেশি বাসিন্দা বাদ পড়েছেন। এ নিয়ে অশান্ত রয়েছে আসাম। স্থানীয় বিজেপি নেতা ও কট্টরপন্থী গোষ্ঠীর মতে, বাদ পড়া ব্যক্তিদের বেশির ভাগ ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’।
প্রশ্নোত্তর পর্বে নজিবুল বশর বলেন, ‘রিজিজুকে আমি বলি, “১১ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এর ওপর যদি আসাম থেকে ৪০ লাখ ফেরত পাঠান, তাহলে তো মরেই যাব!” এ ব্যাপারে রিজিজু আশ্বাস দেন, আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আসামের নাগরিক নিবন্ধন তৈরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা ছাড়া সবকিছু হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে।’
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরে নজিবুল বশর বলেন, ‘তাঁকে (এম জে আকবর) বলেছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারত সক্রিয় না হলে ভবিষ্যতে বাংলাদেশের মতো ভারতকেও ভুগতে হবে। ওই অঞ্চল হয়ে দাঁড়াবে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর।’
ঢাকায় গত ২৯ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে নজিবুল বশর বলেন, যা হয়েছে তা নিতান্তই দুর্ভাগ্যজনক। ওটাকে দুর্ঘটনা না বলে হত্যা বলা উচিত। কিন্তু পরবর্তী সময়ে আন্দোলন বিপথ চালিত হয়ে পড়ে। জামায়াত ও বিএনপি ঢুকে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে অশান্তি বাড়ানো হয়। পুলিশও কোনো কোনো ক্ষেত্রে মাত্রাছাড়া আচরণ করেছে। সাংবাদিকদের পেটানো, আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেপ্তার ‘লজ্জাজনক’।

শাসক আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে রয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। জাতীয় সংসদে দলটির দুজন সদস্য রয়েছেন। সুফি আদর্শে তাঁরা দল গড়েছেন জানিয়ে নজিবুল বশর বলেন, তাঁরা কট্টরবাদী ইসলামের বিরোধী। ধর্মীয় মৌলবাদের বিরোধী। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তাঁরা মাঠে দাঁড়িয়ে লড়াই করেন। এবারের ভোটেও তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতাসংগ্রামের চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য ভোটে লড়বেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দীপিকার তারকা খ্যাতির নেপথ্যে ঐশ্বরিয়া!

বিনোদন সংবাদ: সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ ছবিতে রানি ‘পদ্মাবতী’-র চরিত্রে অভিনয় করেন দীপিকা পাডুকন। কিন্তু, সেখানে দীপিকা নয়, পরিচালকের প্রথম পছন্দে ছিলেন ঐশ্বরিয়া রায়। কিন্তু সাবেক এই বিশ্ব সুন্দরী মুখ ফিরিয়ে নেওয়ায় কপাল খুলে যায় দীপিকার।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঐশ্বরিয়া নিজেই। শুধু তাই নয়, ‘বাজিরাও মাস্তানি’ ছবিতেও নাকি তার অভিনয় করার কথা ছিল। ঐশ্বরিয়ার দাবি, এই ছবি থেকেও তিনি নিজেকে সরিয়ে নেন।

‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ থেকে ঐশ্বরিয়া সরে আসার পরই তাঁর জায়গায় দীপিকা পাডুকনকে কাস্ট করার সিদ্ধান্ত নেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। অবশ্য ক্ষতিটা হয়েছে ঐশ্বরিয়ারই। কারণ দুটি ছবিই বক্স অফিস দাপিয়ে বেড়িয়েছে। তাই তো অনেকেই বলছেন, ঐশ্বরিয়া এভাবে সুযোগ না করে দিলে এত দ্রুত তারকা খ্যাতি পাওয়া হতো না দীপিকার।

তবে ‘পদ্মাবত’ থেকে কেবল ঐশ্বরিয়া নয়, শাহরুখ খানও সরে যান নিজেকে সরিয়ে নেন। আলাউদ্দিন খলজির চরিত্রে শাহরুখ খান-কে কাস্ট করার প্রস্তাব দিয়েছিলেন সঞ্জয় লীলা বানশালি। কিন্তু, বনশালির ‘পদ্মাবত’-এ তিনি আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন শাহরুখ খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অর্থ পাচার আইনে অভিযুক্ত মালেশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব

বিদেশের খবর: আজ বুধবার মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে অর্থ পাচার আইনের অধীনে অভিযোগ গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)-র অফিসে তলব করা হয়। সেখানে তাঁকে প্রায় ৪৫ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

এক বিবৃতিতে এমএসিসি জানিয়েছে, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারবিরোধী আইনের অধীনে অভিযোগ গঠন করা হচ্ছে।

এমএসিসি-র বিবৃতিতে বলা হয়, এসআরসি ইন্টারন্যাশনাল মামলার সঙ্গে সংশ্লিষ্টতার ঘটনায় এই অভিযোগ। অভিযোগ রয়েছে ওয়ানএমডিবি’র সাবেক এই ভুতর্কি পাওয়া প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনালের তহবিল নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

গত মাসে নাজিবের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গসহ ওয়ানএমডিবি তহবিলের অর্থ নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ আনা হয়। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি ১০ লাখ রিংগিতের বিনিময়ে জামিন পান। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজিব। সূত্র: রয়টার্স, বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্ধক্য প্রতিরোধে করণীয়

স্বাস্থ্য কণিকা: বয়সের সাথে দিন দিন বার্ধক্যের দিকে আমরা সবাই অগ্রসর হই এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু বয়সের আগেই বার্ধক্য স্বাভাবিক নয়। অনেক কারণেই অকাল বার্ধক্য দেখা দিতে পারে। যেমন-অতিরিক্ত দুশ্চিন্তা, ঘুম কম হওয়া, শারীরিক অসুস্থতা, খাবারে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি কারণে বার্ধক্য দেখা যায়। তাই কিছু কিছু নিয়ম মেনে চললে বার্ধক্য অনেকদিন আটকে রাখা যাবে এবং রোগ ব্যাধিও দূরে থাকবে। তবে এ জন্য প্রতি দিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার থাকতে হবে।

অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার যে দামি খাবার তা নয়, প্রতিদিনের খাদ্য তালিকাতে এটি পাওয়া যায়। বিটাক্যারোটিন, আলফা ক্যারোটিন, লাইকোপিন, ক্রিপট্যোআনথিন, পলিফিনলিক এসিড, ট্যানিন, ভিটামিন এ, সি, ই, কপার, জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন ইত্যাদিকে অ্যান্টি-অক্সিডেন্ট বলে বার্ধক্য প্রতিরোধে ভূমিকা রাখে।

পুষ্টি বিশেষজ্ঞদের মতে, পালংশাক, পুঁইশাক, লাউশাক, কুমড়াশাক, ধনে পাতা, পুদিনাপাতা, সজনে ডাটা, নটেশাক ইত্যাদিতে বিটাক্যারোটিন থাকে। ঢেঁড়স, সয়াবিন, মটরশুঁটিতে থাকে আলফা ও বিটাক্যারোটিন। টমেটো, তরমুজ ও লাল নটেশাকে আছে প্রচুর লাইকোপিন যা উঁচুমানের অ্যান্টি-অক্সিডেন্ট। পাকা কুমড়া, পাকা পেঁপে, কমলালেবু, পাকা আম ইত্যাদিতে আছে ক্রিপটোঅ্যানথিন এবং বিভিন্ন রঙিন শাক-সবজি ও ফলমূলে রয়েছে ক্যারোটিনয়েড শ্রেণির প্রায় ৩০০ ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট।

টাটকা শাক-সবজিতে অ্যান্টি-অক্সিডেন্ট ছাড়াও আছে ভিটামিন এ ও সি, কালো জামে লিউটন, আনারস, টমেটো, বাতাবীলেবুসহ সব রকম লেবু, আপেল, কলা, পেয়ারা, বেদানা ইত্যাদিতে রয়েছে প্রচুর ভিটামিন সি যা ফ্রি-রেডিকেলের মাত্রা কমিয়ে দেয় এবং শরীরের কোষ প্রাচীরে ভিটামিন ই নি:সরণে সাহায্য করে।

নানা রকম শস্য যেমন— চাল, গম, সয়াবিন, ডাল, কিশমিশ, মরিচ, খেজুর, বাদাম, সামুদ্রিক মাছ, দুধ অ্যান্টি-অক্সিডেন্টের অনন্য উৎস। এছাড়াও বিভিন্ন ধরনের মসলা যা আমরা রান্নায় ব্যবহার করি তাতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট যা বার্ধক্য রোধে ভূমিকা রাখে। তাই আবারো বলতে হয়, সুস্থ নীরোগ জীবন এবং বার্ধক্য বিলম্বিতসহ দীর্ঘজীবী জীবন পেতে হলে খাবারে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট অবশ্যই খেতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রক্তস্বল্পতা ও প্রতিকার

স্বাস্থ্য কণিকা: মানুষের শরীরে একটি নির্দিষ্ট পরিমাণ রক্ত থাকে। রক্তের পরিমাণ হিমোগ্লোবিনের মাত্রা দ্বারা মাপা হয়। যখন এই নির্দিষ্ট মাত্রা থেকে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন একে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া বলে। রক্তস্বল্পতা সাধারণত পুরুষদের চেয়ে মহিলাদের বেশি হয়ে থাকে। গর্ভাবস্থায় ও ঋতুস্রাবের কারণে মহিলাদের রক্তস্বল্পতা বেশি দেখা যায়।

রক্তস্বল্পতা হলে শরীরে নানা ধরনের লক্ষণ দেখা যায়। যেমন: ক্লান্ত লাগা, শরীর দুর্বল হয়ে পড়া, কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া, শ্বাস কষ্ট হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি। এ ছাড়া দীর্ঘ দিন বা কোনো কারণে রক্ত স্বল্পতা থাকলে হৃদরোগ ও কিডনির সমস্যাও হতে পারে।

রক্ত স্বল্পতা প্রতিরোধ করতে হলে আয়রণসমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। সামুদ্রিক মাছ, মাংস, ডিম, সবুজ শাক-সবজি, টমেটো, বাদাম, ব্রকলি, ডালিম, সাইট্রাস ফল, সিম, মটরশুঁটি ইত্যাদি শরীরের হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখে।

এ ছাড়া, হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যথাযথ পরীক্ষার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোহলিকে টেন্ডুলকারের পরামর্শ

খেলার খবর: রানের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি করেছেন মোট ১৯১ রান। অর্ধশতক ছিল দুটি। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দুই ইনিংস মিলিয়ে কোহলি করেছেন কাঁটায় কাঁটায় ২০০ রান। এ রকম দুর্দান্ত নৈপুণ্যের মধ্যেই কিংবদন্তি শচীন টেন্ডুলকার পরামর্শ দিয়েছেন অনুজকে।
কোহলিকে শুরুতেই প্রশংসায় ভাসিয়েছেন টেন্ডুলকার। আর এরপর পরামর্শ দিয়েছেন এই রানের ক্ষুধা যেন কোনোভাবেই কমে না যায়। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেছেন, ‘আমি বলব, চালিয়ে যাও। কোহলি দুর্দান্ত খেলছে। এখন তার এটা অব্যাহত রাখা দরকার। তোমার চারপাশে কী হচ্ছে, সেগুলো নিয়ে চিন্তা করো না। নিজে কী অর্জন করতে চাও, সেদিকে মনোযোগ দাও। আর তোমার হৃদয়ই তোমাকে পথ দেখাবে।’
ক্রিকেটবিশ্বকে বিস্ময়কর সব মাইলফলকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে অবসরে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। টেস্ট ও ওয়ানডেতে সবচেয়ে বেশি রান, শতকের রেকর্ডগুলো আছে শচীনেরই দখলে। এই রেকর্ডগুলো কখনো ভাঙবে কি না, এমন সংশয় খুব ভালোমতোই ছিল ক্রিকেটপ্রেমীদের। তবে বিরাট কোহলি যেভাবে খেলে যাচ্ছেন, তাতে অনেকেই মনে করতে শুরু করেছেন যে একদিন হয়তো কোহলিই ছাড়িয়ে যেতে পারবেন টেন্ডুলকারকে।
তবে সে জন্য অবশ্য এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে কোহলিকে। টেস্ট ক্রিকেটে টেন্ডুলকারের সংগ্রহ ১৫,৯২১ রান। আর কোহলির ঝুলিতে জমা হয়েছে মাত্র ৫,৭৫৪ রান। তবে ওয়ানডেতে ব্যবধান অনেকটাই কমিয়েছেন কোহলি। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর মোট সংগ্রহ ৯,৭৭৯ রান। আর মাত্র ২২১ রান হলেই ১৩তম সদস্য হিসেবে তিনি ঢুকে যাবেন ১০ হাজার রানের ক্লাবে। আর টেন্ডুলকার শীর্ষে আছেন ১৮,৪২৬ রান নিয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ আটক ৫৮

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদক মামলায় আসামী ও এক জামায়াত কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উদ্ধার করা হয়েছে ইয়াবা ও ফেন্সিডিলসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ৩ জন, কালিগঞ্জ থানা ১১ জন, শ্যামনগর থানা ১৩ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালেক্টরেট চত্ত্বরে চাঁদাবাজ সেলিম আটক, ৩ মাসের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এবার কালেক্টরেট চত্তরে মোটর সাইকেলের নাম্বারপ্লেটে দালালী করতে এসে ধরা খেয়েছে একজন জনপ্রতিনিধির হয়ে চাঁদা তোলা সেলিম। ধরা খাওয়ার পর সেলিম শহিদ আব্দুর রাজ্জাক পার্কে চাঁদাবাজি ও দালালীর কথা স্বীকার করে জানায়, আদায়কৃত চাঁদার টাকার ভাগ কিছু দলীয় নেতাকর্মীদের দিতে হয়। এসময় রীতিমত গণধোলাইয়ের শিকার হয় সেলিম। দোষ স্বীকার করায় পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে। এসময় সেলিমের আরেক সহযোগী লিটু ভোঁ-দৌড় দিয়ে পালিয়ে এ যাত্রায় রেহাই পেয়েছে।
সূত্র জানায়, প্রতিদিন সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা করে অসংখ্য অবৈধ যানবাহন ধরে মামলা দেয়া হচ্ছে। ফলে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহযোগিতায় ডিজিটাল নাম্বার প্লেট নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আসছেন শতশত মানুষ। যাতে দালাল চক্র সাধারণ মানুষকে ভোগান্তি বা অতিরিক্ত ৫০০ টাকা না নিতে পারে। এর পরেও থেমে ছিল না দালালরা! একজন সাংবাদিক তার নিজের মোটর সাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট নিতে সোমবার (৭ আগস্ট) দুপুর ২টার সময় যান শহিদ আব্দুর রাজ্জাক পার্কে। সেখানে কোন লোকজন না পেয়ে স্থানীয়দের কাছে জানতে পারেন এখন ডিজিটাল নম্বর প্লেট দেয়া হচ্ছে জেলা কালেক্টরেট ভবনে। তারপর ওই সাংবাদিক আরো দুজন সাংবাদিককে নিয়ে ডিজিটাল নাম্বার প্লেট আনতে সোমবার বেলা ৩টায় সেখানে যান। কিন্তু সেখানেও ছিলনা টাইগার আইটি সফ্টওয়ার কোম্পানির কোন কর্মকর্তা। এমন সময় সাংবাদিকের কাছে এগিয়ে আসলেন সেলিম নামের এক ব্যক্তি। নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে সেলিম ওই সাংবাদিককে ডিজিটাল নাম্বারপ্লেট দেয়ার শর্তে নগদ ৫০০ টাকা দাবি করেন। এরপর চুক্তির এক পর্যায়ে সেলিম কাগজপত্র চান? এসময় সেলিমের সাথে থাকা লিটু নামে এক ব্যক্তি ৪০০ টাকায় কাজটি করতে রাজি হন। এখবর ততক্ষণে জেলা প্রশাসকের কাছে পৌছে যায়। জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন এসময় জরুরি কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও অভিযোগটি গুরুত্ব সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেন।
এরপর বিকাল ৩টা ৮মিনিটে সেলিমের কাছে টাকা দেওয়ার সময় মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট এসে তাকে হাতেনাতে আটক করেন এবং সকল অপরাধ স্বীকার করায় তাকে ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সূত্র: পত্রদূত অনলাইন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest