নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার বিকাল ৩টায় আশাশুনি যুবমহিলালীগের উদ্যোগে শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি যুবমহিলালীগের সভাপতি সীমা সিদ্দীক।
আলোচনা সভার পূর্বে সীমা সিদ্দীকের নেতৃত্বে একটি বিশাল শোক র্যালি বের হয়। বিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, শিক্ষক সহ এলাকার সর্বসাধারণ উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন। এসময় আওয়ামীলীগ, যুবমহিলালীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত শোক র্যালিতেঅংশগ্রহণ করেন।
আলোচনা সভায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ শ্রীউলা ইউনিয়ন যুবমহিলালীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রধান অতিথি তার বক্তব্যেবলেন, মাদক আমাদের যুব সমাজকে কুরে-কুরে খাচ্ছে, আমাদের যুব সমাজ যদি চায় তাহলে এদেশ থেকে মাদক চিরতরে বিদায় নেবে। পুলিশ প্রতিনিয়ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। অন্যদিকে, মাদকদ্রব্যের সাথে আটকদের বেশিরভাগই যুবক। তাই যুবোকরা যদি মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তাহলেই এদেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব।
