সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেখ হাসিনা

ন্যাশনাল ডেস্ক: কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে কলকাতায় গিয়ে সেখান থেকে ১৮০ কিলোমিটার দূরের বীরভূমে শান্তিনিকতনের বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বিকালে কলকাতায় ফিরে কবিগুরুর বাড়িতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার ছাত্রী শেখ হাসিনা।
তিনি বাড়িটির বিভিন্ন অংশ বিশেষ করে কবির প্রয়ান কক্ষ ও সংগ্রহশালাগুলো ঘুরে দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং তার সফরসঙ্গী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীও ছিলেন।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও বাংলাদেশ ভবনের উদ্বোধন এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে যোগ দিতে সকালে দুই দিনের ভারত সফরে আসেন শেখ হাসিনা।

সকালে ঢাকা থেকে কলকাতা পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে শান্তিনিকেতনে যান। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সমাবর্তনে অংশ নেওয়া এবং শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের ফলক উন্মোচন করেন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। বিকালে কলকাতায় ফিরে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পরিদর্শনের পাশাপাশি হোটেল তাজ বেঙ্গলে কলকাতার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং রাতে পশ্চিমবঙ্গের গভর্নরের দেওয়া নৈশভোজে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরাও যাতে ভারতে বিনিয়োগ করতে পারে সেই পরিবেশ তৈরি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সকালে আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে অংশ নেবেন শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডি-লিট ডিগ্রি দেওয়া হবে।
বিকালে কলকাতায় ফিরে নেতাজী যাদুঘর পরিদর্শন এবং স্থানীয় সাংসদদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতেই ঢাকা ফেরার কথা রয়েছে শেখ হাসিনার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা সদর এমপি রবি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র সৌজন্যে জেলা, পৌর, সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ০৮ রমজান শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জেলা আওয়ামীলীগ সভাপতি মুনসুর আহমেদ, সহ-সভাপতি আবুল খায়ের সরদার, আজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক এড. স. ম গোলাম মোস্তফা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, জেলা আওয়ামীলীগের সদস্য এড. আজহারুল ইসলাম, ডা. মুনছুর আহমেদ, মীর মোশারফ হোসেন মন্টু, এড. শহিদুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য এড. শাহনওয়াজ পারভীন মিলি, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অছলে, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদস্য মীর মহিতুল আলম, কাজী আক্তার হোসেন, পৌর ০৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ফারহা দিবা খান সাথী, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ^াস, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. বজলুর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, ফিংড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুল গফুর প্রমুখ।
তবে এ অনুষ্ঠানে সাতক্ষীরা-০২ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রধান দুটি ইউনিট সদর উপজেলা আওয়ামীলীগ ও সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ৪ নেতার মধ্যে ৩ জনই অনুপস্থিত ছিলেন। এছাড়া সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার ১৪ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অধিকাংশকেই এ ইফতার মাহফিলে দেখা যায়নি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাসিনা-মোদি বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

ন্যাশনাল ডেস্ক: উদ্বোধনের পর ‘বাংলাদেশ ভবনে’ই বৈঠক করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। বিকেলে ওই ভবনেই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুই দেশের রাষ্ট্রপ্রধানকেই হাসিমুখে বের হতে দেখা যায়। প্রায় চল্লিশ মিনিটের মত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি দুই দেশের সরকার প্রধান।

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বৈঠকের আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট ও আন্তর্জাতিক বিষয় স্থান পায়।’

নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুকের অবিশ্বাস্য রেকর্ড!

স্পোর্টস ডেস্ক: সমালোচনায় পড়ে অধিনায়কত্ব হারিয়েছিলেন। কিন্তু সাধারণ ক্রিকেটার হিসেবে তিনি সেই আগের মতোই আছেন। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে ইংল্যান্ড একাদশে থেকেই অসাধারণ এই রেকর্ড স্পর্শ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ক্রিকেটের অবিশ্বাস্য কীর্তিগুলোর মধ্যে অন্যতম হলো অ্যালান বোর্ডারের টানা ১৫৩ টেস্ট খেলার রেকর্ড। এবার কুক ভাগীদার হলেন সেই রেকর্ডের।

ধারাবাহিকতা, একাগ্রতা আর দুর্দান্ত ফিটনেসের জ্বলন্ত বিজ্ঞাপন তিনি। বয়সভিত্তিক পর্যায় থেকেই কুককে মনে করা হতো ইংল্যান্ডের ভবিষ্যত। সেটিকে সত্যি প্রমাণ করেন অভিষেক টেস্টেই। ২০০৬ সালে একাডেমি দলের হয়ে ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। মার্কাস ট্রেসকোথিকের জায়গায় হঠাতই ডাক পান জাতীয় দলে। ভারতের বিপক্ষে নাগপুরে অভিষেক টেস্টেই খেলেন ৬০ ও অপরাজিত ১০৪ রানের দুটি ইনিংস। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

ওই বছরই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে টানা খেলা শুরু হয় কুকের। ২০১৮ সালে এসে সেই লর্ডসেই এশিয়ার অপর দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রেকর্ডের চূড়ায় বসেন কুক। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক টানা ১৫৩ টেস্ট খেলেছিলেন। অবিশ্বাস্য সেই রেকর্ড দীর্ঘদিন ছিল সবার ধরাছোঁয়ার বাইরে। এমন অদ্ভুত ফিটনেস, ফর্ম বিস্ময় জাগানোর মতো। কিন্তু ক্রিকেটের কোনো রেকর্ডই হয়তো নিরাপদ নয়। তাইতো ফর্মহীনতা, বাদ পড়া, ফিটনেস, চোট সমস্যা বা অন্য কিছুই থামাতে পারেনি কুককে!

রেকর্ড গড়ার দিনে ১৪৮ বলে ৭০ রানের অসাধারণ এক ইনিংস খেলেন কুক। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। বাকীদের ব্যর্থতায় মাত্র ১৮৪ রানে অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। বিস্মিত বিশ্ব ক্রিকেটাঙ্গণে এখন প্রশ্ন একটাই, অদ্ভুত ফর্মের অধিকারী কুক কবে এবং কোথায় থামবেন? যদিও এর উত্তর আপাতত কেউ জানে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে ২৪ ঘণ্টায় বন্দুকযুদ্ধে ১১ মাদক ব্যবসায়ী নিহত

ন্যাশনাল ডেস্ক: সারা দেশে পুলিশের অব্যাহত মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবার গডফাদার’ এমপি বদির বেয়াইসহ ১১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ সময় বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করছে, এসব অভিযানে তাদের বেশ কয়েক সদস্য আহত হয়েছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পরিচিত সভা

সাতক্ষীরা জেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং ১৯৩৬ পরিচিত সভা ও সাধারণসভা কামালনগর (সঙ্গীতা হলের পাশে) নিজস্ব কার্যালয়ে ইউনিয়ন সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ নুর আমীনের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা মীর ইকবাল হাসান পলাশ, সাতক্ষীরা পৌর শাখা কৃষকলীগের সভাপতি মোঃ সামছুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের শ্রম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর পেশাজীবি পরিষদের সভাপতি মোঃ আব্দুল আলিম, ইটভাটা শ্রমিক ইউনিয়নের পক্ষে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন বাবু, প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ নুর নবী, ক্রীড়া সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কার্যকরী সদস্য মোঃ আফজাল হোসেন, মোঃ নজরুল গাজীসহ জেলা নেতৃবৃন্দ। ইটভাটা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ইটভাটা শ্রমিকদের সকল প্রকার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখাশুনার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ইটভাটা শ্রমিক ভাইদের দেশের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এন আই যুব ফাউন্ডেশনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত

এন আই যুব ফাউন্ডেশনের আয়োজনে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, ফিংড়ী ইউনিয়নের চেয়ারম্যান শামসুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতার বিপক্ষে আজ মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে যায় সাকিবের হায়দরাবাদ। আর এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিপক্ষে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও কলকাতা।

ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়। আজকের ম্যাচে যে জিতবে তারা আগামী ২৭ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মোকাবেলা করবে। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ।

এই গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদের একদশে পরির্বতনের কোন সম্ভবনা নেই। হায়দরাবাদ শেষের দিকে কিচু ম্যাচ টানা হারলেও অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে দেখা যাবে কেন উইলিয়ামসনকে।

অপরদিকে এ আসরে কলকাতা শুরুতে ভালো করতে না পারলেও শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে। তাছাড়া আজকের ম্যাচে তাদের বড় শক্তি হলো হোম ভেন্যূ। ইডেনের শক্তি ছাড়াও শেষ কয়েক ম্যাচে জয়ের ধারা বজায় রেখেছে দিনেশ কার্তিকের দল। তাই উইনিং একাদশ নিয়েই সাকিবদের বিপক্ষে মাঠে নামছে কিং খানের কলকাতা।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পাণ্ডে, সাকিব আল হাসান, উইসুফ পাঠান, কার্লোস ব্রাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কাউল, সন্দীপ শর্মা।

কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, নীতিশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক-উইকেটরক্ষক), শুভম্যান গিল, আন্দ্রে রাসেল, জাভন সেয়ারলেস, পীযূষ চাওলা, প্রশিধি কৃষ্ণ ও কুলদীপ যাদব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest