নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার : প্রধানমন্ত্রী

নির্বাচন সামনে রেখে মানুষের কাছে ভোট চাইতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, নৌকায় ভোট চাওয়া আমাদের রাজনৈতিক অধিকার।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যনির্বাহী সংসদের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সমালোচনার লোকের অভাব নেই। এক শ্রেণির লোক আছে যাদের কাজই হলো সমালোচনা করা। যারা অহেতুক সমালোচনা করে তারা আমাদের উন্নয়ন সহ্য করতে পারে না। তাদের কথায় কান দিলে চলবে না। যারা উন্নয়ন চায় না, উন্নয়ন তাদের চোখে পড়বে না।

তিনি বলেন, সমালোচনা নিয়ে না ভেবে দেশকে ভালোবেসে দেশের উন্নয়নে আমাদের এগিয়ে যেতে হবে। উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বিএনপি নিজেদের আখের গুছিয়েছে। তাদের লক্ষ্য হলো কীভাবে নিজেরা অর্থ-সম্পদের মালিক হওয়া যায়। নিজেদের আখের গুছানো নিয়ে ব্যস্ত থাকার কারণেই তারা মানুষের ও দেশের উন্নয়ন করতে পারেনি। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে দেশ পিছিয়ে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় গিয়ে লক্ষ্য ঠিক রেখে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়েছি বলেই আজ উন্নয়ন সাধারণ মানুষের চোখে পড়ছে। আর দেশের উন্নয়ন করেছি বলেই জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাচ্ছি। যাদের চোখ নষ্ট তারা উন্নয়ন দেখছে না।

সরকারের বিরুদ্ধে কথা বলার লোকের অভাব নেই। সেদিকে নজর না দিয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেষ পর্যন্ত মে মাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হচ্ছে

আগামী মে মাসেই হতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। সভায় উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ছাত্রলীগের সম্মেলন করতে বলেছেন আওয়ামী লীগ প্রধান।

সভা সূত্র জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে কথা তোলেন।

তিনি বলেন, ছাত্র সংগঠনের সম্মেলন হলে সংগঠন গতিশীল হয়, নতুন নেতৃত্ব উঠে আসে। তাই ছাত্রলীগের সম্মেলন যথা সময়ে হওয়া উচিত।

এ প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, সম্মেলন মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহেই যেন করা হয়। এ সময় মে মাসের ১১ তারিখ ছাত্রলীগের সম্মেলন করা যায় কি-না এমন আলোচনাও হয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সম্মেলন, ছাত্রলীগকেই তারিখ নির্ধারণ করতে দিলে ভালো হয়।

ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, রোজার আগেই যেন সম্মেলন হয়। কারণ মে মাসের ১৭ তারিখে রোজা শুরু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ল কলেজে নব নির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ল কলেজে শিক্ষার্থীদের পক্ষ থেকে আইনজীবী সমিতির পক্ষ থেকে নব নির্বাচিত সাধারণ সম্পাদক রেজওয়ান উল্লাহ সবুজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ল কলেজের অধ্যক্ষ এড. এস এম হায়দার, এড. অরুন কুমার ব্যানার্জি, জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এড. ইউনূস আলী, ল কলেজের প্রভাষক ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এড. রেজওয়ান উল্লাহ সবুজ, এড. হোসনে আরা, এড. সিরাজুল ইসলাম, এড. নাজমুন নাহার ঝুমুর, এড. লাকী ইয়াসমিন, ল স্টুডেন্টস ফোরামের সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাবউদ্দীন সাজু, রফিকুল ইসলাম, প্রথম বর্ষের শিক্ষার্থী বিপ্লব হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ল স্টুডেন্টস ফোরামের সহ সভাপতি জান্নাতুন নাহার, অর্থ সম্পাদক নূর আলী, জি এম সালাউদ্দীন সাকিল, ইয়াছিন আলী, সুরঞ্জন কুমার, পাপিয়া সুলতানা, রুমা, শাওরিন, অসীম হায়দার, ইকতিয়ার উদ্দীন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ার বোয়ালিয়ায় জমি দখল চেষ্টার অভিযাগ!

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় বোয়ালিয়া গ্রামে অবৈধভাবে জমি দখল করার চেষ্টার অভিযোগ স্থানীয় লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে। এব্যাপারে কলারোয়া থানায় লিখিত অভিযোগ করেছে ভূক্তগোী। অভিযোগে বলা হয়েছে চিহ্নিত সন্ত্রাসী, লাঠিয়াল বাহিনী ও স্থানীয় চাঁদাবাজ রেজাউল করিম,পিং-বাকের মোল্লার ও তার বাহিনী খন্দাকার মোশতাক হোসেন, পিং-মৃত খন্দকার আতিয়ার রহমান, আজহারুর ইসলাম বুলু, পিং-মৃত রহমাতুল্লা মোলার কারনে অতিষ্ট এলাকা বাসি। শুক্রবার সকাল ৯টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের খন্দকার আবু তাহের, পিং খন্দকার সামছুর রহমানের স্বত্ব দখলীয় সম্পত্তিতে রেজাউল ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অবৈধভাবে জমি দখল করার যড়যন্ত্র করে। তখন আবু তাহের প্রতিবাদ করলে রেজাউল করিম সহ তার চাঁদাবাজী ও সন্ত্রাসী বাহিনী তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ কিল, ঘুসি মেরে জখম করে। এ ব্যাপারে কলারোয়া থানায় খন্দকার আবু তাহের বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত বাকের মোল্লার ছেলে রেজাউল করিম ও বুলু বাহিনী এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে ওই আবু তাহের এর জমি অবৈধভাবে দখল করার পাঁয়তারা করে আসছিল। এক পর্যায়ে গত শুক্রবার সকাল ৯টার দিকে সন্ত্রাসী রেজাউল করিমসহ মোস্তাক আহমেদ ও আজহারুল ইসলাম বুলু আবু তাহের এর দলিলকৃত সম্পত্তি অবৈধভাবে দখল করতে যায়। এসময় আবু তাহের ও তার স্ত্রীর বাধার মুখে তারা আবু তাহেরকে কিল,ঘুষি মেরে পালিয়ে যায়।এসময় আবু তাহেরের স্ত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটায় বুলু, রেজাউল মুহুরি ও তার বাহিনী। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন বলে জানান। তিনি এ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনসহ জেলা প্রশাসকের সু- দৃষ্টি কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মান্নানের মুক্তির দাবিতে সদর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের মুক্তি এবং অন্যান্য নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আলীপুর চেকপোস্ট এলাকায় উক্ত অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে সদর উপজেলা যুবলীগের মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলামসহ সদর উপজেলা যুবলীগের সকল ইউনিয়নও ওয়ার্ড যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সফল আহবায়ক মোঃ আব্দুল মান্নানের নি:শর্ত মুক্তি দাবি করেন। এছাড়া অবিলম্বে মান্নানসহ অন্যান্য নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলঙ্কিত অতীত নিয়ে সানি লিওনের কান্না

সানি লিওনের নাম শোনেননি এমন মানুষের সংখ্যা কিন্তু নিতান্তই কম। বিভিন্ন সময়ে আলোচিত কাণ্ড ঘটিয়ে খবরের শিরোনাম হয়েছেন সাবেক এ পর্নোতারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসাটা একটু অন্যরকম। না কোনো রোমান্স বা অভিনয়ে নয়, বাস্তবেই কেঁদে বুক ভাসিয়েছেন সানি লিওন।

তার আবেদনময়ী বহু ছবি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সানিকে হাসতে দেখেছেন, রোমান্স করতে দেখেছেন; কিন্তু কখনও কি কাঁদতে দেখেছেন?

সম্প্রতি তার এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আলোচিত ওই সাক্ষাৎকারে তার অতীত জীবন নিয়ে কথা তুললে কেঁদে ফেলেন তিনি।

সানি লিওনের বায়োপিক নির্মিত হচ্ছে। আর সেই সিনেমার শুটিংয়ে অভিনয় করতে গিয়ে আবেগে কেঁদে ফেললেন তিনি। পুরনো সেসব দিনের কথা মনে করে শুটিংয়ের একপর্যায়ে সানি হাউমাউ করে কেঁদে ফেলেন।

সানি জানিয়েছেন, শুটিংয়ের সময় এমন বহু সময় গেছে যখন তিনি অভিনয় করতে গিয়ে আবেগে ভেসে গেছেন। শুটিংয়ের প্রথম দিকে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। তবে যত শুটিং এগিয়েছে, ততই পুরনো অনেক কথা মনে পড়েছে। আর সে জন্যই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন।

এ অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন নিজের কাজের কথা তার বাবাকে জানান, আর তার বাবা সেটি শুনে ভেঙে পড়েন। এ দৃশ্য শুট করার সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি সানি। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন।

ওই সময় শুটিং সেটে উপস্থিত ছিলেন স্বামী ড্যানিয়েল। তিনিই সানিকে সান্ত্বনা দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলোকিত মিম

আলোকিত মিম

কর্তৃক Daily Satkhira

রূপে গুণে কোনো অংশেই কমতি নেই বিদ্যা সিনহা মিমের। কমতি ছিল শুধু চলচ্চিত্রের নায়িকা হয়ে প্রতিষ্ঠা পাওয়া। সেটিও এখন মুঠোয় বন্দি করে নিয়েছেন তিনি। নাটকের অভিনেত্রী এবং মডেল হিসেবে তার সাফল্যের ইতিহাস রচিত হয়েছে আগেই। বড় পর্দার রেসে যুক্ত হয়েছেন আগেই। সাফল্য আসি আসি করেও যেন আসছিল না।

এবার সেটিও হাতের মুঠোয়। শাকিব খানের সঙ্গে ‘আমি নেতা হব’ মুক্তির পর হাতে আসছে একের পর এক নতুন ছবির প্রস্তাব। সম্প্রতি অভিনয় করছেন কলকাতার নায়ক জিতের বিপরীতে। বিস্তারিত লিখেছেন অনিন্দ্য মামুন

বিদ্যা সিনহা সাহা মিম। কেউ বলে ডালিউড কুইন। কেউ আবার রূপে মুগ্ধ হয়ে খেতাব দিয়ে দেন স্বপ্নকন্যা। নজরকাড়া চাহনির পাশাপাশি ঠোঁটের কোণে সর্বদা লেগে থাকে মুক্তো ঝারানো হাসির আভা। যেন দেবী সরস্বতীরই প্রতিমূর্তি। এখন দ্যুতি ছড়াচ্ছেন ঢাকাই ছবিতে।

যে স্থানে গত বছরও মিমকে ভাবা হয়নি সেখানেই এখন তিনি অবস্থান করছেন। একের পর এক নতুন চমক দিয়ে যাচ্ছেন। কিছু চমকের অপেক্ষায়ও রেখেছেন ভক্তদের। যদিও শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই ধীরে ধীরে মডেলিং ও অভিনয়ে সাবলীল পারফর্ম দিয়ে মিডিয়ায় বেশ আলোচিত হয়ে আসছিলেন তিনি। তবে লক্ষ্য ছিল বড় পর্দা। সেখানে খুব একটা উপস্থিতি ছিল না তার। স্বপ্ন দেখে গেছেন, করে গেছেন পরিশ্রমও।

সঠিক পথে পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এ কথাটি মিমের বেলায় পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণিত। তাই পরিশ্রমের ওপর ভর করেই ছুটছেন মিম; পাচ্ছেন সাফল্যও। নায়িকা হওয়ার স্বপ্ন ক্যারিয়ারের শুরু থেকেই মনের মধ্যে পুষে রেখেছিলেন। ক্রমেই সেই স্বপ্ন বাস্তবায়নের পথে হেঁটেছেন পরিকল্পনামাফিক। স্বপ্ন ছুঁতে বা চিত্রনায়িকার খেতাব পেতে বেশি সময় লাগেনি। তার চলচ্চিত্র অভিনেত্রী হয়ে ওঠার প্রথম সিঁড়ি ছিলেন বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ব্যাস আর কী লাগে! প্রয়াত এ লেখকের পরিচালনায় ২০০৮ সালে ‘আমার আছে জল’ ছবিতে অভিনয় করার পর থেকেই শুরু তার জার্নি। পরে জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ নামের ছবিতে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পরই মিমের লিপে ‘কি জাদু করেছ বল না, ঘরে আর থাকা যে হল না’ গানটি বাংলা ছবির দর্শকদের মুখে লেগে থাকে।

এরপরও বারবার পেছনে তাকাতে হয়েছে এ নায়িকাকে। ফিরে যেতে হয়েছে ছোট পর্দায়। এরপর ২০১৪ সালে ‘জোনাকির আলো’ ও ‘তারকাঁটা’ নামে দুটি ছবি মুক্তি পায়। সমালোচকদের কাছে ছবি দুটি প্রশংসা কুড়ালেও ব্যবসায়িকভাবে সাফল্য দেখাতে পারেনি। তাতে কী? যা হওয়ার তা ঠিকই হয়েছে। ‘জোনাকির আলো’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে উঠে যায় মিমের। আর সেই সঙ্গে নায়িকা হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন।

পরের বছর ২০১৫ সালে ‘পদ্ম পাতার জল’ ও যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ মুক্তি পেলেই আপাদমস্তক নায়িকার খেতাব মিলে তার ললাটে। পরে ‘সুইটহার্ট’, ‘ভালোবাসা এমনই হয়’, ‘আমি তোমার হতে চাই’ ছবিগুলো মুক্তি পায়। এখন মিম পুরোপুরি সিনেমা নিয়েই ব্যস্ত। তবে মানহীন কাজের প্রতি কোনো আগ্রহ নেই তার। বছরে একাধিক ছবি মুক্তির চেয়ে ভালো মানের একটি ছবিতে অভিনয়ের পক্ষে এ তারকা। তাই তো অভিনয়ের ব্যাপারে ভেবেচিন্তে নিজের সিদ্ধান্ত জানাচ্ছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির প্রস্তাব তো অনেক আসে। কিন্তু নিজের চরিত্রের সঙ্গে না যাওয়াতে সেগুলোতে অভিনয় করা হয় না। সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই আমার। ভালো কাজ দিয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই।’ ২০১৮ সালের শুরু থেকেই মিমের বৃহস্পতি তুঙ্গে। বছরের শুরুর দিকেই দীর্ঘ আট বছর বিরতির পর শাকিব খানের বিপরীতে ‘আমি নেতা হব’ ছবিটি মুক্তি পায়। এ ছবির রেশ কাটতে না কাটতেই গত সপ্তাহে মুক্তি পেল ‘পাষাণ’ ছবিটি।

এ ছাড়া মিমের নতুন আরও একটি চমক হচ্ছে, কলকাতার নায়ক জিতের বিপরীতে ‘সুলতান’ ছবিতে অভিনয় করছেন তিনি। এ ছবিটি আগামী ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। সব ঠিক থাকলে এ ছবিটি মিমের ভাগ্য বদলের ছবি হতে পারে বলেও মন্তব্য করছেন অনেকে। জিত-মিমের পর্দার রোমান্স দেখতে এখন কেবল দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত। এদিকে ‘দাগ’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

পর্দায় রোমান্স করে বেড়ানো এ নায়িকা বাস্তব জীবনেও কি প্রেম করছেন? এমন প্রশ্ন অনেক ভক্তের মনেই এখন উঁকি দেয়। এ প্রশ্ন শুনেই হেসে উঠলেন মিম। বললেন, ‘আমার প্রেমে তো অনেকেই পড়েছেন। আমিই প্রেমে সায় দেয়ার মতো সময় পাইনি। কাজের সঙ্গেই আমার প্রেমের সম্পর্ক। কোন সিনেমা ভালো লাগল, সেই সিনেমার হিরোর প্রেমে পড়েছি। কোন সিনেমার গল্প ভালো লাগল, তাই নিয়ে ভেবেছি। আমার কাছে মনে হয়েছে এটাই তো প্রেম।

এর বাইরে প্রেম করার সময় কোথায়?’ তাহলে বিয়ে করছেন কবে? ‘আপাতত বিয়ে নিয়ে তেমন কোনো ভাবনা নেই, আরও তিন-চার বছর যাক না। মনের মতো কিছু চলচ্চিত্রে কাজ করি। যে কাজগুলো আমাকে দীর্ঘদিন দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে’- বললেন মিম। নিজের জন্য মঙ্গল এমন বিষয়গুলো কেমন বোঝেন আপনি? জবাবে মিম বলেন, ‘আমি আসলে জীবনকে খুব সহজ করে দেখি। জটিল কোনো কিছুই আমার ভালো লাগে না।

যে কারণে নিজের মঙ্গল হয় এমন কাজ অর্ধেক হলেও বুঝি। যদি কোনো বিষয় খুব বেশি জটিল মনে হয় তখন মায়ের সহযোগিতা নিই। কারণ আমার বেশিরভাগ কাজেরই পরামর্শদাতা তিনি। বলা যায় কিছু কিছু ক্ষেত্রে আমি মাকে ছাড়া একেবারেই অচল। তাই আমার সব কাজে মা-ই থাকেন সবচেয়ে বেশি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শক্তিশালী ইরানকে ৮ গোল দিল বাংলাদেশের মেয়েরা

মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়ে চার জাতি জকি ক্লাব নারী ফুটবলে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। এবার শক্তিশালী ইরানের জালে ৮ গোল দিল কিশোরীরা। দোর্দণ্ড প্রতাপেই নিজেদের দ্বিতীয় ম্যাচটি ৮-১ গোলে জিতেছে তারা। দলের হয়ে হ্যাটট্রিক করেছে তহুরা খাতুন।

ফিফা র‌্যাংকিংয়ে ইরানিদের অবস্থান ৫৮, অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১০২। তবে তহুরা-শামসুন্নাহারদের কাছে পাত্তাই পেল না ৪৪ ধাপ এগিয়ে থাকা দলটি। র‌্যাংকিংকে স্রেফ গাণিতিক সংখ্যা বানিয়ে ফেলেছে লাল-সবুজ জার্সিধারীরা।

গেল ম্যাচের জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে শুরুর বাঁশির পর পরই গোলোৎসবে মাতে বাংলাদেশ। প্রথম মিনিটেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে লিড এনে দেয় তহুরা। এতেই ক্ষ্যান্ত হয়নি সে। ২৯ মিনিটের মধ্যে আরও দুবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করে এ ফরোয়ার্ড। ১৩ মিনিটে দ্বিতীয় গোলের পর ২৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে কলসিন্দুরের এ কিশোরী।

তহুরা থামলেও গোলোৎসব থামেনি বাংলাদেশের। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করে অনাই মগিনি। প্রথমার্ধের ইনজুরি টাইমে নিশানাভেদ করে ব্যবধান ৫-০ করেন শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধেও চলে গোল উদযাপন। ৬৩ ও ৬৯ মিনিটের ষষ্ঠ ও সপ্তম গোল পায় বাংলাদেশ। ৭৭ মিনিটে ইরানের কফিনে অষ্টম পেরেকটি মারেন সোনার বাংলার কিশোরীরা।

তবে এ অর্ধে একটি গোলও হজম করতে হয় বাংলাদেশকে। যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে বাংলাদেশের জালে বল জড়ায় ইরান। এতে এশিয়ার ফুটবল পরাশক্তির আক্ষেপ বেড়েছে, বৈ কমেনি।

আগামীকাল শেষ ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তহুরারা। গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে এ কিশোরীরাই হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest