সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন  সাতক্ষীরায় মাদক বিরোধী সাইকেল র‌্যালিসাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিএনপির বিনামূল্যে সবজি বিতরণবল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধনশাখরা কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যা দেওয়ার অভিযোগ : ডিসির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশকালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিলহাওয়ালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটি গঠনসাতক্ষীরায় সাংবাদিকদের নিয়ে পিআইবির তিনদিনব্যাপি প্রশিক্ষণ শুরুনিষিদ্ধ আওয়ামীলীগ কর্মীদের প্রতিহত করতে সাতক্ষীরায় ছাত্রদলের মোটর সাইকেল শোডাউন

ঢাবির সাথে যুক্ত হচ্ছে সত্যজিৎ রায় ইনস্টিটিউট

যৌথ প্রোডাকশনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাথে যুক্ত হতে যাচ্ছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। এ লক্ষ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে।

এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমন একটি উদ্যোগ নিতে যাচ্ছে এসআরএফটিআই। সমঝোতা স্মারক খসড়াটি এখন ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এসআরএফটিআই-এর মহাপরিচালক দেবমিত্রা মিত্র জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে এসআরএফটিআই-এ সদ্য চালু হওয়া ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া’র ক্ষেত্রে খুবই সহায়ক হবে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এসআরএফটিআই-উভয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ফ্যকাল্টিদের মধ্যে বিনিময় অনুষ্ঠানও হবে। এতে একটি প্রতিষ্ঠানের সদস্যরা অপর প্রতিষ্ঠানে গিয়ে কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন’।

এই সমঝোতা স্মারক হওয়ার ফলে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সিনেমা ও ডিজিটাল বিষয়বস্তুর ক্ষেত্রে যৌথ প্রোডাকশনের সম্ভাবনা তৈরি হবে বলে মনে করেন দেবমিত্রা মিত্র।

দেশটির কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন পেলেই দেবমিত্রা মিত্র ঢাকায় গিয়ে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানা গেছে।

দেবমিত্রা জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের সাথেও শিক্ষার্থী ও ফ্যাকাল্টি বিনিময় অনুষ্ঠান চালু করার ব্যাপারে আলোচনা চলছে। ইতিমধ্যেই আমাদের সাথে ইতালির জেলিগ ফিল্মস স্কুলের শিক্ষার্থী বিনিময় অনুষ্ঠান সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় প্রতি দুই বছর অন্তর একবার করে আমাদের প্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষার্থী ও একজন শিক্ষক ইতালি গিয়ে স্নাতকোত্তরের পাঠ নেন এবং যৌথ প্রোডাকশনে অংশগ্রহণ করেন’।

উল্লেখ্য, বিশ্ব বরেণ্য চলচ্চিত্রকার প্রয়াত সত্যজিৎ রায়ের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গত বুধবার এসআরএফটিআই সমাবর্তন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছয়টি বিভাগের মোট ৪৬ জন শিক্ষার্থীকে ডিপ্লোমা তুলে দেওয়া হয়। এ ব্যাপারে দেবমিত্রা মিত্র জানান, ‘২০১২ সালে ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডিউসিং’ বিভাগ চালু হলেও প্রথমবারের মতো এই বিভাগের শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমা তুলে দেওয়া হল’।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা কালিগঞ্জে ১১ কেজি রুপাসহ আটক ১

মো. আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জে ১১ কেজি একশো গ্রাম রুপা সহ ছালেক গাজী (৩২) নামের এক চোরাকারবারীকে শুক্রবার সকাল ৬টার দিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের খারহাট গ্রামের জব্বার গাজীর ছেলে। থানা সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নুর ইসলাম নেতৃত্বে পুলিশ খারহাট সরকারি প্রথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় ওই স্কুলের সামনে যানবাহনের জন্য অপেক্ষারত ছালেককে তল্লাশি করে প্লাষ্টিকের ব্যাগে রাখা রুপা সহ তাকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বলেন পুলিশের অভিযানে চোরাকারবারী ছালেককে রুপাসহ আটক করা হয়েছে এবং বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ট্রলি উল্টে চালক নিহত

সাতক্ষীরা সদরের বাদড়া এলাকায় ট্রলি উল্টে চালক আশিক হোসেন (১৯) নিহত হয়েছেন।

শুক্রবার (০৪ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন, সদরের নারায়নজোল গ্রামের আবুল বাশারের একমাত্র ছেলে।

নিহতের চাচাতো ভাই জহুরুল ইসলাম বলেন, আশিক প্রতিদিনের মতো আজ সকালেও ভাদড়া বাজারখোলা মাঠে ট্রলিতে করে ধান আনতে যায়। ধান নিয়ে ফেরার সময় ভাদড়া বাজারখোলা বটতলা এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক আশিক মারা যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলেকে নিয়ে ওমরাহ পালন করলেন মুশফিক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম শিশুপুত্র শাহরুজ রহিম মায়ানকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন। মুশফিকুর রহিম-জান্নাতুল কিফায়াত মন্ডি দম্পতির প্রথম সন্তান মায়ান গত ফেব্রুয়ারিতে পৃথিবীতে আগমন করে।

বয়স ৩ মাস পূর্ণ হওয়ার আগেই বাবার কোলে চড়ে উমরাহ পালন করল সে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ও সন্তানের ছবি পোস্ট করে এ খবর দিয়েছেন মুশফিক নিজেই। ছবিতে দেখা যাচ্ছে, মায়ানকে কোলে নিয়ে পবিত্র মক্কা শরিফের সামনে দণ্ডায়মান মিস্টার ডিপেন্ডেবল। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আলহামদুলিল্লাহ’।

জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ছুটিতে আছেন। আসছে জুন মাসে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই জন্য কিছুদিনের মধ্যেই শুরু হবে প্রস্তুতিক্যাম্প। তার আগেই ছেলেকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

সাতক্ষীরায় জননী কুরিয়ার সার্ভিস থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকার জননী এন্টারপ্রাইজ (কুরিয়ার সার্ভিস) গোডাউন থেকে ২০ হাজার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। রাতে অভিযান চালিয়ে ভোমরা ও আলিপুর এলাকা থেকে ইয়াবা চোরাচালানের মূল হোতা সাগরসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে বলে শুক্রবার সকালে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।

সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান আরো জানান, তার তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার ও ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমীর নেতৃত্বে ডিবি পুলিশ অভিযান চালিয়ে জননী কুরিয়ার সার্ভিসের গোডাউন থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। পুলিশের কাছে খবর থাকে চট্টগ্রাম থেকে কুরিয়ার সর্ভিসের মাধ্যমে ৪টি প্লাস্টিকের বস্তায় জগ, বদনা, ময়লা ফেলার বাস্কেটের মধ্যে ইয়াবার বড় চালান এসেছে। পুলিশ ওত পেতে থাকলে চালান গ্রহণ করতে আসে আব্দুস সাত্তার। পুলিশ এ সময় সাত্তারকে আটক করে। এ সময় তার দেওয়া তথ্য মতে লুকানো ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার দেওয়া তথ্য রাত সাড়ে ৭টায় ভোমরা এলাকা থেকে নজরুল ইসলামকে ১১৯ পিচ ইয়াবাসহ আটক করা হয়। রাত সাড়ে ৯টায় আলীপুর এলাকা থেকে ইয়াবা আমদানীকারক সাগরকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, মাদক ব্যবসায়ীরা কয়েকটি থানা মিলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা কক্সবাজার, টেকনাফ ও কক্সবাজার বিভিন্ন মাধ্যম নিয়ে বড় বড় মাদক চোরাচালান করছে। তিনি আরো বলেন, সাতক্ষীরায় মাদকের রুট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মেরিনা আক্তার, ডিবি’র ওসি আলী আহম্মেদ হাশমী প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইয়াবা বিক্রির অভিযোগে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার বরখাস্ত

অনলাইন ডেস্ক: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোমিনুল ইসলামকে জব্দ করা ৫৯ পিস ইয়াবা আত্মসাৎ করে বিক্রি করে দেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে কারা অধিদফতর।
বৃহস্পতিবার (০৩ মে) তাকে বরখাস্ত করা হয় এবং একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব রহমান জানান, পাঁচ মাস আগে এক কারারক্ষীর কাছ থেকে ৫৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছিল। এ বিষয়ে দায়ের করা বিভাগীয় মামলার আলামত হিসেবে ইয়াবাগুলো মোমিনুলের কাছে সংরক্ষিত ছিল। কিন্তু মোমিনুল সেই ইয়াবা আত্মসাৎ করে শাকিল নামে একজনের কাছে বিক্রি করে দেন। পরে কারা কর্তৃপক্ষ শাকিলকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করে।
এছাড়া বুধবার (০২ মে) কারা কর্তৃপক্ষ ডেপুটি জেলার মোমিনুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কারা অধিদফতর বরাবর আবেদন করে। এ প্রেক্ষিতে মোমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়।
বগুড়ার বাসিন্দা মোমিনুল ইসলাম প্রেষণে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দায়িত্ব পালন করছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৭ শিক্ষার্থী অপহরণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

সাত শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় জেলার সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিক্ষকের নাম আব্দুস ছাত্তারকে (৩০)। আব্দুস ছাত্তার সিংড়া উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুস সোবাহান সরদারের ছেলে। তিনি নাটোর সদর উপজেলার ভাতুরিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে একই মাদ্রাসার ৭ শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার রাতের কোনো এক সময়ে আব্দুস সাত্তার মাদ্রাসার সাত শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা পুলিশকে জানায়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার তিরোইল গ্রামের একটি বাড়ি থেকে ওই সাত শিক্ষার্থীকে উদ্ধার করে। তবে আব্দুস সাত্তার পলাতক থাকায় মোবাইল ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে র‌্যাব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শরীরে পানি জমার কারণ ও প্রতিকার

নানা কারণে শরীরে পানি জমতে পারে। ফুলে যেতে পারে পা, হাত, মুখমণ্ডল। শরীরে পানি জমে যাওয়ার জন্য সব সময় ওষুধ প্রয়োজন হয় না। বরং শরীরের পানি কমানোর জন্য যে ওষুধগুলো সেবন করা হয় সেগুলোই পানি জমার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে জীবন যাপনের পরিবর্তন করা। শরীরে পানি জমাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এডিমা বলে।

হায়দ্রাবাদের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার পরামর্শ দিয়েছেন এ ব্যাপারে। চলুন জেনে নেওয়া যাক শরীরে পানি জমার কারণ ও এর প্রতিকারের উপায়গুলো-

দীর্ঘক্ষণ বসে থাকলে : অনেক বেশি সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকলে রক্ত সংবহন কমে যাওয়ার ফলে শরীরে পানি জমতে পারে। এটি প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে শারীরিক সক্রিয়তা। একাধারে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে না থেকে হাঁটাহাঁটি করুন। প্রতি ২-৩ ঘন্টার মধ্যে ওয়াশরুমে ঘুরে আসুন।

পর্যাপ্ত পানি পান না করলে : শরীরে পানি আসার আরেকটি সাধারণ কারণ হচ্ছে কম পানি পান করা। শরীরে পানির পরিমাণ কমে গেলে ইলেক্ট্রোলাইটের লেভেল বৃদ্ধি পায়। যার ফলে শরীরে পানি জমে। এর অর্থ এই নয় যে আপনি মাত্রাতিরিক্ত পানি পান করবেন। এর ফলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। দিনে ৩-৪ লিটার পানি পান করাই যথেষ্ট।

স্বাস্থ্য সমস্যা : কিছু স্বাস্থ্য সমস্যা যেমন- কিডনি রোগ, হৃদরোগ, লিভার ইনফেকশন অথবা ব্রেইন টিউমারের কারণেও এডিমা হতে পারে। আপনার যদি এই ধরণের কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

ওষুধ : কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও শরীরে পানি জমতে পারে। যেমন- হাই ব্লাড প্রেশারের ওষুধ এম্লোডিপিন সেবনের ফলে পানি আসতে পারে শরীরে। এছাড়াও নন স্ট্যারয়ডাল অ্যান্টিইনফ্লামেটরি ওষুধ, কর্টিকোস্ট্যারয়েডস এবং বার্থ কন্ট্রোল পিল এডিমা সৃষ্টিতে অবদান রাখে। তবে যেকোন ওষুধ বাদ দেয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।

বেশি লবণ খাওয়া : শরীরে পানি জমার আরেকটি কারণ হচ্ছে অত্যধিক লবণ খাওয়া। সোডিয়াম পানিকে আবদ্ধ করে ফেলে এবং শরীরের কোষের ভেতরের ও বাহিরের তরলের মাত্রার ভারসাম্য রক্ষা করে। উচ্চমাত্রার সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন- প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকুন। খাবারের সাথে বাড়তি লবণ গ্রহণের অভ্যাস বদলে ফেলুন।

আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের অতিরিক্ত পানি জমার সমস্যাটি কমানো যায় ম্যাগনেসিয়াম গ্রহণের মাত্রা বাড়িয়ে দিয়ে। গবেষণায় জানা যায় যে, দৈনিক ২০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করলে মেয়েদের শরীরে পানি আসার সমস্যা কমে। বাদাম, ডার্ক চকলেট, হোল গ্রেইন ও সবুজ শাকসবজিতে ম্যাগনেসিয়াম থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest