সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালতসাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ১১ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণসাতক্ষীরায় জ্বালানি তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জেল জরিমানালবণাক্ততা দূরীকরণ ও লবণ পানি অনুপ্রবেশ প্রতিরোধে আটুলিয়ায় গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় পহেলা বৈশাখে মর্নিং সান প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য আয়োজনদেবহাটার ১০ ফুটের খাল কাটার উদ্বোধনসাতক্ষীরায় মাটি বহনকারী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যুErfahrungen und Bewertungen von Spielern über das Casino Spinnandoইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধ

সিটি নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: ইসি সচিব

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম ব্যবহার বন্ধে বিএনপির দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদকে প্রত্যাহারের যে দাবি বিএনপি করেছে, সে বিষয়ে কমিশন সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে।
আসন্ন দুই সিটি নির্বাচনে ভোটের সাত দিন আগে সেনা মোতায়েনের দাবি জানানোর পাশাপাশি ইভিএম ব্যবহার না করা এবং গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারসহ ২০ দফা লিখিত দাবি ইসির সামনে তুলে ধরেন বিএনপি নেতারা।
বৈঠকের পর ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “কিছু প্রস্তাব কমিশন আইনানুগভাবে বাস্তবায়ন করবে বলে জানিয়েছে। বিশেষ করে ভোটকেন্দ্রের নিরাপত্তা, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, নিরপেক্ষ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, পর্যবেক্ষণকদের নিরপেক্ষতা নিশ্চিত করাসহ অনেক সুপারিশ ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে।”
তবে ইভিএম, সেনা মোতায়েন ও বিতর্কিত কর্মকর্তাদের প্রত্যাহারের দাবির বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বিএনপিকে বলেছে কমিশন।
এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা ইসির নেই। ইভিএম এর মতো প্রযুক্তি আইনানুগভাবে ব্যহার করা হচ্ছে স্থানীয় নির্বাচনে। এরপরও এ নিয়ে আপত্তি থাকলে বিএনপিকে আবারও এসে ইভিএম দেখার অনুরোধ করা হয়েছে।”
গাজীপুর এসপি হারুন অর রশীদের নাম উল্লেখ না করে ইসি সচিব বলেন, তার বিষয়ে বৈঠকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি ইসি। “এসব বিষয় আইন-বিধির সঙ্গে যুক্ত। বিতর্কিত কর্মকর্তাদের নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা নিয়ে কমিশন পরবর্তীতে সিদ্ধান্ত নেবে” বলেন হেলালুদ্দীন।
বিএনপি বলেছে, এসপি হারুনকে গাজীপুর থেকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৬ সালে ইউপি নির্বাচনে ‘পক্ষপাতিত্বের’ কারণে কমিশন তাকে একবার প্রত্যাহার করেছিল। ‘তার মত’ সিভিল প্রশাসন ও পুলিশের ‘চিহ্নিত কর্মকর্তাদের’ বদলি করে ‘পেশাদার’ কর্মকর্তা দিতে হবে খুলনা ও গাজীপুরে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে এই প্রতিনিধিদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ছিলেন।
জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনেও বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে। তবে স্থানীয় ভোটে সেনা মোতায়েন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের অবস্থান এর বিপরীতে।
প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা নিজেও সম্প্রতি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে স্থানীয় সরকার নির্বাচনে তিনি সেনা মোতায়েনের পক্ষে নন।
১৫ মে ভোটের দিন রেখে দুই সিটির নির্বাচনের যে তফসিল নির্বাচন কমিশন দিয়েছে, সে অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঠিক হয়েছে ২৩ এপ্রিল পর্যন্ত।
সর্বশেষ ২০১৩ সালের নির্বাচনে গাজীপুরে এম এ মান্নান এবং খুলনায় মনিরুজ্জামান মনি বিএনপির মনোনয়নে ভোটে জিতে মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার তাদের বদলে গাজীপুরে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাসানউদ্দিন সরকার; আর খুলনায় নজরুল ইসলাম মঞ্জু।
৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে ভোটার আছেন ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন। আর খুলনা সিটির ৩১টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল গাজীপুর সিটি করপোরেশনে এবং খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ

আসাদুজ্জামান: সাতক্ষীরায় সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সীমান্ত গ্রাম তলুইগাছায় উক্ত সমাবেশটি অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও সাংবাদিক আব্দুল জলিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ, ৩৩ বিজিবি কোম্পানি কমন্ডার সামসুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অসিম বরন চক্রবর্তী। সমাবেশ শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার হাজার হাজার মানুষ এ সময় অনুষ্ঠানটি উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না!

বলিউড অভিনেত্রী টাবুর মতে, আর্থিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন হয় না। তিনি বলেন, কেউ যদি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন, তাতেও নিজেকে স্বাবলম্বী ভাবতে পারেন। মানুষ যখন কাউকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে, সেটাও এক ধরনের ক্ষমতা তৈরি করে। নারী-স্বাধীনতা নিয়ে চিন্তাভাবনা বন্ধ হলেই সত্যি সত্যি ক্ষমতায়ন হয়েছে বলে ভাবতে পারব।

অবসর যাপনের জন্য টাবুর সঙ্গী গান ও বই। পার্টিতেও যান না। তিনি বলেন, পার্টি করে মজা হয় নাকি! আমি কোনও পার্টিতে যাই না। আর সামাজিক মাধ্যমে ছবি দিই ঠিকই। তবে বেশি কথা লিখি না। প্রতি মুহূর্তের আপডেট দেওয়াও পছন্দ করি না। সাঁতার ও ব্যায়াম করে নতুন উদ্যম পাই। আর কিছু করার না থাকলে, ঘুরতে চলে যাই।

কী ধরনের চরিত্রে অভিনয় করতে চান জানতে চাইলে টাবু বলেন, এমন চরিত্রের খোঁজেই থাকি, যা আমাকে কোনও অদেখা বা অচেনা পৃথিবীর সঙ্গে আলাপ করাবে। সুযোগ পেলে আমার আম্মির চরিত্রে অভিনয় করতে চাইব। ওঁর জীবন খুব ঘটনাবহুল ছিল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে সোমবার দিবাগত মধ্যরাতে সিরিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দু’টি বিমানঘাঁটিতে এ হামলা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার ছবি তাদের টিভিতে প্রচার করেছে সানা।

এ ব্যাপারে সিরিয়ার সামরিক বাহিনীর মিডিয়া উইং ‘ওয়ার মিডিয়া’র পক্ষ থেকে জানানো হয়, সোমবার দিবাগত মধ্যরাতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলায় সাড়া দিয়েছে। ইসরাইল এসব হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। দু’টি বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

এছাড়া ওয়ার মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, হোমস শহরের মধ্যাঞ্চলে শায়রাত বিমানঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদের অধিকাংশ নস্যাৎ করে দেয় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ছাড়া, তিনটি ক্ষেপণাস্ত্র দামাস্কের উত্তরে কালামোন অঞ্চলের পূর্বে দুমাইর এলাকার দুমাইর বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে তিনটিই প্রতিহত করতে সক্ষম হয় সিরিয়া।

এদিকে পেন্টাগনের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘শনিবারের পর ওই এলাকায় যুক্তরাষ্ট্র কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। সোমবার রাতের হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়।’

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি সানা। ধারণা করা হচ্ছে, ইসরাইল এ হামলা চালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইসরায়েলি অবরোধে নিরাপদ পানির তীব্র সংকটে গাজা

নিরাপদ পানির তীব্র সংকটে ভুগছে গাজা। পরিষ্কার পানি পান করাটা গাজা উপত্যকায় অনেকটাই বিলাসিতার মতো হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, সাপ্লাই পানিতে ক্লোরিন এবং সালফেটের মাত্রা বিপজ্জনক পরিমাণ থাকায় সেই পানি পান করাটা একেবারেই নিরাপদ নয়।

ইসরায়েলি অবরোধের কারণে গত ১০ বছর ধরে এ ধরনের সঙ্কটের মধ্য দিয়ে দিন পার করছেন গাজার বাসিন্দারা। গাজা থেকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার কার্লেস স্ট্রাটফোর্ড জানান, সেখানে বাসাবাড়িতে পানির সঙ্কট দেখা দিয়েছে।

জানা গেছে, বিদ্যুৎ না থাকার ফলে ভূগর্ভস্ত পানি পর্যাপ্ত পরিমাণে উত্তোলন করা সম্ভব হচ্ছে না। এছাড়া জ্বালানি স্বল্পতার কারণেও পানি উত্তোলনে বিঘ্ন ঘটছে।

উল্লেখ্য, দূর-দূরান্ত থেকে বিভিন্ন পাত্রে করে সাপ্লাই পানি সংগ্রহ করে নিয়ে আসছেন তারা। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সেখানকার মানুষজন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও জেরার মুখে ভারতীয় পেসার শামি

ভারতীয় পেসার মোহম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের বিবাদ যেন থামছেই না। তারই জের ধরে হাসিনের অভিযোগের প্রেক্ষিতে শামিকে লালবাজারে তলব করা হয়েছে। শামির ম্যানেজারকে আজ সকালে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে। আগামীকাল দুপুরে লাল বাজারে শামিকে জেরা করবে উইমেন্স গ্রিভান্স সেলের কর্মকর্তারা।

জানা গেছে, কাল লালবাজারে শামির সঙ্গে থাকবেন তার ভাই। যার বিরুদ্ধে হাসিন জাহান অভিযোগ জানিয়েছিলেন পুলিশকে। ইতিমধ্যেই সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আইপিএল শুরু আগে থেকেই ভারতীয় ক্রিকেটার শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। একাধিক মহিলার সঙ্গে শামির সম্পর্ক নিয়ে বিস্ফোরক সব অভিযোগ করেন তিনি। লালবাজারেও শামির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন হাসিন। যদিও শামি বারবারই প্রকাশ্যে বলেছেন হাসিনের সঙ্গে তার কোনো সমস্যা নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জেলখানায় কয়েদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পাঁচ বছরের সাুঁজা প্রাপ্ত ও মাদক মামলার আসামী গোলাম মোস্তফা (৩০) জেলখানায় মৃত্যু বরণ করেছেন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যু বরণ করেন। গোলাম মোস্তফা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে। সাতক্ষীরা জেল সুপার মো: আবু জাহেদ জানান, গোলাম মোস্তফা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামী। মাদক মামলায় তার পাঁচ বছরের সাজা হয়। জেল খানায় থাকা অবস্থায় সে খাওয়া দাওয়া করতো না। ৩০ বছর বয়স হলেও তার ওজন ছিল মাত্র ৩৫ কেজি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা ক্যাম্পে ৮ মাসে ১৫ খুনসহ ১৬৩ অপরাধ

বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকরা গত আট মাসে ১৫টি হত্যাকাণ্ডসহ মোট ১৬৩টি অপরাধে জড়িয়েছে বলে হিসাব দিয়েছে পুলিশ। খুনের পাশাপাশি ধর্ষণ, অপহরণ, চোরাচালান, ডাকাতির প্রস্তুতির মতো অপরাধও রয়েছে। এসব ঘটনায় করা মামলায় আসামি করা হয়েছে ৩৩৬ রোহিঙ্গাকে।
তবে পুলিশ মনে করছে, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা বিবেচনায় এই সংখ্যা ‘শঙ্কিত হওয়ার মতো নয়’।
কয়েক দশক ধরে কক্সবাজারে আশ্রয় নেওয়া ৪ লাখের মতো রোহিঙ্গার অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগ ছিল বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের।
এই রোহিঙ্গাদের অনেকে জালিয়াতি করে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে নানা অপরাধে জড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল।
এরপর গত বছরের অগাস্টে রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর আরও সাত লাখ রোহিঙ্গা যোগ হয় বাংলাদেশে। সব শরণার্থীই রয়েছেন সীমান্ত জেলা কক্সবাজারে।
ভিটে মাটিহারা হয়ে দেশছাড়া এই উদ্বাস্তুরা অপরাধী চক্রের সহজ শিকার হতে পারেন বলে অপরাধ বিশেষজ্ঞরা শঙ্কা প্রকাশ করে আসছেন।
সোমবার রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামান গত বছরের ২৫ অগাস্ট নতুন করে শরণার্থী আসার পর থেকে সংঘতি অপরাধমূলক কমর্মকাণ্ডের পরিসংখ্যান দেন।
তিনি বলেন, গত ২৫ অগাস্ট থেকে এই পর্যন্ত ১৬৩টি মামলা হয়েছে, যাতে মোট আসামি ৩৩৬ জন।
এর মধ্যে অস্ত্র মামলা ১২টি, মাদক সংক্রান্ত ৫৮টি, ধর্ষণ সংক্রান্ত দুটি, ফরেন অ্যাক্টে ৪০টি, চোরাচালানে পাঁচটি, চুরি সংক্রান্ত একটি, ডাকাতি প্রস্তুতির পাঁচটি, হত্যা ১৫টি, অপহরণ তিনটি এবং অন্যান্য ২২টি।
ডিআইজি মনির বলেন, “তাদের অপরাধের পরিসংখ্যান বা প্রবণতা যতটুকু জানি- একটু অপরাধ প্রবণ। তারা একটা কনফাইনড (সীমাবদ্ধ) জায়গা থেকে এসেছে। তবে শঙ্কিত হওয়ার মতো অপরাধ ঘটেনি।
“এখানে যে অপরাধগুলো ঘটছে, সেগুলো মূলত ভালো লাগা না লাগা, পারস্পরিক …। একটা জায়গায় বসবাস করতে গেলে যে সমস্যা হয় তা থেকে উদ্ভূত অপরাধ।”
তিনি বলেন, “ওপারের অপরাধ প্রবণ কিছু ডাকাত এপারে এসেছে বলে সংবাদ পেয়েছিলাম। তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সফলতা পেয়েছি। চিহ্নিত যে নামগুলো এসেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
মিয়ানমার থেকে বাংলাদেশে এ পর্যন্ত ১১ লাখ দুই হাজার ৩৭২ জন এসেছে বলে জানান তিনি। এর মধ্যে ১১ লাখ দুই হাজার ২৬৪ জনের নিবন্ধন করা হয়েছে।
শরণার্থী প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে। এই দফায় আসা রোহিঙ্গাদের ফেরত নেওয়ার প্রতিশ্রুতিও মিলেছে। গত সপ্তাহে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর অচিরেই প্রত্যাবাসন শুরুর আশ্বাসও দিয়ে গেছেন মিয়ানমারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী।
ফেরত নেওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসনের একটি পরিকল্পনা বাংলাদেশ সরকারের রয়েছে। তবে সেখানে সবার স্থান সঙ্কুলান হবে না। ফলে কক্সবাজারে তাদের অবস্থান থাকছেই।
ডিআইজি মনির বলেন, অপরাধ ঠেকাতে গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প।
“খুব ক্লোজলি তাদের মনিটর করা হচ্ছে। শুধু পুলিশ নয়, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, বিজিবি এবং রিলিফ ও পুনর্বাসনে সেনাবাহিনীও কাজ করছে। এতগুলো এজেন্সির চোখ ফাঁকি দিয়ে অতিমাত্রায় অপরাধ সংঘটিত করা আসলেই কঠিন।”
বৌদ্ধপ্রধান দেশ মিয়ানমার থেকে উৎখাত হওয়ার মুসলিম রোহিঙ্গাদের জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ার আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। কয়েকটি এনজিওর কাজ নিয়েও প্রশ্ন উঠেছে।
ডিআইজি মনির বলেন, “কিছু এনজিওর নিজস্ব কিছু লক্ষ্য আছে। সেগুলো কিন্তু আমরা চিহ্নিত করেছি। এনজিও ব্যুরো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় নিবিড়ভাবে সেগুলো মনিটর করছে। রিলিফ ওয়ার্কের বাইরে যাদের অভিসন্ধি ছিল, তাদেরকে চিহ্নিত করেছি। সরকারকে অবহিত করেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
সব সরকারি সংস্থার গোয়েন্দা শাখা সেখানে কাজ করছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
“স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ-নিরাপত্তা শৃঙ্খলার প্রশ্নে আমরা কোনো ছাড় দিতে রাজি নই। আমাদের মনিটরিং এবং পুলিশি একটিভিটি অত্যন্ত জোরালো।”
সম্প্রতি বিজিবি ও বিজিপির পতাকা বৈঠকে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তানি থাকার অভিযোগ করা হয়।
এ বিষয়ে ডিআইজি মনির বলেন, “আমরা সেটা মনে করি না। এই এলাকায় আমাদের মনিটরিং সিস্টেম এতটা নিবিড় এখানে ওই কাজ করার কোনো সুযোগ নেই।
“এখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের বা উস্কানিদাতা যে কোনো মোড়কেই হোক, গোপন করে কোনো ধরনের অপরাধ সংঘটনের অবকাশ আছে বলে মনে করি না।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest