সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন শ্যামনগরে বজ্রপাতে ইয়াকুব আলী নামের এক ঘের মালিকের মৃত্যুসাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহতকালিগঞ্জে তথ্য গোপনের অপরাধে প্যানেল চেয়ারম্যানকে ৩০ হাজার টাকা জরিমানাসাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভাসাংবাদিকের ওপর হামলা: চাপ এড়াতে সংবাদ সম্মেলনআশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ী বাঁধে আবারও ভয়াবহ ভাঙ্গনভালোবাসার একযুগ এতিম শিশুদের হাসি আর ভ্যানচালকদের পাশে যমুনা টেলিভিশনসাংবাদিক জিন্নাহর ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনজংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার : সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

বছর শেষে মুক্তি পাবে ফেরদৌস-মৌসুমীর নতুন ছবি

বেশ কিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন ফেরদৌস ও মৌসুমী জুটি। ‘খায়রুন সুন্দরী’ হয়ে আছে উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন পর আবারও রুপালি পর্দায় হাজির হচ্ছেন তারা। কাটছে এই জুটির ভক্তদের প্রতীক্ষাও।

বিজয় দিবস উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে ফেরদৌস-মৌসুমীর ‘পোস্টমাস্টার ৭১’ নামের ছবিটি। এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

ছবিটি রাশেদ শামীম ও আবির খান পরিচালনা করছেন যৌথভাবে। ছবির কাজ শুরু হয় ২০১৫ সালের শেষ দিকে। এরপর ২০১৬ ও ২০১৭ সালে একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় ছবিটির মুক্তি। অবশেষে চলতি বছরের শেষ মাসের ৩০ তারিখকেই বেছে নিয়েছেন নির্মাতাদ্বয়।

ছাবির গল্প নিয়ে রাশেদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার একটি মিষ্টি প্রেমের ছবি ‘পোস্টমাস্টার ৭১’। এর প্রেক্ষাপট শুরু হবে ১৯৬৫ সাল থেকে। একজন পোস্টমাস্টারের প্রেমের গল্প দেখানো হবে এখানে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজ

ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ফাইনালে দুর্দান্ত এক ওভারের কারিশমায় ম্যাচটা বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছিলেন মোস্তাফিজুর রহমান। শেষদিকে দীনেশ কার্তিকের বীরত্বের কারণে জেতা ম্যাচটি হেরে গেছে বাংলাদেশ। তবে দল হারলেও টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে ঢুকে পড়েছেন বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজ।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে, মোস্তাফিজের সঙ্গে উন্নতি হয়েছে ফাইনালের ট্র্যাজেডি নায়ক রুবেল হোসেনেরও। ব্যাটসম্যানদের মধ্যে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম এবং সাব্বির রহমানের।

ফাইনালে ৫০ বলে ৭৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলা সাব্বির রহমান টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের সেরা বিশের মধ্যে জায়গা করে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৬১৫, আছেন র‌্যাংকিংয়ের ১৮তম অবস্থানে।

নিদাহাস ট্রফিতে খুব ভালো করতে না পারলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের পরের অবস্থানেই আছেন সৌম্য সরকার। ৫৪১ পয়েন্ট নিয়ে ৩১ নাম্বারে তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ৪২ এবং মুশফিকুর রহীম ৪৭তম অবস্থানে আছেন।

বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মোস্তাফিজেরই। ৬৪৭ রেটিং পয়েন্ট নিয়ে বাঁহাতি এই পেসার এখন র‌্যাংকিংয়ের ৮ম অবস্থানে। ৬০৮ রেটিং নিয়ে সাকিব আল হাসান আছেন ১৩ নাম্বারে। ৪৬৫ পয়েন্টে রুবেল হোসেনের অবস্থান ৪২তম।

এদিকে, ভারতীয় বোলারদের মধ্যে ১২ ধাপ এগিয়ে দুই নাম্বারে চলে এসেছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ১৫১ ধাপ এগিয়ে ৩১তম অবস্থানে জায়গা করে নিয়েছেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ক্রিকেটাররা ভালো খেলেছেন, তাদের হতাশ হওয়ার কিছু নেই। এক ম্যাচ হেরে মনোবল হারানোরও কিছু নেই। তিনি বলেন, আমাদের ছেলেরা ভবিষ্যতে আরো ভালো খেলবে। খেলা শেষে পাপনকে ফোন করে বলেছি, ওরা (খেলোয়াড়রা) যেন মনোবল না হারায়।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত আলোচনায় এ প্রসঙ্গটি ওঠে আসে। বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, বৈঠকে প্রসঙ্গটি তোলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্রিকেটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শেষ বলে ছয় মেরে ভারত জিতে গেল। বাংলাদেশের আগের ম্যাচে শেষ বলে ছয় মেরে জিতেছিল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল খেলায় বাংলাদেশের পরাজয়ের বিষয়টি নিয়ে এ সময় আলোচনা হয়। সেইসঙ্গে এর আগের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ফাইনালে যাওয়ার প্রসঙ্গ নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হয়।

সূত্র আরও জানায়, আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলা শেষে আমি পাপনকে (নাজমুল হাসান পাপন, বিসিবি সভাপতি) ফোন করেছিলাম। আমি তাকে বলেছি, খেলোয়াড়দেরকে বলো মনোবল না হারাতে। ওদের হতাশ হওয়ার কিছু নেই। ওরা যেনো মনোক্ষুণ্ণ না হয়। ওরা খুব ভালো খেলেছে। ভবিষ্যতে ওরা খুব ভালো করবে। শেষে একটি বল ছিল। এক বলে চারও হতে পারতো। তা না হয়ে ছয় হয়ে গেছে ভারত জিতে গেল। এতে মন খারাপ করার কিছু নেই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমে উঠেছে তুজলপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনী লড়াই

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার ঐতিহ্যবাহী তুজলপুর জি.সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ মার্চ। দুই প্যানেলে অভিভাবক সদস্য পদে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। মোট ৩৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মো. আলী হোসেন-ডা. মোফাখ্খারুল ইসলাম পরিষদে রাজহাস প্রতিকে মো. আবুল খায়ের বিশ্বাস, দোয়াত কলম প্রতিকে মো. শরিফুজ্জামান (ময়না), চেয়ার প্রতিকে মো. ফকরুল ইসলাম, মোরগ প্রতিকে মো. জাহারুল ইসলাম ও মহিলা সদস্যা পদে মাছ প্রতিকে মোছা. ফাতিমা খাতুন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। এছাড়া দাতা সদস্য একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রভাষক রাশেদ রেজা (তরুন)। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন – শাহাজান সিরাজ পরিষদে ফুটবল প্রতিকে ডা. শেখ আবুল হোসেন, ছাতা প্রতিকে মো. শাহাজান সিরাজ, বই প্রতিকে মো. মশিউর রহমান, আনারস প্রতিকে মো. জাহাঙ্গীর হোসেন ও মহিলা সদস্যা পদে গোলাপ ফুল প্রতিকে মোছা. আফরোজা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে প্রধান শিক্ষকের অর্থ বাণিজ্য! নিম্ন মানের বই এর ফাঁদে ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়

শ্যামনগর ব্যুরোঃ সরকার কর্তৃক নিষিদ্ধ হলেও কতিপয় শিক্ষকের নৈতিকতা বিরোধী অর্থ বাণিজ্যের কারনে সুকৌশলে পাঠ্যক্রমে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিম্ন মানের খুলনার হতে প্রকাশিত ভূলে ভরা ব্যাকরণ গ্রামার ও নোট বই।এবার গুরুতর অভিযোগ নওয়াবেঁকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক হজরত আলী ও সহ: প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মিস্ত্রী এর বিরুদ্ধে।সচেতন অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে শ্যামনগর এর অনলাইন এক্টিভিষ্ট ও সমাজকর্মী রেজওয়ানুল আজাদ নিপুন শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছেন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য।অভিযোগ সূত্রে প্রকাশ থাকে যে,অভিযুক্ত শিক্ষকদ্বয় অসাধু পুস্তক ব্যবসায়ী ও প্রকাশকের যোগসাজশ এ অত্যন্ত নিম্ন মানের বাংলা ও ইংরেজি ব্যাকরণ ও গ্রামার নোট বই শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যুক্ত করতে আর্থিক সুবিধার বিনিময়ে কৌশলে কিনতে বাধ্য করছেন।খোঁজ নিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলে।কয়েকজন শিক্ষার্থী এই প্রতিবেদকে বলেন,আজ বিদ্যালয় ছুটির আগে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীতে সহ:প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের যে বই দেওয়া হয়েছে তা ভালো এবং এই বই আপাতত স্কুলে আনবে না আমাদের (শিক্ষক) বিপদ হবে।অনুরুপভাবে সহ: শিক্ষক অরুপ বাবু সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীদের সামনে বলেন প্রকাশক স্কুলের কল্যাণে কিছু টাকা দিয়েছে যা পরে ব্যয় করা হবে।কয়েকজন অভিভাবক ক্ষুব্ধ কন্ঠে বলেন,১০৫০ টাকা ও ১২০০টাকায় নিম্নমানের স্কয়ার প্রকাশনির নোট গাইড ও খুলনার আজিজিয়া লাইব্রেরীর ভাষা বিন্যাসও ব্রিলিয়্যান্ট গ্রামার ব্যাকরন বই কিনতে বাধ্য হচ্ছি।কারণ স্কুলে এই বই থেকে পড়ায়।পড়া না পারলে শাস্তির ভয়ে বাধ্য হয়ে এই ব্যাকরণ ও নোট বই কিনতে বাধ্য হচ্ছি আমরা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হজরত আলীর মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। আমি দীর্ঘ বছর যাবত এ বিষয়ের সাথে জড়িত না।অথচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষন শচীন্দ্রনাথ মিস্ত্রির সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন,আমরা অল্প কিছু গ্রামার বা ব্যাকারণ বই বাচ্চাদের কেনার জন্য নির্দেশ দিয়েছি।সরকার নিষিদ্ধ বই কেনো কেনার নির্দেশ দিলেন জানতে চাইলে তিনি বলেন,কোন বই সরকার নিষিদ্ধ আর কোন বই নিষিদ্ধ না সেটা আমরা জানিনা তাছাড়া মাধ্যমিক অফিস থেকেও আমাদের এ বিষয়ে কোনোদিন কোনো কিছু বলেনি। অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে সহকারী শিক্ষক বলেন,খায়না এমন কোনো প্রধান শিক্ষক নেই। বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম মোঃ রফিকুজ্জমানের সাথে কথা হলে তিনি বলেন,আমি বিষয়টি জানতাম না। অবশ্যই এ বিষয়ে খোজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকদের অনৈতিক কর্মকাণ্ডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জনৈক শিক্ষার্থী ও অভিভাবক অভিন্ন সুরে বলেন,স্কয়ার গাইডের বাংলা দ্বিতীয় পত্রের রচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ রচনায় স্বাধীনতার ইতিহাস এ স্বাধীনতার স্থপতির নাম উচ্চারিত হয়েছে একবার।কি শিখবে ভবিষ্যৎ প্রজন্ম এই বই পড়ে?

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাংবাদিক বি এম আলাউদ্দীনের চাচার ইন্তেকাল

বি এম আলাউদ্দীন ঃ আশাশুনির সাংবাদিক বি এম আলাউদ্দীনের চাচা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃতকালে তার বয়স হয়েছিলো ৩৮ বছর। তিনি আশাশুনি থানা বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের শওকাত বিশ্বাসের পুত্র যুবলীগ নেতা মোঃ বিল্লাল বিশ্বাস দীর্ঘ দুই তিন মাস হৃদ রোগে ভুগছিলেন চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ঢাকা হার্ডইনিষ্টিড হাসপাতাল ও সোরওয়ারর্দী হাসপাতাল থেকে বাড়ি ফেরত দেয়। বাড়ি আসার পথে চুপনগরে এ্যম্বুলেন্সে রাত ১১:৩০ টায় শ্বাস কষ্টে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র সন্তান রেখে যান।
সোমবার যোহরবাদ ফকরাবাদ ঈদগাহ মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। নামাজে যানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা হাফেজ মোঃ আল-আমিন বিশ্বাস কাঁটাবুনি জামেমসজিদ ইমাম সাহেব।
নামাজে যানাজা শেষে মরহুমের পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়। এসময় নামাজে যানাজায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, বড়দল যুবলীগ সভাপতি মোঃ আছাদুল ফকির, চাপড়া মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র শিক্ষক মোঃ আছাদুল হক, বড়দল ইউপি সদস্য হাফেজ মোঃ রুহল আমিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাহ্ জালাল কিন্ডার গার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিবেদক : শাহ্ জালাল কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কুখরালী বারুইপাড়াস্থ স্কুল চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা: আলহাজ্ব আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন (কালু), বিশিষ্ট সমাজসেবক শেখ আরিফুর রহমান (উজ্জ্বল), কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন (লিটন) প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক প্রদীপ মিত্র, হাসানুর রহমান, নাজিম উদ্দীন খান, ইয়াসির আবিদ (সজল), মোঃ রবিউল ইসলাম, মহসিনা ইসলাম (শোভা), মেহেরুন্নেছা, রজনী পারভীনসহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নাগিন ডান্সের’ রহস্য জানালেন মুশফিক

অনলাইন ডেস্ক: নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি টাইগাররা স্বপ্নপূরণের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজ শেষে সোমবার সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাকিবরা।

দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে ‘নাগিন ডান্স’ দিতে দেখা যায় মুশফিককে। আর এর পর থেকেই ভাইরাল হয়ে যায় এই নাগিন ডান্স। হঠাৎ কেন তিনি এমন ‘নাগিন ডান্স’ নেচে জয় উদযাপন করলেন প্রশ্ন সবার মনেই। আর সে প্রশ্নটাই সোমবার করা হয় মুশফিককে।

আর এই প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই ভিন্ন। প্রতিটা ম্যাচেরই ভিন্ন পরিস্থিতি, ভিন্ন রকম অনুভূতি থাকে। এমন একটা ম্যাচ জেতার পর…শেষ পর্যন্ত কেউ ভাবেনি ওই ম্যাচটা আমরা জিততে পারবো। এগুলো আসলে বলে কয়ে আসে না।

এটাতো শুধু একটা উদযাপন। হতেই পারে। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest