সর্বশেষ সংবাদ-
কলারোয়ায় আমেরিকা প্রবাসী দম্পতির সহযোগিতা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পইরানের ভয়ে মার্কিন ঘাঁটি ইসরাইলে সরিয়ে নিতে বললেন সাবেক সেন্টকম প্রধানসাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা : একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদশ্যামনগরে বিজিবি সদস্যের বাড়িতে চুরি: র‍্যাবের হাতে গ্রেফতার আসামির জন্য রাজনৈতিক তদবির!এনসিপির সমাবেশে হামলা নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক: ডা. জাহেদতালায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশগাবুরায় ভেড়িবাঁধের ওপর অবৈধ ভাবে বসানো নাইনটি পাইপ অপসারণমজনু সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শ্রমিক ইউনিয়নে অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভসাতক্ষীরায় ৫৪২ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬দেবহাটার পারুলিয়ায় মৎস্য ঘেরে ডাকাতিতে বাধা : মৎস্য চাষীকে কুপিয়ে জখম

২৮ বছর পর পিস্তলে বাংলাদেশের পদক

কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে আব্দুল্লাহ হেল বাকী রুপা জিতে সবাইকে চমকে দিয়েছেন। তারই পথ ধরে এবার ৫০ মিটার পিস্তলে এসেছে আরো একটি রুপা। বাংলাদেশের পদক তালিকায় দ্বিতীয় পদক যোগ করলেন ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণপদক জয়ী শাকিল আহমেদ।

অবশ্য আরেকটি দিয়ে এই পদক গুরুত্ববহন করছে। প্রায় ২৮ বছর কমনওয়েলথ গেমসের পিস্তল ইভেন্টে কোনও পদক ছিল না বাংলাদেশের। এবার সেই খরা কাটালেন শাকিল।১৯৯০ সালে এয়ার পিস্তল ইভেন্টে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি স্বর্ণ জিতেছিলেন।

বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে ৫০ মিটার পিস্তল ইভেন্টে শাকিল আহমেদ ২২০.৫ স্কোর করে দ্বিতীয় হন। অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাখোলি ২২৭.২ স্কোর করে স্বর্ণপদক জেতেন। আর ভারতের ওম মিতারভাল ২০১.১ স্কোর করে হন তৃতীয়।

বাছাইয়ে অবশ্য শাকিল হয়েছিলেন চতুর্থ। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশমস্থান লাভ করেন।

অথচ দুইদিন আগেও শাকিল হতাশ করেছিলেন। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। দুইদিনের মাথায় বাকীর মতো খুলনার এই ছেলে সবাইকে চমকেই দিলেন। যদিও ফেডারেশন শেষ পর্যন্ত আশা রেখেছিল। তারই প্রতিদান দিলেন শাকিল আহমেদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেসির বার্সাকে উড়িয়ে সেমিতে রোমা
মঙ্গলবার শেষ আটের ফিরতি লেগে ৩-০ গোলে জিতেছে রোমা। দুই লেগ মিলিয়ে স্কোরাইন ৪-৪ হলেও অ্যাওয়ে গোলের সুবাদে এগিয়ে গেল রোমা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়ের জয়

অসাধারণ এক জয় পেলো চেন্নাই সুপার কিংস। ২০৩ রানের পাহাড় ঠেলে জয় নিশ্চিত করে তারা। টানা দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে দলকে জয় উপহার দিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো।

চলতি আইপিএলে নিজেদের প্রথম খেলায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ বলে ৬৮ রানের লড়াকু এক ইনিংস খেলে দলকে জয় উপহার দেন এই ক্যারিবীয়ান। মঙ্গলবার (১০ এপ্রিল) ৫ বলে ১১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন ব্রাভো।

আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবের দিনে ২০২ রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। তাদের সেই পাহাড় ডিঙিয়ে ৫ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

আগে ব্যাট করে রাসেলের ৩৬ বলে ১১ ছক্কায় গড়া ৮৮ রানের ইনিংসে ভর করে ২০২ রান সংগ্রহ করে কলকাতা।

৪২ রান করেন ওপেনার শেন ওয়াটসনের ব্যাট থেকে। আম্বাতি রাইডুর তরেস ৩৯ রান।

চেন্নাইয়ে আইপিএলে রানের পাহাড় গড়ে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে রানের চাকা সচল থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় এক সময় শংকায় পড়ে কার্তিকবাহিনী।

নিজেদের ইনিংসের শুরুর দিকে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া দলকে একাই টেনে তুলেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২০২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কলকাতা নাইট রাইডার্স।
মাত্র ৩৬ বলে ১১ ছয় এবং এক বাউন্ডারিতে ৮৮ রানের দানবীয় এক ইনিংস খেলেন রাসেল। তার দাপটে ব্যাটিংয়ের দিনে দুইশো রান ছাড়িয়ে যায় কলকাতা।

ইনিংসের শুরুর দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় কলকাতা। ১০ ওভার ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়ে শাহরুখ খানের দলটি। দলকে কঠিন পরিস্থিতি থেকে উত্তরণ করেন রাসেল।

ঝড় তোলার আগেই সুনীল নারিনকে ফেরালেন হরভজন সিং। ১.৩ ওভারে ১৯ রান তুলে দিয়ে সাজঘরে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার।

হরভজন সিংহের বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅফে ক্যাচ তুলে দেন নারিন। মাত্র ৪ বলে ১২ রান করে ফেরেন নাইট রাইডার্সের এই অলরাউন্ডার।

দ্বিতীয় উইকেটে রবীন উথাপ্পাকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন ক্রিস লিন। রবিন্দ্র জাদেজার বলে বিভ্রান্ত হওয়ার আগে ১৬ বলে ২২ রান করে ফেরেন কলকাতার এ ওপেনার।

এরপর সময়ের ব্যবধানে ফেরেন নিথিস রানা, রবীন উথাপ্পা ও রিংকু সিং। রিংকু ফেরেন মাত্র ২ রানে। ১৪ বলে ১৪ রান করেন রানা।

শুরু থেকে অসাধারণ খেলতে থাকা দিনেশ কার্তিককে অসাধারণ এক থ্রোইংয়ে রান আউটে বাধ্য করেন সুরেশ রায়না। ১৬ বলে তিন ছয় এবং ২ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন উথাপ্পা।

ষষ্ঠ উইকেট জুটিতে আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৭৬ রানের জুটি গড়েন দিনেশ কার্তিক। ইনিংস শেষ হওয়ার ১৪ বল আগে সাজঘরে ফেরেন দিনেশ কার্তিক (২৫)।

মঙ্গলবার চেন্নাইয়ের চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে অতিথিদের ব্যাটিংয়ে স্বাগত জানায় স্বাগতিক চেন্নাই।

আইপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় উভয় দল। জয়ের সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় উভয় দল।

সংক্ষিপ্ত স্কোর

কলকাতা: ২০ ওভারে ২০২/৬ রান (রাসেল ৮৮*, কার্তিক ২৬ ,উথাপ্পা ২৯)

চেন্নাই: ১৯.৫ ওভার ২০৫/৫ রান (বিলিংস ৫৬, ওয়াটসন ৪২, রাইডু ৩৯, ধোনি ২৫)।

ফল: চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির সুফিয়া কামাল হলে আন্দোলনরত ছাত্রী নির্যাতন; ছাত্রলীগ সভানেত্রী এশা বহিষ্কার

অনলাইন ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগ নেত্রীর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গভীর রাতে উত্তেজনা ছড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলে।
মঙ্গলবার মধ্য রাতে কয়েকশ’ ছাত্রী ওই হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহান এশার কক্ষে তাকে অবরুদ্ধ করে; এসময় বাইরে থেকে ছাত্রীদের স্লোগান শোনা যাচ্ছিল।
খবর পেয়ে প্রাধ্যক্ষ সাবিকা রেজওয়ানা ইসলাম হলে যান। রাত পৌনে ১টার দিকে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীও ওই হলে ঢোকেন।
রাত আড়াইটার দিকে প্রক্টর বেরিয়ে এসে ছাত্রলীগ নেত্রী এশাকে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। নির্যাতিত শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।
হলের শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন চালাচ্ছেন ছাত্রলীগ নেত্রী এশা।
তারা সাংবাদিকদের বলেন, সোমবার রাতে তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছিলেন এশা। তারা ঘটনাটি চেপে গিয়েছিলেন। মঙ্গলবার রাত ১২টার দিকে মোর্শেদা আক্তার নামে উদ্ভিদ বিজ্ঞানের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে নির্যাতন চালানোর পর ঘটনাটি প্রকাশ পেলে অন্য শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।
কয়েক ছাত্রী তখন এশাকে তার কক্ষে অবরুদ্ধ করে ফেলে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে তোলে স্লোগান।
মোর্শেদার ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত পায়ের ছবি ইতোমধ্যে হলের বিভিন্ন ছাত্রী তাদের ফেইসবুকে তুলেছেন।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে গত রোববার রাতে ফটক খুলে বাইরে বিক্ষোভে নেমে এসেছিলেন সুফিয়া কামাল হলের ছাত্রীরা।
সেই হলে নির্যাতনের খবর শুনে বিভিন্ন ছাত্র হল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়ে স্লোগান শুরু করে। ছাত্রী হলগুলোর ভেতরেও শুরু হয় বিক্ষোভ।
সুফিয়া কামাল হল থেকে বেরিয়ে আসার সময় প্রক্টরও বিক্ষোভরত ছাত্রদের রোষের মুখে পড়েন।
তিনি এসময় বলেন, “শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে ইফফাত জাহান এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। হলে চিকিৎসক এনে আহত শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হচ্ছে না।”
এই বিষয়ে এশার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পর এশাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রলীগ। গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এক বিবৃতিতে এশাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান।
রোববার রাতে আন্দোলনকারীদের পুলিশ শাহবাগ থেকে হটিয়ে দেওয়ার পর ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাদের উপর চড়াও হয়েছিলেন।
মঙ্গলবার ছাত্রলীগের এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, যতদিন আন্দোলনকারীরা ‘শান্তিপূর্ণ কর্মসূচি’ ছিল, ততদিন ছাত্রলীগ তাদের বাধা দেয়নি।
ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এই আন্দোলনে ষড়যন্ত্র দেখলেও নিচের সারির নেতাদের অনেক আন্দোলনের আছেন। নেতৃত্বের সঙ্গে দ্বিমত জানিয়ে কয়েকজন পদত্যাগও করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কারের আন্দোলন; সমর্থন জানালেন শাবিপ্রবি ভিসি

দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ভাঙচুর ও শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে চলমান কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ সমর্থনের কথা জানান।

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে শাবি ভিসি বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক। দেশকে এগিয়ে নিয়ে যেতে মেধাবীদের প্রয়োজন। মেধাবীরা সামনে এগিয়ে আসলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাই আমি চাই মেধার যথাযথ মূল্যায়ন করা হোক।’

এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি পর্যালোচনার জন্য নির্দেশ দিয়েছেন। তাই সর্বজনস্বীকৃত যৌক্তিক এই দাবি সরকার অবশ্যই বিবেচনা করবে। বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হবে বলে আশা প্রকাশ করেন শাবি ভিসি।

এ সময় শাবি ভিসি সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের চিহ্নিত করার আহ্বান জানান।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তিনি বলেন, আমার ছাত্রদের ওপর হামলা আমি কোনোভাবেই সমর্থন করি না। পুলিশ প্রশাসন যাতে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয় এই দাবি জানাই। আমি মনে করি, সরকারকে বেকায়দায় ফেলতেই এমন হামলা চালানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ববি-ঋতুর লড়াই

ববি-ঋতুর লড়াই

কর্তৃক Daily Satkhira

ফিল্মপাড়ায় যে কজন অভিনেত্রী নজর কাড়েন তাদের মধ্যে তিনিও অন্যতম। আবার শারীরিক অবয়বে অনেককেই ছাপিয়ে যান তিনি। রুপালি পর্দায় দর্শকরা যে ধরনের বডি ল্যাংগুয়েজ চান তার সিংহভাগ রয়েছে এই অভিনেত্রীর মাঝে। বলছি অভিনেত্রী ববির কথা। অন্যদিকে, টলিউডের এক সময়ের ক্রেজ যার হাসি ও চাহনি এখনো বহু যুবকের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেয়। নব্বই দশকে ঢালিউডেও বেশ আলোড়ন তুলেছিলেন। তিনি যে এখনো ফুরিয়ে যাননি তা টলিউডের সাম্প্রতিক কিছু ছবিতেও বোঝা গেছে। তিনি আর কেউ নন— ঋতুপর্ণা। এবার বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দুই বাংলার এই দুই লাস্যময়ী। শুক্রবার মুক্তি পাচ্ছে ববির ‘বিজলী’ ও ঋতুপর্ণা অভিনীত ‘একটি সিনেমার গল্প’। বিজলীর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লেখালেন ববি। আর ‘একটি সিনেমার গল্প’র মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন আলমগীর।

অন্যদিকে, একদম নিজের মতো করে কিছু করতে চাওয়া থেকে প্রযোজনায় এসেছেন ববি- এমনটাই জানালেন তিনি। ববি বলেন, ‘ভিন্নধর্মী কিছু কাজ নিজের মতো করে করেছি। ছবিতে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা যাতে না আসে তাই প্রোডাকশনে নামলাম। তাছাড়া দর্শকরা একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। নতুন কিছু দেয়ার উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত।’ ছবিতে ববিকে দেখা যাবে একজন সুপারহিরো চরিত্রে। কেউ কেউ বলছেন এ ধরনের চরিত্র দর্শকরা কতটুকু গ্রহণ করবে? জানতে চাইলাম ববির কাছে। উত্তরে বললেন, ‘আমরা কেন পিছিয়ে থাকব এসব সেক্টরে। কেনই বা সুপারহিরো ছবি করব না? হলিউডে-বলিউডে তো হচ্ছে। আর আমাদের দর্শকরা এতটা অজ্ঞ না যে এটা বুঝতে পারবে না। আর এটা বাংলাদেশেরই গল্প। ছবি দেখে দর্শকেরও মনে হবে আমরাও এ রকম গল্পের ছবি নির্মাণ করতে পারি।’ বিজলীর প্রযোজক ববি, নায়িকাও তিনি। প্রযোজক ও নায়িকার মাঝে ভারসাম্য করা অনেক জটিল কাজ বলে মনে করেন ববি। তিনি বলেন, ‘ছবির সঙ্গে জড়িত ছোট থেকে বড় সবকিছুর দিকেও খেয়াল রাখতে হয়েছে, আবার অভিনয়টাও করতে হয়েছে। ছবির জন্য ভিন্ন ধরনের কিছু কাজ করতে হয়েছে যা অভিনেত্রী হিসেবে আগে কখনো করিনি। শুটের সময় এমন কিছুর দিকে তাকানোর ভঙ্গি করে অভিনয় করতে হয়েছে যে, সেটি আসলে বাস্তবে ছিলই না। ভিএফএক্সের মাধ্যমে পরে বসানো হয়েছে। এমন অনেক কিছু। অভিনয়ে ফোকাস ধরে রাখতে হয়েছে। আবার প্রযোজক হিসেবে সবকিছুর খেয়াল রাখতে হয়েছে কী হচ্ছে না হচ্ছে। চারটা দেশে ছবির শুটিং হয়েছে। এসব প্রক্রিয়ার মধ্যেও থাকতে হয়েছে। আবার ছবির জন্য প্রশিক্ষণও নিতে হয়েছে। অনেক কঠিন কাজ। প্রচণ্ড রকমের ভালোবাসা না থাকলে এটা করা সম্ভব না।’ বিজলী যৌথ প্রযোজনার ছবি নয় তারপরও ভারতীয় শিল্পীরা এতে রয়েছেন। এ প্রসঙ্গে ববি বলেন, ‘গল্পের প্রয়োজনটাই প্রাধান্য দেয়া হয়েছে এ ছবিতে। এখানে বাংলাদেশের অনেক শিল্পীও কাজ করেছেন। আর শুধু যে এই দুদেশের শিল্পীই কাজ করেছেন তা নয়, থাইল্যান্ডের শিল্পীরাও এতে অভিনয় করেছেন। যখন আইসল্যান্ডে শুটিং চলছিল তখন লন্ডন থেকেও আমরা টেকনিশিয়ান নিয়ে কাজ করিয়েছি। ছবির স্বার্থেই এতো কিছু করা হয়েছে। আমার চেষ্টা থাকবে সবসময় যেন বিশ্বমানের ছবি করতে পারি। আর এটা করতে হলে কিছু কিছু বিষয়ে অন্য ইন্ডাস্ট্রি থেকেও আইডিয়া নিতে হয়। এতে আমি দোষের কিছু দেখি না।’ এদিকে ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’ পারিবারিক ইস্যু নিয়ে নির্মিত। দেখার বিষয় ববির দৈবশক্তির গল্পের অ্যাকশন ছবিটির সঙ্গে ঋতুর ছবিটির যুদ্ধ কেমন জমে। আলমগীর তার এ ছবির সফলতার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। ঋতু বলছেন, ‘মজবুতভাবে গল্প আর চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেছি।’ প্রচারণার জন্য গতকাল ঢাকায় এসেছেন এ অভিনেত্রী। এতে কেন্দ্রীয় কবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে ইউটিউবে ঋতুপর্ণার লিপে যাওয়া ‘গল্প কথার ওই কল্পলোকে জানি একদিন চলে যাবো’ গানটি প্রকাশিত হয়েছে। গানটিতে ঋতুপর্ণার অভিনয় এবং আঁখি আলমগীরের গায়কীর বেশ প্রশংসাও করছেন অনেকে। ঋতুপর্ণা জানান, আলমগীর ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা এবং নির্মাতা। তার নির্দেশনা আমি দারুণ উপভোগ করেছি। তাই আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকের ভালো লাগার মতোই গল্প আছে একটি সিনেমার গল্পে। জানা গেছে, সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে ‘একটি সিনেমার গল্প’র সব কলাকুশলীকে সঙ্গে নিয়ে ‘বাংলাঢোল’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন ঋতুপর্ণা। এখন দেখার পালা দৈবশক্তির ‘বিজলী’র সঙ্গে পারিবারিক ইস্যুর ‘একটি সিনেমার গল্প’র লড়াই কতটা জমে ওঠে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কোটা সংস্কার আন্দোলন; রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ ৫ সরকারি ওয়েবসাইট হ্যাকড

গত রোববার থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়েছে হ্যাকাররা। ইতিমধ্যে তারা রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটসহ ৫টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখাচ্ছে। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে উপরে শিরোনাম হিসেবে ‘হ্যাকড বাই বাংলাদেশ’ এবং তার নিচে বাংলাদেশের পতাকা হাতে শাহবাগে আলোচিত প্রতিবাদীর ছবি দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে বঙ্গভবনের ওয়েবসাইট (bangabhaban.gov.bd), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট (www.pmo.gov.bd), জাতীয় সংসদের ওয়েবসাইট (parliament.portal.gov.bd), স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mha.gov.bd) বিসিএস প্রশাসনের ওয়েবসাইট (bcsadminacademy.gov.bd) এবং  কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (moa.gov.bd) গেলে একই দৃশ্য দেখা যায়।

এবিষয়ে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এনালিস্ট মাহাবুবুর রহমান যুগান্তরকে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এটি অনেক বড় একটি আক্রমণ। হ্যাকাররাও এতে যোগ দিয়েছে জানতে পেরে অবাক হচ্ছি। এই ট্রেন্ডটা আগে শুধু বিদেশে দেখতাম। একইভাবে অনলাইনে এভাবে সাইবার আন্দোলন বাংলাদেশে এর আগে হয়নি বললেই চলে। আমাদের দেশীয় সাইটগুলোকে সিকিউর রাখা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মন্ত্রণালয়গুলোতে দক্ষতার ভিত্তিতে নিয়োগের অভাব পরিষ্কার দেখা যাচ্ছে।

সাইটগুলো হ্যাক করার পর সেখানে প্রদর্শিত ছবির নিচে হ্যাশট্যাগ দিয়ে Reform Quota BD, Stop the Genocide, Reform Quota System, Bangladesh, Student Protest, United WE Stand, No_Private or Publice Discrimination বেশ কিছু শ্লোগান লেখা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ উদ্বোধন ও আলোচনা সভা

প্রভাষক এস. আর আওয়াল: খেশরা ইউনিয়নের ঐতিহ্যবাহী খেশরা সার্বজনীন পূজা মন্দির পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিপংকর দাশের সভাপতিত্বে শত বছরের পুরোনো খেশরা সার্বজনীন পূজা মন্দির জরাজীর্ণ হয়ে পূজা আর্চনার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দাবীর প্রেক্ষিতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জেলা পরিষদের অর্থায়নে উক্ত পূজা মন্দির সংস্কারের আশ্বাস দেন। সেই আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল ৪ টায় খেশরা সার্বজনীন পূজা মন্দির পূনঃনির্মাণ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রধান অতিথির আলোচনায় বলেন- বর্তমান অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ধারাবাহিকতার স্বাক্ষর হিসাবে প্রত্যেক ধর্মের উপসনালয়গুলি যথাযথ রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন কর্মকান্ডে অত্যন্ত অগ্রগামী। তিনি এ উন্নয়নে ধারাবাহিকতা রাখতে সকলের প্রতি আগামী নির্বাচনে নৌকা মার্কা ভোট দেওয়ার আহবান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এম এম ফজলুল হক, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজীৎ সাধু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ইখতিয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য দেলোয়ার হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খেশরা ইউপি আওয়ামীলীগের সভাপতি মাস্টার আমিনুল ইসলাম, খেশরা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন তাজ, উপজেলা তরুণ লীগের সভাপতি প্রভাষক এস. আর আওয়াল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শেখ তানভীর হুসাইন অমি, ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ বদরুজ্জামান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest