অস্ট্রেলিয়ার দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা জানান, তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই ও গবাদিপশু মারা গেছে।
এর আগে, রবিবার দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলীয় নয়নাভিরাম তাথরা গ্রামের প্রায় ৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সপ্তাহের শুরুতেই এই দাবানলে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে।
তবে দাবানলে এখনও কোনো মানুষের মৃত্যু বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশের প্রখ্যাত কবি সিকান্দার আবু জাফরের স্মৃতি রক্ষা ও পর্বণ প্রিয় বাঙালির ঐতিহ্যের সন্ধানে ২০১৭ সাল থেকে কবির গ্রামের বাড়ি সাতক্ষীরার তালায় সরকারিভাবে পালিত হচ্ছে সিকান্দার মেলা। এরআগে কবি পরিবারের পক্ষে ২০০১ সাল হতে ১৬’ সাল পর্যন্ত সিকান্দার মেলা চলে আসছিল। এজন্য প্রতি বছর মেলার নামে লক্ষ লক্ষ টাকা আদায় হলেও তা অদ্যবধি কবির স্মৃতি সংরক্ষণ বা মেলায় দর্শনার্থীদের কবি সম্পর্কে ধারণা দিতে কতৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি। এতে একদিকে যেমন সিকান্দার আবু জাফর সম্পর্কে বর্তমান প্রজন্মের অজানা থেকে যাচ্ছে তেমনি চিত্ত বিনোদনে বাণিজ্যিক প্রসারতায় নানা আয়োজনে মূল লক্ষ থেকে সরে ঐতিহ্য হারাচ্ছে তালাবাসীর প্রাণের মেলা সিকান্দার মেলা। প্রতি বারের ন্যায় এবারো তালার তেঁতুলিয়াতে আয়োজিত মেলায় কবির জীবনী ও সাহিত্য সংষ্কৃতি বিষয়ক আলোচনার পাশাপাশি তাঁর লেখা বই,গান,নাটক ও কবিতা প্রদর্শনের শর্ত থাকলেও বাণিজ্যিকিকরণের নানা পসরায় এবারো চাপা পড়েছে তা। সব মিলিয়ে মেলার সার্বিক আয়োজনে প্রথম থেকেই ক্ষুব্ধ ছিল তালা অঞ্চলের মানুষ।
