সর্বশেষ সংবাদ-
পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১৩সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা : এনডিসির উদ্ধতপূর্ণ আচরণের ঘটনায় তীব্র নিন্দাসাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনজলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি : সাতক্ষীরায় নাগরিক পরামর্শ সভাগণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিলগড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুল

ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় আগরদাড়ি ইউনিযনের ৩৮ নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজগারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীদের সম্মাননা দিলে ভাল ফলাফল করতে উৎসাহ পাবে। কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরো বেশি মনোযোগি হতে হবে। শিক্ষকদের পাশা পাশি অভিভাবকদের কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক ও মেধা বিকাশে সহায়তা করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর মো. আবু তাহের, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত জি.এম আব্দুস শহিদ খান চৌধুরী, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম প্রমুখ। এসময় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক রোকনুজ্জামান ডালিম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাবসায় মামলায় জর্জরিত হয়ে দিশেহারা একটি পরিবার !

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের লাবসা গাবতলা এলাকার মৃত কাজী আবু আহম্মেদের ছেলে কাজী আলী হোসেনের পরিবার অহেতুক হয়রানীমূলক মামলায় জর্জরিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত মোছরুর আহমেদ’র ছেলে জামাত-বিএনপির মদদদাতা শেখ অকিল আহমেদ স্থানীয় মহিলা মেম্বর ফেরদৌসি ইসলাম মিষ্টিরসহ স্থানীয় প্রভাবশালীদের ক্ষমতার দাপট দেখিয়ে একটি জাল দলিল করে দীর্ঘদিন যাবৎ ঐ পরিবারের জমি জবর-দখল করার পায়তারা করছে। বিভিন্ন কুট কৌশলে থানা ও আদালতে হয়রানীমূলক মামলা করে ঘায়েল করার চেষ্টা করছে। বিগত কয়েক মাস আগে কাজী আলী হোসেনের পারিবারিক গোরস্থার পরিষ্কার করাকে কেন্দ্র করে সদর থানায় ফৌজদারী আইনে ২১/১৪১ মামলা করে। পরে গাছ কাটা মামলা দায়ের করে যার নং জি,আর-১৫০/১৮। সেই অভিযোগের সত্যতা পাইনি তদন্তকারী কর্মকর্তা। এর পর তাদের অত্যাচার বৃদ্ধি পেলে নিরুপায় হয়ে কাজী আলী হোসেন বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমির ব্যাপারে মামলা করলে শেখ অকিল আহমেদ ক্ষিপ্ত হইয়া একের পর এক মামলা দায়ের করে। এই মামলায় স্বার্থ চরিতার্থ করতে না পারায় হিংসাত্বকভাবে মামলা করে যার নং ১০/০৩/২০১৭ তারিখে জি,আর-১৪১/১৭, ইং-০৮/০৩/২০১৮ তারিখে পি-১৯৫/১৮, ইং- ১৩/০৩/২০১৮ তারিখে পি-২২০/১৮। এছাড়া কাজী আলী হোসেনের পরিবারের মহিলাসহ ১১ জন সদস্যের নামে হয়রানীমূলক মামলা দায়ের করে। মামলা করে ও ক্ষ্যান্ত হয়নি স্থানীয় ইউপি মেম্বর ফেরদৌসি ইসলাম মিষ্টি মামলাবাজ শেখ অকিল আহমেদ’র সাথে আতাত করে আলী হোসেনের পরিবারকে সামাজিকভাকে বিভিন্নভাবে হয়রানী করছে। এ পরিবারটিকে এক ঘোরে করার চেষ্টা করছে। গোসল, রান্না ও সুপেয় পানি নেওয়ার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং বিএনপি সরকার ক্ষমতায় এলে কাজী আলী হোসেনের পরিবারকে উৎখাত করার হুমকি-ধামকি দিচ্ছেন ঐ ইউপি মেম্বর মিষ্টি। একই এলাকার মৃত মতলেব আহম্মেদ’র ছেলে শেখ মোকলেস আহম্মেদ, ইউপি মেম্বর ফেরদৌসি ইসলাম মিষ্টির স্বামী নজরুল ইসলাম বাবু, মৃত অহিদ আহম্মেদ’র ছেলে শেখ শহিদ আহম্মেদ, শফিউল্লাহর ছেলে নুরুল্লাহ শেখ, শেখ অকিল আহমেদ’র ছেলে শেখ শাকিল আহম্মেদ সঙ্গবদ্ধ হয়ে নানাভাবে ঐ অসহায় পরিবারটিকে হুমকি-ধামকি ও হয়রানী করছে। স্বার্থ উদ্ধার বা প্রতিপক্ষকে সামাজিকভাবে হেয় বা হয়রানি করতে আমাদের সমাজে অহরহ মিথ্যা মামলার কথা শোনা যায়। গোষ্ঠিগত ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিরাপরাধ মানুষকে ফাঁসাতে মিথ্যা কল্প কাহিনী সাজিয়ে থানায় কিংবা আদালতে এসব মামলা রুজু করা হয়। কোন কোন সময় যা সিনেমার কাহিনীকেও হারমানায়। মামলা চালাতে গিয়ে অনেক ভূক্তভোগী হন অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এমনই একটি ঘটনা ঘটেছে সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের লাবসা গাবতলা এলাকার কাজী আলী হোসেনের পরিবারের উপর। পূর্ব শত্রুতার জের ধরে ওই গ্রামের কাজী আলী হোসেনসহ তাঁর পরিবারের সদস্যদের নামে পরপর সদর থানায় দু’টি মিথ্যা মামলা ও আদালতে ৩টি মামলা দায়ের করে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিবেশি শেখ অকিল আহম্মেদের বিরুদ্ধে। মামলা থেকে বাঁচতে আদালত পাড়ায় ঘুড়তে ঘুড়তে দিশেহারা হয়ে পড়েছে অসহায় এই পরিবারটি। মামলা ৫টির এজাহার বিশ্লেষণ করে একাধিক আইনজীবি বলেন, মামলায় তথ্যগত নানা অসঙ্গতি রয়েছে। এতে প্রতীয়মান হয়, হয়রানি করতেই মামলা ৫টি করা হয়েছে। একই কথা জানান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে জানতে মামলার বাদি শেখ অকিল আহমেদ’র মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলা সত্য, আমি ঐ পরিবারের মহিলাসহ ১১ জনের নামে মামলা করেছি। এটা সত্য। তবে ঐ পরিবারের লোকজন আমাদের হুমকি-ধামকি প্রদান করে। এব্যাপারে ইউপি মেম্বর ফেরদৌসি ইসলাম মিষ্টি জানান, আমার বিরুদ্ধে একটি মামলা করেছিল বলে আমিও একটি মামলা করেছি। আমি কোন দল করিনা। আমাকে জব্দ করার জন্য এ অভিযোগ দিয়েছে। কাজী আলী হোসেনের পরিবারের প্রতি শেখ অকিল আহমেদ এর ষড়যন্ত্রমূলকভাবে হয়রানী ও অত্যাচার চলতে থাকলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী ও সচেতন মহল। এব্যাপারে জেলা পুলিশ সুপারের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরিচিত পেয়ারার অজানা ৭ উপকারিতা

বাড়িতে হোক কিংবা অফিসে, কাজের সময়ে কিংবা অবসরে, পেয়ারা মুখে দিলেই পাওয়া যায় তৃপ্তি। একটু লবণ দিয়ে এই ফল খেলে, এই ফলের স্বাদ প্রায় অমৃত সমান। তবে শুধু স্বাদ নয়, এই ফলের গুণাগুণও আছে অজস্র। এক ঝলকে দেখে নিন পেয়ারার উপকারিতা-

১। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি-এর ফলে অনেক রোগের প্রকোপ কমে যায়।

২। ক্যানসার এর প্রবণতা কমে যায়। পেয়ারায় যে পরিমাণ ভিটামিন সি থাকে, সেগুলো ক্যানসারের কোষগুলোকে বৃদ্ধি পেতে দেয় না। তবে একমাত্র নিয়ম করে পেয়ারা করে খেলেই এটা সম্ভব।

৩। চোখের সমস্যা থেকে মুক্তি পেতে পেয়ারা খান। পেয়ারায় প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে। চোখের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন এ।

৪। পেয়ারায় ম্যাগনেশিয়াম উপস্থিত। এই ম্যাগনেশিয়াম শরীরের নার্ভ এবং পেশি সচল রাখতে সাহায্য করে। তাই পেয়ারা খেলে আপনি কখনও অবসাদে ভুগবেন না।

৫। পেয়ারায় ভিটামিন বি-৩ এবং ভিটামিন বি-৬ থাকে। এই ভিটামিন ব্রেনে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে।

৬। পেয়ারা ত্বকের জন্যও খুবই ভাল। রোজ পেয়ারা খেলে মুখে বলিরেখা পড়ার সম্ভাবনা কম যায়।

৭। পেয়ারায় ভিটামিন বি ৯ থাকে। এই ভিটামিন অন্তঃসত্বা মহিলাদের প্রয়োজন হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
১৮ বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হলো। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানি স্মৃতি মিলনায়তনে এ বছরের পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পান- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক ও আমজাদুল হক।

এ ছাড়াও সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তা ছাড়াও চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী, সমাজসেবায় অধ্যাপক এ কে আজাদ খান, সাহিত্যে সেলিনা হোসেন এবং খাদ্য নিরাপত্তায় ড. মো. আব্দুল মজিদ এ সম্মাননা পান।

উল্লেখ্য, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিচ্ছে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নশীল দেশ হতে হলে জাতিসংঘের তিনটি শর্তের মধ্যে দুটো শর্ত পূরণ করা হলেই স্বীকৃতি পাওয়া যায়। আমরা তিনটি শর্ত বড় ব্যবধানে পূরণ করতে পেরেছি। আজ রবিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ বিশ্বের বুকে এরইমধ্যে সম্মানজনক অবস্থানে এসেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। দেশের জন্য আরও সম্মান দরকার।

শেখ হাসিনা বলেন, জাতির পিতা সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশকে গড়ে তুলেছিলেন। ‘৭৫ এ হত্যাকাণ্ডের পর দেশ আরও পিছিয়ে যায়। আমরা ৪৩ বছর পর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছি। এটি দুর্ভাগ্য যে অনেক পরে আমাদের এই স্বীকৃতি অর্জন করতে হলো।

তিনি আরো বলেন, বাংলাদেশ বীরের জাতি, কারও কাছে মাথা নত করে আমরা থাকব না, কারও কাছে হাত পেতে চলব না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বল টেম্পারিংয়ে ধরা: স্মিথ-ওয়ার্নারের পদত্যাগ!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ এবং তার ডেপুটি ডেভিড ওয়ার্নার। আজ রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই পরিস্থিতিতে চলতি নিউল্যান্ডস টেস্টে টিম পাইনকে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে

গতকাল শনিবার কেপটাউন টেস্টের তৃতীয় দিন ক্যামেরায় ধরা পড়ে ক্যামেরন ব্যানক্র্যাফট বল টেম্পারিং করছেন। এর একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে সারা ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। বিষয়টি অস্ট্রেলিয়া সরকার পর্যন্ত গড়ায়। গতকালই সংবাদ সম্মেলনে পুরো অপরাধ স্বীকার করে নেন স্মিথ। এই ঘটনায় খোদ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা তীব্র নিন্দা জানায়।

ঘটনার সূত্রপাত নিউল্যান্ডসে তৃতীয় টেস্টের তৃতীয় দিন চা বিরতির ঠিক আগে। ওই সময় ব্যানক্রাফটকে হাতের তালুতে বল ঘষতে দেখা যায়। এর পরে টিভি ক্যামেরায় ধরা পড়ে, হঠাৎ তালুর ভিতর থেকে হলুদ রঙের কিছু একটা বার করে তা প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে রাখছেন ব্যানক্রাফট।

এই ফুটেজ দেখে টিভি আম্পায়ার ইয়ান গোল্ড সঙ্গে সঙ্গে মাঠের দুই আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থকে সতর্ক করেন। তখন খেলা বন্ধ রেখে তারা আলোচনা শুরু করেন। এই আলোচনার সময় টিভিতে ফের দেখা যায় ব্যানক্রাফট সেই হলুদ জিনিস পকেট থেকে বার করে প্যান্টের ভিতরে ঢুকিয়ে ফেলছেন।

স্মিথ ও ব্যানক্রাফটকে একসঙ্গে ডেকে পাঠান দুই আম্পায়ার। অস্ট্রেলীয় ওপেনারের পকেটে কী রয়েছে, তা দেখতে চান তারা। পকেট থেকে একটি কালো কাপড়ের সানগ্লাস কভার বার করে দেখান ব্যানক্রাফট। যা দেখে আম্পায়াররা তখন সন্তুষ্ট হয়ে খেলা শুরু করার নির্দেশ দিলেও পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বল বিকৃতির অভিযোগ আনেন।

দোষ স্বীকার করে ব্যানক্রাফট বলেছেন, তার পকেটে একটা আঠালো শিরীষ কাগজ ছিল। যেটা তিনি মাঝে মাঝে পিচে ঘষে নিচ্ছিলেন। যাতে পিচের ধুলো-বালি তাতে আটকে যায়। এর পর সেই খরখরে দিকটা বলে ঘষছিলেন তিনি। বল বিকৃত করার জন্য।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‌’স্মিথ ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে আলোচনা করার পর ওরা এই টেস্টের বাকি সময়ের জন্য নিজ নিজ পদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছে।’

এদিকে দুই নেতার পদত্যাগের ঘটনায় নেতৃত্ব সংকট কাটাতে জরুরি সভায় বসে ক্রিকেট অস্ট্রেলিয়া। চলতি টেস্টে টিম পাইনকে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সিএ চেয়ারম্যান ডেভিড পিভার। ঘটনা তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়ার নৈতিকতা সংক্রান্ত বিভাগের প্রধান ইয়ান রয় ও দলের টিম পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন। স্মিথ বাহিনীর জন্য সম্ভবত আরও বড় শাস্তি অপেক্ষা করছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মোদিকে ভেড়ার সাথে তুলনা!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভেড়ার সাথে তুলনা করেছে বিরোধী দল কংগ্রেস। শনিবার ছিল ২০১৬ সালে নোট বাতিলের ৫০০তম দিন। সরকারের সেই সিদ্ধান্ত কটাক্ষ করতে গিয়ে টুইট করে মোদিকে ভেড়ার সাথে তুলনা করে কংগ্রেস।

কংগ্রেসের টুইটে ভেড়ার পালের মধ্যে মোদির ছবি বসিয়ে লেখা হয়, ভারতীয় ইতিহাসের অন্যতম একটি বিপর্যয়ের ৫০০তম দিন হচ্ছে শনিবার। এদিন আমরা সেসব নিরপরাধ লোকজনকে স্মরণ করতে চাই, এক ব্যক্তির বোকামিতে পূর্ণ হঠকারী সিদ্ধান্তের কারণে যাদের জীবন দিতে হয়েছে।

টুইটারে নরেন্দ্র মোদির ছবির ওপর ক্যাপশনে লেখা হয়েছে-‘নোট বাতিল সেই ভেড়াগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে, যারা মনিবের কাছ থেকে কম্বল উপহার পাওয়ার আনন্দে নেচে উঠেছিল। কিন্তু এরপরই তাদের মধ্যে একটি ভেড়া চিৎকার করে উঠে কম্বল তৈরি করার জন্য উল কোথা থেকে আসবে?’

প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নোট বাতিল নিয়ে ভারতে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। তবু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন মোদি। মোদি জানিয়েছিলেন, দুর্নীতি ও কালো টাকার ওপর আঘাত হানতেই এ সিদ্ধান্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুঃসংবাদ পেলেন তামিম ইকবাল!

ব্যথাটা মাঝেমধ্যেই জানান দিয়ে যাচ্ছিল পুরনো চোটের। নিদাহাস ট্রফির ফাইনালে ফিল্ডিং করতে পারেননি। এরপর পিএসএল খেলতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়। পিএসএল শেষ না করেই তিনি উড়াল দেন থাইল্যান্ডে। সেখানে এমআরআই করার পর যে রিপোর্ট এসেছে, তা দেশসেরা ওপেনারের জন্য খুব বাজে খবর।

হাঁটুর সমস্যার কারণে কমপক্ষে ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। এই সময়ের মধ্যে অনুশীলনও করতে পারবেন না। এই সময়টুকুর মাঝে শুধু পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন তিনি। আপাতত জাতীয় দলের খেলা নেই বলে হয়তো দুঃসংবাদটা তত বড় নয়। কিন্তু ক্রিকেট থেকে দূরে থাকাই তো সবচেয়ে বড় দুঃসংবাদ। এই সময়টুকুতে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারতেন তামিম। কিন্তু আপাতত সেটি হচ্ছে না।

অস্ট্রেলীয় শল্যবিদ ডেভিড ইয়াং যে হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন, সেখানে অনেক দিন ধরেই ব্যথা অনুভব করছেন বাংলাদেশ ওপেনার। বিসিবি সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে নিশ্চিত হতে আগামীকাল সোমবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন তামিম। ২৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে দেশসেরা ওপেনারের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest