সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

প্রশ্নফাঁস তদন্তে বিচার বিভাগীয় ও প্রশাসনিক দুটি কমিটি গঠন করেছে হাইকোর্ট

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়।

আদালত সূত্রে জানা গেছ, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে প্রশাসনিক কমিটি এবং ঢাকা জেলা ও দায়রা জজের নেতৃত্বে বিচারিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই দুই কমিটির সদস্য সংখ্যা হবে পাঁচজন করে।

সূত্র আরো জানায়, আদেশের কপি পাওয়ার সাত দিনের মধ্যে এই কমিটি কাজ শুরু করবে। ৩০ দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

পরে এ ব্যাপারে রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, “বিচারিক তদন্ত কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁসের সঙ্গে কারা জড়িত এবং তাদের শাস্তি কী হওয়া উচিত, তা খুঁজে বের করা এবং নির্ধারণ করা। আর প্রশাসনিক কমিটির কাজ হচ্ছে, প্রশ্নফাঁস প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়, কী কী সমাধান আছে, সেগুলো নির্ধারণ করা।”

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্র দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্নফাঁসের ঘটনায় বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠন এবং প্রশ্নফাঁসের অপরাধ দমনে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে গতকাল বুধবার আদালতে এই রিট আবেদন করে সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সিকদার মাহমুদুর রাজি, মো. রাজু মিয়া ও নূর মোহাম্মদ আজমী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে সুন্দরব‌নের ডল‌ফিনসহ ১ ব্যক্তি আটক

আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্র‌তি‌নি‌ধিঃ সুন্দরবন থে‌কে এক‌টি ডল‌ফিন মাছ সহ একজন কে আটক ক‌রে‌ছে সাতক্ষীরা রেঞ্জ প‌শ্চিম সুন্দরবন  মু‌ন্সিগঞ্জ বন টহল ফাড়ীঁ । আটক ব্য‌ক্তি হ‌লেন গাবুরা ইউ‌নিয়া‌নের চাঁদ‌নিমুখা গ্রা‌মের নুরালী শে‌খের ছে‌লে তা‌লেব হো‌সেন (৪০) সে সাগ‌রে বায়লা কয়লা এলাকা থে‌কে মাছ ধরার সময় জা‌লে দেশীয় জা‌তির ডল‌ফিন মাছ ধরা প‌ড়ে। ডল‌ফিন মাছ‌টির ওজন ১০০ কে‌জির মত। মাছটি সকাল সাত টায় কলবাড়ী মৎস্য ছে‌টে বিক্র‌য়ের সময় তা‌কে হা‌তে না‌তে আটক ক‌রে বন বিভা‌গের কর্মকর্তারা। এ‌ বিষয়ে বন‌ বিভা‌গের কদমতলার স্টেশন কর্মকর্তা না‌সির হো‌সেন ব‌লেন,ডল‌ফিন সহ একজন আটক ক‌রা হ‌য়ে‌ছে। বন বিভা‌গের মামলা দি‌য়ে জে‌লে হাজ‌তে পাঠ‌নো হ‌বে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে যেভাবে বাড়ে ক্যান্সারের ঝুঁকি

অতিরিক্ত মাত্রায় প্রক্রিয়াজাত করা খাবার গ্রহণে ক্যান্সারের ঝুঁকি বাড়ে বলে জানিয়েছেন ফরাসী গবেষকরা। কেক, চিকেন নাগেট ও বড় পরিসরে উৎপাদিত রুটিকে ‘অতিরিক্ত প্রকিয়াজাতকৃত’ খাবারের মধ্যে রেখেছেন গবেষকরা।

১ লাখ ৫ হাজার লোকের উপর চালানো এক পরীক্ষায় দেখা গেছে- যত বেশি এই ধরনের খাবার গ্রহণ করা হয়, ক্যান্সারের ঝুঁকি ততই বেড়ে যায়।

এই গবেষণা নিয়ে অনেকে বিতর্কিত মত পোষণ করলেও বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাস্থ্যকর খাবার গ্রহণই সর্বোৎকৃষ্ট।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কোনগুলি

• বড় পরিসরে উৎপাদিত প্যাকেটজাত রুটি
• মিষ্টি বা মসলাযুক্ত স্ন্যাকস
• চকলেট বার ও মিষ্টি
• সোডা ও কোমল পানীয়
• মিটবল, পোলট্রি ও ফিশ নাগেট
• ইনস্ট্যান্ট নুডলস ও স্যুপ
• ফ্রোজেন ও রেডি খাবার
• চিনি, তেল ও চর্বি দিয়ে তৈরি খাবার

খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকির অন্যতম প্রধাণ কারণ হিসেবে এরই মধ্যে প্রমাণিত হয়েছে।

ধূমপান বন্ধ করার পর ক্যান্সার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ অথিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রক্রিয়াজাত মাংস ক্যান্সারের ঝুঁকি কিছুটা বাড়ায়।

ইউনিভার্সিতে সোরবোন পারী সিতে’র একটি গবেষণা দল গড়ে ৫ বছর ধরে এই গবেষণা চালায়। জরিপের অধিকাংশ অংশগ্রহনকারীই ছিল মধ্যবয়সী নারী।

বৃটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত এই গবেষণায় উঠে আসে, খাদ্য তালিকায় অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের হার ১০% বাড়লে, ক্যান্সারের ঝুঁকি ১২% বেড়ে যায়। এই ধরনের রুটি কি আপনার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়?

এই গবেষণা চালানোর সময়:
• গড়ে ১৮% মানুষের খাবার ছিল অতিরিক্ত প্রক্রিয়াজাত
• গড়ে প্রতি বছর ১০ হাজার লোকের মধ্যে ৭৯ জনের ক্যান্সার দেখা গেছে
• প্রক্রিয়াজাত খাবারের হার ১০% বাড়ানোর ফলে বছরে প্রতি ১০ হাজারে অতিরিক্ত ৯ জনের ক্যান্সার ধরা পড়ে

গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণ বাড়ার সাথে সাথে আগামী কয়েক দশকে ক্যান্সার অঅক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

তবে তারা জানান এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরো বড় আকারের জরিপ ও গবেষণা চালানো প্রয়োজন।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ও ক্যান্সারের মধ্যে নিশ্চিত কোনো সম্পর্ক এই গবেষণায় উঠে আসেনি।

এই গবেষণা থেকে বলা যায় না যে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার ক্যান্সারের একটি কারণ।

ক্যান্সার রিসার্চ ইউকে’র প্রতিরোধ বিশেষজ্ঞ প্রফেসর লিন্ডা বল্ড বলেন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার গ্রহণকারীদের ওজন বৃদ্ধির ঝুঁকি থাকে, আর ওজন বৃদ্ধির কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাই খাদ্যাভ্যাস ও ওজনের পারস্পরিক সম্পর্ক আলাদাভাবে বিচার করা কঠিন।

মিজ. বল্ড বলেন, এই গবেষণা আমাদের জন্য একটি সতর্কতাবার্তা দেয়, তবে নিয়মিত প্রচুর পরিমাণে ফল, সবজি ও আঁশযুক্ত খাবার খেলে স্বল্প পরিমাণে প্রক্রিয়াজাত খাবার গ্রহণের বিষয়ে দুশ্চিন্তা করা উচিত নয়।

পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা এই গবেষণার বিষয়ে ভিন্ন মত ও সমালোচনা প্রকাশ করেছেন।-বিবিসি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সুভাষ চন্দ্র সাহা। সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এন এম ময়নুল ইসলাম প্রমুখ।
এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮ উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। র‌্যালিতে বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌম্যর ঝড়ো ব্যাটিং; বাংলাদেশের উড়ন্ত সূচনা

ওয়ানডে এবং টেস্ট দল থেকে বাদ পড়ার পর টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে জাতীয় দলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটালেন তরুণ ওপেনার সৌম্য সরকার। ইনজুরিতে থাকা তামিম ইকবালের অনুপস্থিতিতে জাকির হোসেনের সঙ্গে তিনি বাংলাদেশের ইনিংস উদ্বোধন করেন। শুরু থেকেই বিধ্বংসী রূপে দেখা দেন এই তরুণ। ৪ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। জাকির হোসেন (১০) গুনাথিলাকার বলে বোল্ড হলে ভাঙে এই জুটি। ৩০ বলে ৫০ রানে ব্যাট করছেন সৌম্য। মুশফিক ব্যাট করছেন ১৮ বলে ২৩ রান নিয়ে। বাংলাদেশের ১০ ওভারে ৯৮ রান। উঠেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ঝড়ো সূচনা এনে দেন বিধ্বংসী সৌম্য সরকার। শ্রীলঙ্কার কাছে টানা দুই সিরিজ হারের পর তারুণ্যে ভরপুর একাদশ নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে চার ক্রিকেটারের।

অফ স্পিনিং অলরাউন্ডার আফিফকে ক্যাপ দিয়েছেন তামিম ইকবাল। উইকেটকিপার-ব্যাটসম্যান জাকিরকে মুশফিকুর রহিম আর বাঁহাতি স্পিনার নাজমুলকে ক্যাপ পরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। এছাড়া অল-রাউন্ডার আরিফুলকে অভিষিক্ত করেন খালেদ মাহমুদ। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের।

চোটের কারণে একাদশে থাকতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টেস্ট এবং ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা সৌম্য সরকার তার পুরনো সঙ্গীকে তাই পাচ্ছেন না। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও চোটের কারণে দলের বাইরে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের ৬ষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু, আরিফুল হক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শাকিব চরিত্রহীন, ছেলেকে নিয়ে নাটক করছে : অপু

ঢালিউড তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহিত সম্পর্কটা শেষ হতে এখন মাত্র আনুষ্ঠানিকতা বাকি। আগামী ২২ ফেব্রুয়ারি শাকিব-অপুর বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।

তবে সেই বিচ্ছেদের আগেই গতকাল বুধবার এফএম রেডিও চ্যানেল ‘রেডিও আমার’-এ ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে শাকিবকে চরিত্রহীন উল্লেখ করেছেন অপু বিশ্বাস।

দর্শকের উদ্দেশে অপু বলেন, ‘শাকিব চরিত্রহীন। সে তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথেও নাটক করছে। আপনারা প্লিজ, তার ক্যারিয়ার দেখে রাখুন। বাচ্চাকে আমি দেখে রাখবো।’

অপু আরও বলেন, ‘আমাদের সমাজে সাধারণত বাচ্চা হবার পর অনেক ভাঙা সংসার জোড়া লাগে। কিন্তু আমার আর শাকিবের ক্ষেত্রে উল্টোটা হল। বাচ্চা হবার পর আমাদের ডিভোর্স হতে যাচ্ছে। শাকিব ক্যারিয়ারের জন্য বাচ্চার জন্ম চাননি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশ্নফাঁস তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক: এসএসসি ও এইচএসসিসহ সকল প্রশ্নফাঁস রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে প্রশ্নফাঁসের অভিযোগের তদন্ত করার জন্য বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের হোসেন চৌধুরী ও বিচারপতি ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আইনুন নাহার সিদ্দিকাসহ তিন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করা হয়েছে। আইনুন নাহার নিজেই আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
প্রশ্নফাঁস রোধের ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তিনদিন আগে থেকে শুরু করে সব পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে যদি আসল প্রশ্নপত্র মিলে যায় সেক্ষেত্রে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানায় শিক্ষামন্ত্রণালয়।
এরইমধ্যে পরীক্ষা শুরুর পর প্রতিটি পরীক্ষার প্রশ্নই ফেসবুকে ফাঁস হয়ে যায় বলে গণমাধ্যমগুলোতে খবর রয়েছে। তবে মন্ত্রণালয় তা মানতে নারাজ। প্রশ্নফাঁস রোধে ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে সেখান থেকে আবার পিছু হটে সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নড়াইলে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলাধীন দীঘলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদ চত্বরে এই হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ হামলার শিকার হন তিনি। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় মোটরসাইকেল করে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তিনি আরও জানান, এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিহতের নাম লতিফুর রহমান পলাশ (৪৭)। তিনি আট নম্বর দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। লতিফুল লোহাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, একটা মিটিং শেষে ফেরার পথে উপজেলা চত্বরে তার উপর হামলা হয়। দুর্বৃত্তরা তাকে উদ্দেশ্য করে তিন রাউন্ড গুলি চালায়। পরে ধারালো অস্ত্রদ্বারা উপর্যুপরি কুরিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest