জয়ের জন্য বাংলাদেশের চাই আর ৩ উইকেট। রুবেল হোসেনের বলে গ্রায়েম ক্রেমার আউট হয়ে গেলে জিম্বাবুয়ে হারায় সপ্তম উইকেট। স্কোর ৩০ ওভারে ৭ উইকেটে ৯৫ রান।
ব্যাটিং ব্যর্থতায় স্কোরটা খুব বেশি বড় হয়নি বাংলাদেশের। বোলিংয়ে তাই ভালো শুরুর অপেক্ষায় ছিল স্বাগতিকরা। মাশরাফি ও সাকিবের চমৎকার বোলিংয়ে সেটা পেয়েছে বাংলাদেশ। তাদের আঘাতে জিম্বাবুয়ে ৩৪ রানেই হারায় ৪ উইকেট।
জিম্বাবুয়ের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরে গেছেন হ্যামিল্টন মাসাকাদজা। শুরু থেকেই ধুঁকতে থাকা এই ওপেনার মাত্র ৫ রান করে ধরা পড়েন সাব্বির রহমানের হাতে। মাশরাফির বাউন্সের সঙ্গে সুইং করা বলটা মাসাকাদজার ব্যাটের কানায় লেগে ভাসতে ভাসতে তালুবন্দী হয় সাব্বিরের।
ওই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই আবার আঘাত। এবার ঘূর্ণিতে সাকিব বোকা বানান সোলোমন মীরকে। বোল্ড করে এই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরান বাংলাদেশি অলরাউন্ডার। যাওয়ার আগে মীর করেন মাত্র ৭ রান।
সাকিব ঝড় থামেনি, পরের বলেই আবার উইকেট। এবার ফেরান তিনি ব্রেন্ডন টেলরকে। মুখোমুখি হওয়া নিজের প্রথম বলেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন এই উইকেটরক্ষক। প্যাভিলিয়নে ফেরেন তিনি খালি হাতে।
মাশরাফি-সাকিবের পর উইকেট উৎসবে নাম লেখালেন সানজামুল ইসলাম। এই স্পিনারের জোড়া আঘাতে বিধ্বস্ত জিম্বাবুয়ে।

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা কোলাহলমুক্ত নান্দনিক ও মুক্ত পরিবেশে মানসিক প্রশান্তির সুযোগ পাওয়া যাবে- এমন স্থান খুবই কম। বিশেষ করে শহরে তো এরকম স্থান নেই বললেই চলে। নাগরিক জীবনের কর্মব্যবস্ততায় হাঁপিয়ে ওঠা মানুষ দিনের শেষে বা সপ্তাহান্তে সুযোগ খোঁজে একটু ভিন্নতায় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ঘুরে আসতে। সাতক্ষীরা শহরে এমনই এক স্থান হিসেবে স্বল্প সময়ের মধ্যে সবার কাছে প্রিয় হয়ে উঠেছে লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এর নান্দনিক সৌন্দর্য্যে মুগ্ধ হচ্ছেন আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই। উদ্বোধনের এক মাসের মধ্যে সকলের নজরে পড়েছে এই চমৎকার রেস্তোঁরাটি।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট এ বিবাহ, জন্মদিন, হালখাতা, সভা-সেমিনার করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। আছে পর্যটকদের জন্য আবাসিক ব্যবস্থা। পরিবার পরিজন নিয়ে ভ্রমণ করতে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন এখানে। চমৎকার আবহাওয়া, নৈসর্গিক পরিবেশ পেয়ে সবাই খুশি। প্রশান্তি ও বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসছেন এখানে।
তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা বলেন, আমার মরহুম পিতার আদর্শকে পুজি করে সততা ও নিষ্ঠার সাথে সাতক্ষীরাবাসীর সেবা করার প্রত্যয় নিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টটি করেছি। সকল মানুষের জন্য স্বল্প খরচে রুচি সম্মত বিভিন্ন খাবার ও সুস্থ্য বিনোদন দিতে আমার এ প্রতিষ্ঠান কাজ করবে। ইতিমধ্যে সাতক্ষীরার বাইরে এর সুনাম ছড়িয়ে পড়তে শুরু করেছে। জেলার বাইরে থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে আসছেন, মুগ্ধ হচ্ছেন।
