সর্বশেষ সংবাদ-
খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরাসাতক্ষীরার উপকূলে এখনো বৈষম্যের শিকার নারী শ্রমিকরাBonus offline nei giochi mobile: guida etica e tecnica per giocare senza reteVerde Casino App Verde Casino: Perché Sceglierla per il Gioco Mobile

সাতক্ষীরায় জেলা বিএনপির ২১ শীর্ষ নেতার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা মামলা

নিজস্ব প্রতিবেদক : ১৭,১৮ ও ২০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবিতে গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে নিজ বাড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি, সাবেক সাধারণ সম্পাদকদ্বয় এড. সৈয়দ ইফতেখার আলী ও আব্দুল আলীম, সাধারণ সম্পাদক তরিকুল, সহ-সভাপতি আব্দুর রউফ, এড. তোজাম্মেল হোসেন তুজামসহ ২১ নামের মামলা দায়ের করা হয়েছে। সদর থানার এস আই প্রদীপ রায় বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তির দাবিতে ১৭,১৮ ও ২০ ফেব্রুয়ারি বিএনপির সারাদেশে গণস্বাক্ষর ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। এ কর্মসূচি সফল করার জন্য ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতাউল্লাহ পলাশের নিজ বাড়ী কাটিয়া আমতলা এলাকায় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা ও গোপন বৈঠক করে। এধরনের গোপন সংবাদের ভিত্তিতে সদর থানায় এস আই প্রদীপ রায়ের নেতৃত্বে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ৩/৪টি ককটেল বোমা ফাটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ঘটনাস্থল থেকে কাটিয়া এলাকার মুনসুর আলী’র ছেলে ও সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, খানপুর এলাকার মৃত. ছহিলুদ্দিন সরকারের ছেলে রেজাউল ইসলাম, আগরদাড়ী এলাকার মৃত. গোলাম রব্বানির ছেলে আব্দুল গাজী ও বাবুলিয়া এলাকার মৃত. জালাল সরদারের ছেলে আবুল কালামকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রায় ৪০ থেকে জন্য নেতাকর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় এস আই প্রদীপ রায় বাদী ২১ জনের নামে ওই রাতেই মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন, বকচরা এলাকার মৃত কওছার আলীর ছেলে আসাদুজ্জামান বিল্লাল, পলাশপোল দক্ষিণপাড়া এলাকার শেখ অহেদার রহমানের ছেলে তারিকুল ইসলাম, খেজুরডাঙ্গা গ্রামের মৃত. আবুল কাশেমের ছেলে চেয়ারম্যান আব্দুল আলিম, আলীপুর এলাকার মৃত. আব্দুস সাত্তার সরদারের ছেলে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ, পুরাতন সাতক্ষীরা এলাকার রেজাউল করিমের ছেলে জেলা যুবদলের সাধারণ আইনুল ইসলাম নান্টা, কামালনগর এলাকার মৃত. রহিল উদ্দিন মুহুরির ছেলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত. মোহাম্মাদ সরদারের ছেলে জেলা বিএনপির সহ-সভাপতি তোজাম্মেল হক তুজাম, কামালনগর এলাকার আব্দুস সামাদের ছেলে জেলা যুবদলের সভাপতি আবুল হাসান হাদী, কাটিয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীন, মুন্সিপাড়া এলাকার মুন্সি আব্দুর রশিদের ছেলে জেলা কৃষকদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, পলাশপোল প্রগতিলেন এলাকার মৃত. মোকছেদ আলীর ছেলে বিএনপি নেতা ইউসুফ, একই এলাকার জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, কামালনগর এলাকার আবুল হোসেনের ছেলে পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, পাটকেলঘাটা এলাকার মৃত. হাসান আওরঙ্গীর ছেলে বাসারত উল্লাহ আওরঙ্গী উরফে বাবলা, নলতার মাগুরালী এলাকার সিয়ামত আলী বিশ্বাসের ছেলে বিএনপি নেতা ডা: শফিকুল ইসলাম, আশাশুনির কচুয়া এলাকার মোছেল উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম ও কালিগঞ্জের ধলবাড়ি এলাকার দাউদ আলীর ছেলে আব্দুস সাত্তার।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি আগামিকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সার্টিফায়েড কপি আগামীকাল সোমবার পাওয়া যাবে বলে জানিয়েছেন বিচারক।

আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের কাছে আবেদন করেন খালেদার আইনজীবীরা। পরে বিচারক আগামীকাল সোমবার রায়ের সার্টিফায়েড কপি দেবেন বলে জানান।

আদালতের পেশকার মোকাররম হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত আগামীকাল রায়ের কপি দেবেন।

এর আগে আজ দুপুরে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেছেন, রায়ের সত্যায়িত কপি পেতে কেন এত দেরি হচ্ছে তা জানার জন্য আমরা আজ আদালতে যাব। সেখানে গিয়ে যাতে দ্রুত রায়ের কপিটি পাওয়া যায় সে জন্য আবেদন করব।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার অসহায় দুঃস্থ রোগীদের চিকিৎসা সেবার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে এ সহায়তা তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
৫ জন অসহায় দুঃস্থ রোগীর চিকিৎসার জন্য নগদ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি ও মো. আলমগীর কবিরসহ দলীয় নেতৃবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়রম্যানেঘোষ সনৎ কুমার, জেলা পরিষদের প্রধান নির্বাহী এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, তালা উপজেলা নির্বাহী অফিসার ঘোষ সনৎ কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন, বিআরটি’র সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদ চেীধুরী, সাতক্ষীরা আঞ্চলিক পাস পোর্ট অফিসের সহকারি পরিচালক এ.কে.এম আবু সাঈদ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ, সাতক্ষীরা টিএন্ডটি’র উপ-বিভাগীয় টেলিকম প্রকৌশলী শোকর আনা, জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর, জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজিৎ কুমার প্রমুখ।
সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের অগ্রগতি বিষয়ে প্রধান প্রধান সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের উন্নয়ন পর্যালোচনা করে দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বাজারে চালের বাজারজাত, প্রক্রিয়াকরণ ও পরিবহনে যাতে শতভাগ পাটের বস্তা ব্যবহার করা হয় এজন্য সাংবাদিকদের সহযোগীতা চাইলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: ফয়জুর রহমান চৌধুরী।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পাটকল কর্পোরেশন বিজেএমসি ও বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন বিসিএসএ’র মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সহযোগীতার কথা বলেন।

চুক্তি অনুষ্ঠানে সচিব বলেন, আপনারা (সাংবাদিক) যখন কোন বাজারে যান তখন যদি কোন দোকানে প্লাস্টিকের চালের বস্তা দেখেন তাহলে ছবি তুলবেন। দোকানীরা ছবি তোলার বিষয়ে প্রশ্ন করলে আপনারা বলবেন এসব বস্তাতো ব্যবহার নিষিদ্ধ। তখন ভয়ে তারা আর প্লাস্টিকের বস্তা ব্যবহার করবে না। এভাবে আপনারা আমাদের সহযোগীতা করুন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজারের প্লাস্টিক বস্তা সরাতে আগে যেভাবে অভিযান চালানো হতো এখন তাতে ভাটা পড়েছে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা অভিযান পরিচালনা করে আসার পর আবার তারা একইভাবে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে।

পাটের বস্তার ব্যবহারে শিথিলতার প্রসঙ্গে সচিব বলেন, আমরা শুধুমাত্র ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আসা চালের বস্তার ক্ষেত্রে শিথিলতা দেখিয়েছি। আর তা গত বছরের ডিসেম্বরেই তুলে নেয়া হয়েছে।

তিনি জানান, চুক্তি অনুসারে বিজেএমসি বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশন এর কাছে ৪৩৫ কোটি টাকা মূল্যের ১০ কোটি ৬০ লাখ পিচ পাটের বস্তা সরবরাহ করবে। এই সমঝোতা অনুযায়ী প্রতি পিচ পাটের বস্তার মূল্য ধরা হয়েছে ৪২ টাকা এবং চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বিজেএমসি বিসিএসএকে তা সরবরাহ সম্পন্ন করবে।

সচিব জানান, বর্তমানে ২৮৫ ধরণের পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করা হচ্ছে। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা উন্নয়ন করে ইউরোপের দেশগুলোতে পাটজাত পণ্যের রফতানি বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সচিব বলেন, এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রণালয় পরিদর্শণকালে যে নির্দেশনা দিয়েছিলেন তা অনুসারে আমারা বিজেএমসিকে নিজের পায়ে দাঁড় করাতে কাজ করেছি এবং লোকসান হাত থেকে বাচাঁতে পেরেছি।

অনুষ্ঠানে বিজেএমসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব সালেহ উদ্দিন এবং বিসিএসের পক্ষে স্বাক্ষর করেন বিসিএসের প্রথম ভাইস প্রেসিডেন্ট ড. কামরুল হোসেন চৌধুরী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সেই সাবেক এমপি মুক্তিযোদ্ধা ইউসুফ আর নেই

বর্ষিয়ান রাজনীতিক, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইউসুফ আর নেই। আজ রবিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে মোহাম্মদ ইউসুফের বয়স হয়েছিল ৬৯ বছর। চিরকুমার সাবেক এই সাংসদ দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সাবেক এই সংসদ সদস্যের মানবেতর জীবন যাপনের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নেন। এরপরই তিনি বর্ষীয়ান এ রাজনীতিকের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত ৯ জানুয়ারি ইউসুফকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০০৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়ে মোহাম্মদ ইউসুফের শরীরের একাংশ। এরপরই বাসা বাঁধে নানা রোগব্যাধি। পায়েও পচন ধরে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। একসময় কমিউনিস্ট পার্টি ও পরে আওয়ামী লীগের নেতা নিজের জন্য করেননি কোনো বাড়ি-গাড়ি। দেশের কোথাও নেই একখণ্ড জমিও। এমনকি কোনো ব্যাংক-ব্যালেন্সও নেই। পৈতৃক সূত্রে যেটুকু পেয়েছিলেন তাও দিয়ে দিয়েছেন ভাইদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬৬ আরোহী নিয়ে ইরানি বিমান বিধ্বস্ত

ইরানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে ৬৬ জন যাত্রী ও ক্রু ছিলেন। বিমানটি তেহরান থেকে ইয়াশজুয়ের পথে সেন্ট্রাল ইরানের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে জানানো হয়, আজ রবিবার ইরানের সেমিরোম শহরের পর্বতাঞ্চলে বিমানটি ক্র্যাশ করে। ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জরুরি বিভাগের মুখপাত্র মোজতবা খালিদির বরাত দিয়ে এ তথ্য জানায়।

ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেসটিভি জানায়, আসেমানের ওই ফ্লাইটে ৬০ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন।

মিররের প্রতিবেদনে বলা হয়, এটিআর ৭২ টুইন-ইঞ্জিনের টার্বোপ্রোপ মডেলের বিমানটি মাটি থেকে ওড়ার ৫০ মিনিট পর রাডার থেকে গায়েব হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় মিডিয়াকে জানান, বিমানটি কোথাও জরুরি অবতরণের চেষ্টা চালাচ্ছিল। পরে তা ডেনা পর্বতমালা অঞ্চলে বিধ্বস্ত হয়।

সেন্ট্রাল ইসফাহান প্রদেশের সেমিরোমের কাছে বিধ্বস্ত হতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারে একটি হেলিকপ্টার জরুরিভাবে সে পথে রওনা দেয়। কিন্তু বাজে আবহাওয়ার কারণে ওটা জায়গামতো নামতে পারেনি।
সূত্র : আল জাজিরা, মিরর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সিলেটবাসী নিজেদের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছে আরও চার বছর আগে। ২০১৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দেশের প্রথম গ্রিন গ্যালারির স্টেডিয়ামে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। কিন্তু সেখানে এতদিন পা পড়েনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের।
আজ সিলেট স্টেডিয়ামে অভিষেক হবে টাইগার বাহিনীর। এ মাঠেই আজ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। পুণ্যভূমি সিলেটের মাটিতে শুরুটা জয়ের আবিরে রাঙাতে চায় বাংলাদেশ। অবশ্য ১-০ তে পিছিয়ে থাকায় সিরিজ হার এড়াতে সিলেটে টাইগারদের সামনে জয়ের ভিন্ন রাস্তা নেই। মিরপুরে ছয় উইকেটে হারলেও আজ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
সিলেটে বাংলাদেশের অভিষেক রাঙাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। গুরুত্বপূর্ণ হতে পারে টসও।
সিলেটে অভিষেক স্মরণীয় করা সম্পর্কে জানতে চাইলে গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা নির্ভর করছে উইকেট আমরা কেমন পাচ্ছি। উইকেটের কন্ডিশনটা আমরা বিবেচনা করব। তার ওপর টসটা গুরুত্বপূর্ণ। আর টি-টোয়েন্টিতে আমার মনে হয়, প্রত্যেকটি বিভাগেই আপনাকে ভালো করতে হবে। আপনি ব্যাটিং করেন আগে বা বোলিং করেন। আপনি যদি আপনার স্কিল বাস্তবায়ন করতে পারেন, তাহলে এটাই যথেষ্ট। কন্ডিশন যদি একটু ভিন্ন থাকে তাহলে টসের ইস্যুতে বিবেচনার বিষয় থাকে।’
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest