সর্বশেষ সংবাদ-
জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটিসুন্দরবনে টহল চলাকালে ডাকাত সন্দেহে গুলিবর্ষণ-অস্ত্র উদ্ধারতালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম- সম্পাদক ফারুক জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিনে যুক্ত হলেন কাজী সাজেদুর রহমানA Guide to Understanding N1 Casino Deposit Bonus Terms and Conditionsসুন্দরবনে সাপের কামড়ে মৌয়ালী আহত : হাসপাতালে ভর্তিПодробный ggbet review для оценки всех аспектов казино

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’র বিজয় দিবস পালন ও কর্মচারী এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

মাকছুদ খান : সাতক্ষীরা ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আয়োজনে মহান বিজয় দিবস পালন ও সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের নবনির্বাচিতদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ভোমরা কাস্টমস চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব অহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল হক। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিএন্ডএফ নেতা আবু মুছা, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ এস আই জুয়েল আহমেদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হুসাইন সুজন, সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্টু। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোমরা বন্দর আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক আবু হাসান, ট্রান্সপোর্ট সমিতির সাধারণ সম্পাদক শওকাত আলী, সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, আব্দুস সবুর, আশরাফুল ইসলাম খোকন, পারুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আমদানি রপ্তানী ব্যবসায়ী গোলাম ফারুক বাবু, ভোমরাস্থল বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলামসহ ভোমরা শুল্ক স্টেশনের সকল নেতৃবৃন্দ, কর্মচারী এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সিএন্ডএফ কর্মচারী এসোসিয়েশনের নব নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি অহিদুল ইসলাম এবং তাদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে শুভেচ্ছা প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া কলাটুপিতে প্রেমিক-প্রেমিকা উধাও!

কলারোয়া ডেস্ক: কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামের আসমানির পালিত মেয়ে চম্পা খাতুন (১৮) একই গ্রামের রফিকুলের ছেলে সাগর হোসেন (২০) হাত ধরে সোমবার রাত্রে পালিয়েছে বলে জানা যায়।
একাবাসীরা জানান, যে চম্পা খাতুনের সাথে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল একই গ্রামের সাগরের এবং তারা উভয়ের পূর্বে একবার পালিয়ে বিয়ে করলে, চম্পা পালিত মেয়ে ও গরিব হওয়ায় সাগরের পিতা রফিকুল এ বিয়ে মেনে না নিয়ে, চম্পাকে তালাক দিতে বাধ্য করে। এবং সাগরকে অন্য জায়গায় বিয়ে দেয়। চম্পাকে বিয়ে দেয় তার পরিবার, পুনরায় সাগর ও চম্পার সাথে প্রেমের সম্পর্ক চলতে থাকে, এক পর্যায়ে সাগর চম্পার বিয়ের প্রস্তাব দিলে চম্পা তার স্বামীকে ডিভোস দিয়ে দেয়। পূর্ব পরিকল্পনা অনুসারে সোমবার প্রেমিক প্রেমিকার হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। উভায়ের পরিবার কিছুই জানে না বলে সাংবাদিকদের জানান।
এ খবর লেখা পর্যন্ত উভয়ের পরিবার তাদের খুঁজছে বলে জানান সাগরের স্ত্রী তার বাবার বাড়িতে আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আশাশুনি ব্যুরো: আশাশুনি অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে। গতকাল দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা বলেন, বর্তমান সময়ে অনলাইন প্রেসক্লাব প্রতিষ্ঠা একটি সময় উপযোগি সিদ্ধান্ত। বস্তুুনিষ্ট সাংবাদিকতার বিকাশে অনলাইন প্রেসক্লাবকে বলিষ্ট ভূমিকা রাখতে হবে। আশাশুনিতে সাংবাদিকতার একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, তাই অনলাইন গণমাধ্যমের প্রত্যেক সাংবাদিককে সে ঐতিহ্যের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন বিশ্বের কাছে বাংলাদেশ এখন ডিজিটাল দেশ হিসেবে পরিচিত। যে কোন সংবাদ অনলাইন সংবাদ মাধ্যমে আমরা তৎক্ষনাত জানতে পারি। তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান। এসময় আশাশুনি অনলাইন প্রেসক্লাবের পৃষ্ঠপোষক হাসান ইকবাল মামুন, সভাপতি এস কে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশা, জ্বলেমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক এম এম নূর আলম, সহ সাংগঠনিক শেখ আরাফাত হোসেন, ক্রিড়া সম্পাদক আব্দুর রব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক প্রভাষক মোখলেছুর রহমান ময়না, প্রচার সম্পাদক গাজী ফরহাদ হোসেন, সদস্য সুব্রত দাশ, সাংবাদিক বাবলা, মাসুম বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি টিআইবির

‘সহনশীল’ মাত্রায় ঘুষ গ্রহণের পরামর্শ দেওয়ার পাশাপাশি ঘুষ গ্রহণে বাধা দেওয়ার সাহস নেই বলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে মন্ত্রীর নিজেকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে ঘোষণা দেওয়াকে সাহসিকতা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এই সাহসিকতার ধারাবাহিকতায় শিক্ষামন্ত্রী পদত্যাগ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন– এমন প্রত্যাশা টিআইবির।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যাশা জানানো হয়।

শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যকে উদ্বেগজনক উল্লেখ করে বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষামন্ত্রীর ওই বক্তব্য যেমন জাতির জন্য উদ্বেগজনক, তেমনি এতে কেবল তার নিজের বিভ্রান্তি ও হতাশার প্রতিফলন ঘটেছে। মন্ত্রীর বক্তব্যে এটাও পরিষ্কার যে, ইতোপূর্বে শিক্ষাখাতে টিআইবির একাধিক গবেষণায় উঠে আসা ব্যাপক মাত্রার দুর্নীতির চিত্র ও বিশ্লেষণকে তিনি শুধু ধারাবাহিকভাবে অস্বীকার ও উপেক্ষাই করেননি, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশ্রয় ও সুরক্ষা দিয়েছেন; যার ফলে তাকে এখন নিজেকে দুর্নীতি ও দুর্নীতিবাজদের হাতে জিম্মি ভাবতে হচ্ছে। তার যদি দুর্নীতির বিরুদ্ধে সৎসাহস ও দৃঢ়তা থাকত, তাহলে এমন অসহায়ত্বের মাধ্যমে দুর্নীতির আরও বিস্তার ঘটানোর প্রেসক্রিপশন দেওয়ার প্রয়োজন ছিল না। সেক্ষেত্রে তিনি তার দাবি অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে শূন্য-সহনশীলতার কার্যকর প্রয়োগ করতে পারতেন।’

ঢালাওভাবে সব সরকারি কর্মকর্তা ও মন্ত্রীদের দুর্নীতিগ্রস্ত হিসেবে আখ্যা দেওয়াকে অবাস্তব ও অগ্রহণযোগ্য বলে মনে করছে টিআইবি। ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রকাশ্য অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সব সহকর্মীসহ শিক্ষামন্ত্রীর নিজেকে চোর সম্বোধন জনমনে সরকার সম্পর্কে বিভ্রান্তিকর ধারণার অবতারণা করেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোসহ সব উন্নয়নমূলক ভবিষ্যত রূপরেখায় সব ধরনের ঘুষ লেনদেন ও দুর্নীতি নির্মূলের ব্যাপারে বাংলাদেশ সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই লক্ষ্যপূরণে সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। এমন সময়ে জাতির ভবিষ্যত বিনির্মাণে নিবেদিত শিক্ষা মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল একটি মন্ত্রণালয়ের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য কোনও অবস্থায় গ্রহণযোগ্য নয়।’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘নিজেকে দুর্নীতিগ্রস্তের দলভুক্ত করা যদি সৎসাহসের পরিচয় হয়, তবে আমরা তাকে প্রশংসা করি, একইসঙ্গে এই সৎসাহসের ধারাবাহিকতায় তিনি নৈতিক অবস্থান থেকেই পদত্যাগ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। নিজেকে দুর্নীতিবাজ আখ্যায়িত করা যদি তার ক্ষোভ ও অসহায়ত্বের প্রকাশ হয়ে থাকে, তবে পদত্যাগের পর যথাযথ প্রক্রিয়ায় যদি তিনি দুর্নীতিমুক্ত প্রমাণিত হন, তাহলে তিনি দেশবাসীর প্রশংসার পাত্র হতে পারেন।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৬ নারীকে ‘ধর্ষণ’: সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে ছয় নারীকে ধর্ষণ ও তাদের অশ্লীল ভিডিও ফেইসবুকে ছড়ানোর মামলার আসামি সেই ছাত্রলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, মঙ্গলবার বিকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা ব্রিজ এলাকা থেকে আরিফ হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ ভেদরগঞ্জ উপজেলার নারায়ণরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

গোপন ক্যামেরায় অশ্লীল ভিডিও ধারণ করার পর ফাঁদে ফেলে কলেজছাত্রী ও গৃহবধূসহ ছয় নারীকে ধর্ষণ করার অভিযোগে মামলা হয়েছে আরিফের বিরুদ্ধে।

মামলায় অভিযোগ করা হয়, আরিফ হোসেন বিভিন্ন সময় ফাঁদে ফেলে ছয় নারীকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ওই ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ভিডিওগুলো প্রকাশের ভয় দেখিয়ে তিনি তাদের আবার ধর্ষণ করেন। এ ছয় জনের মধ্যে এক গৃহবধূ রয়েছেন, যার নগ্ন ছবি ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে আরিফ তাকে ধর্ষণ করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সন্ধ্যায় সাইফুল ইসলাম নামের এক যুবকের আইডি থেকে প্রথমে ছয় নারীর সঙ্গে আরিফের আপত্তিকর ছবি ছড়ানো হয়। এরপর ওই দিন রাত ৮ট ৪০ মিনিটে এবং রাত ৮টা ৪২ মিনিটে রাজিব মাদবরের আইডি থেকে আরও দুইটি ভিডিও আপলোড করা হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এক নারী বাদী হয়ে ১১ নভেম্বর আরিফ হাওলাদারের বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মামলা করেন।

এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যে জেলা ছাত্রলীগ ১১ নভেম্বর আরিফকে সংগঠন থেকে বহিষ্কার করে।

মামলার বাদী ধর্ষণের শিকার এক নারী বলেন, “অবশেষে লম্পট আরিফ হোসেন হাওলাদারকে পুলিশ গ্রেপ্তার করায় আমরা ভুক্তভোগীরা স্বস্তি পেয়েছি। আমরা তার উপযুক্ত শাস্তি চাই।”

জেলা ছাত্রলীগের আহবায়ক মো. মোহসীন মাদবর বলেন, “আরিফকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে আমাদের সংগঠনের কেউ নয়। আমরা তার অপরাধের শাস্তি চাই।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা সোমবার ঢাকার হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: হাবিবে মিল্লাত এমপি, মহাসচিব বি এম এম মোজাম্মেল হক(এন.ডি.সি) ও ট্রেজারসহ বিভিন্ন জেলা ইউনিটের ডেলিগেটবৃন্দ।

উক্ত বার্ষিক সাধারণ সভায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ডেলিগেট হিসাবে অংশগ্রহণ করেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ সাহাদাৎ হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় বড় দিন ও নববর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : খ্রীষ্টিয় সমাজের আয়োজনে শুভ বড় দিন ও শুভ নববর্ষ-২০১৮ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পৌর ৫নং ওয়ার্ড এলাকার সানতলায় অনুষ্ঠিত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ফাদার লরেন্স ভারত্তি, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের সভাপতি দাউদ জীবন দাশ। এছাড়া উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগ নেতা গোলাম মোস্তফা খোকন, সানতলা খ্রীষ্টিয় সমাজের সভাপতি শতদল দাশ, সুকুমার দাশ প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম যার যার উৎসব সবার। মাঝে মধ্যে ধর্মান্ধরা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কঠোর হস্তক্ষেপে বর্তমানে দেশের প্রতিটি স্থানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এসময় তিনি ক্ষুধা, দারিদ্র, জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রতি আস্থা রাখার আহ্বান জানান। এছাড়া তিনি আগামী ২০১৮ সালে সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতার্থদের মাঝে এমপি রবির কম্বল বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় মোড় এলাকায় অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার পৌষের কনকনে তীব্র শীতের রাতে অসহায় মানুষের শীতের কষ্ট লাঘব করতে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় প্রদত্ত কম্বল নিয়ে পাশে দাঁড়ালেন। এসময় প্রতিবন্ধী ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে এ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, মীর হাবিবুর রহমান বিটুসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest