সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

আ.লীগ-বিএনপি সংষর্ঘে গুলিবিদ্ধ ২

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। নাটোরে শহরের হাফরাস্তা এলাকায় এ সংঘর্ষ বাধে। আহতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল এবং পথচারী সোহেল রানা। রবিবার (৩ ডিসেম্বর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহত দু’জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘রবিবার সকাল ৯টার দিকে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সকালে জেলা বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি দলীয় কর্মীদের নিয়ে হাফরাস্তা এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এ রাস্তা অতিক্রম করার সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এসময় রুবেল ও সোহেল রানা নামে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তোজা আলী বাবলু বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশের বিপরীতে আওয়ামী লীগের প্রতিরোধ মিছিল ছিল আজ। এ উপলক্ষে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার সময় বিএনপি অফিসের সামনে হামলার শিকার হন।’ বিএনপি নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে জেলা বিএনপি’রপ্রচার সম্পাদক দেওয়ান শাহীন বলেন, ‘সিংড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য দলীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন তিনি। এসময় যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।’

সদর থানার ওসি মশিউর রহমান জানান, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যাতে আর কোনও সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে টহল শুরু করেছে পুলিশ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শীতে তিনটি ‘সুপারমুন’ এর প্রথমটি দেখা যাবে আজ

আগামী তিনটি পূর্ণিমাতেই চাঁদ থাকবে পৃথিবীর কাছাকাছি। এটিকে ‘সুপারমুন ট্রিলজি’ আখ্যা দিয়েছে নাসা। পূর্ণিমার চাঁদকে এর ফলে একটু বেশি বড় ও উজ্জ্বল দেখাবে বলে জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। প্রথমটি দেখা যাবে আজ রবিবার। একে ‘সুপারমুন’ আখ্যা দিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে নেট দুনিয়ায়।

উপবৃত্তাকার কক্ষপথে পাক খেতে খেতে রবিবার পৃথিবীর কাছাকাছি চলে আসবে চাঁদ। আগামী ২ জানুয়ারি এবং ৩১ জানুয়ারির পূর্ণিমাতেও পৃথিবীর কাছে থাকবে চাঁদ। ৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও রয়েছে।

পৃথিবীকে এক বার পাক খেতে তার গড়ে সময় লাগে সাড়ে ২৭ দিন। এই সময়ের মধ্যে চাঁদ এক বার পৃথিবীর কাছে চলে আসে এবং এক বার দূরে চলে যায়। চাঁদ কক্ষপথের যে কোনও অবস্থানে থাকাকালীনই পূর্ণিমা হতে পারে।

রবিবার পূর্ণিমার সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে ৩ লাখ ৫৭ হাজার ৯৮৭ কিলোমিটার হবে। ২ জানুয়ারি তা হবে ৩ লাখ ৫৬ হাজার ৮৫০ কিলোমিটার। ৩১ জানুয়ারি পৃথিবীর থেকে ৩ লাখ ৬০ হাজার ২০০ কিলোমিটার দূরে থাকবে চাঁদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা রেড ক্রিসেন্টের নতুন ভাইস চেয়ারম্যান সায়ীদ, সাহাদাৎ সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের নতুন এড-হক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি পদাধিকার বলে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। সহ-সভাপতি সাতক্ষীরা পৌর আ ‘লীগের সভাপতি আবু সায়ীদ এবং সেক্রেটারি হিসেবে সাতক্ষীরা পৌর আ ‘লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি এম এম মোজাম্মেল হক এনডিসি স্বাক্ষরিত ৩০ নভেম্বর ২০১৭ তারিখের এক সার্কুলারে বলা হয়েছে, ‍”বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ৯০ দিন পূর্বে নির্বাচন কমশিন গঠন ও ৪৫ দিন পূর্বে গঠিত নির্বাচন কমিশনের নিকট দায়িত্ব হস্তান্তরের বিধান থাকলেও তা করতে ব্যর্থ হয় এবং বর্তমান কমিটি জেলা পরিষদের চেয়ারম্যান পদাধিকারবলে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পরও কোন প্রকার সহযোগিতা করেন নাই মর্মে অভিযোগ করায় Bangladesh Red Cresent sosiety Order 1973(President’s Order No 26 of 1973) এর Articele 9 C (1) এ প্রদত্ত ক্ষমতাবলে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের অনুমোদনক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে Supersede করা হলো এবং তদস্থলে নিম্নবর্ণিত ব্যক্তিবর্গের সমন্বয়ে ৩০ নভেম্বর ২০১৭ হতে ২৭ ফেব্রুয়ারি ২০১৮ পর্যন্ত মেয়াদে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর এড-হক নির্বাহী কমিটি গঠন করা হলো-
চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম(পদাধিকারবলে), ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু সায়ীদ, সেক্রেটারি মো. সাহাদাৎ হোসেন, সদস্যবৃন্দ- আবু আহমেদ, আলহাজ্ব এস এম শওকত হোসেন, আসাদুজ্জামান বাবু, মো. শাহাজান আলী, শেখ আব্দুর রশিদ, মো. আব্দুল মান্নান, ফারহা দীবা খান সাথী ও রাশেদুজ্জামান রাশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হাজার হাজার ইসরায়েলি নেতানিয়াহুর বিপক্ষে রাজপথে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইসরায়েলি জনতা। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, বতর্মানে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

চলতি সপ্তাহেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে গোয়েন্দা সংস্থা। তখন থেকেই আন্দোলন দানা বাঁধতে থাকে। তবে শনিবারের আন্দোলন সবচেয়ে বড় ছিলো।

চারবারের নির্বাচন জয়ী নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। একটি ছিলো ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া এবং আরেকটি ছিলো একট সংবাদমাধ্যমের মালিককে ঘুষ দিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের চেষ্টা করা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়. সামনের সপ্তাহে পার্লামেন্টে একটি আইন পাশ করার চেষ্টা করা হচ্ছে যার ফলে পুলিশ নেতানইয়াহুর বিরুদ্ধে কোনও তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারবে না। এরপরই মূলত আন্দোলন জোরালো হয়।

রয়টার্সের মতে, আন্দোলনে অন্তত ২০ হাজার ইসরায়েলি অংশ নিয়েছিলো। বিশেষজ্ঞরা জানান, এই আইনের মাধ্যমে নিজের দোষ ঢেকে রাখতে চান নেতানইয়াহু।

নেতানিয়াহু বলেন, তিনি নিজের কোনও আইন প্রতিষ্ঠিত করতে চান না। তবে রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছে বলিউডের যে জনপ্রিয় তারকারা!

২০১৬ সালে লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী, ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা ‘লিভ-ইন পার্টনারদের’ সারোগেসির মাধ্যমে সন্তান নেয়া অবৈধ৷ তবে বিলটি এখনো আইন হয়নি বলে বলিউডের কয়েকজন তারকা ইতিমধ্যে গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন৷

করণ জোহর: এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর৷ চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের ‘বাবা’ হওয়ার খবর৷ তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি৷ তাঁর পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী৷ সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না৷

তুষার কাপুর: বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র’র ছেলে তুষার কাপুর৷ তিনিও হিন্দি ছবির নায়ক৷ এবং তিনিও বিয়ে না করেই বাবা৷ প্রস্তাবিত আইনে ‘সারোগেট মাদার’-এর সহায়তায় ‘সিঙ্গেল ফাদার’ হওয়াও অবৈধ৷ কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগে৷ এতদিন তিনিই ছিলেন বলিউডের একমাত্র ‘সিঙ্গেল ফাদার’৷

সোহেল খান: সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন ২০০০ সালে৷ তার আগেও তাঁর দু’টি সন্তান ছিল৷ স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তাঁরা৷

আমীর খান: আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম৷ আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে৷ ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়৷ কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে৷ তাঁদের ‘সারোগেট চাইল্ড’-এর নাম আজাদ৷

শাহরুখ খান: ‘বলিউড কিং’ শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল৷ তারপরও ২০১৩ সালে তাঁরা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন৷ সেই সন্তানের নাম আবরাম৷ সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সারোগেট মাদারের মাধ্যমে সন্তান নেয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ৷ সারোগেসি বিলটি এখনো আইন হয়নি বলেই ‘কিং খান’-ও গর্ভ ভাড়া আবরামের বাবা হতে পেরেছেন৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে ব্যবসায়ীকে সাজা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমাণ আদালতে ১ মাদক সেবীকে সাজা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে দেবহাটা উপজেলা নির্বাহী কমকর্তা হাফিজ-আল আসাদ ভ্রাম্যমাণ আদালতে ঐ মাদক সেবীকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের সাজা প্রদান করেন।

জানা গেছে, শনিবার সকালে দেবহাটা থানার এসআই আল আমিন ও এএসআই আবুল কালাম উপজেলার সখিপুর ধোপাডাঙ্গা মোড় থেকে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা সোনাটিকারী গ্রামের নুর আলী সরদারের ছেলে শফিকুল ইসলাম সরদার (৪৫) কে গাজা সেবন ও বিক্রয়ের অপরাধে আটক করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদ ভ্রাম্যামান আদালতে শফিকুলকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বড়দলে র‌্যাব কর্মকর্তা সোহেল রানার রুহের মাগফিরত কামনায় দোয়ানুষ্ঠান

বড়দল(আশাশুনি)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় নিহত আশাশুনির বড়দল গ্রামের র‌্যাব কর্মকর্তা মরহুম সোহেল রানার রুহের মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মা শেষে মরহুমের গ্রামের বাড়ি বড়দলে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখে হাফেজ মাওঃ রুহল আমিন, মাওঃ মাসুদুজ্জামান, মাওঃ আবু হাসান, মাওঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বড়দল আ’লীগ নেতা আব্দুল হান্নান (মন্টু), ইউপি সদস্য রশিদ গাজি, যুবলীগ নেতা আক্তারুজ্জামান (টিটু), বি এম আলাউদ্দীন, সেলিম রেজা, আনু, আফজাল, রাজু, ইমরান, আব্দুর রহমান, মামুন, আক্তারুজ্জামান, নজুল, রহমান, বাবুপাহাড় প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: বড়দল গ্রামের আঃ রউফ গাজীর পুত্র র‌্যাবের এডিশনাল অফিসার সোহেল রানা ২৫ নভেম্বর বিকাল ৫.২০ টার দিকে মাইক্রো যোগে যাওয়ার পথে গাজীপুর র্যাব ট্রেনিং সেন্টারের সামনের সড়কে তার মাইক্রোর সাথে লেগুনার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে রোহিন্দ্রপুর সেনা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষ হত্যা করার দক্ষতার পুরস্কার ছিল ‘নারী’

মানুষ হত্যা করার দক্ষতা দেখাতে পারলে তারই উপহার হিসেবে মিলত ‘নারী’৷ আইএস জঙ্গিদের হাতে ‘পুরস্কার’ হিসাবে তুলে দেওয়া হত উত্তর ইরানের সিনজার থেকে অপহৃত ওয়াজিদি মেয়েদেরকে।

সম্প্রতি ত্রাস হয়ে ওঠা আইএস জঙ্গিদের ডেরা থেকে মুক্তি পায় প্রায় ২০০ ওয়াজিদি নারী৷ তারাই শোনান তাদের ওপর ঘটে যাওয়া সেই সব অত্যাচারের বিবরণ, যা শুনে স্তব্ধ গোটা বিশ্ব৷

তারা জানান, জঙ্গি ডেরায় প্রকাশ্যেই চলত গণধর্ষণ৷ আই জঙ্গিদের জন্য রান্না করা, তাদের সেবা করার পাশাপাশি ওয়াজিদি কিশোরী, তরুণীদের যখন-তখন মেটাতে হত জঙ্গিদের যৌন চাহিদা৷ অধিকাংশ সময়ই তাদের গণধর্ষণ করা হত৷ এক হাত থেকে অন্য হাতেও বিক্রি করা হত তাদের৷ চলত নির্মম মানসিক ও শারীরিক অত্যচার৷

উল্লেখ্য, গত কয়েক মাসে আইএস জঙ্গিরা উত্তর ইরাকের সিনাজপুর থেকে বিভিন্ন বয়েসর শতাধিক মেয়েকে অপহরণ করে নিয়ে যায়৷ রেহাই পায়নি শিশুরাও৷ গত আট মাস অমানবিক নির্যাতনের পর ২০০ জনকে ছেড়ে দেয় আইএস জঙ্গিরা৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest