অবশেষে শুভ পরিণয় সম্পন্ন হলো। সকালেই বিয়ে করলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নিজেদের বিয়ের কথা ঘোষণা করবেন জাস্ট ম্যারেড এই যুগল।
সোমবার সকালেই জ্যোতিষীরা জানিয়েছিলেন বিয়ে হয়ে গেছে বিরাট ও আনুশকার। এই নিয়ে জল্পনাও শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করলেন দুই তারকা।
যদিও আনুশকার পারিবারিক বন্ধুরা জানিয়েছেন ইতালির মিলানের সেই প্রাসাদ ভাড়া করা হয়েছে ৯ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। কেউ আবার বলছিলেন এ সপ্তাহের শেষেই হবে বিয়ে। যে যাই বলুক, ইতালির মিলানে পরিণয় সম্পন্ন হল তাদের।
সূত্রের খবর বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শচীন টেণ্ডুলকর, যুবরাজ সিং, শাহরুখ খান, আমির খান, আদিত্য চোপরা। ২৬ ডিসেম্বর মুম্বাইয়ে বিশাল রিসেপশন দেওয়ার কথা বিরাট-আনুশর।
সেখানে ক্রিকেট এবং বলিউডের তারকারা আমন্ত্রিত হবে বলে জানা গেছে।
সূত্রঃ ইন্ডিয়া টুডে।

সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাতক্ষীরা পৌরদিঘীর পাড়ে সোমবার বিকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা পৌরসভার একটি ট্রাক ব্যবহার করে সড়ক মেরামতে ব্যস্ত।
এ দিকে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-উর-রশীদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালের ফ্লাইটে দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করতে সাতক্ষীরায় আসছেন। বেলা ১১টায় তিনি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটায় দুপুরের খাবার শেষে তিনি সার্কিট হাউজে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে অংশ নেবেন
