সর্বশেষ সংবাদ-
গড়েরকান্দা মাদকমুক্ত সামাজিক উন্নয়ন ও জনকল্যাংণ সংঘের পরিচিতি সভামানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশনসাতক্ষীরায় জমকালো আয়োজনে ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিতশাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম – সদস্য সচিব শফিকুলইন্টারনেট ব্যবহারকারী ৮৮% শিশু-কিশোর, ৫৩% অনলাইন যৌন হয়রানির শিকার২৪ ঘন্টা ধরে নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবারপুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেনএটা হতে পারে না, বললেন হাসনাতচতুর্থ ব্যারিকেড অতিক্রম করে বাহুবলে এনসিপি নেতারাদেবহাটায় ১০০ কেজি জেলি-পুশকৃত চিংড়ি জব্দ : তিন ব্যবসায়ীকে জরিমানাশ্যামনগরের ভেটখালী বিলে পানিতে জলাবদ্ধতা : কৃষকের মাথায় হাত

ফাইনালে সাকিবের কেরালা কিংস

টি-টেন লিগের সেমিফাইনালে মারাঠা এরাবিয়ান্সের বিপক্ষে প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে সাকিবের কেরালা কিংস।

টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের সংগ্রহ করে মারাঠা। জবাবে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সাকিবের কেরালা কিংস।

রবিবার রাত সাড়ে ৭টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

এর আগে টস জিতে মারাঠা এরাবিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কেরালা কিংসের অধিনায়ক মরগ্যান।
কিন্তু শুরুটা ভালো হয়নি মারাঠা এরাবিয়ান্সের। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। তবে দলের হয়ে সর্বোচ্চ ২৭ রানের ইনিংস খেলেন ব্রাভো। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৭ রানের সংগ্রহ করে মারাঠা।

কেরালার হয়ে তানভীর ৩ উইকেট, প্ল্যাংকেট ও এমরিট ২ উইকেট, পোলার্ড ও ওয়াহাব রিয়াজ নেন ১টি উইকেট। ফাইনালে খেলতে হলে সাকিবের কেরালাকে করতে হবে ৯৮ রান।

জবাবে ৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে কেরালা। ওয়ালটন ১৬ রানে ফিরার পর অধিনায়ক মরগ্যান ৫৩ রানে ও স্টিরলিং ১৬ রানে সাঝঘরে ফেরেন। এরপর পোলার্ড ০ রানে ক্যাচ আউট ও ০ রানে রান আউট হন সাকিব। তবে শেষ পর্যন্ত ৯.১ ওভারে জয়ের লক্ষ্যে পোঁছে যায় দলটি। সেই সঙ্গে ফাইনাল নিশ্চিত করে কেরালা কিংস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর-এড.মুস্তফা লুৎফুল্লাহ

সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের সাংসদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে বদ্ধপরিকর। বিগত যেকোন সময়ের চেয়ে দেশে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ দৃষ্টান্তমূলক।’
কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রবিবার বিকেলে কাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি বলেন- ‘দেশের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের
চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অনুষ্ঠানে সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ আজাদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, চন্দনপুর
ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যক্ষ গাজী
রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ
জুলফিকারুজ্জামান জিল্লু।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নবাগত পুলিশ সুপারের সাথে জেলা আ’লীগ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সাথে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, যুগ্ম সম্পাদক গোলাম মোরশেদ, আব্দুর রশিদ, কৃষি বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মাসুম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশি, সিদ্দিকুর রহমান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিব না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সৃষ্টি করে তাদের মায়া থাকে, যারা উড়ে এসেজুড়ে বসে তাদের থাকে না। বাংলাদেশকে নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না, খেলতে পারবে না।’

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনাসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোন মুখে তারা জনগণের কাছে ভোট চাইবে? তারা গণহত্যা করেছে, লুটপাট করেছে, জ্বালাও পোড়াও করেছে, মায়ের সামনে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে। দেশের বাইরে মানি লন্ডারিংয়ের খবরও পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, এখন তাদের শপিং মলের খবরও পাওয়া যাচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পরে যারা মুক্তিযোদ্ধা তাঁরা পথে বসল আর যারা যুদ্ধাপরাধী তাদের ক্ষমতায় বসানো হলো। সেই সময়ে রাষ্ট্রদূত হলো কারা, যারা বঙ্গবন্ধুর খুনি।

দেশের বাইরে তাহলে দেশের ভাবমূর্তি কোথায় থাকল? এসব ঘটনা স্বাধীন দেশে বিশ্বাসীরা কীভাবে মেনে নিতে পারে? স্বাধীনতার কথাও বলবেন আবার যুদ্ধাপরাধীর মদদদাতাদের নিয়ে দল গঠন করবে সেটা কীভাবে হতে পারে? আমরা এ দেশকে এগিয়ে নিতে যাই আর তারা পেছনে টানে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘তারা আবার স্বপ্ন দেখে ক্ষমতায় যাওয়ার, নির্বাচনে যাওয়ার। দেশের মানুষ যদি উন্নতি চান তাহলে তাদের ভোট দিতে পারে না।’

এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা সময়ের কথা টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘৬৬ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর একটার পর একটা মামলা।
সোহরাওয়ার্দীতেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু। এখানে দাঁড়িয়েই ১০ জানুয়ারি তিনি ঘোষণা দিয়েছিলেন কীভাবে বাংলাদেশ গড়ে তোলা হবে। ১০ জানুয়ারির আগে নানাভাবে তিনি প্রাণে বেঁচে যান। যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে দেখেছি বঙ্গবন্ধুকে সবভাবে সাহায্য করতেন আমার মা। মা বাইরে যেতেন না। কিন্তু বাবার কাজে সবসময় তাঁকে পাশে দেখেছি। তিন বছর মাত্র সময় পেয়েছিলেন তিনি। সেই সময়ে চেয়েছিলেন দেশকে গড়ে তুলতে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নেপালকে ৬-০তে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে।

বাংলাদেশের বিশাল জয়ে বড় অবদান তহুরা খাতুনের। তিনি ৩২, ৬৯ ও ৭২ মিনিটে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন। অনচিং মগিনি দুটি গোল করেন ১৩তম মিনিট ও প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। অন্য গোলটি করেছেন মনিকা চাকমা ১১ মিনিটে।

দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে। একই দিন নেপালের প্রতিপক্ষ ভারত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে চার্চে আত্মঘাতী হামলায় নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি চার্চে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে।

আজ রবিবার বেথেল মেমোরিয়াল মেথোডিস্ট চার্চে ওই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত চার্চে উদ্ধার অভিযান চলছে। এদিকে ওই আত্মঘাতী হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে জঙ্গিদের গোলাগুলির খবর পাওয়া গেছে।

এ বিষয়ে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মির সরফরাজ বুগতি বলেছেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি দুইজন আত্মঘাতী হামলাকারী চার্চে প্রবেশ করে। এদের মধ্যে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্য আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

বুগতি আরও বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেয়ার ওপর জোর দিচ্ছে।
বুগতি আরো বলেন, ওই হামলাকারীদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছ।

বুগতি আরও বলেছেন, নিরাপত্তাবাহিনী ও উদ্ধারকর্মীরা আহতদের চিকিৎসা দেয়ার ওপর জোর দিচ্ছে।
বুগতি আরো বলেন, ওই হামলাকারীদের কাছে অস্ত্রশস্ত্র ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাল উদ্বোধন; সাতক্ষীরায় বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি

মাহফিজুল ইসলাম আককাজ : ‘ জয় হোক জয় হোক সবখানে চাই খুশির পরিবেশ, বিশ^ জয়ের স্বপ্ন দেখা আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিটি প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.এক.এম আনিছুর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল- আসাদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, কামরুজ্জামান কাজী, হাফিজুর রহমান খান বিটু, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলীসহ ক্রীড়াপ্রেমীরা। উল্লেখ্য যে, ১৮ ডিসেম্বর সোমবার থেকে ১৮ মার্চ ২০১৮ পর্যন্ত চলবে। আজ সোমবার সকাল-০৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধন করবেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাদেশ যুব গেমস্-২০১৮ এর উদ্বোধনী দিনে ১৮ ও ১৯ ডিসেম্বর সাতক্ষীরা স্টেডিয়ামে ভলিবল খেলা। ২০ ডিসেম্বর -২০১৭ কাবাডি, ২১ ডিসেম্বর এ্যাথলেটিকস্, ২২ ডিসেম্বর দাবা ও টেবিল টেনিস, ২৩ ডিসেম্বর কুস্তি ও ২৪ ডিসেম্বর তায়কোয়ানডো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সদর সুলতানপুরস্থ প্রতিবন্ধী স্কুলে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী কোমলমতি শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপ-বৃত্তির চেক তুলে দেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে পরিনত করতে হবে। বাংলার প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক এর পরিচয়পত্র দিয়েছেন। দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাথে নিয়ে এগিয়ে নিতে হবে। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক কোন শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বপরি তাদেরকে সমাজের মুল ¯্রােতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ভারতের কলকাতা থেকে আগত প্রধান শিক্ষক দেবাশীষ বিশ^াস, সাতক্ষীরা নবারুণ বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আমিনুর রহমান উল্লাস, সৈয়দ নাজমুল হক বকুল প্রমুখ। স্কুলের ২২জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest