সর্বশেষ সংবাদ-
আশাশুনির এসিল্যান্ডের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও যৌতুকের মামলাদ্রুত বিচার আইনের মামলায় জামায়াত নেতা আজহারুজ্জামান ‍মুকুল কারাগারেসাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলা: আটক -০২তালার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনিদীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষ : কাঁকড়া আহরণ অনুমতি পেলো বনজীবীরাসাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যুনার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্ম#হত্যাশ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের নেতা ও তার পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

তালায় বিষ পানে বালিকা বধুর আত্মহত্যা

তালা ব্যুরো : সাতক্ষীরা জেলার তালা থানার অন্তর্গত ডুমরিয়া গ্রামে নানার বাড়িতে থাকা অবস্থায় সুরাইয়া আক্তার সোনামনি(১৫)নামে এক শিশুবধু বিষ পান করে আত্মহত্যা করে। সে এবার ডুমরিয়া মধ্যমিক বিদ্যলয়ের এসএসসি পরিক্ষার্থী। ২২শে অক্টোবর রবিবার রাত ৯ টায় বিষ পান করলে তার স্বজনরা তাৎক্ষণিকভাবে তালা উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সুরাইয়া আক্তার তালা থানার নলতা গ্রামের মৃত শেখ নজরুল ইসলামের মেয়ে। আত্মহত্যা কারির স্বামী খুলনার দাকোপ থানার নলিয়ান গ্রামের সাহবুদ্দিন সানার ছেলে শামীম সানা বাবু।
স্থানীয় সূত্রে জানা যায়, অল্প বয়সে বাল্য বিবাহের শিকার হওয়ায় এবং স্বামীর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারার কারনে প্রায় উভয়ের মাঝে ঝগড়া হতো এবং ২২শে অক্টোবর এই পারিবারিক কলহের জের ধওে সে আত্মহত্যা করে। খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন বলেন ঘটনাটি খুবই দুঃখজনক মেয়েটির স্বভাব চরিত্র অত্যান্ত ভালো ছিলো।
বল্যবিবাহের কারণে যাতে আর কোন সুরাইয়াকে অসমায়ে চলে যেতে না হয় সে দিকে সমাজের সবাইকে সচেতন হতে হবে। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় গার্ড অফ অনার শেষে নিজ বাসভবনের সামনে দাফন করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনীর সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন। উক্ত গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর আহমদ মাসুম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাশেম আলী সরদার প্রমূখ। মৃত বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদার ভারতের বিহার চাকুলিয়া হইতে প্রশিক্ষণ গ্রহণ করে ০৯ নং সেক্টরে ক্যাপ্টেন শাহাজান মাস্টারের নেতৃত্বে দেবহাটা টাউন-শ্রীপুর, ভাতশালা, শাখরা-কোমরপুর, কুলিয়া-ব্যাংদাহ সহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। তিনি নিয়মিত ভাতাভোগি মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদার গেজেট নং -১৮৭৯(সাতক্ষীরা জেলা) সনদ পত্র নং -১৮৩৬৬৫ । তিনি ডায়াবেটিস ও হৃদরোগ আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলার সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২২ অক্টোবর সকাল ১০ টায় ইন্তেকাল করেন। মূত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী,৫ছেলে,৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে জঙ্গি আস্তানা থেকে বাড়ির মালিক আটক: বিস্ফোরক উদ্ধার

যশোর সদরের পাগলাদহে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বাড়িটি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়। এ সময় মোজ্জাফফর নামে এক জঙ্গিকে আটক করা হয়।

যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, পুলিশ সদর দপ্তর থেকে তথ্য পেয়ে সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার পাগলাদহ গ্রামের ওই আধাপাকা বাড়ি তারা ঘিরে ফেলেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয় বলে তিনি জানান। একই সাথে আটক করা হয় ওই বাড়ির মালিক মোজাফফর হোসেনকে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয় শাখা) মুনিরুজ্জামান আটকের ঘটনা নিশ্চিত করে জানান, ৪০ বছর বয়সী মোজাফফর যশোরের এমএম কলেজের ছাত্রাবাস মসজিদের ইমাম এবং একজন হোমিও চিকিৎসক।

পুলিশ সুপার আনিসুর রহমান আরও বলেন, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা ওই বাড়ি ঘিরে রেখেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় হোলসিম সিমেন্টের সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : হোলসিম বাংলাদেশ লিমিটেড এর টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা রিজিয়ন এর টেকনিক্যাল সার্ভিস মুশফিক আলমের সঞ্চালনায় কোম্পানির সামগ্রিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের হেড অব টেকনিক্যাল সার্ভিস মিসেস ফাহিমা শাহাদাৎ। এসময় উপস্থিত ছিলেন, আর এসএম হাসনাত নূর চৌধুরী, এএসএম খান জাফর আলতাফ, টিএসএম সাইমন বাশার, ফেমাস ইন্টারন্যাশনাল হোলসিম এর সাতক্ষীরা ডিলার সর্বাধিক বিক্রেতা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মমিনুল ইসলাম। এছাড়াও সেমিনারে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মিসেস ফাহিমা শাহাদাৎ বলেন, হোলসিম সিমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এই সিমেন্ট দিয়েই তৈরী হচ্ছে বড় বড় ফ্লাইওভার, রুপসা ব্রিজ, বানিজ্যিক ভবন। এ সিমেন্টের গুণগত মান অন্য কোম্পানির থেকে অনেক ভাল। সিমেন্টের সার্বিক বিষয় তুলে ধরে সেমিনারে অতিথিবৃন্দদের সাথে পারস্পারিক আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় কে এই অজ্ঞাত ব্যক্তি?

কলারোয়া ডেস্ক : গত সপ্তাহে ‘কলারোয়ায় বোবা এই ব্যক্তিটি কে?’ শিরোনামে ছবিসহ একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্টের সূত্র ধরে ঐ বোবা ব্যক্তির স্বজনরা তাকে নিউজের মধ্যে উল্লেখ করা ঠিকানা অনুযায়ী চন্দনপুর কলেজ মোড় হতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঘরে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হন।
ওই ঘটনার কয়েক দিন পর চন্দনপুর গ্রামবাসীর অনেকে এই প্রতিবেদক জানান যে- ‘আরো একজন বয়স্ক গোঙ্গা/ বাক প্রতিবন্ধি ব্যক্তি চন্দনপুর গ্রামের উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অবস্থান করছেন।’
খোঁজ-খবর নেয়ার পর সোমবার ওই বাক প্রতিবন্ধি ব্যক্তির মুখোমুখি হয়ে তার ছবি ক্যামেরা বন্দি করা হয়। বোঝার চেষ্টা করা হয় তিনি আসলেই বাক প্রতিবন্ধি বা বোবা কিনা। প্রায় ১৫ মিনিট ধরে আকারে ইঙ্গিতে কথা বলে বোঝা গেলো তিনি আসলেই বাক প্রতিবন্ধি বা বোবা, অর্থাৎ তার কথার ভাষা বোঝা যাচ্ছে না। অনেক চেষ্টায় শুধুমাত্র ‘আল্লাহ’ শব্দটি বোধগম্য হলো।
তার কাছে পরিচয়পত্র বা অন্য কিছুই পাওয়া যায়নি, শুধুমাত্র পরিধেয় বস্ত্র ছাড়া। লোকটির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছরের মতো হবে।
স্থানীয়রা জানান- সপ্তাহ দুয়েক আগে মসজিদে এসে নামাজ পড়ে শুয়ে ছিলেন তিনি। পরে কোথাও না যাওয়ায় ও তার কথা কেউ বুঝতে না পারায় স্থানীয় বাসিন্দারা তাকে খাদ্য খাবার দেন। সেই থেকে মসজিদের পাশের বাড়ির লোকেরা তাকে ভাত খেতে দিচ্ছেন।
স্থানীয়দের ধারণা- হয়তো ভারত থেকে পুশব্যাক করে ওই ব্যক্তিকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়া হয়ে থাকতে পারে। রোহিঙ্গা কিনা তা স্পষ্ট নয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বয়স্ক ওই ব্যক্তি চন্দনপুরের উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অবস্থান করছেন।
আগের নিউজের ফলশ্রুতিতে যেমন সেই ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন তারা স্বজনরা তেমনি এই নিউজ কিংবা পাঠকদের সহযোগিতা হয়তো এই ব্যক্তিকেও তার স্বজনদের কাছে ফিরে যেতে সহায়ক হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিথ্যা পরিচয় দেওয়ায় পারভেজকে আইন পেশা থেকে অপসারণ

ন্যাশনাল ডেস্ক : পারভেজ আহমেদ পেশাগত অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে আইন পেশা থেকে স্থায়ী ভাবে অপসারন করেছে আইনজীবীদের তদারক ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিল ট্রাইব্যুনালস এর বেঞ্চ অফিসার কামনাশীষ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়। ২১ অক্টোবর পারভেজকে অপসারণ করে এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারভেজ আহমেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন অভিযোগটি (০৪/২০১৭) করেন। অভিযোগে বলা হয়, পারভেজ আহমেদ নিজে ব্যারিস্টার বা সুপ্রিম কোর্টের আইনজীবী না হওয়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলে টকশো’তে অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে প্রতারিত করে আসছেন। ৭১ টিভি, ইটিভি, জিটিভি, আরটিভি এবং দীপ্ত টিভি চ্যানেলসমূহে নিজেকে ব্যারিস্টার ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে পারভেজ আহমেদ টক টকশো’তে অংশগ্রহণ করেছেন। এ ধরনের ভুয়া পরিচয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশো’তে অংশ গ্রহণ করে পারভেজ আহমেদ একজন আইনজীবী হিসেবে অসদাচরণ করেছেন বলে অভিযোগে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নথিপত্র পর্যালোচনা এবং বাদীর সাক্ষ্যগ্রহণপূর্বক, পেশাগত অসদাচরণের অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হওয়ায় অসদাচরণের দায়ে বার কাউন্সিলের এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহিয়া, সদস্য মো. পারভেজ আলম খান ও সদস্য শেখ আখতারুল ইসলাম ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদকে আইন পেশা হতে স্থায়ীভাবে অপসারণের আদেশ দিয়েছেন। আরও বলা হয়, ইতিপূর্বে অন্য একটি মামলায় (ট্রাইব্যুনাল কেস নং: ১৯/২০১৭) ৭ অক্টোবর পারভেজ আহমেদকে দশ বছরের জন্য আইন পেশা থেকে বাতিল করা হয়।
আইনজীবীরা বলেন, বার কাউন্সিলের এ সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আবেদন করার সুযোগ রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ব্লু হোয়েল’র পর এবার আতঙ্কের নাম ‘গেম অফ ৭২’

গত কিছুদিন আগে ব্লু হোয়েল আতঙ্ক বেশ ভাবিয়ে তুলেছিল সবাইকে। সেই আতঙ্ক পুরোপুরি শেষ হবার আগেই ফেসবুকে ছড়িয়েছে নতুন আরেক বিপজ্জনক গেম।
এই গেম কিশোর-কিশোরীদের দু’দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে।

জানা গেছে, ১৪ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্পবয়সিরা প্রায়ই দুজন মিলে বা কয়েকজনের গ্রুপ হিসেবে খেলার সাহস দেখাচ্ছে। যার ফলে নতুন এই গেম অভিভাবকদের কাছে নতুন এক চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গেমে নিখোঁজ কিশোররা পুরস্কৃত হয় যখন, তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।

‘গেম অফ ৭২’ নামের এই গেমটি গত বছরে উত্তর ইউরোপে ফেসবুকে ভাইরাল হয়েছিল। চলতি বছরে উদ্বিগ্ন রাখছে ব্রিটেনে অনেক অভিভাবকদের। গেমটিতে অংশগ্রহণকারী সাহসী কিশোররা একে অপরকে ১২, ২৪ অথবা ৭২ ঘণ্টার জন্য পরিবার থেকে নিখোঁজ হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে।

পুলিশের মতে, অনেক কিশোর এ খেলায় ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করে আরো বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী থাকে অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের।
আতংকে থাকতে হয় যে, তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয় বাংলা ইয়াং এ্যাওয়ার্ড পেলো শ্যামনগর ফুটবল একাডেমি

শ্যামনগর ডেস্ক : সামাজিক উন্নয়নে যুব নেতৃত্বে অসামান্য অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর আই সি টি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত থেকে বাংলা ইয়াং এ্যওয়ার্ড পেলেন শ্যামনগর ফুটবল একাডেমি। গত ২১ অক্টোবর সাভারে শেখ হাসিনা জাতীয় যুব ক্রীড়া কেন্দ্রে অনুষ্ঠিত জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড- ২০১৭ প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সামাজিক উন্নয়নে যুব নেতৃত্বে অসামান্য অবদান রাখার জন্য শ্যামনগর ফুটবল একাডেমী সমগ্র বাংলাদেশের মধ্যে সেরা ত্রিেেশর মধ্যে অবস্থান করে জয় বাংলা ইয়ুথ এ্যওয়ার্ড -২০১৭ লাভ করে। শ্যামনগর ফুটবল একাডেমী কোর্চ শেখ আাক্তারুজ্জামানের হাতে পুরস্কার সরূপ ল্যাপটপ, এ্যানড্রয়েড মোবাইল, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রীর আই সি টি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। পাশে ছিলেন ২০১৫ সালে “জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড” বিজয়ী শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সাতক্ষীরা জেলা কো-অর্ডিনেটর ও ইয়াং বাংলা মনোনীত এ্যাম্বাসেডর শেখ ফারুক হোসেন।
উল্লেখ্য শ্যামনগর ফুটবল একাডেমীতে শেখ আাক্তারুজ্জামানের নেতৃত্বে দুই শতাধিক কিশোর কিশোরী ও যুবক ফুটবল প্রশিক্ষণ নিয়ে আসছেন। এ বিষয়ে শ্যামনগর ফুটবল একাডেমীর আলমগীর কবির রানা ও ফুটবল প্রশিক্ষক শেখ আাক্তারুজ্জামানের সাথে কথা বললে তারা বলেন, এ প্রাপ্তি সারা শ্যামনগর বাসীর আমরা শ্যামনগরের ফুটবলের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest