সর্বশেষ সংবাদ-
তালায় খামারিদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণসাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে রেড ক্রিসেন্ট ইউনিটের শুভেচ্ছাদেবহাটায় পূর্ব শত্রুতার জেরে এক শ্রমিককে পিটিয়ে চার জনের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা : প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলনদেবহাটায় কৃষকদের মাঝে অপসিজন তরমুজ বীজ বিতরণঅস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের তিন ডাকাত আটকনবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছাদেবহাটায় পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১, থানায় মামলাআশাশুনিতে বিএনপির সাবেক আহবায়কের নেতৃত্বে সরকারি ইজারাকৃত জলমহল অবৈধভাবে দখলের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনউন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

কাতালোনিয়ার পার্লামেন্ট অকার্যকর করে দিল স্পেন

স্বাধীনতা ঘোষণার পর স্বায়ত্তশাসিত এলাকা কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকে বরখাস্ত ও আঞ্চলিক পার্লামেন্ট অকার্যকর করে দিয়েছে স্পেনের কেন্দ্রীয় সরকার।
স্থানীয় সময় শুক্রবার এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার দিনভর নাটকীয়তার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জানান, আগামী ২১ ডিসেম্বর কাতালোনিয়ায় নতুন আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্পেনের প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে চার দশক আগে সামরিক শাসনের কবল থেকে গণতন্ত্রে ফেরা দেশটিতে রাজনৈতিক সংকট নতুন মোড় নিলো।

শুক্রবার আঞ্চলিক পার্লামেন্টে ভোটাভুটির কয়েক ঘণ্টা পর স্পেনের প্রধানমন্ত্রী শুধু কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুজেমনকেই বরখাস্ত করেননি, পদচ্যুত করেছেন অঞ্চলটির পুলিশপ্রধানকেও। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কাতালান প্রশাসনের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার।

রাহয় তাঁর ভাষণে বলেন, ‘স্পেন দুঃখের দিন কাটাচ্ছে। আমরা মনে করি, সব কাতালান নাগরিকের কথা শোনা দরকার, যাতে করে তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না।’

স্পেনের প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের সদরদপ্তরের সামনে জমায়েত হয়েছিল স্বাধীনতার পক্ষের হাজার হাজার কাতালান।

এর আগে দুপুরে কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার বিষয়ে ভোট অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়ে ৪৩ শতাংশ। স্বাধীনতার পক্ষে রায় দেন সংখ্যাগরিষ্ঠরা।

এই ভোটের পরপরই কাতালোনিয়ায় কেন্দ্রশাসন জারি করে স্পেনের সরকার। ভোটের বিরোধিতা করে ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ। দেশগুলোর ভাষ্য, তারা কাতালোনিয়া নিয়ে স্পেনের প্রধানমন্ত্রী রাহয়ের তৎপরতার পক্ষে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মোবাইল ফোন চোর সন্দেহে স্কুলছাত্রীকে পুড়িয়ে হত্যা’

মোবাইল ফোন চোর সন্দেহে নরসিংদীর শিবপুর উপজেলায় এক কিশোরীর গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত কিশোরী আজিজা খাতুন (১৩) উপজেলার খনকুট গ্রামের আবদুস সাত্তারের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। সাত্তার স্থানীয় একটি পোলট্রি ফার্মে শ্রমিক হিসেবে কাজ করেন।

আবদুস সাত্তার সকালে ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে আজিজার চাচি বিউটি বেগমের একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় আজিজাকে সন্দেহ করেন তার চাচি। তার জের ধরে গতকাল সন্ধ্যায় আজিজাকে হাত বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বিউটি বেগম।

রাতেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে সে মারা যায় বলে জানান আজিজার বাবা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, আজিজাকে তার চাচি পুড়িয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার বাবা। বিষয়টি আমরা এরই মধ্যে শিবপুর থানাকে অবহিত করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পল্লীতে আদালতের নির্দেশ অমান্য করে দেশীয় অস্ত্রের মুখে জমি দখলে বাধা দেওয়ায় দখলকারীদের অস্ত্রের মুখে ৪ জন মারাত্মক আহত হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদী হয়ে ১১ জনকে আসামী করে শ্যামনগর থানায় নিয়মিত মামলা করে। যার নং-২০ তারিখ- ২৬ অক্টোবর।
থানার এজাহার সূত্রে প্রকাশ, উপজেলার বুড়িগোয়ালিনী মৌজার ৩০৪, ৩০৪/০১ ও ২২৮ এস,এ খতিয়ানের ২৫১৮ ও ২৮১৭ দাগে মোট ৮ একর ৫৯ শতক জমি রেজিষ্ট্রি কোবলামূলে দীর্ঘদিন যাবৎ শহীদুল ইসলাম গং ভোগ দখলে থাকে। উক্ত জমি জবর দখলের জন্য শরিফুল ইসলাম বিভিন্ন সময় হুমকি-ধামকি দিতে থাকে। এ অবস্থায় শহীদুল ইসলাম শ্যামনগর থানায় ৯৫৯ নং জিডি করে। এছাড়া সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারায় ১০৪৮/১৭ নং পিটিশন মামলা করে। উক্ত জমিতে বিজ্ঞ বিচারক শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অমান্য করে ২৬ অক্টোবর শরিফুলের নেতৃত্বে বাবু, নজরুল, সাইফুল, এনামুল, জাহাঙ্গীর, নুর ইসলাম, মিলন, সোহাগ, আঃ ওহাব, আবু হাসান, মইনুল ইসলাম দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করতে যায়। এ সময় শহীদুল গং বাধা দিলে দখলকারীদের হাতে শফিকুল ইসলাম (৬২), শাহিনুল ইসলাম (৩৬), রাইফুল ইসলাম (২৩) ও আলাউদ্দীন (৩৬) মারাত্মক আহত হয়। আহতদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তবে আলাউদ্দীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের খেলায় উত্তরশ্রীপুর জয়ী

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ৪ দলীয় নক-আউট লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৪টায় সাদপুর ক্রীড়া পরিষদের আয়োজনে কালিগঞ্জ উপজেলার উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ও আশাশুনি উপজেলার হাজিপুর ইয়াং স্টার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ খেলায় উভয় দল নির্ধারিত সময় গোল করতে পারায় খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। পরে টাইব্রেকারে উত্তরশ্রীপুর ফুটবল একাদশ ৩-১ গোলে হাজিপুর ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবল আলম বাবলু, সহকারী ছিলেন রফিকুল ইসলাম, সুকুমার দাশ বাচ্চু ও আব্দুস সামাদ। ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মাদ বিশ্বাসের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর, সাবেক ইউপি সদস্য ডা. আব্দুল কাদের প্রমুখ। খেলাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউপি সদস্য আহম্মাদ আলী গাজী।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডাঙ্গী পাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ শুভ উদ্বোধন করলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : পারকুখরালী ডাঙ্গী পাড়া জামে মসজিদের পুন:রায় নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম, শহিদুল ইসলাম, মোঃ আশিকুর রহমান (লাভলু), ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান (শাহিন) ও মসজিদের মুসল্লীরা। উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন পারকুখরালী ডাঙ্গী পাড়া জামে মসজিদের খতিব আল-আমিন বিন মোস্তফা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমপি মনোনয়নের সংবাদ নিয়ে একপক্ষের মিষ্টি বিতরণ অপরপক্ষের প্রতিবাদ

শ্যামনগর প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-০৪ আসনে এস.এম. জগলুল হায়দার পুনরায় সংসদ সদস্য পদে নিশ্চিত মনোনয়ন পাচ্ছেনÑ, ঢাকার একটি দ্বিতীয় শ্রেণির সংবাদপত্রে এমন সংবাদ প্রকাশিত হওয়ায় শ্যামনগরে আ ’লীগের একটি অংশের মধ্যে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। অন্যদিকে অপর একটি অংশ এধরনের সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে।
মুন্সীগঞ্জ ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের পক্ষের নেতা-কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মাজেদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, শ্রমিক লীগের সভাপতি, ইউপি সদস্য শেখ মোস্তফা, ইউপি সদস্য উৎপল কুমার জোয়াদ্দার, আকবর আলী পাড়, জি,এম, মিজানুর রহমান, ,মলয় কুমার রপ্তান, এবাদুল হক সানা, সিরাজুল ইসলামসহ অনেকে।
মাজেদ মোড়ল বলেন, “সাতক্ষীরা-০৪ আসনে পুনরায় এস.এম. জগলুল হায়দার মনোনয়ন পাওয়ায় আমরা আনন্দিত। তার মত একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করায় জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ।” আলোচনা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে সাতক্ষীরা জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ইউ পি চেয়্যারমান জি এম সফিউল আযম লেনিন ফেসবুক লাইভে বলেন, “দৈনিক আমদের সময় পত্রিকায় ১৫১ এমপি’র প্রার্থী চূড়ান্ত এ বিষয়টি পত্রিকার মনগড়া একটি প্রতিবেদন বলে আমি মনে করি। আ’লীগের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব একমাত্র দলীয় নেত্রী শেখ হাসিনার। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ আসনে স ম জগলুল হায়দার পুনরায় মনোনয়ন পেয়েছে মর্মে যে তথ্য প্রকাশ করা হয়েছে আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আদৌও আ’লীগের পক্ষ থেকে এই ধরনের কোন চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করা হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ইউএনও গোল্ডকাপ টুর্নামেন্টের খেলা ড্র

তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন হাইস্কুল ফুটবল মাঠে শুক্রবার বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত হয়। খলিলনগর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও সরুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ খেলা ১-১ গোলে ড্র হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পতœী শিরিনা ইয়াসমিন শিল্পী, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ জুনায়েদ আকবর, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আসম আব্দুর রব প্রমুখ। রেফারির দায়িত্ব পালন করেন মীর হারুন-অর-রশিদ পুকার। শত শত দর্শক উক্ত খেলাটি উপভোগ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় নারীদের ব্যাগ তৈরির উপকরণ বিতরণ

তালা প্রতিনিধি : উপজেলার বিভিন্ন গ্রামের দরিদ্র ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারীদের মাঝে শপিং ব্যাগ তৈরির উপকরণ বিতরন করা হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, সংস্থার টিপসি প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপকরন বিতরণ করা হয়।
দাতা সংস্থা ফান্ডাজিনো সানজিনো অনলুস- ইতালী এর সহযোগিতায়, দলিত’র তালা শাখার বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দলিত’র কম্পিউটার প্রশিক্ষক শাওন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব বি.এম. জুলফিকার রায়হান।
দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায়- এসময় অন্যান্যের মধ্যে দলিত’র হিসাব রক্ষক মুকুল দাশ ও উপকারভোগী দরিদ্র নারী রিতা বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন। এর আগে উপকারভোগী ৪০জন নারীকে দুটি ব্যাচে শপিং ব্যাগ তৈরির উপর দুই দিনের প্রশিক্ষণ প্রদান করেন, লক্ষ্মিকান্ত চৌধুরী। শপিং ব্যাগ তৈরির উপর প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার পর এদিন
উপকারভোগীদের মাঝে ৯ প্রকারের উপকরণ দেয়া হয়। উল্লেখ্য, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে উক্ত প্রশিক্ষণ ও শপিং ব্যাগ তৈরির উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest