সর্বশেষ সংবাদ-
ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউলের জীবন যুদ্ধগণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের মিছিল ও সমাবেশসাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণশ্যামনগরে নদীর চরে গাছ হত্যার প্রতিবাদে মানববন্ধনকালিগঞ্জে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধারকলারোয়ায় সাপের কামড়ে তরুণীর মৃত্যুজেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাআঙ্গুল : গার্লস স্কুলে ভর্তি নিচ্ছে না প্রধান শিক্ষকজাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা ইউনিটের সদস্য সচিব এবং সদস্য -এর বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিবৃতিদিবা-নৈশ কলেজের অধ্যক্ষের বাগান বাড়ির চার শতাধিক গাছ কেটে ক্ষতিসাধনআগামীকাল রবিবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

বিষ ঢুকিয়ে প্রাচীন বটগাছ হত্যার প্রতিবাদে ভাদড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : অর্ধ শতবর্ষী বটগাছকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদ ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়নের ভাদড়া বাজারে শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন করা হয়। ভাদড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুল বাসারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুবলীগের সহ সভাপতি রাজীবুল আলম সোহেল, এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সজীবুর রহমান, সাবেক ইউপি সদস্য মজ্ঞুরুল ইসলাম, দুখুমিয়া, আব্দুল মজিদ, আয়নুর দফাদার, মনিরুল ইসলাম,হাফিজুর রহমান, একুব আলী প্রমূখ। এি সময় বক্তারা বলেন, নিজের নির্মাণাধীন মার্কেটের কারণে পরিকল্পিতভাবে অর্ধ শতবর্ষী বটগাছকে ড্রিলার দিয়ে ছিদ্র করে তার মধ্যে বিষ ঢুকিয়ে গাছটি মেরে ফেলা হয়েছে। বিদেশ প্রবাসী মৃগীডাঙ্গা গ্রামের মৃত আফসউদ্দীনের ছেলে আব্দুর রশিদ তার ভাই সিদ্দিক ও শালক মিজানের সহযোগিতায় গাছটি মেরে ফেলেছে। বটগাছটি হত্যা করার মাধ্যমে তারা একটি মানুষকে হত্যার চেয়ে অপরাধ করেছে। অবিলম্বে তাদের দৃষ্টান্তর্মলক শাস্তির দাবি জানান বক্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রধান বিচারপতির বক্তব্যে আমি অবশ্যই হতভম্ব: আইনমন্ত্রী

আমি সুস্থ আছি- এই মর্মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার চিঠিতে হতভম্ব হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি সচিবালয়ে রবিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরও জানান, প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানের বিষয়। আমরা আশা করি দুদক তা করবে।

আইনমন্ত্রী বলেন, দেশ ছাড়ার প্রাক্কালে যে চিঠি প্রধান বিচারপতি প্রকাশ করেছেন সেটি আসলেই তার চিঠি কি না, আমি জানি না। তবে একটা লিখিত জিনিস… আমি অবশ্যই এতে হতভম্ব। অসুস্থতার কথা বলে বিচারপতি এস কে সিনহা চিঠি দিয়েছেন। তখন ডাক্তারি পরীক্ষা করানোর দরকার ছিল। যেহেতু করা হয় নাই তো এ নিয়ে কিছু বলতে পারবো না।

আইনমন্ত্রী আরও বলেন, অসুস্থতার কথা বর্ণনা করে চিঠি দেয়ার সাত দিন পর প্রধান বিচারপতি আবার জানালেন তিনি সুস্থ। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি যে চিঠি দিয়েছেন সে তারিখেই দেশ ত্যাগ করেছেন। এ নিয়ে কোনো বিতর্ক হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না। যাদের রাজনৈতিক ষড়যন্ত্র হাসিল হয় নাই তাদের এ মায়াকান্না।

সম্মেলনের শুরুতে প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ও রাষ্ট্রপতির মধ্যে চালাচালি হওয়া একাধিক চিঠি আইনমন্ত্রী আনিসুল হক পড়ে শোনান। চিঠির উদ্ধৃতি দিয়েই আনিসুল হক বলেন, অবসরের সময় নিকবর্তী হওয়ায় প্রধান বিচারপতি মানসিক অবসাদগ্রস্থ হয়ে পড়েছেন। অবসাদ দূর করার জন্যই তিনি এক মাস আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় ভ্রমণের মনস্থির করেছেন। প্রধান বিচারপতির এ ছুটির সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। আর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মেনেই জ্যৈষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়াকে প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৬ কেজি গাজা জব্দ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২৬ কেজি গাজা জব্দ করেছে বিজিবি। রোববার ভোরে সদর উপজেলা তলুইগাছা সীমান্তের একটি ধান ক্ষেত থেকে উক্ত গাজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাজার দাম প্রায় এক লাখ টাকা। তবে, এ ঘটনায় বিজিবি কোন চোরাচালানীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, সদর উপজেলার তলুইগাছা সীমান্ত এলাকা থেকে ভারত থেকে বিপুল পরিমাণ গাজা আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৬ কেজি গাজা জব্দ করে। বিজিবি ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা মোঃ সামছুল আলম এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রথম আলো-ডেইলি স্টারের নামে ভুয়া খবরের স্ক্রিনশট ভাইরাল

প্রধান বিচারপতির দেশত্যাগের ঘটনায় ১৪ অক্টোবর প্রকাশিত প্রথম আলো-ডেইলি স্টারসহ আরও কয়েকটি দৈনিক পত্রিকার ভুয়া খবরের স্ক্রিনশট সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতিতে শনিবার প্রথম আলো-ডেইলি স্টারসহ দৈনিকগুলোর পক্ষ থেকে এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে পাঠকদের সতর্ক করা হয়েছে।

ভুয়া খবরের স্ক্রিনশটের যেসব চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে পত্রিকাগুলোর লে আউট বা বাহ্যিক অবকাঠামো ঠিক রেখে তাতে ইচ্ছে মতো সংবাদ এবং সংবাদ শিরোনাম এডিট করে পরিবেশন করা হয়েছে। দেখলে মনে হবে যেন প্রকাশিত পত্রিকাতেই এমন খবর ছাপা হয়েছে।

এ বিষয়ে প্রথম আলো অনলাইনে দেয়া এক ব্যাখ্যায় লিখেছে: প্রথম আলোর ২০১৭ সালের ১৪ অক্টোবর তারিখের ছাপা পত্রিকার প্রথম পাতার অনুরূপ একটি ভুয়া পাতার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ‘সরকারের চাপের মুখে প্রধান বিচারপতির দেশত্যাগ’ ও ‘প্রধান বিচারপতিকে দেশত্যাগে বাধ্য করার হুমকি!’ শিরোনামে দুটি খবর আছে।

এর পাশে ‘ক্ষমতা দেখাল সরকার’ শিরোনামে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নামে একটি লেখা আছে। বাস্তবে প্রথম আলোর প্রথম পাতায় এ ধরনের কোনো খবর বা ছবি প্রকাশিত হয়নি, এটা একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, বলে জানায় প্রথম আলো।

একই ঘটনায় পাঠককে বিভ্রান্তিত না হওয়ার আহ্বান জানিয়ে ডেইলি স্টার লিখেছে, ১৪ অক্টোবর প্রকাশিত পত্রিকায় ‘অ্যা ডিসগ্রেস টু বাংলাদেশ’ শিরোনামে সম্পাদক মাহফুজ আনামের কোন লেখা প্রকাশিত হয়নি। এমনকি ভাইরাল হওয়া স্ক্রিনশটের ‘এজ ইফ আর হেডিং টু জাংগল ল’ শিরোনামের কোন লেখাও প্রকাশিত হয়নি।

ডেইলি স্টারের অনলাইনে বলা হয়েছে: ধারণা করা হচ্ছে, এটি ওয়াহিদুজ্জামান নামের বহিষ্কৃত এক শিক্ষকের ফেসবুক একাউন্ট থেকে ছড়ানো হয়েছে।

‘বাস্তবতা হচ্ছে, মাহফুজ আনাম সম্প্রতি সময়ে কোন কলাম লিখেননি। ডেইলি স্টার মনে করে, পত্রিকার সুনামকে ক্ষুণ্ন করার জন্য এবং জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করা হয়েছে।’

শুধু প্রথম আলো-ডেইলি স্টার নয়, সমকাল, ইত্তেফাকসহ বহুল প্রচারিত পত্রিকাগুলোর ১৪ অক্টোবর তারিখের প্রথম পাতার লে-আউট ঠিক রেখে ভুয়া পাতার স্ক্রিনশট তৈরি করা হয়েছে। সমকাল তার পাঠককে সতর্ক করে লিখেছে, ১৪ অক্টোবর দৈনিক সমকালের প্রথম পাতার একটি ভুয়া ইমেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘সমকালের মাস্টহেডের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে ভুয়া প্রথম পেইজ তৈরি করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি ও সরকার নিয়ে মনগড়া মিথ্যা তথ্য সম্বলিত গুজব ছড়ানো হয়। প্রতিটি খবরের শিরোনাম ছিল মনগড়া।’

সমকালের প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়ার নামে একটি পেজ থেকে ওই ভুয়া স্ক্রিনশটে ভুয়া খবর প্রচার করা হয়।

দৈনিক ইত্তেফাকের ১৪ অক্টোবর তারিখের প্রথম পাতার ভুয়া স্ক্রিনশটও ছড়ানো হয়েছে সামাজিক মাধ্যমে। যে স্ক্রিনশটটি চ্যানেল আই অনলাইনের হাতে এসেছে তার সঙ্গে শনিবার প্রকাশিত ইত্তেফাকের প্রথম পাতা মিলিয়ে দেখা যায় যে, পত্রিকার প্রথম পাতার নাম, প্রকাশকের নাম, ডিজাইনসহ যাবতীয় সবকিছু ঠিক রেখে কয়েকটি ভুয়া সংবাদ ইত্তেফাকের ফন্টের মতো করে টাইপ করে বসিয়ে দেয়া হয়েছে। লাল কালি দিয়ে লেখা ‘আমি সম্পূর্ণসুস্থ’ ‘সরকারের মিথ্যাচার প্রমাণিত’ এই শিরোনামের কোন লেখা ১৪ তারিখের ইত্তেফাকে প্রকাশিত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একসঙ্গে অনিল ও সোনম!

একসঙ্গে অনিল ও সোনম!

কর্তৃক Daily Satkhira

বলিউডের শক্তিমান অভিনেতাদের একজন অনিল কাপুর, তার মেয়ে সোনম কাপুরও একজন অভিনেত্রী। তবে এখনো কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি বাবা-মেয়ে।
তবে এবার বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় একটি সিনেমায় দেখা যাবে তাদের।

সিনেমাটির নাম ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ১৯৪২ : অ্যা লাভ স্টোরি সিনেমার একটি গান থেকে এ নামটি নেয়া হয়েছে। সেটিতেও অভিনয় করেন অনিল কাপুর। তার বিপরীতে ছিলেন মনীষা কৈরালা। আর সিনেমাটি পরিচালনা করেছিলেন বিধু বিনোদ চোপড়ার বোন শেলী চোপড়া।

এ প্রসঙ্গে বিধু বিনোদ চোপড়া বলেন, ‘এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা আমাদের জন্য খুবই বড় একটি প্রজেক্ট এবং খুবই ভালো যে অনিল আমাদের এতে সহযোগিতা করছেন। সবচেয়ে বড় বিষয় হলো অনিল এবং সোনম দুজনই সিনেমাটিতে অভিনয় করবেন। ’

এছাড়া বিধু বিনোদ চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিক।
এটি পরিচালনা করছেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। এছাড়া আরো রয়েছন-পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, ভিকি কুশাল, সোনম কাপুর, কারিশমা তান্না প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোমালিয়ায় গাড়িবোমা হামলা, নিহত ৩০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ততম এলাকায় গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার এ বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ বলছে, মোগাদিসুর শারাফি হোটেলের প্রবেশ পথে গাড়িবোমা বিস্ফোরিত হয়। এ সময় অন্তত ৩০জন নিহত ও অনেকেই আহত হন। দেশটির মদিনা শহরে দ্বিতীয় বোমা বিস্ফোরণে আরো দুজন ঘটনাস্থলেই নিহত হন।

এই হামলার সঙ্গে কারা জড়িত তা এখনো পরিষ্কার নয়। তবে আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-শাবাব নামে একটি জঙ্গি গ্রুপের নিয়মিত নিশানায় পরিণত হয়েছে মোগাদিসু। তারা সরকারের সঙ্গে যুদ্ধে নেমেছে।

প্রথম বিস্ফোরণের পর দেশটির পুলিশ ক্যাপ্টেন মোহাম্মদ হুসেইন বার্তা সংস্থা রয়টারর্সকে বলেন, ‘সেটি ছিল ট্রাক বোমা হামলা। এই মুহূর্তে নিহতের সঠিক সংখ্যা জানা নেই, সেখানে এখনো আগুন জ্বলছে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের একজন বিবিসিকে জানায়, সেখানে অনেক মানুষের প্রাণ গেছে।

মোগাদিসুর আবাসিক বাসিন্দা মহিউদ্দিন আলী বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটা আমার দেখা সব থেকে বড় বিস্ফোরণ। বিস্ফোরণে পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দৃষ্টিশক্তি উন্নত করে ঢেঁড়শ!

ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লোহা ও ভিটামিন এ, বি, সি। এছাড়াও এতে রয়েছে ক্যারোটিন, ফলিক এসিড, থায়ামিন, রিবোফ্লাভিন, নিয়াসিন, অক্সালিক এসিড এবং অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড।

ঢেঁড়শ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং নিয়মিত ঢেঁড়শ খাওয়ার অভ্যাস আপনাকে প্রায় ১০ ধরণের শারীরিক সমস্যা থেকে মুক্ত রাখতে সক্ষম।

জেনে নিন ঢেঁড়শের বিস্ময়কর উপকারী ও ঔষধিগুণ সম্পর্কেঃ

* ঢেঁড়শে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, লুটেইন ও বেটা ক্যারোটিন যা আমাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে।

* নিয়মিত ঢেঁড়শ খেলে ব্রণ কম হয়। এটি ত্বকের ময়লা পরিষ্কার করতেও ভালো কাজ দেয়। এটি খাওয়ার ফলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।

* ঢেঁড়শ কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ঢেঁড়শের উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ক্ষতিকর ফ্রি রেডিকেলসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে। এতে করে দেহে ক্যান্সারের কোষ জন্মাতে পারে না।

* ঢেঁড়শ রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে অনেক সহায়ক। এর মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ ছাড়া আরো প্রয়োজনীয় মিনারেল যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।

* রক্তে শর্করা বাড়লে বা বাড়তে থাকলে কালো জামের বিচির গুঁড়ো ১ গ্রাম নিয়ে ৩-৪টি কাঁচা ঢেঁড়শের সিদ্ধ পানির সাথে প্রতিদিন খেলেই এটি আর থাকবে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশে ফিরে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত

বাস্তব অবস্থা বিচার করলে প্রধান বিচারপতি ফিরে এসে দায়িত্ব গ্রহণ করা সুদূরপরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, অন্য বিচারপতিরা প্রধান বিচারপতির সাথে একই সাথে একই বেঞ্চে বসতে না চাইলে বিচার বিভাগের অচলাবস্থা সৃষ্টি হবে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধায় সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী যখনই প্রধান বিচারপতি তার দায়িত্ব পালন করতে পারছেন না, তখন জ্যেষ্ঠতম বিচারপতি দায়িত্ব পালন করবেন। আবদুল ওয়াহহাব মিয়া তো সাংবিধানভাবে দায়িত্ব পালন করছেন।’ তিনি আরো বলেন, ‘সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের সব দায়িত্ব পালন করবেন।’

এস কে সিনহার ফিরে এসে দায়িত্ব পালন প্রসঙ্গে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘ওনার আবার ফিরে এসে বসা সুদূর পরাহত।’ প্রধান বিচারপতির শারীরিক অসুস্থতা সম্পর্কিত চিঠি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জাবাবে তিনি বলেন, এটা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার না কারাই ভাল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest