সর্বশেষ সংবাদ-
অসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলনসাতক্ষীরায় একই পরিবারের চার সদস্যকে অজ্ঞান করে সোনার গহনাসহ সাত লাখ টাকার মালামাল চুরিজাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন: এক সপ্তাহের আলটিমেটামশনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন : জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভাসব ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীরসাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডেএবিপার্টি সাতক্ষীরা জেলা শাখার মাসিক মতবিনিময় সভাআশাশুনিতে সুদ কারবারির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সবার চোখ শাহরুখের মেয়ের দিকে!

চারপাশে বলিউড তারকারা কিন্তু উপস্থিত সবার চোখ আটকে গেলো ১৭ বছরের এক কিশোরীর দিকে! সে হলো বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সব আলো কেড়ে নিয়েছেন গৌরির এই স্টাইলিশ মেয়েটি।

গত ২৭ অক্টোবর ভারতের মুম্বাইয়ে তাজ ল্যান্ডস এন্ড-এ হয়ে যাওয়া অনুষ্ঠানটি ছিল লন্ডনের বিখ্যাত নাইটক্লাব সার্ক লে সয়ারের হ্যালোইন পার্টি। এর ডিজাইনার সুহানার মা গৌরি খান। এখানে এসেছিলেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা, ইলিয়েনা ডি’ক্রুজ, হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান, অভিনেতা আরবাজ খান, সঞ্জয় কাপুর, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রাসহ অনেকে।
তবে আবেদন ও গ্ল্যামারের দিক দিয়ে অন্য তারকাদের ছাপিয়ে গেছে সুহানা। সোনালি চকচকে গাউনের সঙ্গে জাঁকালো সাজসজ্জায় ঝলমলে লেগেছে তাকে। অনুষ্ঠানে তোলা তার ছবিগুলো দেখলে সবারই মনে হবে, বলিউডের জন্য তৈরি হয়ে গেছে এই ছোট্ট তারা। বাবার পথ ধরে হাঁটতে অবশ্য খুব বেশি দেরিও নেই তার।
ভারতের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, মুম্বাইয়ে নবীনদের অডিশন সাধারণত যেখানে নেওয়া হয় সেই স্থানে সম্প্রতি দেখা গেছে সুহানাকে। যদিও তিনি অডিশন দিতেই সেখানে গিয়েছিলেন কিনা তা নিশ্চিত নয়। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর তার বান্ধবী। তারাও পা রাখছে বলিউডে। অডিশনে তাদেরকেও সঙ্গ দিতে কিংবা অডিশন কেমন হয় তা দেখতে সুহানা সেখানে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, সুহানা অভিনেত্রী হতে চায়। স্কুলের বিভিন্ন নাটকে অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছে সে। মেয়ের ইচ্ছার ক্ষেত্রে আপত্তি নেই বাবার। তবে তার শর্ত একটাই— আগে পড়ালেখা শেষ করতে হবে। অন্তত স্নাতক সম্পন্ন না করলে বড় পর্দায় পা রাখার অনুমতি মিলছে না সুহানার। সে এখন পড়ছে একাদশ শ্রেণিতে। সুতরাং আরও পাঁচ বছর পড়ালেখা নিয়েই থাকতে হবে তাকে।
শাহরুখ ও গৌরি দম্পতি গত সপ্তাহে ২৬তম বিয়েবার্ষিকী উদযাপন করেছেন। সুহানা ছাড়া তাদের দুই ছেলে আছে। তারা হলো আরিয়ান খান ও আব্রাম খান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কালিগঞ্জ ব্যুরো : “পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ” পয়ঃবর্জের সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশন সম্ভাবনা প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা চত্ত্বরে জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কান্তি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের কালিগঞ্জ ফিল্ড কো-অডিনেটর আশীষ কুমার হালদার, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সার্স উপজেলা ম্যানেজার তাপষ মল্লিক, ঢাকা আহ্ছানিয়া মিশনের আক্তার হোসেন প্রমুখ। এসময় শিক্ষার্থীদের মধ্যে হাতধোয়ার কলাকৌশল শেখানো হয়। পরে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন ওয়াল্ড ভিশন নবযাত্রা প্রকল্পের উৎপলা মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সখিপুর স্কুলে পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবক আবু আব্দুল্লাহ আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, বিদ্যালয়ের পিটিএ সভাপতি আব্দুল খালেক ও সহ-সভাপতি হুমায়ুন কবির। বক্তব্য রাখেন সদস্য রফিকুল ইসলাম, এসএমসির সদস্য আব্দুল গনি, সহকারী শিক্ষক জিয়াদ আলী, সহকারী শিক্ষক নাছিমা খাতুন, বিদায়ী শিক্ষার্থী সাদিয়া সুলতানা ও ৭ম শ্রেণির ছাত্রী ডালিয়া খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম। শেষে বিদায়ী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নওয়াপাড়ায় মৎস্য খামারে বিষ প্রয়োগ: ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

দেবহাটা ব্যুরো : উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে মৎস্য খামারে টানা ৫ম বার বিষ প্রয়োগে ব্যাপক ক্ষতির সম্মূখিন হয়েছে এক মৎস্যচাষি। গত রবিবার গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে টানা পাঁচবার বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা গেছে, নওয়াপাড়া গ্রামের মৃত ছলেমান শেখের পুত্র আমিরুল শেখ নওয়াপাড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন ১৮ বিঘা জমিতে একটি মৎস্য খামার করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছে। কিন্তু বিগত ২০১৩ থেকে এ পর্যন্ত তার খামারে ৫ বার বিষ প্রয়োগ করা হয়েছে। এ বিষয়ে খামারটির মালিক আমিরুল শেখ জানান, তার স্ত্রীর ছোট ভাই সাইকুল ইসলাম উক্ত মৎস্য খামারটির রক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। কিন্তু ২০১৩ সালে পারিবারিক সমস্যার কারণে সাইকুলের ভাই সহিদুল ইসলাম খামারের মালিক আপন দুলাভাই এর সাথে বিভেদ সৃষ্টি করে। একই সাথে সাইকুলকে খামার থেকে নিয়ে চলে যায়। যাওয়ার সময় খামারের ক্ষতি করবে বলে বিভিন্ন হুমকি দিতে থাকে। তার কয়েকদিন পর উক্ত খামারে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। আর এতে প্রায় ১৪-১৮ মন গলদা চিংড়ি নষ্ট হয়ে যায়। ২য় বছর ২০১৪ সালে বিষ প্রয়োগে প্রায় ৩০মন বিভিন্ন প্রজাতির কার্পমিশ্র সাদা মাছ মারা যায়। পরবর্তীতে মাছ আহরণ শেষ সময়ের দিকে ২০১৫ সালে পুনরায় বিষ প্রয়োগ করলে ১৫-২০ মন মাছ মারা যায়। গত ২০১৬ সালে ভুল বশত খামারের পাশের পুকুরে বিষ দিলে ৫-৬মন সাদা মাছ মারা যায়। সেই ঘটনার পুনারাবৃত্তি ঘটেছে ২৯ অক্টোবর গভীর রাতে বিষ প্রয়োগ করলে রুই, কাতলা, গ্রাসকার্প, মিররকার্প, সঁরপুটি, মৃগেল, কালবাউসসহ বিভিন্ন প্রজাতির চালাই পোনা মারা যাওয়ায় প্রায় ৫ লক্ষার্ধীক টাকার ক্ষতি সাধন হয়েছে। আর এতে ৫ম বারের মত বিষ প্রদান করায় তিনি অর্থনৈতিক ভাবে লোকসানের মুখে পড়েছেন। এদিকে উক্ত মৎস্য খামারে টানা ৫ বার বিষ প্রয়োগ করার ঘটনায় আমিরুল শেখের স্ত্রী আক্তারুননেছা বাদি হয়ে দেবহাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জাতীয় আইন সহায়তা সংস্থা সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : রবিবার জাতীয় আইনগত সংস্থা, সাতক্ষীরা জেলা কমিটির মাসিক সভা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক মো. কেরামত আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জজশিপের বিজ্ঞ বিচারকবৃন্দসহ ও কমিটির অন্যান্য সদস্যগণ।
জেলা জজ আদালতে নতুন অতি: জেলা ও দায়রা জজ হিসাবে যোগদানকারী অরুনাফ চক্রবর্তীর পরিচয়ের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। এ সভায় গত সভার কার্যাবলী পাঠ ও অনুমোদন, কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, ডিল্যাক কর্তৃক প্রকাশিত স্মরণিকা বিতরণ, সরকারি আইনি সহায়তার জন্য ২৭টি দাখিলকৃত আবেদন এবং জেল খানা হতে ৩টি আবেদন মিলে মোট ৩০টি আবেদন আলোচনা ও অনুমোদন, আইনজীবীগণের মামলা পরিচালনা বাজেট না থাকায় বিল পাশ করা সম্ভব হয়নি, সদস্য এনজিও সমূহের মাসিক আইন সহায়তার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, জিও-এনজিও কর্তৃক বা কমিটিতে প্রেরিত পত্রালোচনা, সমাজের সর্বস্তরে অনুমোদিত সংস্থার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা, আইনজীবীদের নোটারি পাবলিক আইনজীবী কর্তৃক বাল্যবিবাহ বন্ধ করা এবং লিগ্যাল এইডের সহায়তায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে মামলা পরিচালনা করা, ডিল্যাক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিক পর্যালোচনা ও জেলা সদরের বাহিরে মিটিং আয়োজন করা যেতে পারে কিনাসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়।
সভার সভাপতি তার অভিমত ব্যক্ত করে নির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি বর্তমান ৪৪ জন প্যানেল আইনজীবী মাধ্যমে মামলাগুলোতে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জ হিন্দু যুব মহাজোটের কমিটি: সভাপতি দেবাশীষ, সম্পাদক নিত্যানন্দ

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয় হিন্দ যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির মৌখিক নির্দেশ মোতাবেক ৩০অক্টোবর’১৭ তারিখে সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মিহির কান্তি সরকার ও সদস্য সচিব সঞ্জীব বৈরাগী স্বাক্ষরিত এক পত্রে আগামী ১ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, উপদেষ্টা পিযুষ কান্তি সরকার, চিত্তরঞ্জন সরদার, ডা: প্রভাষ চন্দ্র সরকার, সভাপতি দেবাশীষ সরদার, সহ-সভাপতি রনজন দেবনাথ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ধনঞ্জয় রায় সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত সরদার, সাংগঠনিক সম্পাদক রাজকুমার দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক দিপস্কর দেবনাথ, দপ্তর সম্পাদক কল্যাণ চন্দ্র সরকার, সহ-দপ্তর সম্পাদক অমল রায়, প্রচার সম্পাদক হরসিত সরদার, সহ-প্রচার সম্পাদক দেবদাস মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গৌরঙ্গ সরকার, সহ- সাংস্কৃতিক সম্পাদক সুমন মন্ডল, সদস্যযথাক্রমে সংকর, চঞ্চল, দিবস, দিপঙ্কর, আশুতোষ, তারক, রনজিত, পরিমল, পস্কোজ, সঞ্চয়, গৌর, নয়ন, নিত্যানন্দ, মিলন, প্রসেনজিত, সুবল ও প্রসেনজিত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাইকগাছা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা জনস্বাস্থ্য, প্রকৌশল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন উপকারভোগীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানাগেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের মাধ্যমে চলতি অর্থ বছরে এলাকাবাসীর মধ্যে রেইন ওয়াটার হারভেষ্টার এবং অগভীর নলকূপ বরাদ্দ করা হয়। সূত্রমতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব শেখ মোঃ নুরুল হকের সুপারিশকৃত ২১ জনকে রেইন ওয়াটার হারভেস্টার হিসাবে পানির ট্যাংক ও ১৪ জনকে অগভীর নলকূপ। অনুরূপভাবে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলীর সুপারিশকৃত ১৬ জনকে রেইন ওয়াটার হাভেস্টিং ও ৬ জনকে অগভীর নলকূপ প্রদান করা হয়। প্রদানকৃত সকল উপকরণ প্রত্যেক উপকারভোগীদের বাড়িতে পৌছানো এবং টিউবওয়ালের স্থান পাকা করণের বিষয়টি সরকারী ভাবে করার কথা থাকলেও পরিবহন ও পাকা করণ খরচ বাবদ জনস্বাস্থ্য ও প্রকৌশল দপ্তরের অনেক কর্মকর্তা-কর্মচারী উপকারভোগীদের নিকট থেকে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা। চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পরিতোষ সরকারের স্ত্রী জয়ন্তী রানী সরকার জানান, আমি এমপি মহোদয়ের কোটা থেকে একটি পানির ট্যাংক বরাদ্দ পাই। এ জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অরুণ ঢালীর নিকট আমাকে ২ হাজার ৫শত টাকা জমা দিতে হয়। এমনকি গোড়া পাঁকা করণের সমস্ত মালামাল আমাকেই কিনতে হয়। যদিও অফিসের রেজাউল মিস্ত্রী মালামাল ক্রয়বাবদ অফিসের কথা বলে আমাকে ২ হাজার টাকা ফেরত দেয়। একই অভিযোগ করেন কাটিপাড়া গ্রামের কাজল দাশের স্ত্রী সুমিতা দাশ, মৌখালী গ্রামের এসনেয়ারা খানম ও জামিয়া ইসলামীয়া শামছুল উলুম মাদ্রাসার মুহতামীম মুফতী উয়াইস আহম্মেদ। এ ব্যাপারে অফিসের অরুণ ঢালীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা উপকারভোগীদের নিকট থেকে ১৫-১৬শ টাকা করে নিয়েছি ভ্যাট বাবদ। এছাড়া অতিরিক্ত কোন টাকা নেয়া হয়নি বলে তিনি জানান। উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, অফিসের কোন কর্মচারীর বিরুদ্ধে এ ধরণের কোন অভিযোগ যদি পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী বলেন, শুনেছি প্রত্যেক উপকারভোগীর নিকট থেকে দেড় থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এটা যদি অবৈধভাবে নেওয়া হয়ে থাকে তাহলে যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নলতায় এলজিএসপি প্রকল্পের ফ্যান বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। ৩০ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৬-১৭ অর্থ-বছরের ১ম কিস্তির ২২ শিক্ষা প্রতিষ্ঠানে ১২০ টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।
নলতা ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ফ্যান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈন উদ্দিন হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest