সর্বশেষ সংবাদ-
Sommerliche Jackpot‑Demo‑Strategien: Wie Nv Casino Spieler unterstützt und Boni maximiertশ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৪১ বোতল বিদেশি মদ জব্দ  সাতক্ষীরায় সৌদি আরবের সাথে মিল রেখে ২০ গ্রামের মানুষের ঈদ উল ফিতর উদযাপনসাতক্ষীরায় শারীরিক প্রতিবন্ধী যুবকের টাকা হাতিয়ে নিল প্রতারক চক্রসদরঘাটের মৃত্যু: দুর্ঘটনা নয়-এক নির্মম ব্যর্থতার প্রতিচ্ছবিসাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: সামাদ সভাপতি, রাজীব সম্পাদককালিগঞ্জে চোরাই ভ্যানসহ আটক-০৩মোটরসাইকেলের জ্বালানি সংকটে ঈদযাত্রা ব্যাহত : বিপাকে বাইকাররাকলারোয়ায় ২৫০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণসাতক্ষীরায় নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা

ভোমরায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি : সদরের ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা শেষে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনিরুল ইসলাম।
ভোমার ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নূর আলী গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেরা কমান্ডার হাসানুজ্জান। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি। এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাসানুল ইসলাম, আব্দুল গফুর, জুলফিকার আলী, মূসা আমীন, আবুল হোসেন, মো. নজরুল ইসলাম, আজিজুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাঈফুল ইসলাম, জোসনা আরা, রিয়াজুল ইসলাম, নাসির খান, সেহেলী ফেরদৌস দিবা, বাবলুর রহমান, আনোয়ার হোসেন ও সেলিমুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সোর্স নজরুল হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-কালিগঞ্জ রোডে দেবহাটার কুলিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পুলিশ সোর্স নজরুল হত্যাকারীদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকালে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুলিয়া ইউপি সদস্য ও কুলিয়া ইউনিয়ন পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সদ্য বিলুপ্ত উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগের সভাপতি দেবাশীষ মন্ডল, আব্দুস সালাম, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম। এসময় আরোও উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, যুবলীগ নেতা আল-মামুন, সেচ্ছাসেবক লীগ নেতা ফিরোজ আলম, সরদার মিঠু, আব্দুল কাদের, আব্দুল আলিম, ডাক্তার মনিরুল ইসলাম, নাজিম সরদার, ইউপি সদস্য আমিরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তরা নজরুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী সহ হত্যাকারীদের নজরুলের পরিবারকে বার বার হুমকি প্রদানের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় বক্তরা মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে প্রকৃত খুনিদের সনাক্ত করার আহবান জানান এবং দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যানের বেশামাল কার্যকলাপে সমালোচনা করেন। বক্তরা বলেন উপজেলা ভাইস চেয়ারম্যানের নামে নিহত নজরুলের পরিবার হত্যা মামলা দায়ের করার পরে তিনি বিভিন্ন ভাবে নজরুলের পরিবারকে মামলা তুলে নেওয়া সহ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিচ্ছে। তারা বলেন ঘটনার দিন ভাইস চেয়ারম্যান নিজে নিহত নজরুলকে অজ্ঞাতনামা লাশ হিসাবে সনাক্ত করেন এবং তার ফেসবুকে লাশের ছবি দেন ও তিনি এই লাশের পরিচয় জানতে চান কিন্তু নিহত নজরুলের সাথে উপজেলা ভাইস চেয়ারম্যানের দীর্ঘ ৮-১০ বছরের বন্ধুত্ব ছিল। বক্তাদের প্রশ্ন এত বছরের বন্ধুকে তিনি কেন চিনেও না চেনার ভান করলেন? বক্তারা অভিযোগ করে বলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ক্ষমতা ও অর্থের জোরে এখনো হত্যা মামলার আসামী হয়েও প্রশাসনকে ম্যানেজ করে প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তারা হত্যাকারীরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার ও সঠিক তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানান। উল্লেখ যে, গত ৩১ শে আগষ্ট রাত ৯টার দিকে কে বা কারা সেচ্ছাসেবকলীগ নেতা পুলিশ সোর্স নজরুলকে হত্যা করে বিদ্যুৎ না থাকার সুযোগে সাদা প্রাইভেটকারে করে সখিপুর হাসপাতালে ট্রলিতে ফেলে রেখে যায়। পরে হাসপাতাল কতৃপক্ষ তাকে মৃত অবস্থায় দেখে দেবহাটা থানা পুলিশকে খবর দেয় এবং তাৎক্ষনিক উপস্থিত ব্যক্তিরা তার লাশের সনাক্ত করতে না পারায় পুলিশ অজ্ঞাত পরিচয় হিসাবে লাশ ময়না তদন্ত করে সাতক্ষীরা শহরে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করে। পরে ফেসবুকের সূত্র ধরে নজরুলের পরিবার লাশের পরিচয় শনাক্ত করিলে আদালতে শরণাপন্ন হয়ে বিভিন্ন প্রক্রিয়ার পর তার লাশ গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর ও দেবহাটা থানা পুলিশের লাশ উত্তোলন করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কৃষ্ণনগরে যুবতী ধর্ষণ, ধর্ষক আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বুধবার দিবাগত রাতে অপহরণের পর এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে। সে কৃষ্ণনগর ইউনিয়নের আফছার আলীর মেয়ে (১৯)। এই ঘটনায় পুলিশ কৃষ্ণনগর ইউনিয়নের শফিকুল ইসলামের ছেলে ধর্ষক সুজন ইসলাম (২০) কে আটক করেছে। স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায় উভয়ের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত কিছু দিন তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এ ব্যাপারে ভিকটিমের ভাই মহাসীন সরদার বাদি হয়ে সুজন ও তার সহযোগী কামরুলকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-১১,তাং ১৩-৯-১৭ ইং)। মামলার প্রেক্ষিতে থানার উপÑপরিদর্শক মামুনুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সুজন ইসলামকে আটক করে কিন্তু অপর আসামি কামরুল পলাতক রয়েছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষককে আটক করা হয়েছে। পলাতক আসামিকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। ডাক্তারী পরিক্ষা সম্পন্ন শেষে ভিকটিমকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি সুজন ও সম্পাদক খোকন

নিজস্ব প্রতিবেদক : ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ^ শান্তির দর্শন’ ‘জনগণের ক্ষমতায়ন সুদৃঢ় করাই আমাদের অঙ্গিকার’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, পৌর ০৪ নং ওয়ার্ড যুবলীগের দ্বি বার্ষিক সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ মাঠে ৪নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক মো. আক্তারুজ্জামান সুজনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন প্রমুখ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ তুহিনুর রহমান তুহিন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম প্রমুখ। সম্মেলনে ৪নং ওয়ার্ড যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়- এ কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান সুজন ও সাধারণ সম্পাদক মোমীন গাজী খোকন। এসময় পৌর যুবলীগের সহ সভাপতি হিসেবে শেখ জিয়াউল হক বনির নাম ঘোষণা করেন জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান। সম্মেলনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুর সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ তাওহিদ হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কুখরালী মসজিদে আমের চারা রোপণ

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড এর কুখরালী দ. পাড়া জামে মসজিদের জমিতে আম গাছের চারা রোপন উদ্বোধন করলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মো. তাসকিন আহম্মেদ চিশতি কুখরালী দ. পাড়া মসজিদের আড়াই বিঘা জমিতে ১৫০টি হিমসাগর ও গোবিন্দ ভোগ, আমের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড কান্সিলর আলহাজ্ব মো. শহিদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন কুখরালী দঃ পাডা জামে মসজিদ কমিটির সভাপতি আশরাফুরজ্জামান বাবু, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, কুখরালী দ. পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. আলাউদ্দিন, মো. আব্দুল মুমিন, মুনজুরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. আব্দুর রহিম, রাসেল রানা, ইমরান, রাজু, আরিজুল, সাজু প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঠিকাদার ইমান আলীর মৃত্যু ও দাফন: পাওনাদারদের হায়! হায়!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার বিশিষ্ট ঠিকাদার ইমান আলী আর নেই। তিনি শুক্রবার বিকাল ৩টায় খুলনা নারগিস মেমোরিয়াল ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি– রাজিউন)। তিনি ইটাগাছা এলাকার মৃত মাদার আলীর ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি ২ ছেলে ও ২ কন্যাসহ অশংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, ইমান আলীর মৃত্যুর খবর শুনে বহু পাওনাদার হায় হায় করছেন! তার জানাযা স্থলেই ৮জন পাওনাদার হাজির হন বলে একজন পাওনাদার আমাদের জানিয়েছেন। এরকম আরও বহু পাওনাদার রয়েছে যার বহুদিন থেকে ইমান আলীর সাথে কোন যোগাযোগ স্থাপন করতে পারছিলেন না। এমনকি তাদেরকে তার মৃত্যুর খবরও জানানো হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্ব একাদশকে হারিয়ে পাকিস্তানের সিরিজ জয়

বিশ্ব একাদশকে ৩৩ রানে হারিয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে নিল পাকিস্তান। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৩৩ রানে হেরেছে বিশ্ব একাদশ।
ফলে, ২-১ এ সিরিজ জিতলো স্বাগতিক পাকিস্তান।

বিশ্ব একাদশের ওপেনার তামিম প্রথম ম্যাচে ১৮, দ্বিতীয় ম্যাচে ২৩ আর শেষ ম্যাচে করেন ১৪ রান।

আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ওপেনিং জুটিতে আসে ৬১ রান। ওপেনার ফখর জামান ব্যক্তিগত ২৭ রান করে বিদায় নেন। ইনফর্ম ব্যাটসম্যান ওপেনার আহমেদ শেহজাদ আর দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম দলকে সামনে দিকে টেনে নেন। ১০২ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৬৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। আউট হওয়ার আগে শেহজাদের ব্যাট থেকে আসে ৮৯ রান। তার ৫৫ বলের ইনিংসে ছিল ৮টি চার আর ৩টি ছক্কার মার।

বাবর আজম ৩১ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৮ রান। শোয়েব মালিক ৭ বলে দুটি ছক্কায় করেন অপরাজিত ১৭ রান। বিশ্ব একাদশের থিসারা পেরেরা দুটি উইকেট নিলেও আর কোনো বোলার উইকেট পাননি। প্রথম দুটি উইকেট ছিল রান আউট।

১৮৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার হাশিম আমলা এবং তামিম ইকবাল। তামিম ১০ বলে তিনটি বাউন্ডারিতে ১৪ রান করে উসমান খানের বলে বোল্ড হন। আরেক ওপেনার হাশিম আমলা ১২ বলে চারটি বাউন্ডারিতে করেন ২১ রান। বেন কাটিং ৫, দলপতি ডু প্লেসিস ১৩, জর্জ বেইলি ৩ রান করলেও ব্যাটে ঝড় তুলেছিলেন থিসারা পেরেরা। ১৩ বলে দুটি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকিয়ে ৩২ রান করেন এই লঙ্কান।

ডেভিড মিলার ২৯ বলে ৩২ আর ড্যারেন স্যামি ২৪ বলে ২৪ রান করলেও দলের জয় নিশ্চিত করতে পারেনি। স্যামি অপরাজিত থাকেন। পাকিস্তানের হাসান আলি দুটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, উসমান খান এবং রুম্মন রইস।

এর আগে প্রথম ম্যাচে সরফরাজ-বাবর-ফখর-মালিকদের নিয়ে সাজানো পাকিস্তানের বিপক্ষে ২০ রানে হেরেছিল বিশ্ব একাদশ। ১-০ তে লিড পেয়েছিল পাকিস্তান।

তবে, ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় তামিম-ডু প্লেসিস-তাহির-মিলার-আমলাদের বিশ্ব একাদশ। সমতায় (১-১) ফিরতে বিশ্ব একাদশের টার্গেট ছিল ১৭৫ রান। ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ৭ উইকেটের জয় পায় তামিমরা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান ১৭৪ রান সংগ্রহ করে। জবাবে, ১৯.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে বিশ্ব একাদশ।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি তিনটি ম্যাচকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিয়েছে।

বিশ্ব একাদশ: তামিম ইকবাল, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জর্জ বেইলি, ডেভিড মিলার, থিসারা পেরেরা, ড্যারেন স্যামি, বেন কাটিং, স্যামুয়েল বদ্রি, মরনে মরকেল, ইমরান তাহির।

পাকিস্তান একাদশ: ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হাসান আলী, উসমান খান, রুম্মন রইস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারের হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ড্রোন ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন, কড়া প্রতিবাদ

মিয়ানমারের হেলিকপ্টার এবং সেনাবাহিনীর ড্রোন ফের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ শুক্রবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সরকারি তথ্য বিবরণীতে (হ্যান্ডআউট) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মিয়ানমারের হেলিকপ্টার ও সেনাবাহিনীর ড্রোন ফের ১০, ১২ এবং ১৪ সেপ্টেম্বর বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। বাংলাদেশ এ ঘটনার কড়া প্রতিবাদ জানাচ্ছে।

সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে শার্জ ডি অ্যাফেয়ার্সকে প্রতিবাদ চিঠি দেওয়া হয়।

এর আগে গত ২৫ আগস্টের পর থেকে কয়েকবার মিয়ানমারের ড্রোন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ। সেই সময় রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই দাবি জানানো হয়। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে উল্লেখ করে বাংলাদেশ।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৪ আগস্ট কয়েকটি সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest