সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা-৪ আসনের এমপি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে অবাঞ্চিত ঘোষনাসাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল:  ব্ল্যাকমেইল করার অভিযোগ সাতক্ষীরা জেলার জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট নিরসনে করনীয় শীর্ষক গণতান্ত্রিক সংলাপসাতক্ষীরায় প্রাথমিক ছাত্রীর মরদেহ উদ্ধার: জনরোষে অভিযুক্ত নারীর মৃত্যুআশাশুনিতে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতারদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাতক্ষীরার সন্তান সাইদুর রহমানসাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনাসাতক্ষীরায় মৎস্যঘের থেকে এক যুবকের মরদেহ উদ্ধার: পরিবারের দাবি হত্যাসাতক্ষীরায় ফাইনাল খেলা দেখে ফেরার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যুসাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: তিন প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা

শিশু অধিকার প্রতিষ্ঠায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার শিশু অধিকার প্রতিষ্ঠায় শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে সামাজিক জবাবদিহিতা কার্যক্রমের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাতক্ষীরা এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সাতক্ষীরা। তিনি বলেন, আমাদের আজকের আলোচনা অনেক কিছু জাগ্রত করেছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্য বলেন প্রতিটি অভিভাবকদের মোবাইল নাম্বার রাখতে হবে এবং নিয়মিত যোগাযোগ করতে হবে, যাতে শিশুদের ভিতরে যে অপরাধ প্রবণতা আছে সেটা কমে যায়। পূর্বে আমরা শিক্ষকদের দেখলে সম্মান করতাম, বাজারে দেখলে দোকানের আড়ালে চলে যেতাম কিন্তু এখন শিক্ষার্থীরা হোন্ডায় যায় তারপর শিক্ষকদের চিনতে পারে না। এই নৈতিকতার শিক্ষাও শিশুদের দিতে হবে। তিনি শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশ্য আরও বলেন আপনারা বেতন পাচ্ছেন জনগনের ট্যাক্সের টাকায়, তাই কোন কিছু অবহেলায় নষ্ট হয়ে যাবে সেটা হবে কেন ? সামান্য টাকার জন্যকোন কিছু নষ্ট হয়ে গেলে আপনারা তা নিজেরা মেরামত করতে পারেন। তিনি আরো বলেন, এনজিওগুলো একটু সার্পোট দিবে কিন্তু আপনাদের নিজ দায়িত্বে স্কুল ও কমিউনিটি ক্লিনিকের সমস্যাগুলো সমাধান করতে হবে। এছাড়া তিনি বলেন, আপনারা নিজ দায়িত্বে একটি স্কুলকে মডেল করেন এবং এরকম প্রতিজ্ঞাবদ্ধ হন।
এছাড়া বক্তব্য রাখেন এস এম ছায়েদুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ডা: মো: আব্দুল লতিফ, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দেবহাটা, প্রণব কুমার মল্লিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, দেবহাটা, বৃষ্টি সরকার, শিশু প্রতিনিধি, দেবীশহর গার্লস হাইস্কুল। এছাড়া উপস্থিত ছিলেন অলোক কুমার তরফদার, সহ: জেলা শিক্ষা অফিসার, সাতক্ষীরা, মো: সোহাগ হোসেন, সহ: উপজেলা শিক্ষা কর্মকর্তা, দেবহাটা, মো: আজিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক, দেবহাটা, অনিমা সিংহ, প্রধান শিক্ষক, দেবীশহর গার্লস হাই স্কুল, দেবহাটা, আহসানুর রহমান রাজিব, জেলা প্রতিনিধি, যমুনা টিভি, ব্রেকিং দ্য সাইলেন্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো: শরিফুল ইসলাম, অফিস ইনচার্জ, মো: মনিরুজ্জামান টিটু, সিনিয়র প্রজেক্ট অফিসার ও মো: জাহাঙ্গীর আলম, মিল এন্ড ডকুমেন্টেশন অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিটু’র পিতা-মাতার জন্য দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় মীর হাবিবুর রহমান বিটু’র পিতা ও মাতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর শহরের মুন্সিপাড়াস্থ নতুন বাসভবনে মীর হাবিবুর রহমান বিটু’র পিতা মরহুম আকরাম আলী ও মাতা মরহুমা লুৎফুন্নেছার রুহের মাগফিরাত কামনা নতুন ঘরে গৃহ প্রবেশ উপলক্ষে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, সৈয়দ নাজমুল হক বকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মুসুল্লী ও আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ সামছুদ্দিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
নদার্ন ইউনিভার্সিটি খুলনায় শুদ্ধ ইংরেজি উচ্চারণের উপর কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : নের্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনা এর ইংরেজি বিভাগারে আয়োজনে শুদ্ধ ইংরেজি উচ্চারণের উপরে আজ ১৬ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অডিটেডিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সদন বিতরন করেন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর এ.বি.এম রাশিদুজ্জামান সে সময় তিনি বলেন, উচ্চ শিক্ষা এবং দৈনন্দিন যোগাযোগের জন্য দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে শুদ্ধ ভাবে ইংরেজি বলার বিকল্প নাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আব্দুর রউফ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জনাব এস.এম. মনিরুল ইসলাম, সিনিয়র সহকারি পরিচালক ড. মো: আলাউদ্দীন। দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ইংরেজি ধ্বনি বিজ্ঞানের উপর সহজ কৌশল আলোচনা করেন মো: মোজ্জাফ্ফার হোসেন, বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ এনইউবিটি খুলনা।
এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ ইংরেজি ধ্বনি বিজ্ঞানের আরো কিছু কৌশল শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। ওয়ার্কশপটিতে বিভিন্ন বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের উদ্বোধন

কালিগঞ্জ ব্যুরো : বিশুদ্ধ পানি, উন্নত জীবন এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার সংলগ্ম মোড়ল পাড়ার গ্রামবাসিদের নিরাপদ পানির প্লান্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মৌতলা ইউনিয়ন পরিষদের আয়োজনে, ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় উক্ত পানি প্লান্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফিজ উদ্দীন বাবু, রবিউল ইসলাম, মশিউর রহমান পলাশ, রাজিয়া পারভীন, হামিদা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের ইউএফ গুলশান আরা সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। ঢাকা আহছানিয়া মিশনের ওয়াশ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আক্তার হোসেন বলেন ¯্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা, এই মুলমন্ত্রকে গুরুত্ব দিয়ে আহছানিয়া মিশন নিরাপদ পানির প্লান্ট স্থাপন করে একটি যুগান্তকারী কাজ করছে। এই পানির প্লান্ট থেকে প্রতি ঘন্টায় ১ হাজার লিটার পানি উৎপাদন করা সম্ভব হবে। এই এলাকার মানুষ বিশুদ্ধ খাবার পানি পান করে রোগ জীবানু থেকে মুক্ত থাকবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাটকেলঘাটার মাদক ব্যবসায়ী মঞ্জু আবারো আটক

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় মাদক ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জু মাদক ব্যবসায় তিন মাস সাজা ভোগের পর বাইরে এসে প্রকাশ্যে গাঁজা, ইয়াবা বিক্রিকালে পুলিশের হাতে আটক হয়েছে।
সূত্র জানায়, পাটকেলঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়কাশিপুর গ্রামের জাফর শেখের পুত্র মঞ্জুরুল ইসলাম মঞ্জু (২৫) পারকুমিরা পদ্মরানী মাঠের পাশেই একটি নির্জন জায়গায় ইয়াবা ও গাঁজাসহ তাকে আটক করে। পরে তার শরিরের বিভিন্ন জায়গায় তল্লাসী চালিয়ে ৫পিচ ইয়াবা ও ৬ পুরিয়া গাঁজা সহ তাকে পুলিশ আটক করে। এর আগে গত ৪ মাস আগে পুলিশ মাদকসহ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠায় বিচারক। ৩ মাস কারাভোগের পরে বের হয়ে পূনরায় মাদকের ব্যবসা করার সময় আবারো হাতেনাতে ধরা খেয়ে পুলিশের খাঁচায় বন্দী হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমাবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিয়ার রহমান, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, রেজওয়ানুল কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ “অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জমিজমা সংক্রান্ত বিরোধ: একই পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৩জন কে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুরে সদর উপজেলার শ্রীরামপুর চৌকিদার পাড়ায় এঘটনা ঘটে।
এঘটনায় ভুক্তভোগী ফিরোজা বেগম বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, শ্রীরামপুর চৌকিদারপাড়া এলাকার আব্দুল গফুর তরফদারের সাথে এজমালি সম্পত্তি নিয়ে একই এলাকার মৃত জহির উদ্দীন তরফদারের পুত্র আব্দুর রশিদ তরফদারের সাথে বিরোধী চলে আসছিল। এ সূত্র ধরে সোমবার দুপুরে আব্দুর রশিদ তরফদার ও তার দুই পুত্র রেজাউল তরফদার ও তরিকুল তরফদার আকষ্মিকভাবে গফুরের বাড়িতে প্রবেশ করে তাকে বেধড়ক মারপিট করতে থাকে। এসময় তার ছেলে ইউনুস ও স্ত্রী ফিরোজা বেগম এগিয়ে আসলে তাদের কেউ মারপিট করে গুরুতর জখম করে এবং ফিরোজা বেগমের কাপড় চোপড় টেনে শ্লীলতাহানি ঘটায়। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে হামলাকারীরা হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া হামলাকারী রেজাউল তরফদার তাদেরকে হত্যাসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ফিরোজা বেগম।
উল্লেখ্য, হামলাকারী রেজাউলের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গত ২০১৫ সালের ১৫ আগস্ট আবুল নামের এক ব্যক্তি মারপিট করে টাকা ছিনিয়ে এন রেজাউল। এঘটনায় আবুল হোসেন বাদি হয়ে সদর থানা একটি মামলা দায়ের করেন। উক্ত রেজাউল গংদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জেলা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ফিরোজা বেগম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার উন্নয়নের রুপকার ডা. রুহুল হক এমপি

শাকিলা ইসলাম জুঁই : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের একটানা এই ৮ বছরে সাতক্ষীরায় যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতার পরবর্তী ৪০ বছরে বিগত সরকারের সময়ে আগে কোন দিন সাতক্ষীরায় হয়নি। আর এসব উন্নয়নের মধ্যে উল্লেখ্যযোগ্য সেবা দানকারি সরকারি প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। যেটি স্থাপিত হয়েছে সাতক্ষীরা শহরের উপকন্ঠে বাকাল ব্রিজ এলাকায়। আর এই প্রতিষ্ঠান স্থাপনের মূল উদ্যোক্তা দক্ষিণবঙ্গের কৃতিসন্তান সাতক্ষীরা-৩ আসনের এমপি দেশবরেণ্য শৈল চিকিৎসক ডা: আ.ফ.ম রুহুল হক। তিনি নবম জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সফল মন্ত্রী থাকাকালীন অবস্থায় তার একক প্রচেষ্ঠায় ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একান্ত আগ্রহে মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। শুধু মেডিকেল কলেজ নয় সাতক্ষীরা ৫০ শয্যা সদর হাসপাতালকে উন্নয়ত করে ২৫০ শয্যা হাসপাতালে রুপান্তির করেছন রুহুল হক এমপি। সাতটি উপজেলা কমপ্লেক্সকে অবকাঠামো উন্নয়নসহ নতুন নতুন অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জম দিয়ে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের চিকিৎসাসেবার মান উন্নয়ন করেছেন ডা: আ.ফ.ম রুহুল হক। সাতক্ষীরায় সবচেয়ে রাজস্ব দানকারী প্রতিষ্ঠান ভোমরা স্থল বন্দর। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ভোমরা সুল্ক স্টেশনটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রুপান্তরিত করেছে পূর্ণাঙ্গ বন্দরে। যার ফলে দক্ষিণবঙ্গে ব্যবসা-বাণিজ্যের দোয়ার খুলে গেছে। এখান থেকে সরকার প্রতিবছর ৩’শ থেকে ৪’শ কোটি টাকা রাজস্ব আদায় করছেন। এছাড়া শত শত ব্যবসায়ী ও স্থানীয়ভাবে ৫থেকে ৬ হাজার শ্রমিকের আত্মকর্মসংস্থান হয়েছে। সাতক্ষীরা শহরকে জানজট মুক্ত করতে ৮৪ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে। যেটি মেডিকেল কলেজ থেকে কাশেমপুর লাবসা হয়ে বিনেরপোতা বিসিক শিল্পনগরীর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গিয়ে মিশেছে। এই বাইপাস সড়টি নির্মাণের ক্ষেত্রে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান ও ডা: আ.ফ.ম রুহুল হক এমপির প্রচেষ্টায় কাজটি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া আ.ফ.ম রুহুল হক এমপি তার নির্বাচনী এলাকা দেবহাটা-কালিগঞ্জ ও আশাশুনিতে রাস্তা-ঘাট-ব্রিজ, কালভাট, অডিটোরিয়াম, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, সাইক্লোন সেল্টার নির্মান, কপোতক্ষ ও খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কারসহ শত শত কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। এলাকার বেকার শিক্ষিত যুবকদের স্বাস্থ্য, শিক্ষা, পুলিশ বাহিনীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরে চাকরি দিয়ে তাদের বেকারত্ব দুর করে কর্মসংস্থান সৃষ্টি করেছেন। এছাড়া সুন্দরবন সংলগ্ন উপকুলীয় উপজেলা আশাশুনির খাজরা, প্রতাপনগর, শ্রীউলা, খাজরারসহ বিভিন্ন এলাকার মানুষের ঝড় জলোচ্ছাস থেকে আশ্রয় নেওয়ার জন্য তৈরি করেছেন সাইক্লোন সেল্টার। আশাশুনিতে তৈরি করেছেন ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। বিদ্যুতের আলোয় আলোকিত করেছেন দেশ বরণ্য ক্রিকেটার সৈম্য সরকারের গ্রামের বাড়ি। একই সাথে আলোকিত করেছেন গাবতলা, মহিষাডাঙ্গা, বাইনতলা,বলাবাড়িয়া,পুইজালাসহ বহু গ্রাম। যে সমস্ত গ্রামে স্বাধীনতার পরবর্তী ৪০ বছরের মধ্যে অন্যকোন সরকারের আমলে বিদ্যুতের আলো পৌছায়নি। এছাড়া কাটাকাটি ইউনিয়নের মরিচচাপ নদীর উপর তেঁতুলিয়া ব্রিজ, খোলপেটুয়া নদীর উপর মানিকখালি ব্রিজ নির্মান করেছেন। এছাড়া বড়দলে কপোতাক্ষ নদের উপর নির্মিত ব্রিজের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হাজার কোটি টাকা ব্যয়ে অল্প সময়ের মধ্যে এসমস্ত ব্রিজ নির্মাণ করে দক্ষিনের দুর্গম এলাকাকে জেলা শহরের সাথে যোগাযোগের সেতু বন্ধন হিসাবে গড়ে তুলে শেখ হাসিনার সরকারকে আশাশুনি প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের কাছে মাথা উচুকরে দাঁড়াবার প্লাটফর্ম তৈরি করে দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য ডা. আ. ফ. ম রুহুল হক এমপি। বর্তমানে তিনি তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত মন্ত্রনালয়ের সংসদিয় কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
এদিকে ঘোলা হতে আশাশুনি সড়কের কাপেটিং এর নির্মাণ কাজ চলমান রয়েছে। কালিগঞ্জের চম্পাফুল ও আশাশুনির দরগাপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণ করে মানব সেবার নতুন দিগন্ত উন্মচিত করেছেন। যা আগে কখনো দক্ষিণের উপজেলা আশাশুনি-কালিগঞ্জের মানুষ মানব কল্যাণের এই দৃষ্টান্ত মা ও শিশুদের এই হাসপাতালের কথা কল্পনা করতে পারেনি। প্রফেসর ডা. রুহুল হক শুধু স্বাস্থ্য সেবা, ব্রিজ-কলভার্ট, রাস্তা ঘাটের উন্নয়ন কেরে ক্ষ্যান্ত হননি। আশাশুনি কলেজকে সরকারি করণসহ বহুতল ভবন নির্মাণ করে শিক্ষাখাতের প্রসার ঘটিয়েছেন। এছাড়া কালিগঞ্জ উপজেলার নলতায় অডিটোরিয়াম নির্মাণ করেছেন, গড়ে তুলেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল এ্যন্সিস্ট্যান্ট ট্রেনিংস্কুল, শিক্ষার্থীদের হোস্টেল, অফিসার্স কোয়াটার। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ নির্মাণসহ অসখ্য প্রতিষ্ঠানের অবকাঠানো নির্মাণ কাজ করেছেন। এছাড়া মসজিদ, মন্দির, মাদ্রাসার উন্নয়ন কাজ করে রুহুল হক নিজ এলাকার মানুষের কাছে উন্নয়নের ভাগ্য দেবতা হিসাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। যে কারণে ডা: আ. ফ. ম রুহুল হক এমপিকে আবার মন্ত্রী হিসাবে দেখতে চায় সাতক্ষীরার আপামর জনগণ। সে কারণে আগামী সংসদ নির্বাচনে আবারও দলীয় মনোনয়ন দিতে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ডিজিটাল বাংলাদেশের রুপকার বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করেছেন সাতক্ষীরা জেলার মানুষ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest