অ্যাগুয়েরার হ্যাটট্রিকে ম্যানসিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরার হ্যাটট্রিক নৈপুণ্যে ওয়াটফোর্ডকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিক ওয়াটফোর্ডকে স্বস্তি দেয়নি ম্যানসিটি। খেলার ২৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন অ্যাগুয়েরা। দলের দ্বিতীয় ও নিজের দ্বিতীয় গোলটি আর্জেন্টাইন এই তারকা করেন খেলার ৩১তম মিনিটে। এর ৬ মিনিট পর ব্রাজিলের জেসুস নিজের প্রথম আর দলের তৃতীয় গোলটি করলে ওয়াটফোর্ড এক রকম ম্যাচ থেকে ছিটকে পড়ে।

৩-০ গোলে এগিয়ে থাকা ম্যানসিটির গোল উৎসবে যোগ দেন আরেক আর্জেন্টাইন অটামেন্ডি। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন তিনি। খেলার ৮১ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আগুয়েরো। ফলে, ৫-০ গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

খেলার ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে দলের ষষ্ঠ গোলটি করেন স্টারলিং। ৬-০ গোলে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে সিটিজেনরা।

৫ ম্যাচ খেলে চারটিতে জয় আর একটিতে ড্র করা ম্যানসিটির পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৩। লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে দলটি। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। এদিকে, প্রথম হারের স্বাদ পেল ৮ পয়েন্ট পাওয়া ওয়াটফোর্ড।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

৪৩ দিনের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেন তারা।

এই সফরে দুই ভাগে দক্ষিণ আফ্রিকায় যাবে মুশফিকরা। প্রথমভাগে টেস্ট স্কোয়াডে যারা রয়েছেন শুধু তারাই যাবেন। পরবর্তীতে ওয়ানডে ও টি২০ দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকায় যাবেন।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচও খেলবে। ঘোষিত দলে নতুন করে স্থান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।

দলের অন্যরা হলেন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

তবে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়ার কারণে দলের সঙ্গে রওনা হননি ওপেনার তামিম ইকবাল। আর সাকিব আল হাসান বিশ্রামের জন্য ছুটির আবেদন করায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারবেন। এ সফরে ৪৩ দিন দক্ষিণ আফ্রিকায় থাকবেন মুশফিকরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মিয়ানমারে অস্ত্র বিক্রিতে শীর্ষ ৫ দেশ!

রোহিঙ্গাদের উপর মিয়ানমারে সামরিক বাহিনী চালাচ্ছে জাতিগত নিধন ও নৃশংস হত্যাযজ্ঞ। আর এ হত্যাযজ্ঞে তারা ব্যবহার করছে নানা ধরনের অস্ত্রসস্ত্র।
অথচ একবিংশ শতাব্দীর আগেও সামরিক শক্তিতে অনেক পিছিয়ে ছিল মিয়ানমার।

১৯৯০ সালের পর থেকেই ক্রমশ সামরিক অস্ত্রে বলিয়ান ওঠে মিয়ানমার সামরিক জান্তা। মালিক হয়ে ওঠে যুদ্ধবিমান, মিসাইল, সামরিক যানসহ বিভিন্ন অত্যাধুনিক মারণাস্ত্রের। এর পর থেকে দেশটি তাদের মোট জাতীয় বাজেটের এক-চতুর্থাংশ ব্যয় করে সামরিক বাহিনীর পেছনে মিয়ানমার। দীর্ঘদিনের এই খরচে দেশটির সেনাবাহিনীকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় বৃহৎ শক্তিতে পরিণত করেছে।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের (এসআইপিআরপি) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রেতাদের নাম তুলে ধরা হয়।

এতে দেখা যায়, ১৯৯০ সালের পর থেকে মিয়ানমারে সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করেছে চীন। তারা ১২০টি যুদ্ধবিমান, ৬৯৬ সাঁজোয়া যান, ১২৫ কামান, ১০২৯ মিসাইল, ২১টি নৌ-জাহাজসহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে।

এর পরেই বেশি অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। তারা ৬৪টি যুদ্ধবিমান, ১০০ কামান ও ২৯৭১টি মিসাইলসহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে।

মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রিতে ভারতও এগিয়ে গেছে। যুদ্ধবিমান, কামান, নৌ-জাহাজসহ সেকেন্ডহ্যান্ড অস্ত্রশস্ত্র বিক্রি করে দেশটি।

ইসরাইল মিয়ানমারের কাছে অনেক আগে থেকেই অস্ত্র বিক্রি করে আসছে। তারা সাঁজোয়া যান, কামানসহ বিভিন্ন মারণাস্ত্র বিক্রি করছে সামরিক জান্তার কাছে। এ ছাড়া তারা মিয়ানমারের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে।

এ ছাড়া ইউক্রেন ও সার্বিয়া মিয়ানমারে অস্ত্র বিক্রি করে থাকে। ইউরোপের কিছু দেশ জার্মানি, পোল্যান্ড, সুইজারল্যান্ডও মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অস্ত্র বিক্রি করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্বর্গ থেকে নেমে আসা রঙিন নদী!(ভিডিও)

রঙিন নদী! শুনে হয়তো অবাক হবেন! হ্যাঁ, এমনি এক নদী আছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। নাম কানো ক্রিসটেলস।
এটা যেনতেন নদী নয়। এটাকে বলা হয়ে থাকে ‘স্বর্গ থেকে নেমে আসা নদী, তরল রংধনুর নদী ও পৃথিবীর সবচেয়ে রঙিন নদী। ’ আসলেই রঙের মেলা এখানে। যেটাকে রঙের স্বর্গ বলা হয়। প্রকৃতির গুপ্তধনে সমৃদ্ধ এক নদী।

যে নদীটি কেবল একটি কিংবা দুটি রঙে রঙিন নয়, পাঁচ-পাঁচটি দর্শনীয় রঙে রঙিন। জীব-বৈচিত্র্যে ভরপুর আর সৌন্দর্যে পরিপূর্ণ। যেটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা তার নিপুণ হাতে পৃথিবীর এক কোণে রঙ ঢেলে সাজিয়েছেন নদীটিকে।

নদীটি পাহাড় থেকে উৎপন্ন হয়ে ১০০ কিলোমিটার বয়ে গেছে। বছরের বেশিরভাগ সময় নদীটি স্বাভাবিক। তখন আর দশটি পাহাড়ি নদীর মতো ধূসর পাথরের তলদেশ, শান্ত পানি ও পরিষ্কার স্রোত থাকে।

তবে শুষ্ক মৌসুম শেষে বর্ষা মৌসুমে (জুলাই-নভেম্বর) পাঁচটি রঙে রঙিন হয়ে ওঠে। তখন নদীর তলদেশে লাল লতা-গুল্মের মতো তরল পদার্থ, যেটা নদীর স্রোতের সঙ্গে দুলতে থাকে।

তার সঙ্গে কিছু পাথরের গায়ে জমে থাকা সবুজ শ্যাওলার আবরণ, কালচে পাথরের রঙ, হলুদ বালু ও ঝিলমিল স্বচ্ছ পানির নীলাভ আভা (নীল রঙ), যা স্বর্গীয় সৌন্দর্য ফুটিয়ে তোলে সেখানে। যেখানে স্রোত বেশি সেখানে লাল রঙের গুল্ম জাতীয় পদার্থটি পাথরের গায়ে সবচেয়ে বেশি দেখা যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কিডনি ভাল রাখে এলাচি!

খাবারে স্বাদ ও সুগন্ধের যোগ করার পাশাপাশি স্বাস্থ্যের নানা উপকার করে। শরীরে চর্বি কমানোর সক্ষমতা যুক্ত করে এই মসলা। হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এলাচি।

এলাচগুঁড়ো ওজন কমানোর পাশাপাশি শরীরের ক্ষতিকর চর্বি কমাতে ও অস্বাস্থ্যকর কোলস্টেরলের মাত্রা কমিয়ে ফেলতে পারে। গবেষকেরা বলছেন, যদিও ওজন কমানোর প্রক্রিয়াটি খুব সহজ নয়, তবে সঠিক ডায়েট প্রক্রিয়ায় এলাচি গুঁড়ো যোগ করে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলা যায়। নিয়মিত এলাচি খাওয়ার যত স্বাস্থ্য উপকারিতাঃ-

১। মুখের দুর্গন্ধ দূর করেঃ
নিঃশ্বাসের সাথে যদি আপনার দুর্গন্ধ থাকে তাহলে এলাচি ব্যবহার করে দেখুন। এটি ব্যাকটেরিয়া নাশক উপাদানে ভরপুর থাকে বলে দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এলাচি বীজের তেল ও নিঃশ্বাসের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে।

২। কিডনি ভাল রাখেঃ
এলাচ কিডনির জন্য ভালো, কারণ এটি ব্লাড প্রেশার কমতে সাহায্য করে। এছাড়াও কিডনিতে জমা হওয়া ক্যালসিয়াম ও ইউরিয়া দূর করতেও সাহায্য করে। নিয়মিত এলাচ গ্রহণ করলে বিভিন্ন ধরণের কিডনির সমস্যা, কিডনি পাথর, নেফ্রাইটিস সমস্যা নিরাময়ে কাজ করে।

৩। মাথা ব্যাথা দূর করেঃ
যাঁরা মাথাব্যথার সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এলাচিযুক্ত সবুজ চা দারুণ কাজে লাগতে পারে। গরম-গরম সবুজ চায়ের সঙ্গে এলাচগুঁড়ো মিশিয়ে খেলে বদহজমও দূর হয়।

৪। ক্যান্সার প্রতিরোধকঃ
দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে এলাচ কার্যকরী ভূমিকা পালন করে। এলাচের মধ্যে থাকা ডিউরেটিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সাহায্য করে থাকে। বেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। এলাচ দেহে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা সৃষ্টি করে থাকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভাড়ায় প্রেমিকা: ৫০ টাকায় গল্প ২০০ টাকায় চুমু

৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও।

রাজধানীতে চলছে ভাড়ায় প্রেম। ক্যাটরিনা, মল্লিকা, বিপাশারা অপেক্ষায় থাকে ভাড়াটে প্রেমিকদের জন্য। ঘণ্টা চুক্তিতে চলে তাদের প্রেম। ৫০ টাকায় গল্প করা, ১০০ টাকায় হাত ধরা ও চুমুতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। টাকার পরিমাণ বাড়লে মিলবে অন্তরঙ্গ হওয়ার সুযোগও।

এ প্রেমের ‘বাজার’ রাজধানীর পার্ক, সিনেমা হল ও বিনোদন কেন্দ্র ঘিরে। ৪০০ থেকে ৫০০ টাকায় মিলে সিনেমা হলের আড়াই ঘণ্টার প্রেম। এ সময়ের মধ্যে প্রেমিকার সঙ্গে বলা যাবে যে কোনো কথা; প্রেমিকা উত্তর দিতেও বাধ্য। বিছানায় যাওয়া ছাড়া যে কোনো আবদার মেটাবে ওই তরুণী।

খোঁজ নিয়ে জানা গেছে, এটা ভ্রাম্যমাণ পতিতাদের রোজগারের নতুন কৌশল। এদের ভাড়াটে প্রেমিকা বলা হয়। তবে, পতিতাদের সবাই ভাড়াটে প্রেমিকা হতে পারেন না। এর জন্য ফর্সা গায়ের রঙ, বয়স কম (ত্রিশের মধ্যে) ও ছিমছাম শরীরের অধিকারী হতে হয়।

রাজধানীতে বাস করা বিভিন্ন পেশায় জড়িত ব্যাচেলররা এসব প্রেমিকাদের ভাড়া করে থাকেন। কলেজ-বিশ্ববিদ্যালয়ের কিছু তরুণও ভাড়াটে প্রেমিকাদের নিয়ে পার্ক-বিনোদন কেন্দ্রে ঘুরেন। তবে ভাড়াটে প্রেমিকাদের সিনেমা হলের সামনেই বেশি দেখা যায়। ভাড়াকারীরা এদের সঙ্গে বসিয়ে সিনেমা দেখেন, জড়িয়ে ধরেন, চুমু খান, কথা বলা ও খুনসুটি পর্যাযের সবই করেন। পাশে বসা তরুণীর তাতে দ্বিমত নেই। কারণ এটাই তার কাজ। এ কাজেই জন্যই তিনি টাকা নেন।

বিস্ময়ের ব্যাপার, রাজধানীতে পড়াশোনা করতে আসা দরিদ্র পরিবারের কিছু তরুণী অর্থের অভাবে পার্টটাইম হিসেবে এ কাজ করছেন। এমনই এক দরিদ্র পরিবারের মেয়ে বন্যা (ছদ্মনাম ব্যবহার হলো) সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বেশ সুন্দরী, রাজধানীর একটি কলেজে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার ভাষ্য, ভাই আমার নামটা প্রকাশ করবেন না। আমি খুবই দরিদ্র পরিবারের মেয়ে। আমার এক বান্ধবী এ কাজ ধরিয়ে দিয়েছে। বছরখানেক ধরে করছি, আমি পেশাদার না। শুধু টাকার জন্য এখানে আসি। এখনো কারো কাছে সতীত্ব হারায়নি। মাসে দশ-বারো দিন এ কাজ করি, সেটা দিয়েই আমার পুরো মাসের সব খরচ চলে জানালেন, তিনিই একা নন, তার মতো এ কাজে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন। তিনি তাদের অনেককে চেনেনও।

রাজধানীর যে সিনেমা হলগুলোর সামনে ভাড়াটে প্রেমিকাদের বেশি দেখা যায়, তার মধ্যে টিকাটুলির অভিসার সিনেমা হল অন্যতম। অভিসারের কাছেই মধুমিতা সিনেমা হল, সেখানেও একই অবস্থা। অভিসার সিনেমা হলের সামনে প্রায় সর্বক্ষণ থাকেন ভ্রাম্যমাণ কোনো না কোনো পতিতা। পতিতা হলেও এদের কাজ অন্যসব পতিতাদের চেয়ে আলাদা। সিনেমা হলের ভেতর পুরুষদের প্রেমিকার মতো সময় দেবে- এমন চুক্তিতে আড়াই ঘণ্টার প্রেম নিবেদনে প্রেমিক হিসেবে খদ্দেরকে গুনতে হবে ৪০০ থেকে ৬০০ টাকা। ভ্রাম্যমাণ এসব প্রেমিকার সঙ্গে ছবি দেখার আগ্রহ কম নয়- এমনটা দেখা গেল শুক্রবার বিকেলে অভিসার হলের সামনে। খদ্দের হিসেবে যারা ঢুকেন, তাদের বেশিরভাগই নিম্ন-আয়ের শ্রেণি-পেশার মানুষ। যুবক শ্রেণি বেশি।

টিকাটুলি মোড় থেকে অভিসার যেতেই হাতের ডানে একটি ফুলের দোকান। দোকান ছাড়িয়ে সামনে এগোতেই দেখা মেলে হেব্বি সাজের চার থেকে পাঁচ সদস্যের মেয়ে দল। এদের সবাই ভ্রাম্যমাণ পতিতার মতোই। কিন্তু সিনেমা হলে আড়াই ঘণ্টার প্রেম দেয়ার শর্তেই তারা দাম হাঁকাচ্ছে। আড়াই ঘণ্টার দর-দাম করে সবশেষ ৪০০ হলেই রাজি হবে এ প্রেমিকারা।

উঠতি বয়সের এক যুবককে রাস্তার পাশে দাঁড়ানো মেয়েদের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেল। কিছু সময় পর দেখা গেল- দুজনে সিনেমা হলের দিকে যাচ্ছে, ছেলেটি টিকিট সংগ্রহ করে মেয়েকে নিয়ে হলের ভেতরে ঢুকলো। এমনই আরেক মেয়ের সঙ্গে কথা বলে জানা যায়- তার নাম স্বর্ণা, গ্রামের বাড়ি খুলনা। ছোট বেলায় বাবার দ্বিতীয় বিয়ের কারণে মায়ের কাছে খুব কষ্টে বড় হয়েছেন। বছর সাতেক আগে পরিচিত গ্রামের এক বড় বোনের সঙ্গে ঢাকায় আসে সে।

সিনেমা দেখায় ওই যুবককে সময় দেবে বলে হলে ঢুকেছে স্বর্ণা। আর বাইরে স্বর্ণার অপেক্ষায় প্রতিবেদক। যুবকের পাশে বসে সিনেমা দেখা শেষে বের হন তরুণী। প্রতিবেদককে তিনি বলেন, ঢাকা এসে প্রথমে গার্মেন্টসে কাজ করি। কিন্তু কাজটি অনেক কষ্টের হওয়ায় চাকরি ছেড়ে দিই। পরে এক মেয়ের সঙ্গে এ কাজ শুরু করি।

স্বর্ণা বলেন, ‘আমরা সবাই দুঃখকে ‘জয়’ করতে এ পথের পথিক। আমি আজ এসেই একটা কাজ করেছি। একটু আগে যে মেয়েটি গেল তার নাম অনামিকা। সে ৫০০ টাকা চুক্তিতে গেছে। সেও আমার মতো ছয়-সাত বছর থেকে এ পেশায়।

স্বর্ণা বলেন, এখানে পনেরো-বিশ জনের মতো আছি। সবার নাম তো বলা যাবে না। তবে আমার জানা মতে শিল্পী, সাথী, অনামিকা, স্মৃতি, হাসনা ছাড়াও রয়েছে বিশ জনের মতো। কথা হয় শিল্পীর সঙ্গেও। তিনি বলেন, ‘আমি হল ছাড়াও খদ্দেরের বাসায় যাই। সে ক্ষেত্রে বিল একটু বেশি। অনেকে সিনেমা হলে ভালো লাগলে বাসায় নিয়ে যায় আলাদা চুক্তিতে।’

যাত্রাবাড়ীর বিবির বাগিচা থেকে ছয়টার শো সিনেমা দেখতে আসা এক দর্শনার্থী বলেন, এরা চুক্তিতে সব করে। হলের ভেতর শুধু জড়িয়ে ধরে ছবি দেখা যায়, আবার পরে কোথাও নিতে চাইলে বেশি দাম হাঁকায়, অনেকটা চুক্তির মাঝে ভিন্ন ফাঁদ। তবে ঝামেলা করে না। হলের ভেতর ‘অন্য কিছু’ করা বা কাউকে হেনস্থা করা হল মালিকদের নিষেধ। তাই অন্য ঝামেলায় কম পড়তে হয়।

অভিসার সিনেমা হলের সিট মিস্ত্রি মোস্তফা  বলেন, কোনো ভেজাল মেয়ে হলে ঢুকতে পারে না। আবার ঢুকলেও মানুষের ব্যাপার, আমরা টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিই না।

এ এলাকায় দায়িত্বরত এএসআই মমিনুর  বলেন, আমরা এদের দেখলেই ধাওয়া করি। এরা পুলিশের ভয়ে পালিয়ে যায়। আবার সুযোগ পেলেই আসে। ওসি স্যারের নির্দেশ- এসব মেয়ে যাতে এখানে দাঁড়াতে না পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
উড়ন্ত বিমানে যৌন কর্ম করে ধরা পড়লেন পাইলট

পুরো যাত্রীবাহী বিমান নিয়ে পাইলট যখন আকাশে ছুটে চলছে, তখনকি কল্পনা করা যায় এইরকম একজন দায়িত্বশীল পাইলটই ওই মুহূর্তে কোন অসামাজিক কাজে লিপ্ত আছেন? সম্প্রতি জার্মানির বেশ পরিচিত ‘কন্ডার এয়ারলাইন্স’ এর এক পাইলট উড়ন্ত বিমানে আরেক সহকর্মীর সাথে অসামাজিক যৌনমিলন করেন। বিমানের সেই পাইলট তাদের সেই চরম উত্তেজনা মূলক সেক্স ভিডিওটি ঐ এয়ারলাইন্সের বাকি সহকর্মীদেরও বেশ আগ্রহ সহকারে দেখান।

একপর্যায়ে তাদের এই যৌনমিলনের ভিডিওটি এয়ারলাইন্সের কর্তৃপক্ষের কাছেও চলে যায়। এর পর জার্মানির কন্ডার এয়ারলাইন্সের কর্তৃপক্ষ কঠিন সিদ্ধান্ত নেন, আর যদি তাদের এয়ারলাইন্সের কাউকে এভাবে বিমানের ভেতর কোনো অসামাজিক কর্মকাণ্ড করতে দেখেন তাহলে আইন অনুযায়ী তাকে দু বছরের কারাদণ্ড দেওয়া হবে। জার্মানির কন্ডার এয়ারলাইন্সটি ১৯৫৬ সালে নির্মাণ করা হয়। বর্তমানে এই এয়ারলাইন্সের বিমান, ইউরোপ, আমেরিকা এবং এশিয়া সহ বিশ্বের মোট ৮০টি দেশে ফ্লাই করে।

সূত্র: দ্য সান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রিয়া সেনের যৌন হেনস্থার শিকার অভিনেতা!

বিয়ের আগে যতটা না লাইমলাইটে ছিলেন, বিয়ের পর ততই আলোচিত হচ্ছেন রিয়া সেন। এর প্রধান কারণ ‘রাগিণী এমএমমএস রিটার্নস’ নামের ওয়েব সিরিজ। এতে অসংখ্য যৌন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। কিন্তু এতে অভিনয় করতে গিয়ে নাকি অভিনেতাকে যৌন হেনস্তা করেছেন রিয়া!

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাগিণী এমএমএস রিটার্নসের যে দৃশ্য নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে মুখ খোলেন নিশান্ত মালকানি। তিনি জানান, ওই দৃশ্যের শুটিং-এর আগে রিয়া এসে তাকে বলেন, তার উচিৎ প্যান্টটা নিচে নামিয়ে দেওয়া, যাতে অভিনেতার পশ্চাৎদেশ দেখা যায়। তাতে নাকি মেয়েরা বেশি আকৃষ্ট হবে। ঠিক যেমন জন আব্রাহাম করেছিলেন ‘দোস্তানা’ ছবিতে। তবে রিয়ার ওই কথাটি নেহাত মজা বলেই উড়িয়ে দেন নিশান্ত। কিন্তু হঠাৎ রিয়া একরকম জোর করেই তার প্যান্ট টেনে নামিয়ে দেন। চমকে যান নিশান্ত। রিয়ার এই আচরণ সত্যিই তাকে অবাক করে দেয়।

শুটিং সেটে কোনো অভিনেত্রী কোনো অভিনেতার সঙ্গে এমনটা করছেন, এমন কথা আগে শোনা যায়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest