সর্বশেষ সংবাদ-
তালায় গাঁজা সেবনের সময় আটক দিদার মোড়ল : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডসাতক্ষীরায় পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অবহিতকরণসাতক্ষীরা পৌরসভা কর্তৃক শহরের ফুটপাত থেকে তুলে নিয়ে যাওয়া ফল ও নগদ টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলনদেবহাটায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বিধবা নারীর মাটির ঘর: মানবেতর জীবনজাতীয় প্রতিভা অন্বেষণে মূকাভিনয়ে দেশসেরা সাতক্ষীরার জান্নাতনারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা ও সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠকপদোন্নতি পেয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হলেন আকরামুলচিকিৎসকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শিক্ষক আটকসাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু

সাতক্ষীরায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। আবু আফ্ফান রোজবাবুকে সভাপতি এবং শামীমা পারভীরতœাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেছে কেন্দ্র।
উল্লেখ্য, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি সভা গত ১৭ সেপ্টেম্বর ২০১৭ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পলটু বাসার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সভায় বিগত ২০ বছরে স্বল্প পরিসরেন বিভিন্ন অনুষ্ঠান, মানববন্ধন, সময়ের দাবিতে তাৎক্ষণিক বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় পর্যায়ের সম্মেলনে সফলতার সঙ্গে অংশগ্রহণের জন্য বিগত কার্যনির্বাহী কমিটিকে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পূর্বে কমিটির কয়েকজন সহ-সভাপতি, বিভাগীয় সম্পাদক ও নির্বাহী সদস্যকে স্ব স্ব অবস্থানে রেখে নতুন কমিটির খসড়া প্রস্তাবনা উত্থাপন করেন। তারপর প্রায় ঘন্টা যাবৎ আলোচনা সাপেক্ষে সর্ব-সম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি বরাবর প্রস্তাবনার জন্য এই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়।
গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০টায় ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও যশোর জেলা কমিটির ব্যবস্থাপনায় যশোর শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকের (জাতীয় পর্ষদ) উপস্থিতিতে ‘খুলনা বিভাগীয় সাংস্কৃতিক কর্মী সম্মেলন – ২০১৭’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাতক্ষীরা জোটের প্রস্তাবিত নতুন কমিটির ৯ জন সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। সম্মেলন শুরুর আগেই সাতক্ষীরা জেলার প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক (জাতীয় পর্ষদ) সেলিম শামসুল হুদা চৌধুরীর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে প্রেরণ করা হয়। তিনি পর্যালোচনা সাপেক্ষে ২৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেন।
‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহ-সভাপতি তৃপ্তিমোহন মল্লিক, শহীদুর রহমান, নাসরীন খান লিপি, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, সহ-সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক নাহিদা পারভীন পান্না, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নাট্য সম্পাদক শামীম পারভেজ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, দপ্তর সম্পাদক নয়ন কুমার, নির্বাহী সদস্য পলটু বাসার, এড. আবুল কালাম আজাদ, মনজুরুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, শেখ সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, বরুণ ব্যানার্জী, আখতারুজ্জামান কাজল, দিলরুবা রোজ, শেখ আমিনুর রহমান কাজল, সায়েম ফেরদৌস মিতুল, মনিরুল ইসলাম। নির্বাহী কমিটির পরিচিতি ও কার্যনির্ধারণী প্রথম সভা ২৭ সেপ্টেম্বর ‘খেরো বাড়ি’ পলাশপোলে অনুষ্ঠিত হয়। সভায় বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী চেতনায় বিশ্বাসী জেলার সকল সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভূক্তকরণ ও বিজয়ের মাসে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের কনসার্টে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০, হামলাকারী নিহত

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে একটি কনসার্টে দুর্বৃত্তদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। একজন হামলাকারীই (লোন উলফ) কনসার্টের হামলায় জড়িত বলে দাবি করেছে লাস ভেগাস পুলিশ। হামলার সময়ই ওই সন্দেহভাজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তারা। এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেন লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এসব কথা জানা গেছে।

এই সেই হামলাকারী

সংগীত উৎসবের অংশ হিসেবে লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলা হয়। এক সংবাদ সম্মেলনে লাস ভেগাস পুলিশ জানায়, ৬৪ বছর বয়সী ওই হামলাকারীর নাম স্টিফেন প্যাডক। তিনি একাই হামলা চালিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলে ওই হামলাকারীকে হত্যার পর আর কোনও ঝুঁকির আশঙ্কা করছে না পুলিশ। তারা জানিয়েছে, ‘অন্য কেউ হামলার সঙ্গে জড়িত নয় বলেই আমাদের বিশ্বাস’। পুলিশের ধারণা হামলাকারী কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গেও জড়িত নয়।
উল্লেখ্য, লোন উলফ অর্থ হলো একা একজন ব্যক্তির ‘টার্গেটেড’ কোনও স্থানে গিয়ে আত্মঘাতী হামলা করা। এ ধরনের হামলার কারণে হামলাকারী জীবিত না থাকায় তার কাছ থেকে কোনও তথ্য সংগ্রহ করতে পারেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়।

ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, শত শত গুলি করা হয়েছে। লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়।

এরইমধ্যে অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সন্দেহভাজন বন্দুকধারীর সহযোগী ম্যারিলু ড্যানলির সন্ধানে অভিযান চালানো হচ্ছে। হামলাকারী মান্দালয় বে হোটেলের ৩৩ তলা থেকে গুলি চালিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চিকিৎসায় নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

এ বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের তিন বিজ্ঞানী ও গবেষক। কোষ কীভাবে সময়ের হিসাব করে সেই পদ্ধতি আবিষ্কারের জন্য তাদের এবারের পুরস্কার দেওয়া হয়েছে।

এবারের নোবেলজয়ী বিজ্ঞানীরা হলেন জেফ্রি হল, মাইকেল রসবাশ ও মাইকেল ইয়ং। বাংলাদেশ সময় আজ সোমবার বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের স্টকহোমে নোবেল কমিটি এই তিনজনের নাম ঘোষণা করেন।

নোবেল পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষের ওয়েবসাইট ও টুইটারেও এই খবরটি জানানো হয়েছে।

সুইডেনের নোবেল এসেম্বলির পুরস্কার প্রদানকারী কারোলিনসকা ইনস্টিটিউট জানিয়েছে, চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য নয় মিলিয়ন সুইডিশ ক্রোনা (প্রায় নয় কোটি টাকা)।

নোবেল কমিটির এক সদস্যের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’ জানায়, মানবদেহের কোষ কীভাবে সময় হিসাব করে- তা দেহতত্ত্বের একটি অন্যতম মৌলিক বিষয়। আর মানবদেহের এই অন্তর্নিহিত বিষয়টি আবিষ্কারের কৃতিত্ব এই তিন বিজ্ঞানীর।

ডিনামাইটের আবিষ্কারক ও ব্যবসায়ী স্যার আলফ্রেড বার্নার্ড নোবেল ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রবর্তনের পর থেকেই প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। দুই বিশ্বযুদ্ধের সময়ে কয়েক বছর করে বিরতির পরে চিকিৎসাবিজ্ঞানে এবার পর্যন্ত মোট ১০৮ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সর্বশেষ ২০১৬ সালে জাপানের নাগরিক ইয়োশিনোরি ওহসুমি চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় পাকুড়িয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও তালা উপজেলা খেশরা ইউনিয়নে পাকুড়িয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কপোতাক্ষ মৎস্য সমবায় সমিতির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হাজারো দর্শনার্থী নৌকা বাইচ দেখার জন্য পাকুড়িয়া নদীর দু’পাড়ে ভীড় করে। নারী, পুরুষ ও শিশুরা প্রতিযোগিতা উপভোগ করে। এ বার নৌকা বাইচে একাধিক দল অংশগ্রহণ করে।
কপোতাক্ষ মৎস্য সমবায় সমিতির সভাপতি ও ইউপি মেম্বর সামছুর হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু।
এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস,এ লিয়াকত হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সাবেক উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তেতুঁলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটা থানার ৪ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

কেএম রেজাউল করিম : দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের কাছে ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। এসময় ৪ জন মাদক ব্যবসায়ী পৃথক পৃথকভাবে ওসির কাছে জীবনে আর কখনো মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন থানায় যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ সকল অন্যায় অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন।

পুলিশের এই বিরামহীন অভিযানের কারণে দেবহাটা উপজেলার মাদক রাজ্য নামে খ্যাত বহেরা খাসখামার এলাকার ৪ মাদক ব্যবসায়ী যথাক্রমে মৃত মেহের আলী গাজীর ছেলে আলী মোর্ত্তজা গাজী (৫৪), একই গ্রামের মৃত তছিম উদ্দীনের ছেলে হাকিম সরদার (৪৭), একই গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে গোলাম মোস্তফা (২৭) ও একই গ্রামের মৃত তছিম উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৪৯) একত্রে এসে রবিবার রাতে দেবহাটা থানার ওসি কাজী কামালের কাছে আত্মসমর্পণ করেন এবং জীবনে কখনো কোন প্রকার মাদক, ফেন্সিডিল ও মাদক জাতীয় নেশাজাত দ্রব্য সেবন ও ক্রয় বিক্রয় করবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

এসময় তাদের সাথে কুলিয়া ইউপির সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শিক্ষকদের সংযুক্তি আদেশ বাতিলে দুদক চেয়ারম্যানের চিঠি

বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত থাকা শিক্ষকদের সংযুক্তি বাতিল চান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবকে লেখা একটি আধা সরকারি পত্রে এ বিষয়টি উল্লেখ করেছেন। দুদক চেয়ারম্যানের চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সংযুক্তির আদেশ বাতিলে প্রায়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের বলা হয়েছে।

“…সরকারি প্রাথমিক/মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শিক্ষকবৃন্দ অন্যত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্তি আদেশের মাধ্যমে কর্মরত থাকায় মাঠ পর্যায়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মর্মে গণশুনানিতে উঠে   এসেছে, যা প্রকারান্তরে দুর্নীতিকে প্রশয় দিচ্ছে,” চেয়ারম্যানের চিঠিতে  এমনটা বলা হয়।

আরও বলা হয়, “মাঠ পর্যায়ের শিক্ষকের স্বল্পতা থাকায় উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ নিয়মিতভাবে মানসম্মত শিক্ষালাভ করতে পারছে না মর্মে ধারণা করা যায়। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতার কারণে তাদের কোচিং, নোটবই ইত্যাদির ওপর নির্ভর করতে হচ্ছে, যা কাম্য নয়।”

দুদক চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদের চিঠির বরাত দিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশি অধিদপ্তরের মহাপরিচালককে লেখা চিঠিতে অবিলম্বে সংযুক্তি বাতিল করে শিক্ষকদের মূল পদায়নকৃত কর্মস্থল বা শিক্ষক স্বল্পতা রয়েছে এমন প্রতিষ্ঠানে পদায়নের জন্য বলা হয়েছে।

জানা যায়,  শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কতিপয় কর্মকর্তাকে ঘুষ দিয়ে সংযুক্ত থাকছেন হাজার হাজার শিক্ষক। এদেরকে মধ্যে সরকারি কলেজ ও হাইস্কুলে সংযুক্তি পেতে ঘুষের পরিমাণ বেশি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম ডিভোর্সি !

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈমের বিয়ে হয়। প্রায় আড়াই মাস সংসার করার পর তিনি বিবাহ বিচ্ছেদ ঘটান। অথচ এসব তথ্য গোপন রেখেই জান্নাতুল নাঈম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন। ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রথম শর্ত হলো, প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। কিন্তু জান্নাতুল নাঈম তাঁর বিয়ের বিষয়টি গোপন রেখে প্রতিযোগিতায় অংশ নেন। ফলে তাঁর মুকুট নিয়ে বিতর্ক উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জান্নাতুল নাঈমের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের সেরন্দি গ্রামের রাউলিবাগ এলাকায়। তাঁর বাবা তাহের মিয়া ও মা রেজিয়া বেগম। চন্দনাইশ পৌরসভার কাজি অফিস থেকে পাওয়া কাবিননামা অনুযায়ী ২০১৩ সালের ২১ মার্চ চন্দনাইশ পৌর এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনের সঙ্গে জান্নাতুলের বিয়ে হয়। বিয়ের দেনমোহর ছিল ৮ লাখ টাকা। বিয়ের উকিল হন মেয়ের বাবা তাহের মিয়া। বিয়েতে কাজি ছিলেন আবু তালেব। একই বছরের ১১ জুন তালাকনামায় সই করেন জান্নাতুল।

সরেজমিন ঘুরে জানা গেছে, তাহের মিয়া ও রেজিয়া বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার ছোট জান্নাতুল নাঈম। গত শুক্রবার রাতে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এলাকার লোকজন জানান, জান্নাতুল দুরন্ত ও চঞ্চল প্রকৃতির ছিলেন। চন্দনাইশের বরমা ত্রাহিমেনকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ফলাফল প্রকাশের আগে ওই বছর ২১ মার্চ বেশ ধুমধাম করে একই উপজেলার কাপড় ব্যবসায়ী মোহাম্মদ মুনজুর উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। চন্দনাইশ পৌর এলাকায় অবস্থিত মুনজুরের কাপড়ের দোকানের নাম ভিআইপি ক্লথ স্টোর অ্যান্ড টেইলার্স।

বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) নওশা মিয়া বলেন, ‘জান্নাতুলের বিয়ে হয়েছিল। দুই-আড়াই মাস এই বিয়ে টেকে। জান্নাতুলের বাবা একসময় গাছের ব্যবসা করতেন। এখন টুকটাক কৃষিকাজ করেন। জান্নাতুল নাঈম সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়ার খবর আমি টিভি চ্যানেলে দেখতে পাই। এরপর গ্রামের লোকজনের মুখে মুখে এই খবর ছড়িয়ে পড়ে। জান্নাতুল আমাদের গৌরবান্বিত করেছে।’

জান্নাতুল নাঈম গ্রামের বরমা ত্রাহিমেনকা উচ্চবিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক পাস করেন। সেই স্কুলের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন বলেন, ‘জান্নাতুল আমাদের ছাত্রী ছিল। ছাত্রী থাকাকালীন তার বিয়ের অনেক প্রস্তাব আসত।’ সৈয়দ হোসেন আরও বলেন, ‘জান্নাতুল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম হয়েছে। আমি ফেসবুকে এই সংবাদ পাই।’

গত রোববার জান্নাতুলের গ্রামের বাড়িতে তাঁর মা রেজিয়া বেগমের সঙ্গে সরাসরি কথা হলে তিনি মেয়ের (জান্নাতুল) বিয়ের বিষয়টি এড়িয়ে যান। তখন তিনি বলেছিলেন, ‘মেয়ের বাগদান হয়েছিল। তবে বয়স কম ছিল এবং পাত্র পছন্দ না হওয়ায় সে বিয়ে করেনি। পরে কক্সবাজারের মহেশখালী গিয়ে ইন্টারমিডিয়েট পাস করে। এরপর ঢাকায় চলে যায়। কিন্তু বিয়ে না করায় তার বাবা খুব রাগ করেছে।’

পরে জান্নাতুল নাঈমের বিয়ের কাবিননামা প্রসঙ্গে মা রেজিয়া বেগম বলেন, ‘আসলে কীভাবে এই বিয়ে হলো, আমরাও বুঝতে পারছি না। আমার মেয়ে তখন ছোট ছিল। বিয়ে কী, সে সেটা বুঝতে পারেনি। তাই সংসার করেনি। তবে বিয়ে ভেঙে যাওয়ার কিছুদিনের মধ্যে জান্নাতুল আমার ছেলে ফোরকান উদ্দিনের কাছে মহেষখালীতে চলে যায়। সেখানে একটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে আর পড়াশোনা করেনি। এখন ঢাকায় থাকে।’

এদিকে জান্নাতুলের সাবেক স্বামী মোহাম্মদ মুনজুর উদ্দীন বলেন, ‘আমার সঙ্গে জান্নাতুল নাঈমের বিয়ে হয়। বিয়ের পর দুই মাস আমার বাড়িতে ছিল সে। সে বাপের বাড়িতে নাইওর যায়। নাইওর যাওয়ার দুদিন পর এক রাতে তার বাবা আমাকে ফোনকল দিয়ে বলেন, জান্নাতুলকে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজে বের করতে বলেন। জান্নাতুলকে খুঁজে বের করতে আমি রাজি হইনি।’

মুনজুর উদ্দীন আরও বলেন, ‘পরদিন সকালে জান্নাতুল আমাকে ফোন করে বলে, আমাকে ডিভোর্স দাও, নইলে আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্সের জন্য আমি এক সপ্তাহ অপেক্ষা করেছি। পরে জান্নাতুলের বাবার সঙ্গে যোগাযোগ করে দুই পক্ষের সমঝোতায় নগরের লালদীঘি পারের একটি হোটেলে আমরা যাই। সেখানে ২০১৩ সালের ১১ জুন কাজির উপস্থিতিতে জান্নাতুল এবং আমি সই করে আনুষ্ঠানিকভাবে বিয়ে বিচ্ছেদ ঘটাই। আসলে জান্নাতুল আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার মতো অন্য ছেলে যেন তাঁর প্রতারণার শিকার না হয়।’

এই বিয়ের ব্যাপারে জান্নাতুল নাঈমের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হয়। বিয়ের প্রসঙ্গ উঠতেই তিনি ফোনকল কেটে দেন। এরপর তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সূত্র : প্রথম আলো।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এক মাসের ছুটি চাইলেন প্রধান বিচারপতি

এক মাসের ছুটি চেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন তিনি। সুপ্রিমকোর্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এরকম একটি বিষয় আছে। তিনি আগামীকাল থেকে আদালতে বসছেন না।’

এসময়ে প্রধান বিচারপতির দায়িত্ব কে পালন করবেন প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, ‘নিয়মানুযায়ী, পরবর্তী জ্যেষ্ঠ বিচারপতি ওয়াহহাব মিয়া দায়িত্ব পালন করবেন।’

গত ১ আগস্ট বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অবৈধ’ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর প্রধান বিচারপতির নানা বিষয়ে কথা বলা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় কারও কাছেই গ্রহণযোগ্যতা পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ রায়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন ধরনের কথা বলে নিজেকে প্রশ্নবিদ্ধ করেছেন।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়, এটা ষোড়শ সংশোধনী হিসেবে পরিচিত। সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবীর এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৬ সালে সংবিধানের ওই সংশোধনী ‘অবৈধ’ ঘোষণা করে। পরে গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest