সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণদেবহাটার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দবিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরা

‘বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন?’

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন—সে প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে ম্যানহাটনের ম্যারিয়ট হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। তাদের দেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কথা বলছেন। তিনি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন, বিশ্বে মুসলমানরা শরণার্থী হচ্ছে কেন? ওআইসিভুক্ত মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে তিনি জোর দিয়েছেন বলেন জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভূমিকম্পের বার্ষিকীতে কাঁপল মেক্সিকো, নিহত ১৩৮

আন্তর্জাতিক ডেস্ক:

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ৭ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে ১৩৮ জন নিহত হয়েছেন। ১৯৮৫ সালের একটি ভূমিকম্পের বার্ষিকীতে স্থানীয় সময় মঙ্গলবার জনাকীর্ণ রাজধানীতে ভয়াবহ এই কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে ধসে পড়েছে বহু ভবন। সেগুলোর ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকাপড়াদের উদ্ধারে মরিয়া উদ্ধারকর্মীরা। দুপুরে ভূকম্পন অনুভূত হওয়ার পর হাজার হাজার মানুষ আতঙ্কে রাস্তায় নামেন। এ সময় লাখ লাখ নাগরিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

মেক্সিকো সিটির মেয়র মিগুয়েল অ্যাঞ্জেল মানচেরা বলেন, শহরের ৪৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। গ্যাস সংযোগের কিছু লাইনে লিকেজ দেখা গেছে এবং এ থেকে আগুন ধরেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল অ্যাঞ্জেল অসোরিও চং স্থানীয় টেলিভিশনকে জানান, উদ্ধারকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন।

মেক্সিকোতে এই ভূমিকম্পের সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে চলছিল সাধারণ অধিবেশন। সেই অধিবেশনে ভূমিকম্পে হতাহত ব্যক্তিদের জন্য শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে যেকোনো ধরনের সহায়তারও আশ্বাস দেওয়া হয়।

১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর মেক্সিকোতে স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষ নিহত হন। সেই ভয়াবহতার বার্ষিকীতে গতকাল ভূমিকম্পে কীভাবে নিরাপদে থাকতে হয়, সেই প্রশিক্ষণ নিয়েছিলেন মেক্সিকোর বহু নাগরিক। কিন্তু তাতেও প্রাণে রক্ষা পেলেন না শতাধিক মানুষ।

চলতি মাসে আরেকবার ভূমিকম্প অনুভূত হয়েছিল মেক্সিকোতে। ৭ সেপ্টেম্বরের ওই দুর্যোগে কমপক্ষে ৯৮ জন নিহত হয়েছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে আইসিটির তদন্ত কর্মকর্তাকে যুদ্ধাপরাধ তদন্তে বাধা, আটক ৩

যশোর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খাঁন যশোরের বাঘারপাড়ায় তদন্ত কাজে গিয়ে বাধার মুখে পড়েছেন। সোমবার বাঘারপাড়ার প্রেমচারা গ্রামের কুখ্যাত ‘রাজাকার’ আমজাদ মোল্যার মামলার তদন্তে গেলে সেখানে তাকে বাধা দেয়া হয়।

সন্ত্রাসী মহসীন বিশ্বাসের নেতৃত্বে সাক্ষীদের সরকারি কাজে বাধা দান, মারপিট ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে তিন জনকে আটকও করা হয়েছে।

বাঘারপাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ‘সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খাঁন বিপিএম (সেবা) পিপিএম বাঘারপাড়া প্রেমচারা গ্রামে রাজাকার আমজাদ মোল্যার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত এবং সংশ্লিষ্ট ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে দেখা করার জন্য মামলার বাদি ও সাক্ষীরা আসেন।

এদের মধ্যে শালিখার রজব আলী বিশ্বাস হত্যা মামলার বাদী খোকন বিশ্বাস ও তার ভাই আবুল বিশ্বাসকে মারপিট করেছে সন্ত্রাসী মহাসীন ও তার দোসররা- টেলিফোনে এমন সংবাদ পেয়ে খাজুরা পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম সেখানে যান এবং তাদের উদ্ধার করেন।

তিনি আরও জানান, এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খাঁন নিজে বাদি হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন- প্রেমচারা গ্রামের মৃত ছবেদ আলী বিশ্বাসের ছেলে মহাসীন বিশ্বাস, মৃত বারেক মোল্যার ছেলে সবুর হোসেন, দক্ষিণ চাঁদপুরের ফিরোজ হোসেনের ছেলে রহমান ওরফে ফাহাদ ও শালিখা উপজেলার ভরতপুর গ্রামের লুৎফর মোল্যা’র ছেলে রফিক মোল্যা। আসামিদের মধ্যে সবুর, ফাহাদ এবং রফিককে আটক করা হয়েছে। রাতে তাদের বাঘারপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, আব্দুর রাজ্জাক খান সাতক্ষীরা সদর উপজেলার ৪ জন মানবতাবিরোধী আব্দুল খালেক মণ্ডল, আব্দুল্লাহিল বাকি, খান রোকনুজ্জামান ও জহুরুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাগুলির তদন্ত কর্মকর্তা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যে মসলাগুলো আমাদের সর্দি-কাশি দূর করতে সাহায্য করবে

তাপমাত্রার সামান্য পরিবর্তনে অনেকেরই ঠান্ডা ও কাশি হয়। ভাইরাস বা ব্যাকটেরিয়ার এই ইনফেকশনকে দূর করার জন্য অনেকে নিজে নিজেই ঔষধ গ্রহণ করেন, কেউ বা চিকিৎসকের শরণাপন্ন হন। সাধারণ ঠান্ডা ও কাশি দূর করতে পারে কিছু মসলা। চলুন যে জেনে নিই সেই মসলাগুলো সম্পর্কে যা ঠান্ডা ও কাশি দূর করতে সাহায্য করে।

১। আদা

ঠান্ডা ও কাশি দূর করার জন্য সকালে ১ কাপ গরম আদা চা পান করুন। ১ কাপ পানিতে ১ চামচ আদা কুচি ও চা-পাতা ফুটিয়ে নিন। এর সাথে ১ চামচ মধু মিশিয়ে পান করুন। এতে গলায় শীতল অনুভূতি পাবেন। আদার অ্যান্টিইনফ্লামেটরি উপাদান শুধু লালা নিঃসরণকেই উৎসাহিত করেনা বরং মিউকাস নিঃসরণেও সাহায্য করে। এর মাধ্যমেই কাশির উপসর্গ দূর হয়।

২। হলুদ

প্রাচীন কাল থেকেই সর্দি-কাশি দূর করার জন্য দাদী-নানীরা হলুধ-দুধ ব্যবহার করে আসছেন যা আসলেই অনেক কার্যকরী। হলুদ প্রদাহরোধী উপাদান, কারকিউমিন ও ভোলাটাইল অয়েলে পরিপূর্ণ। তাই হলুদ ঠান্ডা-কাশি ও গলাব্যথা থেকে পরিত্রাণ দিতে পারে।

৩। গোলমরিচ

ব্যাকটেরিয়ানাশক উপাদানে পরিপূর্ণ গোলমরিচ। গোলমরিচ শুধুমাত্র খাবারে উষ্ণ ও মসলাযুক্ত স্বাদই যুক্ত করেনা বরং কফ নরম করে ও নাকের সর্দি পরা বন্ধ করতে সাহায্য করে। গরম স্যুপের উপর গোলমরিচ ছিটিয়ে নিন অথবা ১ চামচ মধুর সাথে ১ চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খালি পেটে খান। এতে ঠান্ডা ও কাশি দূর হবে। তাজা গোল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারলে ভালো। কারণ আগে গুঁড়ো করে রাখলে এর গুনাগুণ কিছুটা কমে যায়।

৪। রসুন

তীব্র কাশি ও ঠান্ডা এবং গলাব্যথা যাই হোকনা কেন রসুনের একটি কোয়া চিবানো প্রয়োজন আপনার। রসুনে অ্যালিসিন নামক ব্যাকটেরিয়া নাশক উপাদান থাকে যা ঠান্ডা-কাশি দূর করতে সাহায্য করে। এছাড়াও ১ টি টমাটো, ২ কোয়া রসুন ও লেবুর রস মিশিয়ে স্যুপ তৈরি করে পান করলে ভালো ফল পাবেন।

৫। দারুচিনি

দারুচিনিতে ভাইরাস নাশক ও ব্যাকটেরিয়া নাশক উপাদান আছে যা শুধু ভারাসের ইনফেকশন প্রতিরোধই করেনা বরং নিরাময়েও সাহায্য করে। ১ কাপ গরম পানিতে দারুচিনি গুঁড়া, ১ চিমটি মরিচের গুঁড়া এবং মধু মিশান। দিনে অন্তত দুই বার এটি পান করুন ভালো ফল পেতে।

৬। লবঙ্গ

নিঃশ্বাসের সজীবতা দিতে পারে লবঙ্গ। প্রতি গ্রাম লবঙ্গে অনেক বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। আধা কাপ জামে যে পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ঠিক সেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আধা চামচ লবঙ্গে।

৭। মৌরি

পরিপাক প্রক্রিয়াকে শান্ত করতে ও নিঃশ্বাসে সজীবতা আনতে সাহায্য করে মৌরি। পেটের বিভিন্ন রকম সমস্যা সমাধানের পাশাপাশি ঠান্ডা ও কাশি দূর করতেও সাহায্য করে মৌরি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
স্তন ক্যানসারের ভয়? বাঁচতে চাইলে নিয়মিত দই আর দুধ খান!

নতুন এক গবেষণায় দেখা গেছে, দই ও দুধের মতো উন্নত জৈব রাসায়নিক উপাদানে সমৃদ্ধ খাবার নারীদের স্তন ক্যানসার থেকে রক্ষা করতে পারে।

স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর স্তনে ক্যানসার সৃষ্টিতে সহায়ক ব্যাকটেরিয়ার উপস্থিতি যেমন থাকে তেমনি স্বাস্থ্যকর স্তনে থাকে প্রচুর পরিমাণ উপকারী ব্যাকটেরিয়া। উপকারী ব্যাকটেরিয়াগুলো নারীদের স্তান ক্যানসার থেকে রক্ষা করে। এই গবেষণার ফলে এখন দই বা দুধের মতো জৈব রাসায়নিক উপাদানে সমৃদ্ধ খাবার স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহার শুরু হবে।

কানাডার লসন হেলথ রিসার্চ ইনিস্টিটিউটের বিজ্ঞানীরা স্তন ক্যানসারে আক্রান্ত ৫৮ জন নারী এবং ২৩ জন সুস্থ স্তনধারী নারীর স্তন থেকে টিস্যু সংগ্রহ করে একটি গবেষণা চালান।

গবেষণায় দেখা গেছে, স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের স্তন এমন কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে যেগুলো স্তনের জীব কোষের ডিএনএতে দুই ধারী ফাটল সৃষ্টিতে সক্ষম। আর এই ধরনের ফাটল খুব সহজেই সারে না। যার ফলে ক্যানসারের সৃষ্টি হয়।

বাচ্চাদের বুকের দুধ খাওয়ালে ক্যানসারের ঝুঁকি কমে এই জ্ঞান ওই গবেষণায় উৎসাহের যোগান দেয় বলেও জানান গবেষকরা।

এই গবেষণার পর প্রশ্ন উঠেছে, স্তন ক্যানসারের ঝুঁকিতে আছেন এমন নারীদের দেহে কৃত্রিমভাবে জৈব রাসায়নিক উপাদানে সমৃদ্ধ ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটিয়ে তাদের স্তনে উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়ানোর চিকিৎসা দেওয়া যেতে পারে কিনা?

গবেষকেরা বলেন, সরাসরি স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করার পাশাপাশি জৈব রাসায়নিক উপাদানে সমৃদ্ধ চিকিৎসা উপাদান ব্যবহার করে ক্যানসারের ঝুঁকিতে থাকা স্তনে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ কমিয়ে উপকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি বাড়ানো যেতে পারে। অ্যাপ্লাইড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজিতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এই ৮টি স্বাস্থ্যকর খাবার সকালের নাস্তায় রাখুন

সকালের নাস্তায় আপনি কী খাবার খান? রুটি, পরোটা নাকি ওটস? স্বাস্থ্য সচেতন অনেকেই ফল, ডিম, অথবা ওটস দিয়ে দিনের শুরু করে থাকেন। সকালের খাবার আপনাকে সারাদিনের কাজের শক্তি প্রদান করে। তাই দিনের শুরুতে এমন কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত যা আপনাকে সারাদিন কাজে শক্তি দেবে। ভারী খাবার, অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার সকালে না খাওয়াই ভাল। এর পরিবর্তে খেতে পারেন এই খাবারগুলো।

১। জাম্বুরা

সকালের নাস্তায় অনেকেই ফল খেয়ে থাকেন। তারা খুব সহজেই নাস্তায় জাম্বুরা রাখতে পারেন। দেশি এই ফলটা আপনার ওজন হ্রাস করতে সাহায্য করবে। গবেষণায় দেখা গেছে খাবারের আগে অর্ধেকটা জাম্বুরা খেলে খাওয়ার রুচি অনেকখানি কমিয়ে দেয়। এছাড়া এটি শরীর দীর্ঘসময় হাইড্রেটেড রাখে।

২। ডিম

দিনের শুরুটা প্রোটিন সমৃদ্ধ খাবার ডিম দিয়ে শুরু করুন। আপনার যদি মিষ্টি খাবারের প্রতি দুর্বলতা থাকে, তবে সকালে ডিম খান। এটি সারাদিনে কাজের এনার্জি দেবে, তার সাথে মিষ্টি খাবার খাওয়ার আগ্রহ কমিয়ে দেবে।

৩। টকদই

টকদই শুধু ক্যালসিয়ামের উৎস নয়, এটি অনেকগুলো মিনারেল যেমন ফসফরাস, ভিটামিন বি১২, পটাসিয়াম, এবং জিঙ্কের অন্যতম উৎস। টকদইতে থাকা ভাল ব্যাকটেরিয়া হজমশক্তি বৃদ্ধি করে থাকে।

৪। কাজুবাদাম

কাজুবাদাম শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর করে ভাল কোলেস্টেরল তৈরি করতে সাহায্য করে। সকালের নাস্তায় এক মুঠো কাজুবাদাম খাওয়ার চেষ্টা করুন।

৫। ওটমিল

ওটমিলে বিটা গ্লুকোন জাতীয় দ্রবণীয় আঁশ রয়েছে যা হাইপারটেশন এবং কলেস্টেরল কমাতে সাহায্য করে। ওটমিল পেট ভরা রেখে সারাদিনে কাজের শক্তি দিয়ে থাকে। এটি ওজন হ্রাস করতেও সাহায্য করে।

৬। কলা

সকালে নাস্তার সাথে একটি কলা খাওয়ার অভ্যাস করুন। কলার পটাসিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে। ডিমের মত কলাও সারাদিনের কাজে শক্তি দিয়ে থাকে।

৭। স্ট্রবেরি

ভিটামিন সি, ফলিক অ্যাসিড এবং ফাইবার সমৃদ্ধ স্ট্রবেরি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। চেষ্টা করুন ওটস অথবা সালাদের স্ট্রবেরি রাখার। স্ট্রবেরি মিল্কশেকও সকালের নাস্তায় খেতে পারেন।

৮। গ্রিন টি

সবুজ চায়ের অ্যান্টি অক্সিডেন্ট যা ফ্ল্যাভোনয়েড নামক পরিচিত রয়েছে। এটি ডায়াবেটিস এবং ক্যান্সার হওয়ার ঝুঁকি হ্রাস করে। তাই সকালে নাস্তার সাথে এক কাপ গ্রিন টি পান করুন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ হাসিনা-এরদোয়ান বৈঠক

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুফোগলু উপস্থিত ছিলেন।
এর আগে শেখ হাসিনা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) কন্ট্রাক্ট গ্রুপের সঙ্গে মিটিং করেন।

জানা গেছে, বৈঠকে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ হয়েছে। তবে এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান কোনও মন্তব্য করেননি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের শঙ্কা

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানীর নিকটবর্তী শহর পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ৪৯ জন নিহতের খবর জানিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে উল্লেখ্য করা হয়, রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ চাপা পড়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে।

ভূকম্পনের পরপরই মেক্সিকো সিটির বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবন ধ্বসে পড়েছে, যাতে আটকে পড়েছে অনেক মানুষ।

এ মাসের শুরুর দিকেও ৮.১ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহতের ঘটনা ঘটে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest