সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণদেবহাটার পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দবিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটারজ্বালানি সংকট, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় গণমিছিলসাতক্ষীরায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি আর্ন্তজাতিক দাবা প্রতিযোগিতামে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের র‌্যালিশ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলমসাতক্ষীরায় মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি  অধিকার বঞ্চিত বাংলাদেশের চা শ্রমিকরা

আহছানিয়া মিশন এতিমখানায় আব্দুর রহমানের গৃহীত সুযোগ সুবিধা বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক আব্দুর রহমানের সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ থাকা-খাওয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক কাজী সিরাজুল হক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়।
একইসাথে আব্দুর রহমান পত্রপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে তার নিকট থাকা প্রতিষ্ঠানের যাবতীয় জিনিসপত্র সাধারণ সম্পাদকের কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আব্দুর রহমান সাতক্ষীরা শহরের মুনিজতপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
এদিকে আহছানিয়া মিশন সূত্রে জানা গেছে, মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ ১২ বছর পর্যন্ত থাকা খাওয়া বিনামূল্যে পেয়ে থাকে এতিম ও অসহায় শিক্ষার্থীরা। কিন্তু আব্দুর রহমান নিয়ম বহির্ভূতভাবে বিনামূল্যে মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এ থাকা খাওয়ারসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করত। এছাড়া তার বিরুদ্ধে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাথের অভিযোগও রয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মিশন কর্তৃপক্ষ। তদন্তের দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
হরিজন ঐক্য পরিষদের বাদল আর নেই

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার বিশিষ্ট তবলা বাদক, ‘লিনেট ফাইন আর্টস একাডেমি, সাতক্ষীরা’র তালযন্ত্র প্রশিক্ষক ও সহযোগী, সাতক্ষীরার এ প্রজন্মের প্রতিভাবান তবলা বাদক ও ইলেক্ট্রিক অক্টোপ্যাডিস্ট নয়ন কুমারের বাবা, বিশিষ্ট তবলা বাদক রাজু কুমার কালু’র খালাতো ভাই, সাতক্ষীরা জেলা হরিজন ঐক্য পরিষদের সহ-সভাপতি ‘বাদল কুমার’ আর নেই। তিনি সকাল ১০টায় তাঁর নিজস্ব বাসভবনে পরলোক গমন করেন। তাঁর এই অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা, জেলা শিল্পকলা একাডেমি, সাতক্ষীরা প্রেস ক্লাব, জেলা সাংস্কৃতিক পরিষদ, জেলা শিশু একাডেমি, লিনেট ফাইন আর্টস একাডেমি, বর্ণমালা একাডেমি, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ, সব্যসাচী আবৃত্তি সংসদ, সাত সুরে আমরা, অধিতি আবৃত্তি সংসদ, আজমল স্মৃতি সংসদ, নজরুল একাডেমি, দিপালোক একাডেমি, নবধারা একাডেমি, শিল্পায়ন সংগীত একাডেমি, স্বরলিপি সংগীত একাডেমি, আরাধনা সংগীত একাডেমিসহ জেলার সকল সাংস্কৃতিক সংগঠন, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, তৃপ্তিমোহন মল্লিক, মনজুরুল হক, আবু আফ্ফান রোজবাবু, নাসরীন খান লিপি, দিলরুবা রোজ, শামীমা পারভীন রতœা, চৈতালী মুখার্জী, হেনরী সরদার, মোশফিকুর রহমান মিল্টন, আব্দুল জলিল, আব্দুল ওয়াহেদ, একতেদার আলী, মনিরুজ্জামান ছট্টু, আকতারুজ্জামান কাজল, কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, কবির উদ্দীন, সিদ্দিকুর রহমান, পল্টু বাসার, আলমগীর হোসেন, কাজী মাসুদুল হক, বরুন ব্যানার্জী, শলিফুল্লাহ কায়সার সুমন, শামীম পারভেজ, আমিনুর রহমান কাজল, শহীদুর রহমান, হাফিজুর রহমান, প্রশান্ত দত্ত নিতাই, জামি, নয়ন কুমার, সজল, অমিত, প্রশান্ত, শ্যামল সরকার, বিশ্বজিৎ সাহা, নাহিদা পারভীন পান্না, শবনম রোজ পিয়া, আইরিন পারভীন অন্না, প্রিয়াঙ্কা পিংকি, জাকির হোসেন, ঝরা, প্রেমা, সৃষ্টি, সুস্মিতা, ঝিলিক, শ্রেয়সী পুজা, মনিরুল ইসলাম, আবু জায়েদ, কেয়া ঢালী, ফারহা দিবা খান সাথী, নাসিমা, আঞ্জু, গৌরী, ধ্রুব, হৃদয় প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শহরে চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর নির্মাণাধীন দোতলা বাড়ি করার জন্য স্থানীয় মেঘনা সাইকেল এর স্বত্বাধীকারি গোলাম বারী সরদারের পুত্র আবু সাঈদ সন্ধ্যা ৬ টায় কর্তব্যরত স্যানিটেশন মিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি বাড়ির মালিকের কাছে টাকা চাইতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইতিপূর্বে বাড়ির মালিকের স্ত্রী কর্তৃক মালামাল ক্রয়ের জন্য মিস্ত্রির কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নিতে উদ্যত হলে ওই শ্রমিক প্রাণ ভয়ে বাড়ির ভিতরে দৌড় দিয়ে আত্মরক্ষার্থে নির্মানাধীন ভবনের দোতলায় উঠে গেলে ছিনতাইকারি সাঈদও তার পিছু পিছু দোতলায় উঠে কাঠের চৌকাঠ দিয়ে হাতে বাড়ি মেরে নির্মান শ্রমিকের হাত ভেঙে দিয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় মালিকের স্ত্রী বাধা দিলে তাকে ধাক্কা মেরে সন্ত্রাসী সাঈদ পালিয়ে যায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে ফুল বাগান উদ্বোধন

কলারোয়া ডেস্ক : কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ফুল বাগানে ফুলের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
মঙ্গলবার সকালে দুই শতাধিক চারা রোপন করে ফুলের শোভায় বিমোহিত করে তোলার প্রয়াস করা হয়ে কলেজ চত্বরের ফুল বাগানকে। এর আগে কলারোয়ার ইউএনও ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনিরা পারভীন কলেজ চত্বরে পৌছুলে তাকে স্বাগত জানান শিক্ষক-কর্মচারীরা। তিনি সেখানে নিজ হাতে কয়েকটি ফুলের চারা রোপণ করেন। পরে কলেজের লাইব্রেরিতে বই প্রদান করেন তিনি।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা.এমএ বারিক, প্রভাষক ডা. হাবিবুর রহমান, ডা.ফাতেমা খাতুন, ডা. আফিফা খাতুন, ডা.আ.ফারুক, ডা.মাহবুবুর রহমান, ডা.আবু জাফর সাদিক, ডা.শরিফুল ইসলাম, ডা.রাজিয়া সুলতানা, ডা.অমিত কুমার পাল, প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন, প্রধান সহকারী তৌহিদুর রহমান প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পৃথক অভিযানে ৩ ব্যক্তি আটক, ফেনসিডিল উদ্ধার

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় পৃথক অভিযানে ৩ ব্যক্তিকে পুলিশ ও বিজিবি আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৪৮ বোতল ফেনসিডিল।
সাতক্ষীরা সদরের বিশেষ ফাঁড়ির বিজিবি ক্যাম্পের হাবিলদার কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালে ঝাউডাঙ্গা বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনের রাস্তা থেকে একটি ব্যাটারী চালিত ভ্যানে তল্লাসী চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ওই ফেনসিডিল বহনের অভিযোগে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে আলিমুদ্দিন (২৬)কে আটক করা হয়। আটক আলিমুদ্দিনের বরাত দিয়ে বিজিবি জানায়- আলিমুদ্দিন ওই ফেনসিডিল ঢাকার উত্তরায় নিয়ে যাচ্ছিল।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলা হয়েছে। অপরদিকে ওয়ারেন্টভূক্ত দুই আসামিকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
মঙ্গলবার সকালে থানা সূত্র জানায়, উপজেলার মাদরা গ্রামের জাকির হোসেনের ছেলে শাহিন ও পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে মিজানুর রহমানকে আটক করে পুলিশ। তাদের নামে আদালতের ওয়ারেন্ট রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় নবাগত ইউএনও’র বিভিন্ন প্রিতিষ্ঠান পরিদর্শন

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও সরকারি অফিস পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন।
উপস্থিত ছিলেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভাতেও। মঙ্গলবার দিনভর তিনি এ সকল দাপ্তরিক কাজে নিয়োজিত থেকে ব্যস্ত সময় পার করেন। ইউএনও মনিরা পারভীন উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম ও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
পরিদর্শন করেন কলারোয়া জি.কে.এম.কে পাইলট হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। সেসময় তিনি স্কুলটির বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
সকালে কলারোয়ায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ফুলের চারা রোপন করে ফুলের বাগান উদ্বোধন করেন ও অধ্যক্ষের নিকট লাইব্রেরী বই হস্থান্তর করা হয়।
উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ‘মমতাজ আহম্মেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও শিশু পার্ক’ পরিদর্শন করেন। সেখানে তিনি এডিপির বরাদ্দকৃত ও প্রদানকৃত মেরিগোরাউন্ড ও প্যাডেল চালিত বোর্ড ঘুরে দেখেন। সেখানে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, ডা.এমএ বারিকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে তাঁর অফিসে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের মাসিক সভা অনুষ্ঠিত হয়। ২০১৬-২০১৭ অর্থ বছরে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের লক্ষ্যে বরাদ্দকৃত ৩০ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ এর লক্ষ্যে প্রকৃত দুঃস্থ ব্যক্তিদের তালিকা সরেজমিনে যাচাই করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) সুলতানা জাহানসহ অন্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভোমরায় নেতাকর্মীদের জীবননাশের হুমকির প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিকলীগের সভা

প্রেস বিজ্ঞপ্তি : সড়ক পরিবহন শ্রমিকলীগের নেতাকর্মীদের জীবন নাশের হুমকি প্রদানের প্রতিবাদে এক প্রতিবাদসভা সড়ক পরিবহন শ্রমিকলীগ ভোমরাস্থল বন্দর শাখার নিজস্ব কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাজী। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ বলেন, গত কয়েকদিন যাবত ভোমরা বন্দরের শামিম হোসেন, লহ্মীদাড়ী গ্রামের মনিরুল, আবুল কালাম ও আলীপুর গ্রামের হাবিবুল্লাহ জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগ সম্পর্কে কুটুক্তি করিলে শ্রমিকলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করে। উল্টো ওই ৪জন শ্রমিকলীগের নেতাকর্মীদের জীবন নাশের হুমকি দেয়। তিনি ওই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সংগঠনের নেতাকর্মীদের মোকাবেলা করার আহ্বান জানান। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা জুলমত আলী গাজী, আমির হামজা, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আমানুল্লাহ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ইনটেগ্রেটেড হেলথ এন্ড লাইভলীহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পোভার্টি রিডাকশন (ইনহেল্ডার) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশাশুনি এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এডিপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। আশাশুনি এডিপি ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ওয়ার্ল্ড ভিশন সাউদার্ন বাংলাদেশ রিজিওন এর রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর বুলি হাগিদক। লাভলী লাকী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন প্রজেক্টের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান, গীতা পাঠ করেন বৃষ্টি সরকার ও বাইবেল পাঠ করেন সুবাস মন্ডল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest