প্রেস বিজ্ঞপ্তি : ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ৪নং ওয়ার্ড আ ’লীগের পৌর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি শেখ কামরুল হক চঞ্চলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালনে সিদ্ধান্ত গৃহীত হয়। সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কোরআন খতম, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সন্ধ্যা ৭টা ১৫ মি. আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে সুলতানপুর ক্লাব মাঠে। সভায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সদর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সাহানা মহিদ, ইসমত আরা, কাজী বেলাল হোসেন, শাহাজান কবির, আঃ রশিদ, শেখ জাহাঙ্গীর হাসান খোকন, শাহাদাত, ফারুক, তোহা, শেখ মারুফুল হক, শামীম, মমিন, রাশি, ফিরোজ হাসান, সাহেব আলী, নাজমুল হক, রনি, বনি, কাজী আক্তার হোসেন, ইকবাল হোসেন, মীর মোস্তাক আলীসহ এলাকার নের্তৃবৃন্দ।

মোস্তফা কামাল : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ২০১৭ সালের এইচএসসি ফলাফলের ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় ক্ষোভের জন্ম দিয়েছে। দিনের পর দিন এ ফলাফলকে কেন্দ্র করে অভিযোগের পাল্লা ভারী হচ্ছে। ৫০ নম্বরের পরীক্ষায় ৬৩ নম্বর, মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীল (রচনামূলক) ৫০ নম্বরের মধ্যে ০০(শূন্য) নম্বর, সকল বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে অনুপস্থিতি অজুহাতের শেষ নাই।
রিয়াজ-তিশা দুইজন দুই ভুবনের বাসিন্দা তবে গল্পের প্রয়োজনে আসছে ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হয়েছেন এ দুই গুণী শিল্পী। এবার তাদের দেখা যাবে ‘নিষিদ্ধ ভালোবাসার গল্প-২’ নামের একটি নাটকে।
চলচ্চিত্রের রূপালি পর্দার নায়ক অনন্ত জলিল এখন যোগ দিয়েছেন ধর্মকর্মে। এ বছরের শুরুতে তিনি পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন ওমরাহ করতে।
তেজপাতায় রয়েছে কপার, সেলেনিয়াম, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়াম। আর এই তেজপাতা আমরা শুধুমাত্র রান্নায় স্বাদ ও গন্ধের কাজেই ব্যবহার করে থাকি।
বিবিসির খবর নিয়ে রাত ১০টায় হাজির সংবাদ উপস্থাপক সোফি রাওয়ার্থ। তাঁর পেছনে লাইভ নিউজ রুম। কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই। খবর পড়ার সময় সোফির পেছনে নিউজ রুমে এক কর্মীর কম্পিউটারে হঠাৎ করে ‘পর্নো ভিডিও’ চালু হয়ে যায়। খবরের সঙ্গে সঙ্গে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক।
মাহফিজুল ইসলাম আককাজ : দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা শাহনাজ আবারও সাতক্ষীরা সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে প্রাথমিক বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বয়সভিত্তিক অনুঃ ১৪, ১৬ ও ১৮ খেলোয়াড় বাছাই করা হয়। জেলা ক্রিকেট টিম গঠনের লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক বাছাই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনটি গ্রুপে ৩৫ জন করে মোট ১০৫ জনকে প্রাথমিভাবে বাছাই করা হয়। প্রধান অতিথি মীর মোস্তাক আহমেদ রবি এমপি সকলের সাথে পরিচিত হন এবং সৌম্য সরকার ও মুস্তাফিজের মত ভাল খেলোড় হয়ে জেলার সুনাম বয়ে আনার জন্য আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রিকেট কোচ মনোয়ার আলী মনু, জেলা কোচ শাহ আলম শানু, মোফাচ্ছিনুল ইসলাম তপু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ জয়নুল আবেদীন জসি, কাজী কামরুজ্জামান কাজী, আলামিন কবির চৌধুরী ডেভিটসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও খেলোয়াড়বৃন্দ।