সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষককের সাথে অশালিন আচরণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ : কোচিং সীলগালাআশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসিদেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডালিমের মৃত্যুরেকর্ডীয় সম্পত্তিতে জোর পূর্বক ঢালাই রাস্তা নির্মাণের অভিযোগ নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধেতালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনআশাশুনিতে অবঃ শিক্ষক-কর্মচারী ফোরাম গঠনআশাশুনিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতিসাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস জার্নালিষ্ট নেটওয়ার্কের কমিটি গঠনসাতক্ষীরায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি পরিদর্শনব্রহ্মরাজপুরে ভেজাল দুধ তৈরির দায়ে জরিমানা – ৬ মাসের কারাদণ্ড

আয়লান কুর্দি থেকে রোহিঙ্গা শিশু, নাফ নদীতে ভাসছে মানবতা

ন্যাশনাল ডেস্ক : ২০১৫ সালের এক বিকেল। ভূমধ্যসাগরের তুরস্কের উপকূলে ভেসে আসে এক শিশুর মৃতদেহ। জানা যায় শিশুটির নাম আয়লান কুর্দি। যুদ্ধকবলিত সিরিয়া থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ইউরোপের পথে পরিবারসহ যাচ্ছিল শিশুটি। পথে নৌকা ডুবে সলিলসমাধি ঘটে শিশুটির।

এরপর সৈকতের বালুতে মুখ থুবড়ে পড়ে থাকা আয়লান হয়ে ওঠে বিশ্বমিডিয়ার চাঞ্চল্যকর খবর। ইউরোপ শরণার্থী হিসেবে গ্রহণ করতে থাকে সিরিয়া সংকটে পড়া হাজারো মানুষকে।

ভূমধ্যসাগরের ভেসে যাওয়া এক আয়লান কুর্দির সৈকতে ভেসে উপড়ে পড়ার নিথর দেহের ছবিটি যেন বিশ্ববাসীকে ইঙ্গিত দিয়ে জানান দিয়েছিল, মানবতা যেন সাগরতীরেই ভাসছে।

সম্প্রতি মিয়ানমারের রোহিঙ্গা নিপীড়নে প্রাণভয়ে একই কায়দায় নৌকায় চেপে সাগর ও নদী পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তবে জলপথের ঝুঁকির এ যাত্রায় প্রতিনিয়ত নৌকাডুবির ঘটনায় সাগরতীরে ভেসে আসছে একের পর এক রোহিঙ্গা শিশুর লাশ। গত কদিনে দেখা মিলেছে অন্তত ত্রিশের বেশি বেওয়ারিশ রোহিঙ্গা শিশুর লাশ। সবার প্রাণ গেছে নৌকাডুবিতে। এসব ফুটফুটে চেহারার নিষ্পাপ শিশুর অপ্রত্যাশিত মৃতদেহ যেন স্থবির করে দেয় গোটা পৃথিবীকে।

মিয়ানমারে সহিংসতায় এ পর্যন্ত অন্তত বিশের বেশি নৌকাডুবির খবর পাওয়া গেছে। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যের অবতারণা হয়েছে গত ৩০ আগস্ট রাত ১২টার দিকে শাহপরীর দ্বীপের পাশে নৌকাডুবিতে ১৯ রোহিঙ্গা নারী-শিশুর লাশের মিছিলে। সেদিন গভীর রাতে সাগরের ঢেউয়ে ভেসে আসে ১০ শিশুর মৃতদেহ। একেবারে কোলের শিশু থেকে সাত-আট বছর বয়সী শিশুর মৃতদেহও ভেসে এসেছিল সেদিন।

এর পরও থামেনি সেই মৃত্যুর মিছিল। রোহিঙ্গাদের বাংলাদেশ আসা থামেনি, নৌকাডুবিও ঘটছে নিয়মিত। প্রতিটি ভোরেই নাফ নদ অথবা সৈকতে মিলছে কোনো না কোনো রোহিঙ্গা শিশুর মৃতদেহ। প্রতিটি শিশুর লাশের দৃশ্যে যেন পুরো দুনিয়ার আকাশ-বাতাস ভারী করে তুলছে।

একের পর এক রোহিঙ্গা শিশুদের ভেসে আসা মৃতদেহ দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে। নাফ নদীর এ পারের মানুষগুলোর সঙ্গে রোহিঙ্গা শিশুরা অপরিচিত, অনাত্মীয়। তবু এই রোহিঙ্গা শিশুর লাশ দেখে এপারের বহু মানুষের চোখের জল গড়িয়ে মিশেছে সাগরজলে।

রাষ্ট্রহীন, পরিচয়হীন রোহিঙ্গা বলেই বিশ্ববাসীর কাছে মূল্যহীন এই শিশুরা! শত শিশু সাগরে ডুবে মরছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন বলেই প্রধান বিচারপতি হতে পেরেছি’

ন্যাশনাল ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিলেন বলেই নিজে প্রধান বিচারপতি হতে পেরেছেন বলে মন্তব্য করেছেন সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে দেশের কে কী হতে পারতেন জানি না, তবে আমি প্রধান বিচারপতি হতে পেরেছি। তিনি দেশ স্বাধীন না করলে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত অভাবনীয় উন্নয়নও হতো না।’
বৃহস্পতিবার দুপুরে পৌর মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে জেলা বারের পাঁচতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন।
দেশের প্রথাগত বিচার ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের আইনে পরিবর্তন আসছে। গ্লোবালাইজেশনের ফলে মেধার বিকাশ ঘটছে। এ পরিস্থিতিতে সাইবার আইনসহ বিভিন্ন আইনের সংস্কার ও উন্নয়নে গুরুত্ব দেওয়া জরুরি।’
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার পেশাগত জীবন শুরু করেছিলেন মৌলভীবাজারে। সেই মৌলভীবাজারের জেলা বারের ভিত্তিপ্রস্তর স্থাপন করার দিনটিকে নিজের জীবনের স্মরণীয় একটি দিন হিসেবে উল্লেখ করেন তিনি।
এসময় আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘মৌলভীবাজারসহ দেশের সব জেলার আইনজীবীদের মেধার বিকাশ ঘটাতে আরও বেশি পড়ালেখা করতে হবে। আইনের শাসন নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা রয়েছে।’
প্রধান বিচারপতি বলেন, ‘দেশের সব আদালতে ঝুলে থাকা ৩০ লাখ মামলার নিষ্পত্তিতে আইনজীবীদের সহযোগিতা জরুরি। সরকারি সম্পদ রক্ষায় সরকারি প্রসিকিউটরদের আরও সচেতন হতে হবে। আদালতের কার্যক্রম গতিশীল করতে বিচারক ও আইনজীবীদের মধ্যে পারস্পারিক সমন্বয়ে গুরুত্ব দিতে হবে।’ কোনও কারণে বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের অভাব হলে আদালত বর্জন না করে তার শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

দেশের বিভিন্ন স্থানে মৃদ ভুমিকম্প অনুভূত হয়েছে। জামালপুর ও শেরপুরে বেশি অনূভূতি হয়েছে।

জানা যায়, ভারতের মেঘালয়ে এই ভুমিকম্পের উৎপত্তিস্থল। এর মাত্রা ছিল ৭.৪। তবে দেশের উত্তরাঞ্চলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবণা রয়েছে। ভারত থেকে জামালপুর ও শেরপুর কাছে হওয়ায় এই দুই জেলায় বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্প টের পেয়ে অনেকে ঘর থেকে বের হয়ে আসে। তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

তবে এই ভূমিকম্পে ভরতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন রাহী

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি তানভীর হুসাইন সুজন ও সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানান যে, সাতক্ষীরা জেলা ছাত্রলীগকে আরও গতিশীল করার লক্ষ্যে মোঃ রায়হানুল ফেরদৌস (রাহী)-কে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে ধলবাড়িয়ায় তাঁতী লীগের কমিটি গঠন

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ধলবাড়িয়া চৌমুহনী বাজার চত্ত্বরে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি আমির আলী খাঁনের সভাপতিত্বে শেখ আব্দুল কাদেরকে আহবায়ক, আবু সাঈদ, নজরুল ইসলাম ও প্রহল্লাদ সরকারকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ধলবাড়িয়া ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন লায়লা বেগম, নাজমুল হোসেন বাচ্চু, রাকিব তানভীর, ইউসুফ সানা, ইয়াসিন সরদার, আব্দুল মজিদ, আব্দুল কুদ্দুস, আল-মামুন, মনিরুল ইসলাম মিলন, সাহিনুর ইসলাম, এছাদুল ইসলাম, রিয়াজুল সানা, কোহিনুর ইসলাম, সুজন ইসলাম, সলেমান, রিপন, রাজু, রাশেদুল, মিজান, সাহিনুর, ইনজামুল, রুবেল, আল-আমিন, আনছার গাজী, মুকুল গাজী, আরিজুল গাজী, শান্ত মন্ডল। উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক এস.কে আব্বাসের সঞ্চালনায় সম্মেলনে উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা থানা তাঁতী লীগের সহ-সভাপতি ময়নুদ্দীন খাঁন মনি, আবু বক্কার সিদ্দিক, সাহেব আলী, মথুরেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি অলিয়ার রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেকলীগের সভাপতি আমিনুর রহমান, ইউনিয়ন তাঁতী লীগের আহবায়ক সুমন ঘোষ প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কে এম রেজাউল করিম, দেবহাটা: দেবহাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলের দোকান, মিষ্টির দোকান ও ফার্মেসিতে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের নেতৃত্বে উপস্থিত ছিলেন খুলনা বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্র্রেট সাফায়াত হোসেন, দেবহাটা থানার এসআই আব্দুল কাদের, নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী শ্যামা প্রসাদ মিস্ত্রী। ভ্রাম্যামাণ আদালতে সখিপুর বাজারের আবুল ফার্মেসিতে কর্মচারীদের ট্রেনিং না থাকায় ৭ হাজার টাকা, মাবিয়া ফার্মেসিতে ৩ হাজার টাকা ও রবীন্দ্র মিষ্টি ভা-ারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও বিএসটিআই নিবন্ধন না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন ফলের দোকান গুলোতে ফরমালিন ও বিষাক্ত প্রতিক্রিয়া আছে কি না পরীক্ষার জন্য খুলনা বিএসটিআই ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক ও নির্বাহী কমিটির সদস্যদের সাথে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর এর এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলার সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্কর।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি, ইঞ্জিনিয়ার ফারিয়া কামাল লস্কর, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, অভিভাবক সদস্য মোস্তফা মোস্তাক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি ইম্মানুয়েল মোল্যা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আব্দুস সবুর, নুরনাহার, রেবেকা পারভিন, নূর জাহান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় একটি মোনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলারোয়ায় পুলিশি অভিযানে ফেন্সিডিলসহ ইলিয়াস আটক

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দিকে পৌরসদরের তুলশিডাঙ্গা ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াস হোসেন (২৭)। সে উপজেলার লাঙ্গলঝাড়া কারিগর পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ জানতে পারেন যে, আটককৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস ফেন্সিডিল নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ওই স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ইলিয়াসকে ৫বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আটক করেন। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক ফেন্সিডিল ব্যবসায়ী ইলিয়াসকে আসামি করে তার থানায় একটি মাদক মামলা নং (৪) ৬/৯/১৭ দায়ের করা হয় এবং আটক ইলিয়াসকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest