বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মারাত্মক অসুস্থ হয়ে পড়ায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি শ্বাসকষ্ট আর কাশিতে ভুগছেন। বৃহস্পতিবার রাতে তার শরীরের অবস্থার অবনতি হলে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে আজ সকালে তাকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে দ্রুত রংপুর হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পরিবারের সঙ্গে বসবাস করেন তারামন বিবি। মুক্তিযুদ্ধের সময় ১১ নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় ভারতে পাচারের কবল থেকে রক্ষা পেল বাংলাদেশের দুই তরুণী। তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইমরান খানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই’র সাবেক নেত্রী আয়েশা গুলালি। তিনি বলেন, দলের সর্বাধিনায়ক ইমরান প্রায়ই তাকে মেসেজ পাঠিয়ে ঘুরিয়ে বিয়ের প্রস্তাব দিতেন। এছাড়া নানা ধরনের আপত্তিকর মেসেজ তো থাকতই।
দৈহিক শক্তি বাড়াতে পার্শ্ব প্রতিক্রিয়া সম্পন্ন ওষুধি কৌশল এবং মনোবৈজ্ঞানিক চিকিৎসা এখন প্রায় সেকেলে হয়ে পড়েছে। আজকাল এই শক্তি বাড়াতে প্রাকৃতিকভাবেই দৈহিক শক্তি বর্ধক খাদ্যই অনেক বেশি কার্যকরী হিসেবে বিবেচিত হয়। তাই বিবাহিত জীবনে মিলনে ফিট থাকতে হলে আপনাকে দৈনন্দিন খাবারের প্রতি পূর্ণ মনোযোগী হতে হবে। কারণ সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া থাকার পাশাপাশি দরকার স্বাস্থ্যকর দৈহিক সম্পর্ক।

