থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ ‘হায়াও’ এর এক নারী ৯১ বছর বয়সে স্নাতক ডিগ্রী অর্জন করে তার জীবনের স্বপ্ন পূরণ করেছেন।
দীর্ঘ দশ বছরের পড়া শেষে আজ বুধবার তিনি স্নাতক ডিগ্রির সার্টিফিকেট গ্রহণ করতে যাচ্ছেন।
৯১ বছর বয়সী ‘নানী’ কিমলান জিনাকুল বলেন, আমার মধ্যে সব সময় শিক্ষাগ্রহণের প্রতি আলাদা একটা আকর্ষণ কাজ করতো। সব সময় ভাবতাম শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই, যে কোনো সময়েই এটা করা যায়। আর এই নীতিতে বিশ্বাসী এই নারী সন্তান হারিয়েও, এই বয়সেও তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন।
থাইল্যান্ডের সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটির হাজার হাজার শিক্ষার্থীদের একজন কিমলান জিনাকুল।
তার জীবনের আরেকটা বিশেষ দিন হতে যাচ্ছে বুধবার। তাকে আজ স্নাতক ডিগ্রির সার্টিফিকেট প্রদান করবেন থাই রাজা ‘দশম রাম’।
মিস কিমলান লামপাং প্রদেশের বাসিন্দা ছিলেন। কিন্তু পরে তিনি ফায়াও প্রদেশে বসবাস শুরু করেন। একজন বৃদ্ধ নারী হিসেবে কিমলানের প্রতিদিনের রুটিন ছিল-সকালে ঘুম থেকে উঠে প্রথমে তিনি যেতেন বুদ্ধ মন্দিরে প্রার্থনার জন্য। এরপর প্রতিবেশী একটি মন্দির ঘুরে পড়ালেখার জন্য চলে যেতেন। ‘হিউম্যান এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট’ নিয়ে পড়েছেন তিনি।
তিনি বলেন, এই বিশ্ব কখনো থামে না। নিজস্ব গতিতে সে চলছে। আমাদের কাছে কাছে নতুন নতুন তথ্য আসছে, বিজ্ঞান ও গবেষণা নিত্যনতুন আবিষ্কার দেখছি। পুরনো সমস্যা সমাধানের জন্য সব সময় আমাদের সামনে নিত্যনতুন উপায় আসছে। যখন বিজ্ঞান-গবেষণায় নতুন কিছু আর থাকবে না, এই বিশ্বও থেমে যাবে।
চীনা বংশোদ্ভুত পরিবারে জন্ম নেয়া কিমলান বেড়ে উঠেছেন লামপাং-এ। প্রদেশের শীর্ষ স্কুলে তিনি ছিলেন মেধাবী শিক্ষার্থীদের একজন।
কিন্তু রাজনৈতিক কারণে তার পরিবারে ব্যাংককে চলে আসতে বাধ্য হয় এবং সেখানেই তার বিয়ে হয়। বিয়ের পর নিজের পড়ালেখাটাও আবার শুরু করেন কিমলান।
কিমলান বলেন, আমি সব সময় চাইতাম আমার ছেলে-মেয়েরা যেন অনেকদূর পর্যন্ত পড়ালেখা করতে পারে, যতদূর তারা পড়তে চায় ততদূর। আমার এই দৃঢ় ইচ্ছার কথা তাদের জানিয়েছি, তাদের সবসময় সমর্থন দিয়েছি”।
পাঁচ সন্তানের মা কিমলানের চার সন্তানই মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং একজন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করেন।
কিমলানের এক মেয়ে তাকে স্নাতক ডিগ্রি অর্জনে উৎসাহ জোগায়। সুখোথাই থাম্মাথিরাত ওপেন ইউনিভার্সিটিতে তার মেয়েই তাকে ভর্তি করেন।
কিমলানের ওই মেয়ে চিয়াং মাই নামের একটা হাসপাতালে প্রভাষক ছিলেন এবং একইসঙ্গে সেখানকার নার্স হিসেবে কাজ করতেন। যদিও ৭২ বছর বয়সে কিমলান তার পড়ালেখা আবারও শুরু করার কিছুদিন পরই তার এই মেয়েটি মারা যায়।
মেয়ের মৃত্যুর শোকে কয়েক বছর ক্লাস করেননি কিমলান।
প্রায় এক দশক পর মেয়ের মৃত্যুর কষ্ট ভুলে পড়ালেখা শুরু করেন কিমলান। তখন তার বয়স ৮৫ বছর।
হিউম্যান এন্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট’ বিষয়টি বেছে নেন কারণ তার মতে এই বিষয়টা তাকে শেখাবে কীভাবে অর্থপূর্ণ ও হাসিখুশি জীবনযাপন করা যায়।
মেয়ের হারানোর দুঃখ ভুলে আমি পুরোপুরি পড়ায় নিমজ্জিত হলাম। মনের মধ্যে শুধু এটা কাজ করতো-আমি স্নাতক পাস করলে আমার মেয়ের আত্মা খুশি হবে। বিবিসি থাই সার্ভিসকে দেয়া সাক্ষাৎকারে নিজের কথাগুলো শেয়ার করেন কিমলান।

যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা দুই কোটি টাকা মূল্যের ক্যাপিটাল মেশিনারিজের একটি চালান আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
সরকারি কর্মচারীদের চেয়ে সাংবাদিকদের বেতন বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর এই যুক্তিতে সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ডের প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।
সৌদি যুবরাজ সালমান বিন সাদ বিন আবদুল্লাহ বিন টার্কি আল সৌদ ইন্তেকাল করেছেন। এক রাষ্ট্রীয় বিবৃতিতে আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে সৌদি রয়েল কোর্ট। পরে রয়েল কোর্টের বরাত দিয়ে খবরটি প্রকাশ করে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একাধিক বিমান হামলায় ২৯ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই। অথচ চেহারার তার কোনো লক্ষণ নেই।
গত ৩০ বছর ধরে যেন একই চেহারা ধরে রেখেছেন আমেরিকার এই মডেল-অভিনেত্রী। দুই সন্তানের মা সিন্ডি ক্রফোর্ড তাঁর রূপ-রহস্য নিয়ে কথা বললেই তিনি বলেন, ‘‘দ্য সিক্রেট ইজ, দেয়ার ইজ নো সিক্রেট’’। যেগুলো সবাই জানে, সেই নিয়মগুলো মেনে চললেই হয়। যেমন পানি বেশি পান করা, ধূমপান না করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম, খোশমেজাজ ইত্যাদি। তবে নিজের তৈরি প্রডাক্ট লাইনের বিউটি প্রডাক্ট ব্যবহার করেন সিন্ডি। সকালে উঠেই সুপারফুড স্মুদি খান আর চাইনিজ মেডিসিনের উপর ভরসা রাখেন। তবে তিনি এও বলেছেন, কম সময়ের মধ্যে এই নিয়মগুলো কাজে দেবে না। ৩০ বছর বয়স থেকে ত্বকের যত্ন নেওয়া শুরু করলে তাঁর ফল পঞ্চাশের পর পাওয়া যাবে। তাই ধৈর্য হারালে চলবে না।
খেতে খুব তেতো, কিন্তু করলার গুণ অনেক৷ যা কিনা দূর করতে পারে অনেক কঠিন রোগ৷ চলুন জেনে নেওয়া যাক, প্রতিদিন করলা খেলে কী কী উপকার পাবেন!
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর এক সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক আমেরিকান নাগরিককে অভিযুক্ত করেছে দেশটির আদালত। খবর রয়টার্স।