ভারতের লোকসভা থেকে ছয় কংগ্রেস সাংসদকে বহিষ্কার করেছেন স্পিকার সুমিত্রা মহাজন। সোমবার লোকসভায় জিরো আওয়ার চলাকালীন ওয়েলে নেমে তুমুল বিক্ষোভ করছিলেন সাংসদরা।
বহিষ্কৃতরা হলেন অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন এবং কে সুরেশ।
স্পিকারের আসনের জন্য ওই আচরণ অবমাননাকর জানিয়ে ছয় সাংসদকে সুমিত্রা মহাজন পাঁচদিনের জন্য বহিষ্কার করেছেন।
সোমবার শুরু থেকেই লোকসভায় হইচই করছিলেন কংগ্রেস সাংসদরা। দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে গণহারে নির্যাতনের পর খুন করা সত্ত্বেও সরকার চুপ করে বসে থাকার অভিযোগে অবিলম্বে বিষয়টি নিয়ে আলোচনার দাবি করেন কংগ্রেসের সংসদীয় দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
জিরো আওয়ারে গোলমাল আরও বেড়ে যায়। সাংসদরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। তার পরই কঠোর সিদ্ধান্ত নেন স্পিকার। আনন্দবাজার পত্রিকা।

শৌচালয় নির্মাণের টাকা নেই? তাহলে ঘরে বউ রেখে লাভ কী? বিক্রি করে দিন বরং! পরামর্শ বিহারের ঔরঙ্গাবাদের জেলা শাসক কানওয়াল তনুজের।
ভিন্ন স্বাদের সংবাদ : কোমর পানি ডিঙিয়ে অফিস করছেন তারা। কারণ বান হোক তুফান হোক কর্মস্থলে যেতেই হবে। প্রবল বৃষ্টি কিংবা জোয়ার এলে সবাইকে এ সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। কিন্তু দিনের পর দিন তো এভাবে চলে না।
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা তালায় রাজমিস্ত্রীদের মিলনমেলা, বিক্রয় ও বিপন্ন বৃদ্ধির লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা ও উপহার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪জুলাই) বিকালে তালাস্থ মেলা বাজারে মের্সাস জায়েদ এন্টার প্রাইজর উদ্দ্যোগে ও দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের (ফাইভ রিংস) সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নতুন আইকন প্লেয়ার হিসেবে স্বীকৃতি পেলেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। পূর্বের তালিকায় ছিল সাত আইকন এবার নতুন করে যুক্ত হলেন মোস্তাফিজ। চলমান বিপিএলে আট দল থাকায় আইকনও আটজন নির্ধারন করা হয়েছে।
বিরল রোগে আক্রান্ত শিশু সাতক্ষীরার মুক্তা মনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয় চলতি মাসের নয় তারিখে। ব্যথায় কাতরানো সেই মুক্তা মনির হাতের পোকাগুলো কামড়ানো বন্ধ হয়েছে বলে জানান তার বাবা ইব্রাহীম হোসেন।
শরীরের জন্য আদার উপাদান অনেক। শরীরের জন্য আদা খাওয়া অনেক ভালো। কেননা আদায় রয়েছে অনেক গুণাগুণ। চিকিৎসকরা প্রায়ই বলেন আদা খাওয়ার জন্য। তাছাড়া সেই সঙ্গে এটাও বলে থাকেন সব অবস্থায় আদা খাওয়া উচিত নয়। আদা যদি শরীরের জন্য উপকারী হয় তাহলে আবার নিষেধ কেন? আসুন যেনে নেয়া যাক কোন সমস্যায় আদা এড়িয়ে চলবেন।
গ্রীষ্মকালীন সবজি হলেও প্রায় সারা বছরই পাওয়া যায় ঢেড়স। জনপ্রিয় সবজিগুলোর মধ্যে ঢেড়স অন্যতম। ঢেড়স শুধু সবজিই নয় আছে অনেক পুষ্টিগুণও। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ফসফরাস এবং ভিটামিন এ,বি এবং সি। আয়োডিনের অভাবে সৃষ্ট গলগন্ড, মস্তিষ্ক ও হৃৎপিন্ডের দুর্বলতা প্রতিরোধে ঢেড়স খুবই উপকারি একটি সবজি। এছাড়াও এই সবজির অন্যান্য উপকারিতা সম্পর্কে জেনে নিন-