কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবিশ্বের দীর্ঘতম সমুদ্র সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৬ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁছে মেরিন ড্রাইভ সড়ক হয়েই ইনানী পৌঁছান তিনি। সেখানেই ২৮ কিলোমিটার পয়েন্টে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সড়কটির উদ্বোধন করেন।
পরে ২৮ কিলোমিটার পয়েন্টেই সেনা বাহিনী আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌ-বাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন মোহাম্মদ, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এই সড়ক নির্মাণের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান।
প্রকল্পবাস্তবায়নকারী সেনা বাহিনীর ১৬ ইসিবি’র অধিনায়ক লে. কর্নেল কে এম মেহেদী হাসান জানান, এ সড়কের কারণে বিশ্ব দরবারে কক্সবাজার একটি সমৃদ্ধশালী পর্যটন শিল্প হিসেবে প্রকাশ পাবে। এ সড়কে ১৭ টি ব্রিজ, ১০৮টি কালর্ভাট রয়েছে। যেখানে ব্যয় হয়েছে ১ হাজার ৫০ কোটি টাকার কাছাকাছি
শনিবার বিকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কক্সবাজারের আরও ৫টি প্রকল্পের উদ্বোধন এবং ৮টি ভিত্তি প্রস্তুর স্থাপন করবেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের টানা দু’ মেয়াদে কক্সবাজারে দেড় লাখ কোটি টাকা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়। এসব প্রকল্পের মধ্যে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দেশের ইতিহাসের অন্যতম মেগা প্রকল্প। এছাড়াও কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ, মহেশখালী এলএনজি টার্মিনাল, মেডিকেল কলেজ, নাফ ট্যুরিজম পার্ক প্রকল্পও বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রকল্প। এসব প্রকল্পের অর্ধেক বাস্তবায়ন হয়েছে। অবশিষ্ট গুলো বাস্তবায়নের পথে।

সুন্দরবনের পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে এই কারণ দেখিয়ে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী ভারত হেভি ইলেকট্রিক্যালস কোম্পানিকে বিনিয়োগ তালিকা থেকে বাদ দিয়েছে নরওয়ে। এর ফলে নরওয়ের সবচেয়ে বড় বিনিয়োগ তহবিল হারিয়েছে কোম্পানিটি। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বিনোদন ডেস্ক : এ কোন মৌসুমী হামিদ! এভাবে তাকে কেউ কখনো দেখেছে? পড়নে লাল শাড়ি, সঙ্গে খাকি রঙের শার্ট, এক নলা বন্দুক, গুলির বেল্ট, কোমরে পিস্তল, পায়ে বুট জুতা, চেহারায় প্রতিশোধের আগুন। দেখে যেন মনে হচ্ছে, ‘দস্যুরানি ফুলন দেবী’র নতুন সংস্করণ। ঠিক তাই, ‘বাদাবন’ টেলিছবিতে মৌসুমী হামিদ জলদস্যুদের সর্দার। পরিচালক সুমন আনোয়ার বেশ খেটে এই টেরিছবির শুটিং করছেন সিলেটের রাতারগুলে। এর আগে শুটিং হয়েছে পুরান ঢাকা, নতুন ঢাকা, গাজীপুরের কালিয়াকৈর, সিলেটের লাউয়াছড়াসহ আরও কিছু জায়গায়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক জায়েদ খান। তারা ভোট পেয়েছেন যথাক্রমে ২৫৯ ও ২৭৯। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সভাপতি পদে ওমর সানি ১৫৩ ভোট পেয়েছেন আর অমিত হাসান পেয়েছেন ১৪৫।
এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে যখন ভোট গণনা চলছে, তখন হঠাৎ রাত দেড়টা নাগাদ এফডিসিতে আসেন চিত্রনায়ক শাকিব খান। এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকে যান। এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহ আরও অনেকে। সবার অভিযোগ, এ সময় শাকিব খান মদ্যপ ছিলেন। তিনি কারও অনুরোধ শোনেননি। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহনকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করে। ভাঙচুরও হয়েছে। এ সময় বাঁশের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন। তবে তা গুরুতর নয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে এগিয়ে থাকা এম্যানুয়েল মাক্রোঁ ‘ভয়াবহ হ্যাকিং আক্রমণের’ শিকার হয়েছে বলে দাবি করেছে তার দল। অনলাইনে বড় ধরনের তথ্য ফাঁসের পর এমন অভিযোগ করে ।
শেষ পর্যন্ত কি ফেঁসেই যাচ্ছেন নেইমার? পরিস্থিতি কিন্তু ‘হ্যাঁ’-ই বলছে। এই ব্রাজিলিয়ান তারকার প্রকৃত ভিত্তিমূল্য কত তা এখনও অজানা ফুটবলবিশ্বে। সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেয়ার সময় আসল মূল্য লুকিয়ে দুর্নীতির আশ্রয় নিয়েছেন নেইমার এবং তার পরিবার; সান্তোসের দায়ের করা এমন অভিযোগে স্পেনের জাতীয় আদালতে হাজির হতে বলা হয়েছে নেইমারকে। অভিযোগ প্রমাণ হলে দুই বছর জেল জরিমানা হতে পারে বার্সা তারকার।
নিজস্ব প্রতিবেদক: শহরের পলাশপোলে এক অসহায় দিনমজুরের জমি দখল করার অভিযোগ উঠেছে সিটি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে শহরের পলাশপোল নিকারী পাড়ায় (গুড়পুকুর এলাকায়)। এব্যাপারে সদর থানায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, পলাশপোল মৌজার সিএস এর ১৭৬১ খতিয়ানের এসএ খতিয়ানের ১৭৬৩ খতিয়ানে ১১৩৪২ দাগের ৫শতক জমি পৈত্রিক সম্পত্তি পায় মৃত দেলোয়ার হোসেনের মেয়ে অছিকা খাতুন (৬৪)। তিনি তার পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলেন। কিন্তু সাবেক সাংসদ ও আ’লীগ নেতা ডা. মোখলেছুর রহমানের ভাইরা সিটি কলেজের প্রিন্সিপাল আবু সাঈদ ভূয়া কাগজ পত্র দেখিয়ে ১শতক জমি (১টি ঘর) প্রাথমিক ভাবে জোর পূর্বক দখল নেয়। সেখানে তার দখল বজায় রাখতে আশাশুনির কচুয়া গ্রামের কবির হোসেনের স্ত্রী হোসনে আরা খাতুন কে সেই ঘরে ভাড়াটিয়া হিসেবে রাখা হয়েছে। এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে (যার নং পি-১০৮৪/১৬ ধারা-১৪৪, তাং-৬/১০/১৬)। পরবর্তীতে দখল পাঁকাপক্ত করতে পাওয়ার হাউজের ইঞ্জিনিয়ার মতিয়ার সহ অন্যান্যদের ম্যানেজ করে সেখানে একটি মিটার নেয়া হয়। এব্যাপারে ইঞ্জিনিয়ার মতিয়ার রহমানের কাছে যোগাযোগ করা হলে তিনি জানান, আ’লীগ নেতারা আমাকে বলেছে বলে আমি মিটার দিয়েছি। তবে যদি ভুল হয়ে থাকে তাহলে উভয় পক্ষকে ডেকে কাগজ দেখে তা ঠিক করে দেব। কিন্তু তিনি আজও পর্যন্ত তা করেনি। এদিকে গত বৃহস্পতিবার বিকালে প্রিন্সিপাল আবু সাঈদ, হোসনেয়ারা খাতুন, আ’লীগ নেতা ও সাবেক সাংসদ মোখলেছুর রহমানের ও প্রিন্সপাল আবু সাঈদের শ্যালক শুভ হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার প্রধান আসামি পলাশপোল এলাকার মফিজ, মৃত সামছুর রহমানের ছেলে সেই আলোচিত ইউনুস আলী ওরফে চোর ইউনুস, মৃত আলী মিস্ত্রীর ছেলে নূর ইসলাম সহ ২৫/৩০জন স্থানীয় সন্ত্রাসী সেখানে গিয়ে হঠাৎ করে ভাংচুর করে সকল ঘরে বড় বড় তালা ঝুলিয়ে দেয়। এসময় বৃদ্ধা অছিকা খাতুন বাঁধা দিতে গেলে তাকে বেধড়ক মারপিট করে কপাল ফাটিয়ে দেয়। তাছাড়া তাদের কে সব সময় হত্যা গুম সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। এব্যাপারে বৃদ্ধা অছিকা খাতুন বাদি হয়ে ও তার ছেলে শহিদুল ইসলাম বাদি হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়।