সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়কের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগশহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না: তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব— এমপি রবিউল বাশারসরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি : ইউএনওর ভিডিও বার্তাসাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধনসাতক্ষীরার বাঁধনডাঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাশ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

xfull_1453262175_1494610325.jpg.pagespeed.ic.xDp1sP-LsTস্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শুরুর বিপদ কাটিয়ে ভালোভাবে এগোচ্ছিল টাইগাররা। কিন্তু তুমুল বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এরপর বৃষ্টি এসে হানা দেয়। সেই বৃষ্টি আর না থামলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ডাবলিনে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করার পর নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি বলে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি।

অবশ্য টস হওয়ার পর পরই বৃষ্টি হয়েছিল। সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে নির্দিষ্ট সময়ের একটু পরে শুরু হওয়া খেলায় ব্যাটিং-এর শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের, ৭০ রানে হারায় ৪ উইকেট। সতীর্থদের আসা-যাওয়া দেখতে থাকা তামিম ইকবাল অবশ্য খেলে গেছেন নিজের স্বভাবজাত খেলাটাই। পূরণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি। আর সঙ্গী হিসেবে পেয়ে যান মাহমুদউল্লাহকেও। দুজন মিলিয়ে এগিয়ে নিতে থাকেন বাংলাদেশকে।  আর তাদের ব্যাটে ভর করেই চাপ কাটিয়ে উল্টো চেপে ধরেছে আইরিশদের। পঞ্চম উইকেট জুটিতে হাফসেঞ্চুরিও পূরণ করেন তামিম-মাহমুদউল্লাহ। কিন্তু ৩১.১ ওভারের সময় বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় এই খেলা। ওই পর্যন্তই বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৭ রান।

এই ম্যাচে প্রস্তুতি ম্যাচগুলোতে আলো ছড়ানো ব্যাটসম্যানরাই ছিলেন নিজেদের ছায়া হয়ে! শুরুতেই ফিরে যান সৌম্য সরকার। মাত্র ৫ রান করে এই ওপেনার শিকার হন পিটার চেজের। খানিক পর এই আইরিশ বোলার আবারও আঘাত হানেন, এবার ফেরান সাব্বির রহমানকে। রানের খাতা খোলার আগেই এই ব্যাটসম্যান ফিরে গেলে কঠিন চাপে পড়ে যায় বাংলাদেশ। বিপর্যয় কাটাতে মাঠে নামা মুশফিকুর রহিমও ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। পারেননি অধিনায়ক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে নামা সাকিব আল হাসানও। নিষেধাজ্ঞার কারণে মাশরাফি খেলতে না পারায় বাংলাদেশকে এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছিলেন সাকিব।

পরে পঞ্চম উইকেটে জুটি বাঁধেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। তারা দুজন ৮৭ রানের জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন। ৩১.১ ওভারে ১৫৭ রান তোলার পর বৃষ্টি এনে হানা দেয়। সেই বৃষ্টি আর ক্ষান্ত হয়নি। ম্যাচও আর শুরু করা যায়নি। তাতে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

বাংলাদেশের যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টি নিয়েছেন পিটার চেস। ১টি নিয়েছেন ব্যারি ম্যাকার্থি।

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। এরপর ১৭ মে বাংলাদেশ মুখোমুখি হবে কিউইদের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

channel_i_chelsea3অপেক্ষাটা আর বাড়তে দেয়নি চেলসি। দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। শুক্রবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে একমাত্র গোলে জিতে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করেছে অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে দারুণ ফুটবল খেলে কেবল গোলটাই পাচ্ছিল না চেলসি। শেষদিকে ম্যাচের ৮২ মিনিটে পেদ্রোর বদলি মিচি বাতসুয়াই জয়সূচক গোলটি এনে দেন। স্প্যানিশ ডিফেন্ডার সিজার আসপিলিকুয়েতার পাসে জাল খুঁজে নেন তিনি। তাতেই ব্লুজদের ইতিহাসের ষষ্ঠ প্রিমিয়ার লিগ শিরোপার উল্লাসে মেতে ওঠে কস্তা-ফ্যাব্রেগাসরা।

শুক্রবারের জয়ে ৩৬ ম্যাচে চেলসির পয়েন্ট দাঁড়াল ৮৭তে। এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম হটস্পার ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল। তারা বাকি তিন ম্যাচ জিতলে আর চেলসি পরের দুম্যাচ হারলেও পয়েন্টের ব্যবধান ঘুচবে না। তাইতো গত ১৩ বছরের মধ্যে পঞ্চমবার ইপিএল শিরোপার উল্লাসে মাতার সুযোগ একটু আগেভাগেই এল চেলসির জন্য।

ব্লুজদের শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ইতালিয়ান কোন্তে কোচ হিসেবেও দারুণ এক কীর্তি গড়েছেন। মাত্র চতুর্থ কোচ হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমেই দলকে শিরোপা এনে দিলেন তিনি। হোসে মরিনহো (২০০৪-০৫), কার্লো আনচেলত্তি (২০০৯-১০) ও ম্যানুয়েল পেল্লেগ্রিনির (২০১৩-১৪) কাতারে নাম লেখালেন তিনি। গত বছরের আগস্টে চেলসির দায়িত্ব নেওয়ার আগে সিরি আ’তে টানা তিন মৌসুমে জুভেন্টাসকে শিরোপা জিতিয়ে এসেছেন কোন্তে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

garlicহাইপার-টেনশন হলো উচ্চ রক্তচাপজনিত একটি সমস্যা। হৃদরোগ, স্ট্রোক, বৃক্কের সমস্যা, অকাল মৃত্যু, বিকলাঙ্গতা ইত্যাদি সবকিছুর পেছনেই এই সমস্যার অবদান আছে। হাইপার টেনশন নীরব ঘাতক। বেশিরভাগ ক্ষেত্রে রোগী নিজেই জানেন না তার রোগ সম্পর্কে। ফলে বুঝে ওঠার আগে শরীরের ক্ষতি হয়ে যায়। তবে কিছু অভ্যাস পরিবর্তন করলে হাইপার-টেনশন প্রতিকার করা সম্ভব। জেনে নিন হাইপার-টেনশনের কিছু ঘরোয়া প্রতিকার।

কাঁচা রসুন
রসুন রক্তে নাইট্রিক অক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড উৎপাদন করে। ফলে রক্তনালী শিথিল হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। ফলে হাইপার-টেনশন কমে। তাই প্রতিদিনের খাবারে অন্তত দুই টুকরা কাঁচা রসুন যোগ করুন।

ডাবের পানি
ডাবের পানিতে ভিটামিন সি, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা সঠিক পেশী কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। বিভিন্ন নিয়ন্ত্রণ প্রমাণিত হয়েছে যে ডাবের পানি নিয়ন্ত্রণ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তাই, হাইপার টেনশন কমাতে প্রতিদিন সকালে এবং রাতে এক কাপ করে ডাবের পানি পান করুন।

পটাশিয়াম যুক্ত খাবার
পটাসিয়াম শরীরে সোডিয়াম এর প্রভাব কমাতে সহায়তা করে। হাইপার টেনশন কমাতে খাবার তালিকায় পটাসিয়াম যুক্ত খাবার রাখুন। প্রতিদিন একটি বা দুইটি কলা খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও খাবার তালিকায় কিশমিশ, পালং শাক, জুকিনি এবং বেক করা বা পোড়ানো মিষ্টি আলু রাখুন।

অ্যালকোহল ও তামাক
হাইপার-টেনশনের সমস্যা কমাতে অ্যালকোহল এবং তামাক পুরোপুরি এড়িয়ে চলুন। অ্যালকোহল এবং তামাক হাইপার-টেনশন বাড়াতে সহায়ক। সবচেয়ে মারাত্মক বিষয় হলো, অ্যালকোহল এবং তামাক রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধগুলির কার্যকারিতা কমিয়ে দেয়।

ব্যায়াম
হাইপার-টেনশন কমাতে প্রতিদিন ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন ৩০-৬০ মিনিট শরীরচর্চা করলে হাইপার-টেনশনের সমস্যা অনেকটাই কমে যায়। শরীরচর্চা হিসেবে সাইক্লিং, সাতার, হাটা অথবা দৌড়ানোকেও বেঁছে নিতে পারেন। ফেমিনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

00f1c2e4420622c9ed1ca1a0979f661c-59160c5482088‘টানা ১০ বছর প্রেম করেছি।’ বললেন পপ তারকা মিলা ইসলাম। হ্যাঁ, বর পারভেজ সানজারির সঙ্গে মিলার অনেক দিনের যোগাযোগ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা। আক্‌দ হয়েছে তাদের। মিরপুর–ডিওএইচএসে মিলার বাবার বাসায় ঘরোয়াভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্টজনেরা। আরও ছিলেন সংগীতশিল্পী হৃদয় খান ও মিলার সংগীতায়োজকেরা।

সন্ধ্যায় সংগীতশিল্পী মিলা বলেন, ‘আজ আমার বিয়ে। এশার নামাজের পর। আমাদের জন্য দোয়া করবেন।’

বর পারভেজ সানজারি একজন পাইলট। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মরত আছেন। এর আগে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে, ছিলেন ফাইটার পাইলট।

তবে শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বেশ জমকালো ভাবে আয়োজনে করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
 fajlur-rahmanচট্টগ্রামের ফটিকছড়ির বারাইহাতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাথমিক শিক্ষা জাতীয় একাডেমীর মহাপরিচালক ফজলুর রহমান নিহত হয়েছেন।

শনিবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

ace10485995748384e5e5347d6287b17-5915c0a404f5fইচ্ছার বিরুদ্ধে কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যে অপরাধ, তা মনে করে না বলে দাবি করেছে সাফাত আহমেদ। তার ভাষ্য, তারা ‘মেয়ে বন্ধুদের’ সঙ্গে প্রায়ই পার্টিতে ‘এমনটা’ করে থাকে। জন্মদিনের পার্টির এই ঘটনা যে এত বড় হতে পারে, তা তার ধারণাতেই ছিল না। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অকপটে দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথাও স্বীকার করে পুলিশ কর্মকর্তাদের কাছে। জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের একাধিক কর্মকর্তা এতে বিস্ময় প্রকাশ করেন। তাদের ভাষ্য, ধনাঢ্য পরিবারের সন্তান হিসেবে সাফাত উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতো। অনৈতিক কর্মকাণ্ডকে তার স্বাভাবিক বলেই মনে হতো।

জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,সাফাত ও সাদমান স্বাভাবিক ভঙ্গিতেই সকল কিছু স্বীকার করে। তাদের প্রশ্ন করা হয়,তোমরা পালিয়ে ছিলে কেন? জবাবে সাফাত জানায়,পুলিশ তাদের খুঁজছে এমন খবর পেয়ে পালিয়ে যায় তারা। পুলিশ কেন খুঁজছে জানতে চাইলে তারা বলে,এই বিষয়টিই তারা বুঝতে পারছে না।তারা দুই তরুণীর অভিযোগকে ধর্ষণ বলে মনেই করছে না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, সাফাত ও সাদমানরা এমন পরিবেশে বড় হয়েছে যে, তাদের কাছে ‘ধর্ষণ’ কোনও বড় বিষয় নয়।তাদের অনেক মেয়েবন্ধু রয়েছে এবং তাদের ভাষায় মাঝেমধ্যেই মেয়েবন্ধুদের সঙ্গে তারা  ‘আনন্দ-ফূর্তি’ করে।

পুলিশের আরেকজন কর্মকর্তা জানান, সাফাতের জন্মদিন উপলক্ষে তারা  সেইরাতে গভীররাত পর্যন্ত মদ্যপান করে বলে জানিয়েছে। দুই তরুণীর সঙ্গে সম্মতিক্রমেই মিলিত হয়েছিল বলে সাফাত ও সাদমানের দাবি। পরবর্তীতে কী কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তা তারা বুঝতে পারছে না। এমনটি হওয়ার কথা ছিল না বলেও জানায় সাফাত ও সাদমান।

দুই তরুণী ধর্ষণের ঘটনা তদন্তে সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চার সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, তার সদস্য ডিসি- ডিবি (উত্তর) শেখ নাজমুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুই তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আরও তথ্য জানার জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।’ রিমান্ডের জিজ্ঞাসাবাদে আরও অনেক কিছু বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

768785577e2a4b7ac6db6a808f5af2e5-591685403d4f5বিশ্বের অন্তত ৭৪ দেশে র‍্যানসমওয়্যার ভাইরাস দিয়ে সাইবার হামলা চালানো হয়েছে। শুক্রবার প্রথম যুক্তরাজ্যের হাসপাতালগুলো এই সাইবার হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেনসহ অন্তত ৭৪টি দেশে এই হামলা চালানোর খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এই র‍্যানসমওয়্যার ভাইরাসের আক্রমণে কম্পিউটার লক হয়ে যায় এবং মনিটরে একটি বার্তা ভেসে উঠে। এতে কম্পিউটার চালানোর জন্য অর্থ দেওয়ার কথা উল্লেখ থাকে। অনলাইন মুদ্রা ব্যবস্থা বিটকয়েনে এই মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, স্পেন, ইতালি, ভিয়েতনাম, তাইওয়ানসহ শক্তিশালী অর্থনীতির বিভিন্ন দেশে এই সাইবার হামলার খবর পাওয়া গেছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের কম্পিউটারের মনিটরে ভেসে ওঠা স্ক্রিনশটগুলো পরীক্ষা করে দেখছেন।

একজন সাইবার নিরাপত্তা গবেষক টুইটারে জানিয়েছেন, ওয়ান্নাক্রাই নামের এই র‍্যানসমওয়্যারে ৩৬ হাজার কম্পিউটার আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটা ভয়াবহ ঘটনা।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ৭৪টি দেশে সাইবার হামলার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, আক্রান্ত দেশের সংখ্যা আরও বাড়বে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কেভিন বেউমন্ট বলেছেন, এটা ভয়াবহ সাইবার হামলা। ইউরোপজুড়ে যে পরিমাণ প্রতিষ্ঠান এই হামলায় আক্রান্ত হয়েছে তা আগে কখনও হয়নি।

নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট জানিয়েছে, এই সাইবার হামলায় যে র‍্যানসমওয়্যার ব্যবহার করা হয়েছে তা নতুন সংস্করণ। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে।

সাইবার হামলায় দ্য শ্যাডো ব্রোকার্স নামের একটি গ্রুপ জড়িত বলে ধারণা করা হয়েছে। এই গ্রুপটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউটি এজেন্সি (এনএসএ)-এর হ্যাকিং টুল ফাঁস করেছিল। সূত্র: বিবিসি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

RMlAAs_toiletঅভিযোগ দায়ের করলেন মহিলা- বাড়ি থেকে চুরি হয়ে গিয়েছে নাকি আস্ত এক টয়লেট! সে কি হুলস্থূল কাণ্ড৷ এক স্থানীয় আরটিআই অ্যাক্টিভিস্টের মতে, এই টয়লেটটি কাগজের ছিল৷

সূত্রের খবর, এক মহিলা গত সপ্তাহে পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে৷ ৭০বছরের বেলা বাই প্যাটেল এবং তার মেয়ে ৪৫বছরের চন্দা অমরপুর গ্রামের বাসিন্দা৷ এঁরা উভয়েই বিপিএল ক্যাটিগরির৷ ২০১৫-১৬-তে তারা গ্রাম পঞ্চায়েতের কাছে টয়লেট তৈরির আবেদন করেছিলেন৷ সেই আবেদন মঞ্জুরও হয়ে যায়৷ কিন্তু গ্রামবাসীদের মতে, এক বছর পরও এই টয়লেট তৈরির কাজ হয়নি৷ প্রাথমিক পর্যায়েই থেকে যায় এটি তৈরির কাজ৷

এক স্থানীয় কর্মকর্তা সুরেন্দ্র প্যাটেল এই বিষয়ে জানতে চাইলে, তাঁকে জানানো হয় প্রত্যেক বাড়িতে টয়লেট বানানো হয়ে গিয়েছে৷ তবে স্থানীয় পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কেএস ধ্রুব জানান, এই অভিযোগের বিষয়ে তিনি শুনেছেন এবং এর ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest