সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়কের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগশহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না: তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব— এমপি রবিউল বাশারসরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি : ইউএনওর ভিডিও বার্তাসাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধনসাতক্ষীরার বাঁধনডাঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাশ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

1470464455নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় ৬৪ পিচ ইয়াবা, সাড়ে ৭ শত গ্রাম গাঁজা ও ১৩ শত পিচ ভারতীয় খাওয়ার স্যালাইন উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১৫ জন, কলারোয়া থানা ০৬ জন, তালা থানা ০২ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ০৩ জন, আশাশুনি থানা ০৩ জন, দেবহাটা থানা ০১ ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে গ্রেফতার করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1494672759-army-cirনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদশ সেনাবাহিনী। সেনা শিক্ষা কোরে ‘জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার)’ হিসেবে বাংলাদেশি (পুরুষ) নাগরিকদের নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা
বিএ, বিএসসি বা বিকম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি বা ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে।

শারীরিক যোগ্যতা
প্রার্থীদের ন্যূনতম শারীরিক উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এ ছাড়া প্রার্থীদের ওজন হতে হবে কমপক্ষে ৪৯.৯০ কেজি।

অন্যান্য যোগ্যতা
প্রার্থীদের অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন না। আগামী ১৫ নভেম্বর, ২০১৭ পর্যন্ত প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট (www.joinbangladesharmy.mil.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (army.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীদের প্রাথমিক শারীরিক ও মৌখিক পরীক্ষার জন্য সেনাবাহিনীর বিভিন্ন এরিয়া সদর দপ্তরে উপস্থিত হতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সকাল সাড়ে ৮টা থেকে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

বিস্তারিত দেখে নিন দৈনিক কালের কণ্ঠে ১৩ মে, ২০১৭ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1494678577-1নতুনদের জন্যও চাকরির সুযোগ রেখে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। ‘জুনিয়র অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া প্রার্থীদের যোগাযোগে দক্ষ হওয়ার পাশাপাশি কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া

জীবনবৃত্তান্ত ও কভারলেটার ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। ই-মেইল করার ঠিকানা ‘sfbl-hr@squaregroup.com’। এ ছাড়া ডাকযোগেও ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম ফ্লোর), ৭২ মহাখালী সি/এ, ঢাকা-১২১২’ ঠিকানায় আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করা যাবে ১৯ মে, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনে দেখুন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

a3ff565360ad8f4dcd61e3fc0b9a4650-58f3b634673a1শাকিব খান ও শবনম বুবলী অভিনীত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘রংবাজ’-এর পরিচালক শামীম আহমেদ রনির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

শনিবার বিষয়টি জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

রোববার গাজীপুরের পুবাইলে ছবিটির শুটিংয়ের জন্য পরিচালক সমিতিতে গত বৃহস্পতিবার আবেদন করেছিলেন প্রযোজক মোজাম্মেল হক সরকার। একই দিনে পরিচালক সমিতির সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেন শামীম আহমেদ রনি। কিন্তু আজ শনিবার পরিচালক সমিতির কার্যকরী কমিটির বৈঠকে দুটি আবেদনই খারিজ করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে পরিচালক সমিতির সভাপতি গুলজার এনটিভি অনলাইনকে বলেন, ‘রনির সদস্যপদ যেহেতু বাতিল করা হয়েছে, সেই অবস্থায় সে কোনো ছবির শুটিং করতে পারবে না। বাংলাদেশ চলচ্চিত্রের কোনো টেকনিশিয়ান (কলাকুশলী) তার সঙ্গে কাজ করবে না।’

শাকিব-বুবলী জুটির ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। এই ছবিতে প্রযোজক বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন। এর পরও পরিচালককে শুটিংয়ে অংশ নিতে না দেওয়ার কারণ জানতে চাইলে গুলজার বলেন, ‘বাংলাদেশের যেকোনো চলচ্চিত্র পরিচালক (রনি বাদে) নিয়ে ছবিটি শেষ করতে পারবেন প্রযোজক। এমতাবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সর্বাত্মক সহযোগিতা করবে।’

গুলজার জানান, প্রতি ছয় মাস পরপর সাধারণ সভা করে চলচ্চিত্র পরিচালক সমিতি। কেউ সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করলে সেটির সুরাহা হয় সাধারণ সভায়। এরই মধ্যে রনি ক্ষমা চেয়ে সদস্যপদ ফেরত চেয়ে আবেদন করেছেন। আগামী জুনে সাধারণ সভায় তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সম্প্রতি শাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতিসহ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ১৪টি সংগঠন। পরে ক্ষমা চাওয়ার পর শাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই শাকিবকে নিয়ে শুটিং করায় রংবাজের পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

fcf33eb2728ad9c13b3d45de4fb42edd-5917405e084b4জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত লেকহেড স্কুলের প্রতিষ্ঠাতা রেজোয়ান হারুন লন্ডন থেকে তিন দিন আগে ঢাকায় এসে  লাপাত্তা হয়ে গিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রেজোয়ান হারুন। এরপর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে  ইমিগ্রেশন পার হয়ে যান। বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেফতারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি।

রেজোয়ানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। তিনি জঙ্গিবাদে মদদ দেওয়া ঢাকার লেকহেড গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক। এই স্কুলে আলোচিত অনেক জঙ্গি বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন।

সূত্র জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজওয়ান হারুনকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির আলোকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপ-সচিব হাবিব মো. হালিমুজ্জামান স্বাক্ষরিত একটি নির্দেশনা দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ সদর দফতর ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রে এ সব তথ্য জানা গেছে।

পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা এ বিষয়ে খোঁজ করছি।

সূত্র জানায়, রেজোয়ান হারুন বাংলাদেশি দু’টি পাসপোর্ট একসঙ্গে ব্যবহার করতেন। তার একটি পাসপোর্ট নাম্বার বিএইচ ০৬৩৪১৩৭। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর ইস্যু হওয়া এই পাসপোর্টের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০১৭ সাল পর্যন্ত। এছাড়া তার আরেকটি পাসপোর্ট নম্বর এই ৬০১৬৯৩৩। ২০১২ সালের ১২ নভেম্বর ইস্যু হওয়া এই পাসপোর্টটি চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে। রেজোয়ান হারুনের বিরুদ্ধে ঢাকার সামুরাই কনভেনশন সেন্টারে প্রচলিত ইসলামিরীতির বিরুদ্ধে গিয়ে একদিন আগের ঈদের জামায়াত আদায়, বাসায় জুম্মার নামাজ আদায় করার রীতি প্রচলের চেষ্টার অভিযোগও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালে ধানমন্ডির ৬/এ সড়কে প্রতিষ্ঠিত হওয়া লেকহেড গ্রামার স্কুলের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। এই স্কুলের বনানী ও গুলশানে আরও দু’টি শাখা রয়েছে। প্রতিষ্ঠাকালীন এই স্কুলের অধ্যক্ষ ছিলেন জেনিফার আহমেদ, যিনি বাংলাদেশে হিযবুত তাহরীর সংগঠিত করার অন্যতম প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম মাওলার স্ত্রী। জেনিফার নিজেও হিযবুতের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৯ সালে হিযবুত তাহরীর নিষিদ্ধ হওয়ার পর এই স্কুল প্রথম আলোচনায় আসে। ওই বছরই এই স্কুল পরিচালনার পূর্ণ দায়িত্ব নেন হারুন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার হারুন অর রশিদ ও তার ছেলে রেজোয়ান হারুন। শুরু থেকেই এই স্কুলে এমন শিক্ষকরা কর্মরত ছিলেন, যাদের বিরুদ্ধে দেশে-বিদেশে জঙ্গি তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। নেপথ্যে থেকে তাদের সাংগঠনিক কাজকর্ম সম্পাদন করতেন রেজোয়ান হারুন। বেশিরভাগ সময় লন্ডনে থাকলেও চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে প্রকাশ্য চলাফেরা বন্ধ করে আত্মগোপন চলে যান তিনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ  ফাঁকি দিয়ে শুক্রবার দেশে ঢুকলেও পরে আত্মগোপনে চলে যান।

সূত্র জানায়, রেজোয়ান হারুনের লেকহেড গ্রামার স্কুলে আলোচিত যুক্তরাষ্ট্রগামী ব্রিটিশ এয়ারওয়েজ উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার হওয়া রাজীব করিম, তার ভাই তেহজিম করিম ও তেহজিবের স্ত্রী সিরাত করিম শিক্ষক ছিলেন। ২০১০ সালে ইয়মেনে আল-কায়েদাবিরোধী অভিযোনে গ্রেফতার হয়েছিলেন তেহজিব করিম। তেহজিবের সঙ্গে গ্রেফতার হওয়া মাইনুদ্দিন শরীফও এই স্কুলে শিক্ষকতার করতেন। এছাড়া পরিবারসহ সিরিয়ায় চলে যাওয়া মাইনুদ্দিনের ভাই রেজোয়ান শরীফও এই লেকহেডের শিক্ষক ছিলেন।

দায়িত্বশীল একজন গোয়েন্দা কর্মকর্তা জানান, রেজোয়ান হারুনের সঙ্গে আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা কারাবন্দি জসিমউদ্দিন রাহমানী, আনসারুল্লাহার আরেক শীর্ষ নেতা রেজওয়ানুল আজাদ রানা, পাকিস্তানে গ্রেফতার হওয়া বাংলাদেশি জঙ্গি ইফতেখার আহমেদ সনি, জঙ্গি কার্যক্রমের সঙ্গে অভিযুক্ত ও নিখোঁজ হওয়া ফারজাদ হক তুরাজ, জুবায়েদুর রহমান, তাসনুভা হায়দার, ইয়াসিন তালুকদার, আরিফুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তারা সবাই বিভিন্ন সময়ে রেজোয়ান হারুনের লেকহেড গ্রামার স্কুলে বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন। এমনকি হলি আর্টিজানে হামলাকারীদের প্রশিক্ষণদাতা সেনাবাহিনীর সাবেক মেজর জাহিদুল ইসলামও লেকহেড গ্রামার স্কুলের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। গত বছরের ২ সেপ্টেম্বর রাজধানীর রূপনগরে জঙ্গিবিরোধী এক অভিযানে জাহিদ মারা যায়।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রেজোয়ান হারুন নর্থসাউথসহ উচ্চবিত্ত পরিবারের তরুণদের জঙ্গিবাদে মোটিভেটেড করার কাজ করে থাকেন। তার নির্দেশনায় কায়াকুশিন নামে একটি মার্শাল আর্ট শেখা প্রতিষ্ঠানে জঙ্গিরা প্রশিক্ষণ নিয়ে থাকে। ওই প্রতিষ্ঠানে মার্শাল আর্ট শিখতে গিয়েই সর্বশেষ মাস তিনেক আগে বনানীর বাসিন্দা সাঈদ আনোয়ার খাঁন নামে এক তরুণ নিখোঁজ হয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রেজোয়ান হারুন ব্রিটেনে থাকা অবস্থায় জামায়াতুল মুসলেমিন নেতা আবু ইসা আল রাফাই (জর্ডান থেকে ব্রিটেনে বসবাসকারী) এর মাধ্যমে জঙ্গিবাদে মোটিভেটেড হয়। ২০০২ সাল থেকে বাংলাদেশে সে জামায়াতুল মুসলেমিন সংগঠিত করার কাজ শুরু করে। আল-কায়েদার অনুসারী জামায়াতুল মুসলেমিন বাংলাদেশে উচ্চবিত্ত তরুণদের দলে ভেড়ানো শুরু করে। জামায়াতুল মুসলেমিন প্রথমে দেশের ১৩ জেলায় তাদের কার্যক্রম শুরু করে। ২০০৫ সালে ব্ল্যাকলিস্টেড হওয়ার পর তারা আরসিইউডি (রিসার্স সেন্টার ফর ইউনিটি ডেভেলপমেন্ট) ছদ্মবেশে সংগঠিত হওয়ার চেষ্টা করে। সর্বশেষ জামায়াতুল মুসলেমিনের আমির ছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজাউর রাজ্জাক। রেজোয়ান হারুন ও রেজাউর রাজ্জাক মিলে আরসিইউডি পরিচালনার নামে জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজানে হামলার পর ড. রেজাউর রাজ্জাক মালয়েশিয়া পালিয়ে যান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

00222222 (Medium)প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মারুফ আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় সদর থানায় উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ রেজাউল  করিম, সাধারণ সম্পাদক বিএম শামছুল হক, সহ-সভাপতি আব্দুল হক, ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন মন্ডল, এস এম নজমুচ্ছায়াদাত (পলাশ), মোঃ আশরাফুর রহমান, আবুল হাসানা প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

000001111 (Medium)প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বলাকা ক্রীড়া চক্র ক্লাবে এ কমিটির গঠন করা হয়। সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদকে আহবায়ক ও কাউন্সিলর শেখ আব্দুস সেলিমকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবু জাফর, নুরুল আমিন, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হারুন অর রশিদ, লিটন পারভেজ, এড. রাজ্জাক, এড. সাইফুল্লাহ, সালাম, মোঃ মাসুম, হিরন, মেহেদী, রুমি, করিম, তায়ফুল ইসলাম, হাসান প্রমূখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ইটাগাছা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ -৫ বৃত্তিপ্রাপ্ত ছাত্র – ছাত্রী ও সিএলএইপি অনুদান দাতা ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। শনিবার বিকাল ৪টায়  ইটাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চত্বরের। আয়োজনে ইটাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি। তিনি বলেন, গরীব মেধাবীদের শিক্ষা বৃত্তি প্রদান করা নিঃসন্দেহে মহৎ কাজ। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানিয়ে বাংলা শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায়ও যথেষ্ট দখল রাখতে হবে। তা না হলে তোমরা পিছিয়ে পড়বে। লেখাপাড়ার পাশাপাশি পুথিগত বিদ্যাসহ বিশ্বের অন্যান্য বিষয়ে জ্ঞান রাখতে হবে। আমাদের কে জানতে হবে, জানাতে হবে। আজ তোমাদের মধ্যে থেকে যারা এ বৃত্তি পেয়েছো। তোমাদের আগামী দিনে পড়াশুনায় আরো ভালো করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গী গাইন,  মহিলা কাউন্সিলার ফাহরা দিবা খান সাথী প্রমুখ। ২০জন ছাত্র – ছাত্রীর মধ্য এই সংবর্ধনা প্রদান করা হয় ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের জিপিএ প্রাপ্ত ছাত্র – ছাত্রীরা হলেন১ জাকরিয়া হোসেন, ২ হাসিবুর রহমান, ৩ মুনতাছিন বিল্লাহ আল মাহি, ৪ আজিয়ার নূর সাফিদ, ৫ মেহরাব হোসেন অয়ন, শাজারিয়ার নাফিজ, ৭ নিয়াজ মাহমুদ, ৮ জুনইদ আহমেদ,৯ সানজিদা আহসিন সৌমি, ১০ সুমাইয়া আক্তার,  ১১ফারহানা আফরিন মৌমি, ১২নুহিন ফিল আল আমিন, ১৩ নাফিজ আহমেদ, ১৪ মেহেদী হাসান, ১৫ নাফিজ ইশতিয়াক, ১৬ শাহানা পারভীন ১৭ লিপি আক্তার, ১৮ ফারজানা আক্তার, ১৯ সুমাইয়া আক্তার রিয়া, ২০ তাওফিকা সিদ্দিকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest