রাজনীতি ডেস্ক : ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে আগামিকাল শনিবার সকালে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিতে করণীয় বিষয়ে একটি ‘গাইড লাইন’ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যেসব নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি, তার মধ্যে উল্লেখযোগ্য হলো, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত নিরসনসহ দলীয় ঐক্য সুদৃঢ়করণ, সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরা। পাশাপাশি বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওসহ তাদের দুর্নীতির চিত্র মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায়, তারও নির্দেশনা দেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০১০ সালের ৩০ জানুয়ারি সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভা নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকলেও কেন্দ্রীয় নেতাদের কয়েকজনের মতে, এটি হবে নিয়মরক্ষার সভা। তারা বলেন, জাতীয় সম্মেলনের পরে একটি বর্ধিত সভা করতে হয়। এটি গঠনতন্ত্রের বিধান। এ বিধান অনুযায়ীই মূলত এ বর্ধিত সভা। এর বাইরে আর কিছুই নয়। তবে দল গোছানো, দ্বন্দ্ব-সংঘাত দূর করা, ঐক্য নিশ্চিত করে দলকে সুসংগঠিত করা, জনগণের আস্থা অর্জন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে করণীয় কী হতে পারে, তার একটি ‘গাইড লাইন’ আসবে এই সভায়। আর তা দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সব জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত থাকবেন। বর্ধিত সভার পরে রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দফতর ও উপ-দফতর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকদের নিয়ে আবার বৈঠক করবেন।
আওয়ামী লীগ নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা বলেন, বর্ধিত সভায় ৮ বিভাগের আট জন তৃণমুল নেতার বক্তব্য শুনবেন শেখ হাসিনা। এরপরই বক্তব্য রাখবেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপরই আগত নেতাদের উদ্দেশে বিশেষ নির্দেশনা দেবেন দলীয় সভাপতি।
জানা গেছে, নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন পরামর্শ দেওয়া হবে তৃণমূল নেতাদের। নীতি-নির্ধারণী নেতারা বলেন, সাংগঠনিক দুর্বলতাগুলো দলীয় প্রধান শেখ হাসিনার জানা। সুতরাং সেগুলো নতুন করে কারও মুখ থেকে শোনার সম্ভাবনা একেবারেই কম।
বর্ধিত সভায় দলের সদস্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রী জেলার নেতাদের গঠনতন্ত্র ঘোষণাপত্র নির্বাচনি ইশতেহার ও বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের ভিডিওচিত্র নেতাদের হাতে তুলে দেবেন। এই ভিডিওচিত্র ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে পৌঁছে দিয়ে তা পাড়া-মহল্লা, বাজারে প্রচার করার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি সরকারের উন্নয়নচিত্র নিয়ে নির্মাণ করা ভিডিওচিত্র ও প্রকাশনা প্রচারের জন্যে দেওয়া হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘সংগঠনের কোথায় কী সমস্যা, তা ভালো করেই জানা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেগুলো নতুন করে শোনার সম্ভাবনা কম। তবে প্রধানমন্ত্রী একটি গাইড লাইন দেবেন, সেখানে দলের ব্যাপারে আাগামী নির্বাচনের ব্যাপারে করণীয় কী, কে কিভাবে দায়িত্ব পালন করবেন, তার একটি ম্যাসেজ দেবেন দলীয় সভাপতি।’ তিনি বলেন, ‘সামনে নির্বাচন। ফলে বর্ধিত সভা আমাদের জন্যে বেশি গুরুত্বের। এর ফলে তৃণমূল নেতাকর্মীরা চাঙ্গা হবেন।’
জানতে চাইলে সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের বর্ধিত সভা সাংগঠনিকভাবে অনেক গুরুত্বের। এই সভায় শেখ হাসিনা দিক-নির্দেশনা দেবেন দলের নেতাদের উদ্দেশে।’
এদিকে শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনরে প্রস্তুতির জন্য আওয়ামী লীগ বর্ধিত সভার আয়োজন করেছে শনিবার। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এর মাধ্যমে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতির অগ্রযাত্রা শুরু করব আমরা।’
দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘জেলা থেকে আসা নেতাদের দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্রসহ সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকাশনাপত্র দেওয়া হবে। এর বাইরে বিএনপি-জামায়াতের জ্বালা-পোড়াও প্রকাশনা ও ভিডিওচিত্রও দেওয়া হবে। এসব চিত্র ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পাড়া-মহল্লা ও বাজারে সম্প্রচার করার নির্দেশনা দেওয়া হবে।’

অপ্রতিম : বাংলাদেশ ক্রিকেটের দুই তরুণ তুর্কি সাতক্ষীরায় সৌম্য সরকার ও মোস্তাফিজ সমগ্র জেলার মানুষের মুখ আবরও উজ্জ্বল করলেন। এই দুই হিরো’য় ভর করেই আইরিশদের বিপক্ষে দাপটের জয় পেয়েছে বাংলাদেশ। দেশের জয়ে নিজ জেলার দুই টাইগার নায়কোচিত ভূমিকা রাখায় উজ্জ্বল হয়েছে সাতক্ষীরাবাসীর মুখ। গর্বে ভরে গেছে সকলের হৃদয়।
আইরিশদের বিপক্ষে ৮ উইকেটের জয় দেখে হাথুরুসিংহে কী ভাবছেন তা কে জানে। একটা ভাবনা নিশ্চয়ই তার মনে দাগ কাটছে। সেই ভাবনা জুড়ে হয়তো থাকছে সৌম্য সরকারকে আগলে রাখার সেইসব দিনের কথা। আয়ারল্যান্ডের মতো কন্ডিশনে কিউইদের বিপক্ষে ৬১, আর শুক্রবার অপরাজিত ৮৭। আহামরি কোনও কিছু নয়। তবে হাথুরুর জন্য স্বস্তির। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সৌম্যকে ঘিরে যে পরিকল্পনা তিনি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে। স্বস্তি তিনি পেতেই পারেন।
সৌম্য সরকার অপরাজিত আছেন ৬১ রানে
প্রেস বিজ্ঞপ্তি : ১৯ মে ২০১৭ বিকেল ৪টায় সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ও আয়োজনে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় নামক পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় : প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা’- শীর্ষক আলোচনা সভায় কমিটির উদ্যোক্তা ও চেয়ারম্যান সীমান্ত আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মন্ময় মনিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংসদ সদস্য মিসেস রিফাত আমীন, স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ড. আশরাফুল আলম, প্রাবন্ধিক কবির রায়হান, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, ভালুকা চাঁদপুর কলেজের প্রভাষক কবি সালেহা আকতার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সরদার নাজিমউদ্দীন, স্বাধীনতা শিক্ষক পরিষদ, সাতক্ষীরার আহবায়ক প্রভাষক এম সুশান্ত, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাহিত্য সম্পাদক কবি তৃপ্তিমোহন মল্লিক, জাগ্রত সাতক্ষীরার সভাপতি কবি সায়েম ফেরদৌস মিতুল, প্রগতিশীল সাংস্কৃতিক ঐক্য জোট সাতক্ষীরার আহবায়ক কবি মুনসুর রহমান, কবি মাগফুর রহমান। সংগীত পরিবেশ করেন সীমান্ত আদর্শ কলেজের বিজ্ঞান বিভাগ দ্বাদশ শ্রেণির ছাত্র পঙ্কজ দেবনাথ। আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য কবি বিশ্বরূপ চন্দ্র ঘোষ, আবৃত্তিকার মালিহা আফরোজ মিতুল, আবৃত্তিকার তনিমা ঢালী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সম্পাদক আমিনুল হক, সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক বিধান চন্দ্র দাশ, আব্দুর রহমান কলেজের প্রদর্শক হাফিজুর রহমান, আশাশুনি কবিতা পরিষদের সদস্য বাবুল আকতার, কবি গুলশান আরা প্রমুখ।
নজরুল ইসলাম রাজু : পাটকেলঘাটা থানার খড়িয়াডাঙ্গা বিলের একটি মৎস্য ঘের থেকে ৭০ বছর বয়সের এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ত দিয়েছিলেনপিুরনো ফর্মে ফেরার। আজ টসে জিতে বোলিং এর সিদান্ত নেয়া মাশরাফির মুখে হাসি ফুটিয়েছেন ফিজ। কাটার মাস্টার ইতিমধ্যেই শিকার করেছেন ৪ উইকেট । অন্যদিকে অভিষেক ম্যাচের প্রথম ওভারেই উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম। এড জয়েসকে তামিমের তালুবন্দি করে সাজঘরে ফেরান বাঁ-হাতি এই স্পিনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান।
মাহফিজুল ইসলাম আককাজ : সফল ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য ‘স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার-২০১৭’ পেলেন সাতক্ষীরার কৃতি-সন্তান সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান। সম্প্রতি ঢাকার শাহাবাগস্থ বাংলাদেশ জাতীয় যাদুঘরের ‘কবি সুফিয়া কামাল মিলনায়তনে’ স্বাধীনতা সংসদের আয়োজনে ‘সংস্কৃতি হোক সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শৈল্পিক হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। স্বাধীনতা সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এ.এস.এন জহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা সংসদ সম্মাননা পুরস্কার বিতরণ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল মান্নান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, স্বাধীনতা সংসদের চেয়ারম্যান এড. এ.এন সালামত উল্লাহ ও স্বাধীনতা সংসদের মহাসচিব সাহেদ আহাম্মদ প্রমুখ।