সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগতালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যুকিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভ

03আসাদুজ্জামান : সাতক্ষীরায় এতিম অসহায় শিশুদের পুনর্বাসন করার লক্ষ্যে ব্রেড অব লাইফ চার্চ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার শাল্যে গ্রামে এর উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেড অব লাইফ চার্চ এর উদ্বোধন করেন। মাছখোলা ব্রক্ষরাজপুর ইউপি সদস্য মো: নুর ইসলাম মগরেবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়া আরও বক্তব্য রাখেন, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সম শহিদুল ইসলাম, চার্চের পালক পুরোহিত পাস্টর থিয়ফিল গাজী, জয় প্রমূখ।
প্রধান অতিথি এ সময় বলেন, মানব সেবার উপর কোন ধর্ম নেই, মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম। খ্রিষ্টান ধর্মীয় অসহায় এতিম শিশুদেরকে ব্রেড আব লাইফ চার্চে ফ্রি থাকা, খাওয়া ও লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে এটা অনেক মহৎ উদ্যোগ। ইতিমধ্যে সেখানে ৭ জন এতিম অসহায় শিশুদের পুনর্বাসন ব্যবস্থা করা হয়েছে, পর্যায়ক্রমে আরো এতিম অসহায় শিশুদের পুনর্বাসন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্ছ : কালিগঞ্জে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান পরিষদের নিজস্ব ফান্ড থেকে প্রতিবন্ধী উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আল-আমিন ও দক্ষিণশ্রীপুর গ্রামের ফজের আলীর ছেলে বেল্লাল হোসেন কে হুইলচেয়ার প্রদান করেন। হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনছার আলী, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণশ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রবিউল ইসলাম খোকন ও শ্রমিকনেতা আব্দুস সবুর প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

023fb5466815a8df9d1001986014bcf6-56fb8afaea2f5ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে ডুবে জনি (১৯) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) সকালে জনি পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে জনির পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি নোয়াখালীতে বলে জানা গেছে।

নিহতের সহপাঠী আমির হামজার বরাত দিয়ে পুলিশ জানায়, সাঁতার কাটতে সকালে জহুরুল হক হলের পুকুরে নামেন তিন শিক্ষার্থী। এর মধ্যে জনি ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বেলা সোয়া ১১টায় দিকে ঢামেক হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

d38451d79ff078366849af46972b4e18-মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আদালত। মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ আবেদন এবং খালাস চেয়ে করা সাঈদীর রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগ এ রায় দেন।

সোমবার দ্বিতীয় দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল রাখেন। এর আগে রবিবার দুই পক্ষের রিভিউ আপিলের শুনানি শুরু হয়।

আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাঈদীর ছেলে মাসুদ সাঈদী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘ন্যায়বিচার হয়নি। একমাত্র খালাসই ছিল আমার বাবার জন্য ন্যায়বিচার।’

বেঞ্চের অন্য চার বিচারপতিরা হলেন- জ্যেষ্ঠ বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসাইন হায়দার। আদালতে সাঈদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মানবতাবিরোধী অপরাধের দায়ে  ২০১৩ সালের  ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাঈদীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন।
গত বছরের ১৭ জানুয়ারি আপিলের রায় থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দায়ের করেন সাঈদী। মোট ৯০ পৃষ্ঠার রিভিউ আবেদনে আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেতে ১৬টি যুক্তি দেখানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

xfull_45212164_1494648656.jpg.pagespeed.ic.TNmIBdCNMUগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের আবদুল গফুর শেখ। নেপিয়ার ঘাস চাষ করে এখন তিনি  প্রায় কোটি টাকার মালিক। পৈত্রিক সূত্রে পাওয়া আড়াই বিঘা জমির মধ্যে দেড় বিঘা জমিতে ফসল ফলিয়ে ছয় সদস্যের সংসার ঠিকমত চলতো না। তাই আবদুল গফুর জমি বিক্রি করে ২০০৩ সালে মেজো ছেলে ফারুককে বিদেশে পাঠানোর জন্য এক লোককে টাকা দিয়ে প্রতারিত হন। পরে অন্যের জমিতে কাজ করে প্রতিদিন ১৩০ থেকে ১৫০ টাকার আয়ে সংসার চলতো না।

২০০৪ সালের প্রথম দিকে পলাশবাড়ীর দুলু মিয়ার কাছ থেকে নেপিয়ার জাতের ঘাসের বহুমুখী ব্যবহারের কথা শুনে আবদুল গফুর উদ্বুদ্ধ হন এই ঘাস চাষে। এরপর তিনি নেপিয়ার ঘাসের চারা সংগ্রহ করে পাঁচ শতক জায়গায় লাগান।

এর আগে সমিতি থেকে সাত হাজার টাকা ঋণ নিয়ে একটি গাভী কেনেন গফুর। এদিকে গাভীটি একটি বাছুর দেয়। পরবর্তীতে সেই ঘাস বড় হলে গাভীকে খাওয়ানো শুরু করেন। ফলে গাভীর দুধ বাড়তে থাকে। আবার ঘাসও বিক্রি করে টাকা পান। হাতে বেশ টাকা আসতে শুরু করে তার। সেই টাকা দিয়ে জমি ইজারা নিয়ে ঘাস চাষ  শুরু করেন।

বর্তমানে তিনি ২০ বিঘা জমিতে নেপিয়ার ঘাস চাষ করছেন। এরমধ্যে ৮ বিঘা নিজের কেনা ও ১২ বিঘা ইজারা নেয়া। একবিঘা জমিতে উৎপাদন খরচ পড়ে প্রায় দশ হাজার টাকা। প্রতিমাসে খরচ বাদে ঘাস বিক্রি করে মাসিক আয় ১ লাখ টাকার বেশি।

খড়ের ঘরের বদলে বর্তমানে ২০ শতক জমিতে আধাপাঁকা ঘর তৈরি করেছেন। তার খামারে বিভিন্ন উন্নত জাতের ২২টি গাভী আছে এরমধ্যে ৮টি গাভী দুধ দিচ্ছে। সেই দুধ বিক্রি করে দৈনিক ২২০০ টাকা আয় হচ্ছে। ঘাসের জমিতে পানি সেচের জন্য দুইটি শ্যালো চালিত মেশিন আছে। এছাড়া হাঁস-মুরগি ও ছাগল রয়েছে তার।

বাড়িতে বিদ্যুৎ ছাড়াও রয়েছে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি ভ্যান। কর্মচারি রয়েছে তিনজন, তাদের প্রতিজনের মাসিক বেতন ৯ হাজার টাকা। তারা প্রতিদিন জমি থেকে ঘাস কেটে পলাশবাড়ী, ঢোলভাঙ্গা, ধাপেরহাট, মাঠেরহাট ও গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে।

আবদুল গফুরের বাড়ির আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০০ জন কৃষক ৮০ থেকে ৯০ একর জমিতে নেপিয়ার জাতের ঘাস চাষ করছেন।

আব্দুল গফুর বলেন, আমার স্বপ্ন ব্যাপকহারে এই ঘাস চাষ করে আন্তজাতিক ভাবে পরিচিত হওয়া। যাতে আরো অনেকে উদ্বুদ্ধ হয়ে এই ঘাস চাষ করে তাদের ভাগ্য বদলাতে পারে।

বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু ও হাঁস-মুরগি চাষের মাধ্যমে কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য ২০১৪ সালে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারে ভুষিত হন আব্দুল গফুর। ওই সালের ১৩ ডিসেম্বর ঢাকাস্থ ওসমানি স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে একটি সনদপত্র ও একটি রৌপ্যপদক পুরস্কার হিসেবে গ্রহণ করেন তিনি।

গাইবান্ধা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল লতিফ বলেন, বড় পরিসরে জেলায় একমাত্র আবদুল গফুর বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ করছেন। তাকে দেখে আরও অনেকই এই ঘাষের চাষ করছেন। এজন্য প্রাণি সম্পদ বিভাগ থেকে তাকে উৎসাহ দেয়া হচ্ছে। এছাড়া তার সাফল্য চিত্র ভিডিওতে ধারণ করে বিভিন্ন সেমিনারে প্রদর্শন করে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

babyরাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় ১১ মাসের শিশু এবং মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে আরও দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে নিয়েছে পুলিশ সদর দফতর। তারা হলেন- সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম ও ওসি (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন। এছাড়া মিরপুর জোনের ডিসি এবং এডিসিকে সতর্ক করা হয়েছে।

রবিবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে।

অপরদিকে মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হচ্ছে। এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হচ্ছে।

তাদেরকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড়ভাবে মামলা তদারকির নির্দেশ দেয়া হয়েছে। আইজিপি এ কে এম শহীদুল হক এ নির্দেশ প্রদান করেছেন বলে বার্তায় বলা হয়।

সম্প্রতি রাজধানীর মিরপুর থানায় করা মারামারি, চুরি, ঘর-বাড়ি ভাঙার মামলায় মৃত ব্যক্তি এবং ১১ মাসের এক শিশুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে মৃত ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে যে, তিনি আদালত থেকে জামিন পেয়েছেন এবং ১১ মাসের শিশুর বয়স দেখানো হয়েছে ৩০ বছর।

এ কারণে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপ-পরিদর্শক মারুফুল ইসলামকে সশরীরে হাজির হয়ে আগামী ১৬ মে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম।

এর আগে, আসামি পক্ষের আইনজীবী শফিকুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তা ও মামলার বাদীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য আদালতে আবেদন করেন

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

পপির ‘রাজপথ’

কর্তৃক Daily Satkhira

Popy-880x500-1‘অনেকদিন পর নিজেকে মেলে ধরার মত একটি চরিত্র পেয়েছি। তাই গল্প আর চরিত্র শোনার পর না বলতে পারিনি।’ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর চ্যানেল আই অনলাইনকে বললেন পপি। ‘রাজপথ’ নামে একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই চিত্রনায়িকা। ছবিটি পরিচালনা করবেন জাভেদ জাহিদ। ছবিতে তপপির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান।

পপি বলেন, ‘রাজনৈতিক গল্প। এখানে আমি একজন পুলিশ অফিসার। রাজনৈতিক গণ্ডগোল দমন করতে আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়। এ সময় নেতাদের নানা হুমকি আর বাঁধা আসে। কিন্তু আমি আমার কাজ ঠিক ঠিক করে যাই।’

পপি অভিনীত ‘পৌষ মাসের পিরিতি’ ছবিটি মুক্তি পেয়েছে সম্প্রতি। পরিচালক নার্গিস আক্তার। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। ছবিটির শুটিং হয়েছিল চার বছর আগে। মুক্তির অপেক্ষায় আছে শাহ আলম মন্ডল পরিচালিত ‘সোনাবন্ধু’। এই ছবিতে পপি ছাড়া আরও অভিনয় করেন ডি এ তায়েব ও পরীমনি। এই ছবিরও শুটিং হয়েছে দুই  বছর আগে। এর মধ্যে তিনি আর নতুন কোনো ছবিতে কাজ করেননি।

পপি বলেন, ‘ছবির গল্প ও অন্যান্য বিষয়ে আমি রীতিমত হতাশ ছিলাম। তাই ছবিতে নিয়মিত হইনি। যদিও প্রস্তাব ছিল অনেক। এখন আমার পছন্দের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

channel_i_ronaldo1বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলায় শিরোপার ভাগ্য নিজেদের হাতেই আছে জিনেদিন জিদানের দলের। সেটাকে আরো মজবুত করে লা লিগার শিরোপার পথে আরেকধাপ এগিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মাদ্রিদিস্তারা।

সান্তিয়াগো বার্নাবুতে রোববার রাতের জয়ে রিয়ালের বাকি গোল দুটি নাচো ফার্নান্দেজ ও টনি ক্রুসের। সেভিয়ার সান্ত্বনার গোলটি করেন স্টিভেন জোভেটিচের।

রাতের অন্য ম্যাচে বার্সেলোনা ৪-১ গোলে লাস পালমাসকে হারানোয় দুই দলের পয়েন্ট সমানই থাকল। ৮৭ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর এক ম্যাচ কম খেলে দুইয়ে রিয়াল। শেষ দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট ঘরে তুলতে পারলেই ২০১২ সালের পর আবারো স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নের মাল্য উঠবে রিয়ালের গলায়।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে টানা গোলের রেকর্ডটি এতদিন ছিল বায়ার্ন মিউনিখের। পেপ গার্দিওলার অধীনে বায়ার্ন টানা ৬১ ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজে নিয়েছে। সেটা টপকে ৬২ ম্যাচে টানা গোলের রেকর্ডে নাম লেখাল রিয়াল।

ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে রিয়াল। আলভারো মোরাতা অতিথি গোলরক্ষককে একা পেয়েও জালে শট নিতে ব্যর্থ হলে স্বাগতিকদের নয় মিনিটেই এগিয়ে যাওয়া হয়নি। অবশ্য পরের মিনিটেই বিতর্কিত এক গোলে এগিয়ে যায় রিয়াল।

এসময় মার্কো আসেনসিও বক্সের বাইরে ফাউলের শিকার হলে রিয়াল ফ্রি-কিক পায়। সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ জানিয়ে সেভিয়ার খেলোয়াড়রা যখন রেফারির সঙ্গে কথা বলছিলেন, তখন বলে কিক নিয়ে ফাঁকা জালে জড়িয়ে দেন রিয়াল ডিফেন্ডার ফার্নান্দেজ। অতিথিরা তীব্র আপত্তি জানানোর পরও রেফারি সেটিকে গোলই ঘোষণা করেন।

পরে ২০ মিনিটে জোভেটিচের শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়লে বেঁচে যায় রিয়াল। তার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। প্রথমে অতিথিদের জাল বরাবর দারুণ এক শট নিয়েছিলেন হামেস রদ্রিগেজ। সেটি গোলরক্ষক সার্জিও রিকোর গ্লাভসে বাধা পড়লেও জমে থাকেনি। ফিরতি বলে টোকা দিয়ে জাল খুঁজে নেন সিআর সেভেন।

ম্যাচের ৩১ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার কোর্রেয়া গোলরক্ষক কেইলর নাভাস বরাবর শট নিয়ে সুযোগ হাতছাড়া করেন। দুই মিনিট পর জোভেটিচের শট আরেকদফা ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে। ৪০ মিনিটে জোভেটিচেরই শটে দেয়াল হয়ে দাঁড়ান নাভাস।

মধ্যবিরতির পর সমতায় ফেরে সেভিয়া। ম্যাচের ৪৯ মিনিটে মিডফিল্ডার ভিতোলোর পাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জাল খুঁজে নেন সেই জোভেটিচই। তবে ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সেভিয়ার ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন রোনালদো। চলতি লিগে এটি তার ২২তম গোল।

আর ৮৪ মিনিটে নাচোর পাসে বল পেয়ে গোল করে জয়টা আরো দৃষ্টিনন্দন করেন টনি ক্রুস। শেষ পর্যন্ত ওই ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest