সর্বশেষ সংবাদ-
শ্যামনগরে ভুল চিকিৎসায় এক জনের মৃত্যুর অভিযোগতালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যুকিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে?ভয়াবহ লোডশেডিং, বিদ্যুত – গ্যাসের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়ের প্রতিবাদে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচিকালিগঞ্জে পোল্ট্রি বহনকারী গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যুমারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১মারিজুয়ানা ফুল থেকে তৈরি বিশেষ মাদক কুশ জব্দ,আটক-১জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে সাতক্ষীরায় ছাত্রশিবিরের ম্যারাথন র‌্যালিসাতক্ষীরায় জুলাই যোদ্ধাদের সম্মানি দেয়ার সময় রাজনৈতিক নেতাদের মঞ্চে না ডাকায় নেতাদের ক্ষোভসাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের বিক্ষোভ

Rain+Tree+Raidরাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’ হোটেলে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দারা। হোটেলের একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুর ১২টা থেকে শুল্ক গোয়েন্দারা ওই হোটেলে অভিযান শুরু করেন।

গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, রেইনট্রি হোটেলে অভিযান চলছে। অভিযান চলাকালে হোটেলের একটি কক্ষে ১০ বোতল মদ পাওয়া গেছে। অন্য কক্ষগুলোতেও তল্লাশি চালানো হবে। অবৈধ কোনো কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি বলেছিলেন, হোটেলে মদ বিক্রির লাইসেন্স নেই।

জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত দল গতকাল হোটেল রেইনট্রি পরিদর্শন করে। কমিশন প্রাথমিকভাবে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার তথ্যপ্রমাণ পেয়েছে।

ধর্ষণ মামলার পাঁচ আসামির মধ্যে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ গত বৃহস্পতিবার সিলেটে গ্রেপ্তার হয়েছেন। তাঁদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, শাফাত ও সাদমান তাঁদের জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

মামলার অন্য তিন আসামি এখনো পলাতক। পলাতক তিন আসামি হলেন ইমেকার্স ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের স্বত্বাধিকারী নাঈম আশরাফ, শাফাত আহমেদের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।

ধর্ষণের শিকার দুই ছাত্রী বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাঁদের নেওয়া হয়। শাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী তাঁদের বনানীর ২৭ নম্বর রোডের দ্য রেইনট্রি হোটেলে নিয়ে যান। হোটেলে যাওয়ার আগে দুজনই জানতেন না সেখানে পার্টি হবে। এ সময় তাঁদের সঙ্গে শাহরিয়ার নামের এক বন্ধু ছিলেন। তাঁদের বলা হয়েছিল, এটা একটা বড় অনুষ্ঠান, অনেক লোকজন থাকবে। হোটেলে যাওয়ার পর শাফাত ও নাঈমের সঙ্গে তাঁরা আরও দুই তরুণীকে দেখেন। পরিবেশ ভালো না লাগায় শাহরিয়ারসহ দুই তরুণী চলে আসতে চেয়েছিলেন। তখন আসামিরা শাহরিয়ারের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে নেন এবং তাঁকে মারধর করেন। এরপর দুই তরুণীকে অস্ত্রের মুখে একটি কক্ষে নিয়ে যান। ধর্ষণ করার সময় শাফাত গাড়িচালককে ভিডিও চিত্র ধারণ করতে বলেন। আর নাঈম তাঁদের মারধর করেন। তাঁরা এ ঘটনা জানিয়ে দেবেন বলে জানানোর পর শাফাত তাঁর দেহরক্ষীকে ওই দুই তরুণীর বাসায় তথ্য সংগ্রহের জন্য পাঠান। লোকলজ্জার ভয় এবং মানসিকভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন আসামিরা। তাঁদের কথামতো না চললে বা এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

3cdc52fa7c7e272b2425f680c8498d01-ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রবিবার (১৪ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন।

প্রসঙ্গত, আগামী দুই বছরের জন্য এফবিসিসিআই’র চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের ৩০ জন করে মোট ৬০ জন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই গ্রুপ থেকে এরই মধ্যে ১২ জন করে ২৪ জন পরিচালক মনোনীত হয়েছেন। তাদের নির্বাচন করতে হচ্ছে না। বাকি ৩৬ পরিচালক পদের মধ্যে চেম্বার গ্রুপের ১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের ১৮ প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তাই চেম্বার গ্রুপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। ভোটগ্রহণ চলছে কেবল অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পদের জন্য।
নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৮৮৭ জন ভোটার। নির্বাচনে ১৮টি পদের জন্য দু’টি প্যানেলে ভাগ হয়ে লড়াই করছেন ৩৬ জন প্রার্থী লড়ছেন। সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ থেকে নির্বাচনে অংশ নেওয়া ১৮ জনের মধ্যে ১১ জনই বর্তমান মেয়াদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সহ-সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। আর ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন বাবুল।
আগামী ১৬ মে নির্বাচিত পরিচালকরা সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন করবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

Apon-news‘ডার্টি মানি’ বা কালো টাকার উৎস অনুসন্ধানের অংশ হিসেবে রবিবার সকাল থেকে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারে ৫টি দোকানে অভিযান চালাচ্ছে শুল্ক গোয়েন্দা বিভাগ। অভিযানে ঢাকা উত্তর ও দক্ষিণ ভ্যাটের কর্মকর্তারা ও র‌্যাবের ফোর্স রয়েছে।

ডিজি মইনুল খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রবিবারের অভিযানে স্বর্ণ ও হীরার বৈধ উৎস এবং এসব জিনিস তারা যে পরিমাণে আমদানি করে তার শুল্ক-কর ঠিক মতো পরিশোধ করে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।

আপন জুয়েলার্সের দোকান বন্ধ থাকায় গুলশান-২ নম্বরের শোরুম সিলগালা করে দিয়েছে শুল্ক বিভাগ। তবে রবিবার গুলশান এলাকার মার্কেটগুলোয় সাপ্তাহিক ছুটি থাকায় আপন জুয়েলার্সের এ শাখাটি বন্ধ ছিল।
বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে শাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর শুল্ক গোয়েন্দা বিভাগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ ব্যাংককে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্যাদিও চেয়ে পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে দেশে কোনও বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে শুল্ক গোয়েন্দার কাছে তাদের স্বর্ণ ও হীরার ব্যবসায় ‘অস্বচ্ছতা’ প্রতীয়মান হয়েছে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

cb6876689212f7acb8ba01c2191ddb0c-5918159695b22মৌসুম শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মাঝে আলোই ছড়ালেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। বছর সেরা ক্রিকেটারের পুরস্কারসহ ওয়ানডে ও টেস্ট ক্রিকেটারের সম্মাননাও জুটেছে তার কপালে। এখানেই শেষ নয়, ক্রিকেটারদের পছন্দের সেরা ও ভক্তদের সেরা পুরস্কারটাও এখন তার হাতেই!

গত বছর ২২ গজে পারফরম্যান্সের দ্যুতি ছড়িয়েছেন ডি কক। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিল ক্যারিয়ার সেরা ১৭৮ রান। হোবার্টে ছিল সেঞ্চুরিও। তাতেই নভেম্বরে সিরিজ জয় পেয়েছিল প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ২৪ রানে ৫ উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে বছর সেরা পুরস্কার পেয়েছেন স্পিনার ইমরান তাহির।

অ্যাওয়ার্ড পেলেন যারা:

বছর সেরা ক্রিকেটার: কুইন্টন ডি কক

বছর সেরা টেস্ট ক্রিকেটার: কুইন্টন ডি কক

বছর সেরা ওয়ানডে ক্রিকেটার: কুইন্টন ডি কক

বছর সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: ইমরান তাহির

ক্রিকেটারদের সেরা ক্রিকেটার: কুইন্টন ডি কক

ভক্তদের সেরা ক্রিকেটার: কুইন্টন ডি কক

বছর সেরা ডেলিভারি: কাগিসো রাবাদা

বছর সেরা কোচ: মার্ক বাউচার

বছর সেরা নারী ক্রিকেটার: সুনে লুস

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

d338b485651fd897de12b8a43eefe614-5917e2451705eএখনও রোমাঞ্চ লুকিয়ে রেখেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। মিসবাহ উল হক ও ইউনিস খানের বিদায়ী টেস্টে পাকিস্তান জিতলে ঐতিহাসিক বিদায় রচিত হবে দুই তারকাকে ঘিরে। সেই টেস্টের চতুর্থ দিন শেষে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৭ রান। ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ৩০৪ রান।

দিনের শেষ ভাগে স্বীকৃত দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রতিরোধ ভেঙে দেন আলজারি জোসেফ। সরফরাজ আহমেদ (৪) ও আসাদ শফিক (১৩) কে ফিরিয়ে শেষ দিকে নিয়ে আসেন স্বস্তি। এই সময় ৯০ রানে ৭ উইকেটের বিদায়ে পাকিস্তানের লিড ছিল ২০০ রানের উপর। আর তখনই সেই স্বস্তিকে ক্যারিবীয়দের অস্বস্তি বানিয়ে দেন মোহাম্মদ আমির ও ইয়াসির শাহ। এই দুজনের ৬১ রানের জুটি পাকিস্তানকে নিরাপদ দূরত্বে নিয়ে যায়। যেখান থেকে জয় দেখতেই পারে সফরকারীরা! মোহাম্মদ আমির ২৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত ৩৮ রানে ব্যাট করছিলেন ইয়াসির। আর ৮ উইকেটে ১৭৪ রানে পৌঁছানোর পরই ইনিংস ঘোষণা করেন মিসবাহ।

এদিন অবশ্য শেষ বারের মতো মাঠ ছাড়ার আগে গার্ড অব অনার নিয়ে মাঠ ছাড়েন দুই কিংবদন্তি মিসবাহ ও ইউনিস। মিসবাহ শেষবারের মতো ২ ও ইউনিস ৩৫ রানে আউট হলেও দু জনকেই প্যাভিলয়নে ফেরার পথে ব্যাট উঁচিয়ে গার্ড অব অনার দেয় তার সতীর্থরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও অর্থ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ

01আসাদুজ্জামান : সাতক্ষীরার কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় পরিচালক, অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দুর্নীতি ও অর্থ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলা চৌরাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলকায় অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জিএম মাহতাব উদ্দীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মূখার্জী, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক ফতেমা ইসলাম রিক্তা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহমেদ সাবপন প্রমুখ। বক্তারা এ সময় ঘন ঘন লোড শেডিং বন্ধসহ বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের কতিপয় পরিচালক, অসাধু কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন স্থানে বিদ্যুৎ দেয়ার নাম করে যারা লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছেন তাদের দৃষাটান্তমূলক শাস্তির দাবি জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC04217 copy
মাহফিজুল ইসলাম আককাজ : দেশ-ব্যাপি বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সরকারিভাবে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ কর্মসুচির আওতায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়েছে। রোববার সকালে সাতক্ষীরা পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে ৩টি মসজিদ ও ১টি মন্দিরে এ সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করেন পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর। ৯নং ওয়ার্ডের আতিয়া জামে মসজিদ, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদ, উত্তর মেহেদীবাগ জামে মসজিদ ও পলাশপোল সার্বজনীন পুজা মন্দিরের কর্মকর্তাদের মাঝে ১টি করে সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণ করা হয়। সৌর-বিদ্যুৎ প্যানেল বিতরণকালে মসজিদ ও মন্দিরের কর্মকর্তারা- সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগরকে এ সৌর বিদ্যুৎ প্যানেল গুলি মসজিদ ও মন্দিরের জন্য বরাদ্ধ দেওয়ায় তাকে ধন্যবাদ জানান এবং সকলের দোয়া ও ভালবাসা নিয়ে পৌরবাসীর পাশে থাকার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার মো. শাহ-জালাল, মধুমল্লারডাঙ্গী জামে মসজিদের সভাপতি মহসীন মোল্যা, উত্তর মেহেদীবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, আতিয়া জামে মসজিদের সহ-সম্পাদক আইয়ুব হোসেন ও পলাশপোল সার্বজনীন পুজা মন্দিরের সমাজকল্যাণ সম্পাদক নারায়ন চন্দ্র দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

0ac90832832f6f7ba0fdda200ed63aa5-591760095e0e8বেশ কিছু প্রাইভেটকার রাস্তার পাশে পার্ক করা। প্রতিটিতে চার-পাঁচজন করে এইচএসসি পরীক্ষার্থী মনোযোগ সহকারে কী যেন দেখছেন। দূর থেকে দেখে মনে হতে পারে গ্রুপ স্টাডি করছেন তারা। তবে কাছে গিয়ে দেখা যায়, মোবাইলে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র এসেছে। আর সেগুলোর সমাধানেই ব্যস্ত তারা। শনিবার পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকেই এই চিত্র ছিল রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভেতরের রাস্তাগুলোয়। একই চিত্র ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের গেস্ট রুম ও ক্যান্টিনে।

উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের ‘খ’সেটের হুবহু প্রশ্নপত্র পাওয়া গেছে তাদের কাছে। আর সেগুলোর সমাধান করছেন পরীক্ষার্থী ও তাদের সঙ্গে থাকা সলভাররা (সমাধানকারী)। পরবর্তীতে দুপুর ১টার পর পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে দেখা যায়, বুয়েটের ক্যাম্পাসে এইচএসসি পরীক্ষার্থীদের মোবাইলে যে প্রশ্নপত্র পাওয়া গিয়েছিল, সেই একই প্রশ্নে পরীক্ষা হয়েছে। পরীক্ষা শুরুর পর যে প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা, সেই একই প্রশ্ন পেয়েছেন অন্তত দুই ঘণ্টা আগে।

বুয়েটের নজরুল হলের ক্যান্টিনে পেছনের কোনায় একটি টেবিলে বসে দুইজন পরীক্ষার্থীকে নিয়ে প্রশ্নের সমাধান করে দিচ্ছিলেন বুয়েটের সিএসসি’র তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব। তাদের জিজ্ঞাসা করলে জানান, তারা শেষ মুহূর্তের কিছু সমাধান করে দিচ্ছেন। কিন্তু পরবর্তীতে বুয়েটের ওই শিক্ষার্থীর মোবাইলে ‘হোয়াটস আপ’অ্যাপসে পাওয়া যায় উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ‘খ’সেটের প্রশ্ন, যা দেখে তার সঙ্গে থাকা পরীক্ষার্থীকে সমাধান করে দিচ্ছিলেন। সঙ্গে ওই পরীক্ষার্থীর অভিভাবককেও বসে থাকতে দেখা গেছে।

সাংবাদিক পরিচয় দিয়ে কী সমাধান করছেন জানতে চাইলে পরীক্ষার্থী দৌড়ে পালিয়ে যান। শুরুতে কী করা হচ্ছিল তার উত্তর না দিলেও পরবর্তীতে জানান, তারা প্রশ্ন পেয়েছেন এবং সেই প্রশ্নের সমাধান করা হচ্ছিল। ‘হোয়াটস আপ’অ্যাপসে পাওয়া ম্যাসেজে দেখা গেছে, প্রশ্নপত্র তার কাছে এসেছে সকাল ৮টার কিছু সময় পর।

একই অবস্থা ছিল তিতুমীর হলের গেস্টরুমে। সেখানে পাওয়া যায়, ছয়জন পরীক্ষার্থী ও একজন সলভার। তারাও মোবাইলে পাওয়া প্রশ্নের সমাধান করছিলেন। রুমে ঢোকার পর পরীক্ষার্থীরা পালিয়ে যান। কিন্তু তাদের সামনে রাখা খাতায় দেখা গেছে, কিছু প্রশ্নের সমাধান করছিলেন তারা।

সলভার জানান, গাজীপুরের একটি কলেজে পড়েন তিনি। একজন পরীক্ষার্থীর বড় ভাই। তাদের কিছু সমাধান করে দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ হলের গেস্ট রুমে পাওয়া যায় আরও একটি পরীক্ষার্থীদের গ্রুপ। তাদের হাতেও পাওয়া যায় ‘খ’সেটের প্রশ্ন। আর এই প্রশ্নে সমাধান করে দিচ্ছিলেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোসান্নেক আলী।

ফাঁস করা  প্রশ্নপত্র সমাধানের সময় কেন বিরক্ত করা হলো, এ নিয়ে ক্ষিপ্ত হন ওই পরীক্ষার্থীর সঙ্গে থাকা অভিভাবক। তিনি বলেন, এখানে আসছেন কেন? মন্ত্রীকে গিয়ে ধরেন। প্রশ্ন ফাঁস হলে সেটা পাওয়াতো অন্যায় না। এনিয়ে উপস্থিত বুয়েটের কয়েকজন শিক্ষার্থী ও এই প্রতিবেদকের সঙ্গে বাকবিতণ্ডা হয় ওই অভিভাবকের।

এদিকে রাস্তায় থাকা গাড়িগুলোকে ক্যামেরা দেখে দ্রুত এলাকা ছাড়তে দেখা যায়। এর মধ্যে একটি গাড়ির ভেতরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী মো. আবিদ হাসান মিজু প্রশ্নের সমাধান করে দিচ্ছেন। তার ফোনেও ‘খ’সেটের প্রশ্ন পাওয়া যায়, যে প্রশ্নে পরবর্তীতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রশ্ন ফাঁসের ব্যাপারটি অস্বীকার করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘প্রায় দুই ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস অসম্ভব। এটা হতেই পারে না। এমসিকিউ ফাঁস হয়েছে শুনেছি, তাও কয়েক মিনিট দশেক আগে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest