সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় সড়কের জমি দখল করে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগশহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না: তাদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়েই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব— এমপি রবিউল বাশারসরকারি দপ্তরে ছাত্রদল নেতার হুমকি : ইউএনওর ভিডিও বার্তাসাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মাদক বিরোধী মানববন্ধনসাতক্ষীরার বাঁধনডাঙ্গা মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাশ্যামনগরের গোপালপুরে ঐতিহ্যবাহী রথযাত্রার শুভ উদ্বোধন করলেন অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীজাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সাতক্ষীরা সিলভার জুবলির অভূতপূর্ব সাফল্য: দেশসেরা চিত্রশিল্পী জারিন সুবাহ্সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনশ্যামনগরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনায় সমর্থনশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

1280px-বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকা.svgপ্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে আগামিকাল শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে বিএনপির অবস্থান ও ঐক্য সম্পর্কে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম (মঞ্জু), কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্তকুমার কুন্ডু, ডা: শহীদুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির সভাপতি এইচ এম রহমতউল্লাহ পলাশ। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা বিএনপির সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

4444নিজস্ব প্রতিবেদক : মুনজিতপুর যুব সংঘের উদ্যোগে সিক্সএ সাইড নক আউট সার্কেল ক্রিকেন্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুনজিতপুর সাইট ক্লাব জয়লাভ করেন। খেলায় রানার্স আপ হয় কাটিয়া সরপাড়া। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তরুণলীগের অর্থ সম্পাদক আনোয়ার ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা তরুণলীগের সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি ছিলেন, জেলা কম্পিউটার এসোসিয়েশনের সভাপতি ফারুকুল ইসলাম, পৌর তরুণলীগের আহবায়ক জি এম ওয়াসীম আকরাম জনি, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার সানা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, জনি, টুটুল, শাহীন, উজ্জ্বল, নাজমুল, রবিউল মনা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

12কেএম রেজাউল করিম/আরাফাত হোসেন লিটন: দেবহাটার কুলিয়ায় যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত এক জনসমাবেশে  সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক এমপি বলেছেন, উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার কোন বিকল্প নেই। সন্ত্রাস-জঙ্গীবাদ করে দেশের শান্তি নষ্ট করে তারা কখনো দেশ প্রেমিক হতে পারে না। তিনি আরও বলেন, জঙ্গিরা দেশের উন্নয়নকে বাধাগস্ত করে। সন্ত্রাস করে দেশের মানুষের মন জয় করা সম্ভব না। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকা- করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যারা ক্ষমতায় আসতে চানÑ তারা মনে রাখবেন দেশের মানুষ শান্তি চায়। জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী মানুষের বন্ধু হতে পারে না। আজকের সরকার জঙ্গি দমনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। সরকার যখন দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, চিকিৎসা, শিক্ষাসহ সার্বিক উন্নয়নে দেশকে মধ্যম আয়ের দেশে উপনীত করতে চলেছেন ঠিক সেই মূহুর্তে ৭১’র পরাজিত শক্তি উন্নয়নকে বাধা হয়ে দাড়িয়েছে। এই সাথে আওয়ামীলীগের একশ্রেণির হাইব্রিড নেতারা তাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনার সুনাম নষ্ট করতে বসেছে। আগামী নির্বাচনের আগে এই সব নেতাকর্মীদের বিরুদ্ধে কেন্দ্র থেকে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়। গত নির্বাচনের আগে যারা ২০১৩ সালে দেশকে একটি অকার্যকরী রাষ্ট্রে পরিণত করতে বিএনপি, জামায়াতের সাথে সম্পৃক্ত ছিল তারা আজ অনেকে আওয়ামীলীগের বিভিন্ন পদে আসতে চেষ্টা চালাচ্ছেন। যে সব নেতারা তাদের দালালি করছেন তাদের কোন ছাড় দেওয়া হবে না। আপনারা অচিরে নোংরা খেলা বন্ধ করেন। যারা আগামী নির্বাচনের আগে ১৩ সালের মত পরিস্থিতি ঘটবে এমন ভয় দেখাচ্ছেন মনে রাখবেন আওয়ামীগ কখনো ভয় পায় না। এসময় বক্তাদের মধ্যে উল্লেখ করে বলেন, কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটির বিএনপি নেতা বাবলু আওয়ামীলীগের এক শ্রেণির নেতাদের সাথে দালালি করছেন এবং বিভিন্ন ব্যক্তিদের নামে মামলা দিয়ে হয়রানি করছেন। তাছাড়া অত্র ইউনিয়নে বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছেন। আমাদের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। যারা জয়বাংলা শ্লোগান পছন্দ করে না তারা আবার আওয়ামীলীগের নেতাদের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে আওয়ামীলীগ সাজতে চান তাদেরও ছাড় দেওয়া হবে না। মাদক, জঙ্গী-সন্ত্রাসবাদ করে যারা, দেশের শত্রু তারা। হঠাও জঙ্গি বাঁচাও দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এমন শ্লোগানে মুখরিত হয় কুলিয়ার শহীদ মিনার চত্বর
শুক্রবার কুলিয়া ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে মাদক, জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন বক্তরা। ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টাম-লীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব আ ফ ম রুহুল হক এমপি।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আছাদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জর্জকোর্টের পিপি এড. ওসমান গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুস সাহাদাত নফর বিশ্বাস ও নজরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক আনারুল হক ও আজহারুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মণ, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আবারা, সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পদক রাশেদুল ইসলাম, জেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোজাফ্ফর রহমান, জেলা তাঁতীলীগের আজীম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা তাঁতীলীগের সভাপতি এসএম নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মাহবুব রহমানসহ বিভিন্ন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

DSC 2মাহফিজুল ইসলাম আককাজ : ‘রুটি রুজির সংগ্রাম চলছে, চলবে’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি সাতক্ষীরা সদর উপজেলা। শুক্রবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ৯ দফা দাবী নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কর্মসূচিতে ক্ষেতমুজুর সমিতির ৯দফা দাবীসমূহ : সুন্দরবন রক্ষার্থে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। ইসলামপুর চরে স্কুল, রাস্তা, বিদ্যুৎ ও পানি সরবরাহ করতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজের বুক চিরে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ করতে হবে। ক্ষেত মুজুরদের নায্য মুজুরি দিতে হবে। ইসলামপুর চরে বসবাসকারীদের পৌর নাগরিক অধিকার দিতে হবে। ইসলামপুর চরে বসবাসকারীদের খাস জমির দলিল দিতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মৌলবাদদের রাজনীতি বন্ধ করতে হবে। পল্লী রেসনের ব্যবস্থা করতে হবে। টাউট, দালাল ও বাটপারদের রাজস্ব বন্ধ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি ইয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি কেন্দ্রীয় সমিতির সদস্য ও সাতক্ষীরা জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন মো. রনি, মাসুম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আশরাফুল, পিয়ার মুন্সী, মুক্তিযোদ্ধা সিরাজ কবির প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি, সাতক্ষীরা সদর উপজেলার মাসুম মোল্লা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

02মাহফিজুল ইসলাম আককাজ : ‘শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা পৌর এলাকাকার বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা ও প্রতিবন্ধী শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গণে সাতক্ষীরা পৌরসভা ও শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছেন। যারা সমাজে সুবিধা বঞ্চিত ও অবহেলিত তাদের সমাজে প্রতিষ্ঠিত করতে এবং তাদের কল্যাণে কাজ করছে সরকার। এসময় ১শ ২৮ জনকে বয়স্কভাতা, ৩৬ জনকে প্রতিবন্ধীভাতা ও ১শ ৫১জনকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক ও বই বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর-০২ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, মহিলা কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামসহ শহর সমাজসেবা কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

01আসাদুজ্জামান : ভারত থেকে অবৈধভাবে নদী পথে দেশে প্রবেশকালে সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি নদী থেকে ৮ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি ভারতীয় গরু, ৪টি সিম ও ৪০ রুপি উদ্ধার করা হয়।
শুক্রবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন পূর্ব কৈখালী কালিঞ্চি নদীর পাড় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভামিয়া গ্রামে রঞ্জন আউলিয়ার ছেলে সাগর আউলিয়া, ধুমঘাট গ্রামের প্রনব জোয়ার্দ্দারের ছেলে জয়ন্ত জোয়ার্দ্দার, রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের গোলাব্দী শেখের ছেলে আফছার শেখ, আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে কাশেম গাজী এবং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের ছলেমান গাজীর ছেলে রহিম গাজী, পশ্চিম কৈখালী গ্রামের মান্দার সানার ছেলে আজিবার সানা, কছিমুদ্দীন গাজীর ছেলে আতিয়ার গাজী ও সামছুর শেখের ছেলে ফিরোজ শেখ।

বিজিবির কৈখালী বিওপির কমান্ডার সুবেদার আদিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে শ্যমানগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1470464455নিজস্ব প্রতিবেদক : জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের একজন কর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ০৫ জন, তালা থানা ০৪ জন, কালিগঞ্জ থানা ০২ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ০৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০২ জনকে গ্রেফতার করা হয় ।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

1463914088এস,এম, আহম্মাদ উল্যাহ বাচ্ছু : কালিগঞ্জে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পালিত হয়েছে মুসলমানদের সৌভাগ্যের রজনী পবিত্র শবেবরাত।

সারাবিশ্বের ন্যায় কালিগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।

মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সারা বিশ্বের মুসলমানদের মতো কালিগঞ্জে ও বিশেষ মোনাজাত ও দোয়াখায়ের অনুষ্ঠিত হয়।

সৌভাগ্যের এ রজনীতে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমানগণ কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য এবাদত-বন্দেগী পালন করেছন।

এ রজনী উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষেরা বৃহস্পতিবার নফল রোজাও পালন করেছেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলেছে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ মাহফিল, অন্যান্য এবাদত-বন্দেগী ও বিশেষ মোনাজাত।

ধর্মপ্রাণ মুলমানদের বিশ্বাস, মহিমান্বিত এ রাতেই মহান আল্লাহতায়ালা মানুষের ভাগ্য অর্থাৎ তার নতুন বছরের ‘রিজিক’ নির্ধারণ করে থাকেন।

রাতব্যাপি এবাদত, বন্দেগী, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মৃত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন। তাই এ রাতে কবরস্থানগুলোতে মুসল্লিদের ভীড় দেখা যায়।

মহিমান্বিত এ রজনী ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে উপজেলা এলাকার মসজিদগুলোতে বৃহস্পতিবার দিবাগত রাতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ্, না’ত, নফল ও তাহাজ্জুদের নামাজ ও আখেরী মোনাজাত।

এ রাতের বিশেষ অনুষঙ্গ কবর জিয়ারতের পাশাপাশি মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে মসজিদে মসজিদে এশার নামাজের পর থেকেই দফায় দফায় ওয়াজ মাহফিল, জিকির ও মিলাদ মাহফিলের মাধ্যমে বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest