প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ম্যানইউয়ের অবস্থান ছয়ে। শীর্ষ চারে না থাকলে এবারও চ্যাম্পিয়ন্স লিগে খেলা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে ইউরোপা লিগের শিরোপা জিতলে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে রেড ডেভিলসরা। আর সেই পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। শেষ চারের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ড্র করেও দুই লেগ মিলে ২-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে মরিনহোর শিষ্যরা।
দলের গুরুত্বপূর্ণ তারকারা ইনজুরিতে থাকলেও প্রথম লেগে ১-০ গোলের জয়ে কিছুটা স্বস্তিতে মাঠে নামে ম্যানইউ। আর ঘরের মাঠে খেলা হওয়ায় বলের নিয়ন্ত্রণ প্রথম থেকেই নিয়ে আক্রমণ করে খেলতে থাকে রেড ডেভিলসরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৭ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফেলাইনি। মার্কাস র্যারশফোর্ডের ক্রসে হেডে বল জালে জড়ান বেলজিয়ামের এই তারকা।
ম্যাচের ৮৫ মিনিটে রনকাগলিয়া সমতায় ফেরে সেল্টা। তবে ফাইনালে উঠতে আর একটি গোল প্রয়োজন ছিল সফরকারী দলটির। ম্যাচের শেষ দিকে সুযোগও পেয়েছিল তারা। তবে স্ট্রাইকার ইয়ন গিদেত্তি খুব সহজ সুযোগ নষ্ট করায় ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয় সেল্টার।
এদিকে দিনের অপর ম্যাচে ফ্রান্সের লিওঁয়ের কাছে ৩-১ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে জয় দিয়ে ফাইনালে উঠেছে আয়াক্স। আগামী ২৪ মে স্টকহোমে হবে ইউরোপা লিগের ফাইনাল।

মিসবাহ-উল হক আর ইউনিস খানের বিদায়ী সিরিজকে নিজের করে নিয়েছেন আজহার আলি। দ্বিতীয় টেস্টের মত তৃতীয় টেস্টে এসেও সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ডমিনিকার উইন্ডসর পার্কে শান মাসুদ আর ইউনিস খানের উইকেট দ্রুত হারালেও বাবর আজম এবং আজহার আলির ব্যাটে বড় স্কোরের দিকেই এগিয়ে চলছে পাকিস্তান।
যাঁরা একাত্তর জানেন, তাঁরা সবাই বলবেন, যে ধর্ষণ করত সে-ই লুট করত। কেউ ধর্ষণ করে চলে যেত না। যাওয়ার সময় ঘটি-বাটি, সোনা-দানা যা হাতের কাছে পেত তা নিয়ে যেত। সেটা পাকিস্তান আর্মি হোক অথবা রাজাকার হোক। ওই চিত্র এখনো পাল্টায়নি। লুটেরা আর ধর্ষক দুইটাই পাষণ্ড, জানোয়ার, বিশ্বাসঘাতক ও রাজাকার। বাংলাদেশ এদের দখলে!
কন্ডিশনিং ক্যাম্প, প্রস্তুতি ম্যাচ সবই হলো। এবার এলো লড়াইয়ের অপেক্ষা। আজ ডাবলিনে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও স্বাগতিক আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। আসুন মূল লড়াইয়ের আগে কিছুটা স্মৃতিকাতর হই। ওয়ানডেতে এর আগের সাক্ষাৎগুলোতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের পরিসংখ্যানের দিকে খানিকটা চোখ বুলাই।
রাজধানীর বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাতে জালালাবাদের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
সাতক্ষীরায় চীনের এক নারীকে নজরদারিতে রেখেছে পুলিশ। তাঁকে চীনা দূতাবাসের মাধ্যমে ঢাকায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে।
বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে কাঁচা আমকে রঙিন করে প্রতারণার অভিযোগে সাতক্ষীরার এক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কেমিক্যাল মেশানো ১০ মণ আম নষ্ট করা হয়।
মাহফিজুল ইসলাম আককাজ : শিশু লেখক সৈয়দ মিরাজ হাসান প্রান্তের লেখা সূর্যের আলো’র (১ম খন্ড) মোড়ক উন্মোচন করলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন সূর্যের আলো ১ম খন্ডের মোড়ক উন্মোচন করেন। এ সময় সূর্যের আলোর শিশু লেখক মিরাজ হোসেন কে বলেন, ভালো লিখতে হলে বেশি বেশি বই পড়তে হবে ্ও জ্ঞানের আলোকে বিকশিত করতে হলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে। লেখা শক্তি একটি সুস্থ সমাজ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যকে ধারন করে লিখতে হবে তাহলে স্বার্থকতা আসবে। রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম সহ ভালো ভালো লেখকদের লেখা বেশি বেশি পড়তে হবে। হুমায়ুন আহমেদ এর লেখা মানুষের কাছে এত জনপ্রিয় তার লেখা সহজ ও সাবলীল ভাষা। তোমাক্ওে সহজ ও সাবলীল ভাষা লেখার মাধ্যমে তোমার ভিতরের প্রতিভাকে ছড়িয়ে দিতে হবে। এ সময় জেলা প্রশাসক তাকে লেখাপড়ার পাশাপাশি ভালো লেখনী চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান হিসেবে আর্থিক সম্মাননা প্রদান করেন। এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ন্যাপের সভাপতি হায়দার আলী, সাধারন সম্পাদক কাজী সাইদুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক দিদারুল আলম, শিশু লেখক প্রান্তের পিতা অব. সেনা সদস্য সৈয়দ আকবর বখত।