ন্যাশনাল
ডেস্ক: খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ রবিবার। খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এ দিনে বেথেলহেমে জন্মগ্রহণ করেছিলেন।
খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল। অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মানুসারীরা আজ রবিবার যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন।
তবে ধর্মীয় এ উৎসবটি এবার বাংলাদেশে অন্যান্য বছরের চেয়ে ভিন্নমাত্রায় এবং আরো জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে। কারণ, এই প্রথম কোন বাঙালি কার্ডিনাল নির্বাচিত হয়েছেন। বিশ্ব খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস বাংলাদেশি নাগরিক আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও সিএসসিকে সম্প্রতি কার্ডিনাল পদে উন্নীত করেছেন।
এ পদে এই প্রথম একজন বাঙালি নির্বাচিত হওয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা নানা কর্মসূচির মাধ্যমে উৎসবটি এবার বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করবেন।
সারাবিশ্বে মাত্র ১২১ জন কার্ডিনাল রয়েছেন। যারা পোপ হিসেবে প্রার্থী হতে পারবেন, আবার পোপ নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন। সেই ভোটদানের অধিকারটা একজন বাঙালি অর্জন করেছেন। কাজেই শুধু খ্রিস্টান সম্প্রদায় নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি খুবই আনন্দিত এ অর্জনে। তাই অন্যান্যবারের মতো এবার এ উৎসব হবে আরো সর্বজনীন।
ধর্মীয় এ উৎসব উপলক্ষে আজ রবিবার সরকারি ছুটি। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
বড়দিন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের শুভেচ্ছা জানিয়েছেন।

সাহিত্য ডেস্ক: শঙ্খ ঘোষ ভারতে সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ সম্মানে ভূষিত হলেন প্রখ্যাত বাঙালি কবি শঙ্খ ঘোষ। জীবনভর সাহিত্যে অবদান রাখার জন্য এই সম্মাননা দেওয়া হয়ে তাঁকে। শঙ্খ ঘোষ পাচ্ছেন ৫২তম জ্ঞানপীঠ সম্মান। শুক্রবার জ্ঞানপীঠ নির্বাচন বোর্ডের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।
স্পোর্টস ডেস্ক: অসাধারণ একটি বছর কাটানোর জন্য ২০১৬ সালের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করে আইসিসি। তবে মোস্তাফিজ এ পুরস্কারের যোগ্য নন বলে মনে করছে ভারতের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট স্পোর্টস কিডা।
এম. বেলাল হোসাইন: আগামী ২৮ ডিসেম্বর সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যানপদে দলীয় মনোনয়ন পেয়ে আনারস প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মটর সাইকেল নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সদালাপী সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এদিকে তৃণমূলের নেতা কর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে মুনসুর আহম্মেদকে দলীয় প্রার্থী করায় যার পর নেই ক্ষুব্ধ হয়েছেন অনেকেই। সংশ্লি¬ষ্ট সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় দু’টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পৌরসভার মেয়র, সংরক্ষিত মহিলা সদস্য, সদস্য, ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও সদস্যরা এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সে অনুযায়ী ভোটার তালিকায় এক হাজার ৫১ জন ভোটারের নাম রয়েছে। তবে শ্যামনগরের কৈখালি ও রমজাননগর ইউনিয়নে ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের একটি স্থগিতাদেশ শেষ পর্যন্ত এ নির্বাচনে কি প্রভাব ফেলবে তা নিশ্চিত করতে পারেনি জেলা নির্বাচন কমিশনার এইচএম কামরুল হাসান। তবে এ দু’টি ইউনিয়নে ভোট না হলে ২৬জন ভোটার কমে যাবে। পুরুষ সদস্য পদে ১৫টি পদের বিপরীতে ৭৫জন ও পাঁচজন নারী সদস্যের বিপরীতে ১৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের একাধিক নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় সাধারণ সম্পাদক হিসেবে নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। সকল মানুষের সঙ্গে সমান ব্যবহারকারি হিসেবে তার সুনাম রয়েছে। দলীয় রাজনীতিতে অপেক্ষাকৃত সৎ লোক হিসেবে তিনি স্বীকৃত। তাছাড়া তার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর কাজ করার সুবাদে অনিয়ম ও দুর্নীতির ইতিহাস কম। অপরদিকে বিগত পাঁচ বছর জেলা পরিষদের দায়িত্ব পালনকালে জেলা পরিষদের গাছ কেটে বিক্রি করে লুটপাট, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দুর্নীতিবাজ মাহাবুবর রহমানকে প্রাধান্য দিয়ে জলবায়ু ট্রাস্ট্রের গৃহনির্মাণে ব্যাপক দুর্নীতিÑ এ নিয়ে হাইকোর্টে রিটকারিদের পক্ষে আইনজীবী অ্যাড. সত্যরঞ্জন ম-লের বাড়িতে হামলা চালানো, মাহাবুবর রহমানের বদলি বন্ধ করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সুপারিশ করা, জেলা পরিষদের জায়গা ইজারা দেওয়ার দুর্নীতি, পুকুর, খেয়াঘাট, এডিবি’র অর্থায়নে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন নির্মাণে সিডিউল বিক্রিতে অনিয়মসহ মন্দির, মসজিদ, ঈদগাহ ও শ্মশান সংস্কারের টাকা বরাদ্দে ব্যাপক অনিয়ম হয়েছে। যার দায় এড়ানোর সূযোগ নেই মুনসুর আহমেদের। এ ছাড়া গত ইউনিয়ন পরিষদে দলীয় চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ খ-ন করে নজরুল ইসলামের বিরুদ্ধে জাময়াতী কানেকশনের অপপ্রচার চালিয়ে পার পাওয়া যাবে না বলে মনে করেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মী।

