শ্রীলঙ্কা সফরে স্বতঃস্ফূর্ত তামিম ইকবাল। টেস্টে হাফসেঞ্চুরির ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ওপেনার।
২০১৩ সালের পর ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন তামিম। ওইবার হাম্বানতোতায় ১১২ রান করেন তিনি। শনিবার এনিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১২৭ বলে ১২ চারে শতক ছোঁন তামিম।
৪২.২ ওভারে ৩ উইকেটে ২৩১ রান করেছে বাংলাদেশ। তামিম ১০০ রানে অপরাজিত খেলছেন। অপর প্রান্তে ৪৬ রানে টিকে আছেন সাকিব।
এর আগে স্কয়ার দিয়ে আসেলা গুনারত্নেকে একটি বাউন্ডারি মারেন সাকিব, যে শটে মাত্র ৩৬.৩ ওভারে বাংলাদেশের স্কোর দুই’শ ছাড়িয়ে যায়। ওয়ানডেতে বেশ দ্রুত এক ইনিংস খেলল সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের হাফসেঞ্চুরি ও তামিম ইকবালের সেঞ্চুরিতে রানের গতি বাড়ায় সফরকারীরা।
টস জিতে তিন ম্যাচের ওয়ানডের সিরিজে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। প্রথম চার ওভারে বেশ নজর কেড়েছিলেন তামিম। উদ্বোধনীতে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন তিনি। কিন্তু উপযুক্ত সঙ্গ দিতে পারেননি সৌম্য।
সৌম্য সরকার শনিবার নিজেকে মেলে ধরতে পারেননি। ওপেনার তামিমের সঙ্গে মাত্র ২৯ রানের জুটি গড়তে পেরেছিলেন তিনি। দলের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারালেও তামিম ও সাব্বির রহমানের ব্যাটে দারুণ ছিল বাংলাদেশ।
সুরাঙ্গা লাকমলের বলটি ফ্লিক করেছিলেন সৌম্য, কিন্তু সেটা ব্যাট ছুঁয়ে চলে যায় দিনেশ চান্দিমালের গ্লাভসে। মাত্র ১৩ বলে ১০ রানে আউট হন তিনি। পরে সাব্বির ৯০ রানের জুটি গড়েন তামিমের সঙ্গে। শেষ পর্যন্ত আসেলা গুনারত্নের বলে উপুল থারাঙ্গার দুর্দান্ত ক্যাচের শিকার হন সাব্বির, থামে ৫৬ বলে ৫৪ রানের ইনিংস। তার দারুণ এ ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি।
মুশফিক বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। লাকশান সান্দাকানের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। মাত্র ২ বলে থামে তার ১ রানের ইনিংস। এই ব্রেকথ্রু সামলে তামিম ৭৬ বলে ক্যারিয়ারের ৩৫তম হাফসেঞ্চুরি করেন।
এর আগে বাংলাদেশের ১২৩তম ক্রিকেটার হিসেবে এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার।
প্রথম ওয়ানডেতে তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দারকে রাখা হয়নি একাদশে। তানভীর অবশ্য লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই নেই। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ইনজুরিতে পড়েছিলেন। তাতে করে সিরিজের দুটি ম্যাচ মিস হয়েছিল মুশফিকের। এবার ফিরলেন তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ফেরাতে বাদ পড়েছেন নুরুল হাসান। অন্য দিকে সৌম্য ফেরায় বাদ পড়েছেন ইমরুল কায়েস।
অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে অতিথিরা। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা। তাই শনিবার কে ভাগ্য বদলাবে সেটাই এখন দেখার বিষয়।
বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে! এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সবকিছু মিলিয়ে অনেক চাপ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।
যদিও ডাম্বুলাতে বাংলাদেশের হয়ে পরিসংখ্যান কথা বলছে না। কেননা তিনটি ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। শুধু তাই নয়, তিন ম্যাচের দুটিতে ডাম্বুলা স্টেডিয়ামের রেকর্ডবুকে বেশ কয়েকটা রেকর্ড তালিকাভুক্ত রয়েছে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

মাহফিজুল ইসলাম আককাজ : ২৫ মার্চ ২০১৭ গণহত্যা দিবস পালন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুধু জাতীয় সংসদে একটি বিল পাস করে বসে থাকবো না। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করার লক্ষ্যে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের দোসর আলবদর আল-শামসরা কিভাবে গণহত্যা চালিয়েছে সেই চিত্রও পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হবে। গণহত্যার চিত্র দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের সব কূটনীতিদের সঙ্গে কথা বলে তাদের সমর্থন নিয়ে জাতিসংঘে উপস্থাপন করা হবে বলেও জানান মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
তোষিকে কাইফু : শনিবার সকাল ১০ টায় গণহত্যা দিবসে কালিগঞ্জে ডাকবাংলা মোড়ে স্থাপিত বধ্যভূমি স্মৃতি স্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক।
নিজস্ব প্রতিবেদক : আজাদী সংঘের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুলতানপুর আজাদী সংঘের কার্যালয়ে আজাদী সংঘের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংবাদিক অধ্য আনিছুর রহিম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন আজাদী সংঘের ও পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সম্পাদক রাশেদুজ্জামান রাশি। এসময় উপস্থিত ছিলেন আজাদী সংঘের নব নির্বাচিত সহ সভাপতি সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সম্পাদক মো, মাছুম বিল্লাহ, সহ সম্পাদক মো. শরিফুজ্জামান, অর্থ সম্পাদক সুকেশ চক্রবর্তী, সমাজসেবা সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক মো. শাহেদুজ্জামান, সাংস্কৃতি সম্পাদক গোবিন্দ সাহা, নির্বাহী সদস্য শেখ আনোয়ার হোসেন মিলন, সঞ্জীব কুমার পাল, মো. জিয়াউল হক প্রমূখ। উল্লেখ্য, গত ১৭ মার্চ আজাদী সংঘের ২০১৭-২০১৮ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আজাদী সংঘের নব নির্বাচিত সহ সভাপতি সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানার ‘আতিয়া মহলে’ চলছে ‘অপারেশন টোয়াইলাইট’। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটির চারতলা থেকে ২০ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে শিশুসহ সাত নারীসহ ২০ জনকে উদ্ধার করে আনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা।
তেতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল ২২ গজের ময়দানী যুদ্ধে মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও টেন থ্রি চ্যানেলে।
একের ওপর অপরের আধিপত্যবাদ কায়েমের জন্য মানুষের নিষ্ঠুরতার ইতিহাস বহু প্রাচীন। বিরুদ্ধমতের মানুষের প্রতি মানবতাবিরোধী পাশবিক আচরণটা মানুষের আদিমতম অভ্যাস। আধুনিক কালে ভয়াল সেই অভ্যাস রহিত তো হয়নি বরং তার ব্যাপ্তি বেড়েছে বহুমাত্রায় বহুগুণে। মানবীয় ক্ষমতা বা সক্ষমতা ক্ষণস্থায়ী জেনেও মানুষ হাজার বছর ধরে নিজের অস্তিত্বকে পাকাপোক্ত করতে ভয়ানক যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে আসছে। মানুষ তার বেশির ভাগ জ্ঞান, উদ্ভাবন, শক্তি বা সম্পদ খরচ করে চলেছে তার প্রতিপক্ষকে হারাতে। প্রাগৈতিহাসিক পাথুরে যুদ্ধ থেকে হালের পরমাণু যুদ্ধের ধরন সবক্ষেত্রে একই : মানুষকে মেরে নিশ্চিহ্ন করে দাও। ঘটাও গণহত্যা আর শিশু বৃদ্ধা নির্বিশেষে নারীর সম্ভ্রম লুটে মায়ের জাতিকে দাও চরম অসম্মান। একাত্তরে ইতিহাসের নিরিখে ফেলে আসা সেইসব নিপীড়কের যথার্থ প্রতিভূ হয়ে ওঠেছিল পাকিস্তানের হানাদার বাহিনী। একাত্তরে যাদের নোংরা রূপ দেখেছে সারাবিশ্ব।
দেবহাটা ব্যুরো : বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার উদাহরণস্বরূপ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অবহেলিত এলাকা আটশতবিঘা, কালাবাড়িয়া, ঢেপুখালি, পাইকপাড়া, কামকাটিয়া, চালতেতলাসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুতায়ন পৌছে দিতে সক্ষম হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিদ্যুৎ উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রবিন্দ্রনাথ দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল ম্যানেজার বাবু তুষার কান্তি মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, এলাকা পরিচালক-৯ আকসাদ হোসেন মন্টু।