রাজধানীর সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রাথমিকভাবে নিহত একজনের পরিচয় মিলেছে। তাঁর নাম মরিয়ম। তাঁর বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,আজ সকালে ঈগল পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় মরাগাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই আনন্দ পরিবহনের যাত্রী মরিয়মসহ ঈগল পরিবহনের চালক ও অজ্ঞাত অপর এক যাত্রী নিহত হন। এ ঘটনায় দুটি বাসের অন্তত ২৫ যাত্রী আহত হন।পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নতুন বছরের শুরু থেকেই বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজল। চলতি মাসের ১৫ তারিখে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি, বিপরীতে থাকবেন মৌসুমী। সাভারের ডিপজলের শুটিং বাড়ি দিপু ভিলায় ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক। এর আগে এফ আই মানিক পরিচালিত ‘সৌভাগ্য’ ছবিতে জুটি বেঁধেছিলেন ডিপজল-মৌসুমী।
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বুবলীর নতুন ছবি ‘অহংকার’র জন্য গানে কণ্ঠ দিলেন তারই বড় বোন নাজমিন মিমি। এই গানে কণ্ঠ দেওয়ার অনুভূতি জানিয়ে বুবলী বলেন, আমি ভাবতে পারিনি আপুর কণ্ঠের গানে আমি ঠোঁট মেলাচ্ছি। অনেক পরে জেনেছি বিষয়টি। মিমি একজন পেশাদার সঙ্গীতশিল্পী, এর আগে প্লেব্যাকেও কণ্ঠ দিয়েছেন বলে জানান বুবলী। বুবলী বলেন, আপু তো ২০০৩ সাল থেকেই অনেক ছবিতে গানে কণ্ঠ দিয়েছেন। বোন বলে বলছি না, আমিও আমার বোনের ভক্ত। আপু শাকিব খানের অনেক ছবিতেও কণ্ঠ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন মারুফের মৃত্যুতে ঝাউডাঙ্গা আ’লীগ অফিসে স্মরণ ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাস্টার তারকনাথ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। তিনি বলেন “সততা, সাহসী, উদ্যমী ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আফজাল হোসেন মারুফ। তার ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আরো বলেন আগামী জাতীয় নির্বাচনে আ’লীগকে জয়ের মাধ্যমে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে”। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাজাহান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক প্রভাষক হাসান মাহমুদ রানা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় বক্তারা মরহুম আফজাল হোসেন মারুফের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদ, আ’লীগ নেতা প্রভাষক আশরাফুজ্জামান বাবলু, জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন সাজুসহ ওয়ার্ড আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক: পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দুর করতে কল্যাণময়ী দেবীর চরনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গনে শীতের রুক্ষতা এবং নির্মতায় সমগ্র প্রকৃতি যখন বিধ্বস্ত হয়ে পড়েছে প্রকৃতি থেকে শীত তখন জানাচ্ছে বিদায়ের বারতা। শীতের শেষে বসন্তের আগমনীর মহেন্দ্রক্ষনে ধরিত্রী উচ্ছসিত এমন এক আনন্দ ঘন মনোরম পরিবেশে বিদ্যাদাত্রী শ্রী শ্রী সরস্বতী দেবীর চরনে জ্ঞান অর্জনের লক্ষ্যে ভক্তি ও অঞ্জলি দেয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, পূজা উদ্যাপন কমিটির আহবায়ক সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক বিশ্বাস সন্তোষ কুমার, সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ডাঃ দীপক কুমার ঘোষ, অরুণ সরকার, মিহির কুমার মন্ডল, বিধান চন্দ্র দাস ও উত্তম সাহাসহ সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ধুলিহর সাহেব বাড়ী মোড় এলাকায় গত রোববার ধুলিহর ইউনিয়ন যুবলীগ নেতা-কর্মী কর্তৃক জোরপূর্বক জমি ও ঘর দখলের ঘটনায় মঙ্গলবার রাতে সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
আজ দুপুর ২টা ৩০মিনিটে বিটিভি ও বিটিভি ওয়াল্ডে সাতক্ষীরা ০২ আসনের নির্বাচনী এলাকার বিগত ৩ বছরের উন্নয়নমূল কর্মকান্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো প্রচার হবে। এতে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জেলার সামগ্রীক উন্নয়ন বিষয়ে বক্তব্য রেখেছেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রামাণ্য চিত্রটি বিটিভি, বিটিভি ওয়াল্ড এ প্রচার করা হবে। সাতক্ষীরাবাসীকে প্রামাণ্যচিত্রটি দেখার জন্য আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি