সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভাদেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক : দুইজনের বিরুদ্ধে মামলাসাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

জাতীয় শোক দিবসের আলোচনাসভা উপলক্ষে কৃষকলীগের প্রস্তুতি সভা

২০ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনাসভা উপলক্ষে কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় জেলা কৃষকলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় শোক দিবসের মাস ব্যাপি কর্মসুচির অংশ হিসেবে আগামী ২০ আগস্ট সাতক্ষীরা জেলা কৃষকলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনাসভা বাস্তবায়নে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, জেলা কৃষকলীগের সভাপতি বিশ^জিৎ সাধু।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: মঞ্জুর হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় মতামত ব্যক্ত করেন, জেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি এড. নরনারায়ন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সরদার গিয়াস উদ্দীন আহমেদ,স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন,

পৌর কৃষকলীগের সভাপতি মো: সামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ মো:আনারুল ইসলাম, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক মো: রেজাউল ইসলাম, পৌর ৮নং ওয়ার্ড কৃষকলীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: ওবায়দুল্লাহ ইসলাম, তালা উপজেলা কৃষকলীগ নেতা শেখ জিল্লুর রহমান বাবলু প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা পৌরসভার  নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সাথে ব্যবসায়ীদের লিংকেজ সভা

সাতক্ষীরা পৗরসভার নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির সদস্যদের সাথে ব্যবসায়ীদের নিয়ে ম্যানগ্রোভ সভা ঘর, সাতক্ষীরাতে লিংকেজ সভার আয়োজন করা হয়।

১০ আগস্ট ২০২২ তারিখ রোজ বুধবার অনুষ্ঠিত সভায় নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতরি সদস্যরা তাদের কার্যক্রম তুলে ধরেন এবং ব্যবসায়ী সমাজের নিকট সার্বিক সহযোগিতা কামনা করেন। নারী ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষে উপস্থিত ছিলেন ফরিদা খাতুন, জেসমিন আরা, ও মনিরা খাতুন। এইচপি সংস্থার পক্ষে উপস্থিত থেকে সভা পরিচালনা করেন মৃনাল কুমার সরকার, ও নন্দিতা রানী দত্ত ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও স্যানিটারি ন্যাপকিন উদ্যোক্তা এম. বেলাল হোসেন, ব্যবসায়ী ও জাতীয় মহিলা সংস্থা’র সেক্রেটারি জ্যোৎ¯œা দত্ত, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকতা মোঃ জিয়াউর রহমান।

সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুর ইসলাম। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হাসপাতাল কনফারেন্স রুম ও স্থায়ী টিকা কেন্দ্রের উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,সভা শেষে কনফারেন্স রুম ও স্থায়ী কোভিট – ১৯ টিকা কেন্দ্রর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।

গত ইং ১০ আগষ্ট বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সিএইচসিপি সম্পদ অনিরুদ্ধ এর সঞ্চালনায় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতাক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম.জগলুল হায়দারের সভাপতিত্বে উক্ত সভায় বিগত ৩ মাসের হাসপাতালের বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবার তথ্য, বাস্তবায়িত কার্যক্রমসমূহ, সমস্যাসমূহ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন,

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম আকবর কবীর,

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবক এস.এম আফজালুল হক, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, সাংবাদিক জাকির হোসেন সহ ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

সভাশেষে হাসপাতালের কনফারেন্স রুম ও স্থায়ী কোভিড-১৯ টিকা কেন্দ্র এর শুভ উদ্বোধন করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংসদ সদস্য এস.এম.জগলুল হায়দার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রতাহারের দাবিতে সাতক্ষীরায় জাসদের বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি: জ্বালানী তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উর্দ্ধগতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বুধবার (১০ আগস্ট) বিকাল ০৫টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়স্থ স.ম আলাউদ্দিন চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, জেলা যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার গভীর রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে গভীর সংকটের সৃষ্টি করেছে। এই অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হবে। এ জন্য দ্রুত মূল্যবৃদ্ধি বাতিল করে আগের দাম বহাল রাখতে হবে।

বক্তারা আরও বলেন, একদিকে জ্বালানী তেল ও সারের দাম বৃদ্ধি করা হয়েছে অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দামও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। রাষ্ট্রযন্ত্রের দুর্নীতি বন্ধ না হলে এসব সংকটের সমাধান হবে না। তাই আগে সকল প্রকার দুর্নীতি-লুটপাট বন্ধ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি ডা. প্রশান্ত, আশাশুনি উপজেলা জাসদের সদস্য সচিব সুরাত জামান, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক সুকুমার পালিত, জেলা জাসদের সদস্য বেলায়েত হোসেন, আমিরুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১৫ আগষ্টের প্রস্তুতি সভা

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসুচি বাস্তবায়নের লক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা সভাপতি মোঃ রাশেদুজ্জামান রাশির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুল আলিম,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রাজিব ফরহাদ,

সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রুহুল আমিন পৌর সভাপতি নুরুল হক,সাধারণ সম্পাদক কবির হোসেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা প্রচার সম্পাদক আশিক বিল্লাহ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শেখ জাহাঙ্গীর হাসান খোকন সহ নেতৃবৃন্দ।

পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান।

দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট সকাল ৭টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন। ৭টা ১৫মিনিটে কালো পতাকা উত্তোলন। ৭ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু ও শেখ রাসেলে প্রতিকৃতিতে মাল্যদান। ৭ টা ৪৫ মিনিটে কালো ব্যাচ ধারন। ১০টায় শোক র‌্যালি। দুপুর দেড়টায় ১৫ আগস্টে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং দুপুর ২টায় খাদ্য বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনি থেকে তিনমাস আগে অপহৃত ১৩ বছরের কিশোরীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আশাশুনি থেকে তিনমাস আগে অপহৃত ১৩ বছরের কিশোরীকে উদ্ধার ও এঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত কার্তিক চন্দ্র বিশ^াসের পুত্র ও অপহৃত কিশোরীর বাবা সন্দীপ বিশ^াস।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি চা এর দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করি। আমার নাবালিকা কন্যা মুন্নি বিশ^াস (১৩) মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্কুল শেষে সে মাঝে মধ্যে আমার দোকানে আসতো। সন্ধ্যাবাতী জ¦ালিয়ে বাড়ি চলে যেত।

যাওয়া আসার পথে আমার প্রতিবেশী মৃত শম্ভুনাথ সরকারের মাদকাসক্ত পুত্র বিকাশ সরকার (২৬) এর কু-নজর পড়ে আমার কন্যার উপর। বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিলেও এতে সে রাজি না হওয়ার একপর্যায়ে গত ১৪ মার্চ ২০২২ তারিখে আমার দোকানে সন্ধ্যাবাতী জ¦ালিয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী সন্ন্যাসী নাথ সরকারের বাড়ি সংলগ্ন এলাকায় পৌছালে পূর্ব-পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা একই এলাকার বিকাশ সরকার, সন্ন্যাসী সরকার, নগেন্দ্র নাথ সরকারের পুত্র মিলন সরকার, বলাবাড়িয়া গ্রামের জামিনী কান্ত মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল ও দেবহাটা উপজেলার গোবিন্দপুর গ্রামের ভবেন্দ্র নাথ সানার পুত্র দিলীপ সানা আমার কন্যাকে জোর পূর্বক একটি মটরসাইকেল তুলে অপহরণ করে নিয়ে যায়। এ সময় আমার কন্যার ডাক চিৎকার স্থানীয়রা দুর থেকে দেখলেও তাকে আটকাতে পারেননি।

উপস্থিত লোকজনদের নিয়ে ওই বিকাশ সরকারের বাড়িতে গিয়ে দেখি বিকাশ এবং তার মা বাড়িতে নেই। বিকাশের কাকা সন্ন্যাসী বাড়িতে থাকায় বিষয়টি তাকে বললে তিনি বলেন চিন্তার কারন নেই। দু এক দিনের মধ্যে তোমার কন্যা ফিরে আসবে। কিন্তু ঘটনার কয়েক দিন অতিবাহিত হলেও কন্যার কোন সন্ধান না পেয়ে আশাশুনি থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা না নেওয়ায় কোন উপায় না পেয়ে গত ২০ মার্চ ২০২২ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন আদালতে একটি মামলা দায়ের করি। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এম.জি আজম মামলাটি আমলে নিয়ে ৭ দিনের মধ্যে তদন্তের জন্য পিবিআই সাতক্ষীরারকে নির্দেশ দেন। কিন্তু পিবিআই এর তদন্ত কর্মকর্তা দীর্ঘদিন অতিবাহিত হলেও দিনের পর দিন অবহেলা করতে থাকেন। ফলে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও আমার অপহৃত কন্যার কোন সন্ধান পেয়ে আমি ও আমারস্ত্রীসহ পরিবারের সদস্যরা হতাশাগ্রস্থ হয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার নাবালিকা কন্যাকে ওই মাদকাসক্ত বিকাশের কবল থেকে উদ্ধারের দাবিতে সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাব কর্মকর্তাসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায়  যুবক নিহত

আসাদুজ্জামান: সাতক্ষীরা-ভোমরা সড়কের বাদামতলায় ট্রাকের ধাক্কায় সাঈদ হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সাঈদ হোসেন সদর উপজেলার গাংনী গ্রামের আসগার হোসেনের ছেলে।

সাঈদ ভোমরা স্থলবন্দরের বিভিন্ন গুদামে শ্রমিকের কাজ করে ও ভ্যান চালিয়ে জীবিকা সির্বাহ করতেন। বিগত ৬ মাস আগে তিনি বিয়ে করেছেন।

প্রত্যক্ষদর্শী মাহমুদপুর গ্রামের ইসমাইল হোসেন জানান, সাঈদ বিকালে বাদামতলা বাজারে একটি ভ্যানে বসে ছিলেন। এসময় ভোমরাগামী দ্রুতগতির একটি ট্রাক (যশোর-ট-১১-৫২০৯) ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যান সাঈদ।

ট্রাকের ধাক্কায় ভ্যানটি এ সময় টুকরো-টুকরো হয়ে পড়ে। দূর্ঘটনা ঘটিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা বাঁধা দিয়ে আটকে রাখে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ^জিৎ অধিকারি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোহয়েছে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরের রায়-নগর নৌ-পুলিশের অভিযানে ৬টি গরু সহ ১টি নৌকা জব্দ

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে রায় নগর নৌ-পুলিশের অভিযান চালিয়ে ৬টি গরু ও ১টি নৌকা জব্দ করেছে ৷ ১০ই আগস্ট বুধবার রাতে রায়-নগর নৌ-পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে নৌ-পুলিশের ইনচার্জ তারক বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোস্ নিয়ে অভিযান পরিচালনা করেন৷ সুন্দরবনের ভেতরে পাঁচ নদীর মোহনা সংলগ্ন কালিদী নদীতে পরিত্যক্ত অবস্থায় ৬টি গরু ও ১টি নৌকা জব্দ করেন।

রায়-নগর নৌ পুলিশের ইনচার্জ তারক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করি পাঁচ নদীর মোহনা সংলগ্ন কালিদী নদী থেকে ৬টি গরু ও ১টি নৌকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। এবং জব্দ তালিকা মালামলের আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৬০হাজার টাকা। উক্ত উদ্ধারকৃত মালামালের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায় ব্যবস্থা গ্রহন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest